Tag: তারকাদের

  • বিলিয়নিয়ার তারকাদের দলে সেলেনা গোমেজ

    গায়িকা, অভিনেত্রী, বিনিয়োগকারী এবং উদ্যোক্তা সেলেনা গোমেজ এখন যুক্তরাষ্ট্রের অন্যতম কনিষ্ঠ স্বনির্ভর বিলিয়নিয়ার। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সি সেলেনার মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১.৩ বিলিয়ন ডলার।

    rnrn

    ছোটবেলায় বার্নি এবং ডিজনি চ্যানেলের তারকা হিসেবে খ্যাতি অর্জন করা সেলেনা গোমেজের বিপুল সম্পদের বেশিরভাগই এসেছে তার ‘রেয়ার বিউটি’ নামক মেকআপ কোম্পানি থেকে, যা তিনি পাঁচ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন। 

    rnrn

    ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমানে এই কোম্পানিতে তার শেয়ার মূল্য ১ বিলিয়ন ডলারেরও বেশি। এই ব্র্যান্ডের সাফল্য তাকে টেইলর সুইফট এবং রিহানার মতো কনিষ্ঠ স্বনির্ভর নারী ধনীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

    rnrn

    এছাড়াও, তিনি মানসিক স্বাস্থ্য প্ল্যাটফর্ম ওয়ান্ডারমাইন্ড-এ বিনিয়োগ করার পাশাপাশি সংগীত, অভিনয়, সম্পত্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং পার্টনারশিপ থেকে বিভিন্ন উপায়ে আয় করেন।

    rnrn

    ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, লুই ভিতোঁ, কোচ এবং পুমার মতো ব্র্যান্ডের সঙ্গে এন্ডোর্সমেন্ট চুক্তি থেকে গোমেজ মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। তিনি হুলুর জনপ্রিয় সিরিজ 'অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং'-এ অভিনয়ের জন্য প্রতি সিজনে কমপক্ষে ৬ মিলিয়ন ডলার আয় করেছেন। এই সিরিজটি সম্প্রতি পঞ্চম সিজনের জন্য নবায়ন করা হয়েছে।

    rnrn

    টেক্সাসে জন্ম নেওয়া গোমেজ প্রায় তিন দশক ধরে জনসমক্ষে রয়েছেন। গত বছর এই গায়িকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসরণকারী নারী হয়েছিলেন। ইনস্টাগ্রামে তার ৪২৪ মিলিয়নেরও বেশি অনুসরণকারী রয়েছে, যা টেইলর সুইফট এবং কাইলি জেনারের চেয়েও বেশি।

    rnrn

    ২০২০ সালে গোমেজ জানান, তার বাইপোলার ডিসঅর্ডার ধরা পড়েছে এবং পরবর্তীতে এন্ট্রাপ্রেনিউর ম্যাগাজিনকে কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার সঙ্গে করা যেকোনো চুক্তিতে অবশ্যই চ্যারিটি বা মানসিক স্বাস্থ্য সম্পর্কিত কিছু থাকতে হবে।

    rnrn

    তিনি সেসময় 'রেয়ার ইম্প্যাক্ট ফান্ড' শুরু করেন, যার লক্ষ্য ছিল ১০০ মিলিয়ন ডলার তোলা– যাতে মানুষ মানসিক স্বাস্থ্য সেবায় প্রবেশাধিকার পেতে পারে।

    rnrn

    সিএনএন মন্তব্যের জন্য গোমেজের প্রতিনিধির সাথে যোগাযোগ করলেও তিনি তৎক্ষণাৎ সাড়া দেননি।

    বিনোদন ডেস্ক

  • তারকাদের রাজনৈতিক পদে থাকা নিয়ে ফেসবুক লাইভে যা বললেন সোহিনী

    ভারতে বিজেপি বা তৃণমূল- প্রত্যেক রাজনৈতিক দলেই তারকারা রয়েছেন। তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। তবে কোনো শিল্পীর রাজনৈতিক পদে থাকা নিয়ে আপত্তি জানিয়ে ফেসবুক লাইভে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সোহিনী।

    rnrn

    সোহিনী বলেন, আমার মতে- কোনো শিল্পী যেকোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেই পারেন কিন্তু কোনো পদে যেতে পারেন না। কোনো শিল্পীর এই ২০২৪ সালে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিতই নয়। পদ আর ক্ষমতা পেয়ে গেলে কেউই আর ঠিক থাকেন না। 

    rnrn

    তিনি বলেন, আমার ওপরে যিনি রয়েছেন তিনি দুর্নীতিগ্রস্ত হলে তার মতো করেই আমাকে কাজ করতে হবে। গদিতে এমন মোহমায়া রয়েছে, যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। 

    rnrn

    কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে; কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে যাওয়াকে বিশ্বাস করি না। কেউ গেলেও তার বিরোধিতা করি।

    rnrn

    ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও প্রতিবাদ জানিয়েছেন। অভিনেত্রী সোহিনী সরকার রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এসেছেন। এবার ফেসবুক লাইভে এলেন শিল্পীদের রাজনৈতিক পদে থাকা নিয়ে।

    rnrn

    আগামী সেপ্টেম্বরের ‘মহামিছিল’-এর ১১ দফা দাবির কথাও জানিয়েছেন তিনি। ‘আমরা তিলোত্তমা, আমাদের দাবি’ শীর্ষক একাধিক ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    rnrn

    গত ১৩ আগস্ট থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার আর জি কর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ ঘটনা সংক্রান্ত তথ্যের খোঁজে এখনো পর্যন্ত একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। 

    rnrn

    বেশ কয়েকজনের পলিগ্রাফ টেস্টও হয়েছে। তবে তদন্ত নেওয়ার পর নতুন করে কাউকে আটক বা গ্রেফতার করেনি সিবিআই। কবে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডের রহস্যের জট খুলবে? কবে সুবিচার পাবেন সদ্য সন্তানহারা বাবা-মা?

    বিনোদন ডেস্ক

  • দেশে তারকাদের মধ্যে প্রথম মোবাইল ব্যবহার করতেন সালমান শাহ

    সালমান শাহ-ই এফডিসিতে সবার আগে মোবাইল ফোন ব্যবহার শুরু করেন। তার মৃত্যুর এত বছর পর জানালেন নির্মাতা জাকির হোসেন রাজু। সালমান শাহকে নিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘জীবন সংসার’ চলচ্চিত্র। এই সিনেমা শেষ হওয়ার পরপরই সালমান শাহ মারা যান।

    রাজু বলেন, সালমান শাহ শোবিজ তারকাদের মধ্যে প্রথম মোবাইল ফোন ব্যবহার করেন। ‘জীবন সংসার’ শুটিংয়ের সময় তিনি মোবাইল ফোন নিয়ে আসতেন। তখন চলচ্চিত্র জগতের কারো হাতে মোবাইল ফোন ছিল না। সালমান শাহ হাল ফ্যাশনে সবার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকতেন। চলচ্চিত্রে ফ্যাশন বিষয়টিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন ফ্যাশনেবল গাড়ি, মোটরসাইকেল ব্যবহার করতেন সালমান শাহ।

    জাকির হোসেন রাজু দেশের একটি গণমাধ্যমে সালমান শাহকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতার মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি উল্লেখ করেন।

    ১৯৯৩ সালের কথা- বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিক যাত্রা শুরু হয় এপ্রিল মাস থেকে। সিটিসেল নিয়ে আসে প্রথম মোবাইল ফোন। চড়া মূল্য ও সীমিত নেটওয়ার্কের কারণে ঢাকা ও চট্টগ্রামের অল্প মানুষই এই ফোন ব্যবহার করতেন। এদের একজন ছিলেন সালমান শাহ। হাল ফ্যাশনের সবদিকে নজর ছিল তার। যুগের চেয়েও আধুনিক ছিলেন এই নায়ক। 
     

    বিনোদন ডেস্ক