Tag: তামিল

  • ‘জনা নায়াগান’ দেখতে অগ্রিম বুকিং, চড়া দামেও মিলছে না টিকিট

    দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। ভারতের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার পর অনেক প্রদর্শনীর টিকিট মুহূর্তেই শেষ হয়ে গেছে। কিছু প্রেক্ষাগৃহে একটি টিকিটের দাম সর্বোচ্চ ২ হাজার ৫০০ রুপি পর্যন্ত পৌঁছেছে।

    এইচ বিনোথ পরিচালিত সিনেমাটি আগামী ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রায় সাত মাস বিলম্বের পর মুক্তি পাওয়া ছবিটি নিয়ে আগ্রহ আরও বেড়েছে, কারণ এটি রাজনীতিতে পূর্ণকালীনভাবে যোগ দেওয়ার আগে বিজয়ের শেষ সিনেমা হিসেবে প্রচার করা হচ্ছে।

    ভারতের বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি, কেরালাসহ বিভিন্ন শহরে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অধিকাংশ স্থানে তামিল সংস্করণের টিকিটের দাম ১০০ থেকে ৮০০ রুপির মধ্যে থাকলেও বেঙ্গালুরুতে প্রিমিয়াম আসনের দাম ১ হাজার রুপিরও বেশি।

    শহরের সিনেপলিস নেক্সাস শান্তিনিকেতন প্রেক্ষাগৃহে রিক্লাইনার আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ রুপি, যা এখন পর্যন্ত ছবিটির সর্বোচ্চ টিকিট মূল্য।

    উচ্চ মূল্য সত্ত্বেও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। ৮০০ থেকে ১ হাজার রুপির প্রিমিয়ার শোগুলোর অধিকাংশ টিকিট বিক্রি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যায়। ভোর ৬টা ৩০ মিনিটের প্রদর্শনীগুলোরও অনেকগুলো ‘হাউসফুল’ হয়ে গেছে।

    অন্যদিকে তামিলনাড়ুতে সরকারের নির্ধারিত মূল্যসীমা বজায় রাখা হয়েছে। চেন্নাইয়ে সর্বোচ্চ টিকিটের দাম ১৯০ রুপি এবং সর্বনিম্ন ৫৪ রুপি। এরপরও দর্শকদের সাড়া ছিল চোখে পড়ার মতো। কামালা সিনেমাস জানিয়েছে, বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে।

    ভারতের বাইরে যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারেও ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। পরিবেশক আহিমসা এন্টারটেইনমেন্ট জানিয়েছে, বুকিং চালুর এক ঘণ্টার মধ্যেই হাজার হাজার টিকিট বিক্রি হয়েছে।

    কেভিএন প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত ‘জনা নায়াগান’-এ বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিথা বাইজুসহ আরও অনেকে। প্রথমে চলতি বছরের জানুয়ারিতে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতার কারণে ছবিটি পিছিয়ে যায়। পরে কিছু দৃশ্য সম্পাদনা ও সংলাপ পরিবর্তনের পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘এ’ সনদ পেয়ে ২৩ জুলাই মুক্তির জন্য প্রস্তুত হয়েছে ছবিটি।

    সূত্র: দ্য ইকোনোমিকস টাইমস

    বিনোদন ডেস্ক

  • সিনেমার উন্নয়নে মুখ্যমন্ত্রী থালাপতির নতুন সিদ্ধান্ত

    তামিল চলচ্চিত্র শিল্পকে আরও গতিশীল করতে নতুন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, রাজ্যের সব সিনেমা হলে নতুন মুক্তিপ্রাপ্ত ছবির জন্য প্রতিদিন পাঁচটি শো চালানোর সুযোগ থাকবে। তবে এই সুবিধা শুধু সিনেমা মুক্তির পর প্রথম সাত দিনের জন্য কার্যকর হবে।

    ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নতুন সিনেমার প্রচার এবং ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে অতিরিক্ত একটি শো চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সরকার সেই প্রস্তাবে অনুমোদন দেয়।

    এর আগে ১৯৫৭ সালের তামিলনাড়ু সিনেমা বিধিমালা অনুযায়ী, রাজ্যের প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন সর্বোচ্চ চারটি শো আয়োজনের নিয়ম ছিল। তবে উৎসব, সরকারি ছুটি বা বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অতিরিক্ত শো প্রদর্শনের সুযোগ ছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    নতুন নিয়ম অনুসারে, সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন পাঁচটি শো পরিচালনা করা যাবে। পাশাপাশি সরকারি ছুটি, স্থানীয় উৎসব এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অতিরিক্ত শোর জন্য আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

    চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ধারণা, এর ফলে নতুন সিনেমার দর্শক উপস্থিতি এবং বক্স অফিস আয় দুটিই বাড়তে পারে।

    বিনোদন ডেস্ক

  • বিয়েতে না, শুধু সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

    তারকা অভিনয় শিল্পীদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। অভিনেত্রীর বাইরে তার আরেক পরিচয় তিনি তামিল সিনেমার প্রখ্যাত অভিনেতা কমল হাসানের মেয়ে। দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান এমন একজন অভিনেত্রী যিনি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। 

    একাধিকবার সম্পর্কে জড়িয়েছেন তিনি। সেসব প্রকাশ্যে আসতেই হয়েছে হইচই।  মাইকেল করসেল নামে এক ব্রিটিশ যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। ২০২১ সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয়। তারপর দিল্লির ডুডল আর্টিস্টি শান্তনু হাজারিকার সঙ্গে নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান শ্রুতি।  এ সম্পর্কের কথা স্বীকারও করেন এই জুটি। কিন্তু শ্রুতির এ সম্পর্কও ভেঙে গেছে! সম্প্রতি তিনি আবারো সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন।

    পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে শ্রুতি হাসানকেপ্রশ্ন করা হয়েছিল তিনি ঘোষণা দিয়েছেন- কখনই বিয়ে করতে চান না। সত্যিই কি তিনি কখনো বিয়ে করবেন না? জবাবে অভিনেত্রী নিশ্চিত করেন, এখনো তিনি তার ঘোষণার অবস্থানেই আছেন। তিনি বিয়ের চেয়ে সম্পর্কে থাকাতেই বেশি পছন্দ করেন। তবে তিনি এটাও বলেন, তার ঘোষণাটি বদলেও যেতে পারে। কারণ জীবন সবসময়ই পরিবর্তনশীল এবং অনিশ্চিত।

    শ্রুতি বলেন, ‘আমি জানি না কখন কী হবে। তবে আমি সম্পর্ক ভালোবাসি, আমি রোমান্স ভালোবাসি। আমি যাকে পছন্দ করি তাকে মনের গভীরে স্থান দিতে ভালোবাসি। বিয়ে করতে চাই না। তবে এমন নয় যে কখনো হবে না। যদি তেমন কেউ আসে যে অমূল্য রত্নের মতো আর আমার গুরুত্ব দেন, যত্ন নেন তবে যে কোনোকিছুই হতে পারে।’

    তিনি আরও বলেন, তার চারপাশে এমন অনেক সফল, সুখী এবং সুন্দর বিয়ে দেখেছেন তিনি। বন্ধুদের মধ্যে অনেকেই বিয়ে করে সুখী হয়েছেন। তবে তারা শ্রুতিকে বিয়ের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারেননি। শ্রুতি হাসান বর্তমানে ‘কুলি’ এবং ‘সালার ২’ ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন।

    বিনোদন ডেস্ক

  • গোপন ভিডিও ফাঁস নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা তামিল সিনেমায় তার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২২ সালে ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমায় দিয়েই তার অভিষেক ঘটে। সেখানে মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন প্রজ্ঞা। যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে অভিনেত্রী তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী বিনোদন জগতে। পরে তিনি মালয়ালাম ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন।

    সম্প্রতি এ অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। এ নিয়ে যখন চারদিকে নানা সমালোচনা ও চর্চা, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা।

    প্রজ্ঞা নাগরা বলেন, ভিডিওটি ভুয়া, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই)। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী।

    গত শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এক্স হ্যান্ডেলে প্রজ্ঞা নাগরা লিখেছেন— এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে, একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।

    তিনি বলেন, প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত এসব কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করছেন। প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।

    উল্লেখ্য, ২০২২ সালে তামিল সিনেমা‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় প্রজ্ঞা নাগরার। পরের বছর ২০২৩ সালে ‘মালয়ালাম সিনেমা ‘নাধিকালির সুন্দরী যমুনা’তে দেখা গেছে তাকে।

    বিনোদন ডেস্ক

  • তুমুল বিতর্কে স্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন রহমান, যা ঘটেছিল সেদিন

    গত বছর অভিনেত্রী কস্তুরী শংকর ‘ভিকাতান অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যেখানে দেখা যায় রহমানের পাশে রয়েছেন স্ত্রী সায়রা বানু। সেই ভিডিও পোস্ট করে সায়রার তামিল ভাষায় সাবলীলতা নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

    শুধু তাই নয়, অভিনেত্রী সায়রার মাতৃভাষা ঠিক কী, বাড়িতে কোন ভাষায় কথা বলেন— এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সেই সময় বহু অনুরাগী এআর রহমান ও তার স্ত্রীর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ এবং অযৌক্তিক মন্তব্য করার জন্য অভিনেত্রী কস্তুরী শংকরের সমালোচনাও করেছিলেন। এমন পরিস্থিতিতে কস্তুরীর টুইটের জবাবে বেশ শান্তভাবে সামাল দেন অস্কারজয়ী সংগীতশিল্পী। তিনি সেদিন তামিল ভাষায় যা লিখেছিলেন, তার অর্থ—‘ভালোবাসার প্রতি শ্রদ্ধা’।

    এক সাক্ষাৎকারে রহমান বলেন, সায়রা বানু কচ্ছ ও ইংরেজি ভাষায় কথা বলেন। তিনি সায়রাকে ইংরেজি ভাষাতেই বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন।

    প্রসঙ্গত ২৯ বছরের দাম্পত্য জীবন শেষ করে দিলেন অন্যতম বিখ্যাত অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা নিজেই করেন এআর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট করে লিখেছিলেন— ‘আমরা ভেবেছিলাম ৩০ বছর অতিক্রান্ত করে ফেলব, কিন্তু তা হলো না। আমার মনে হয় সব কিছুরই পরিণতি আগে থেকেই স্থির করা থাকে। একটি ভগ্ন হৃদয় নিয়ে এটা জানাতেই হচ্ছে যে, সবকিছু শেষ হয়ে গেল। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই ব্যক্তিগত মতামতকে সম্মান দেওয়ার জন্য।’

    উল্লেখ্য, ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এআর রহমান ও সায়রা বানু। তিন সন্তানের বাবা-মা তারা। কিন্তু হঠাৎ করে এত বছর পর বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন এই তারকা দম্পতি, খবর শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান সংগীতশিল্পীর ভক্তরা।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-সালমানকে ছাড়িয়ে রেকর্ড পারিশ্রমিক বিজয়ের

    গত এক দশকে ভারতের দক্ষিণাঞ্চলের সিনেমাগুলো বেশ পোক্ত অবস্থান করে নিয়েছে। তামিল, তেলেগু ও মালায়লাম ভাষার সেসব সিনেমার গল্প আর নির্মাণশৈলি বাজিমাত করছে একের পর এক। এমন নয় যে, অতীতে এসব ইন্ডাস্ট্রি সফল ছিল না। তবে আগে এখানকার সিনেমার জনপ্রিয়তা ও বাজার ছিল দক্ষিণ ভারতেই। এখন সেটা পুরো ভারত, দক্ষিণ এশিয়া এমনকি অন্যান্য দেশেও উল্লেখযোগ্য পরিচিতি লাভ করেছে।

    সাউথ ইন্ডিয়ান সিনেমার এই উত্থান যাদের হাত ধরে হয়েছে, যেসব তারকা নিজেদের ছড়িয়ে দিয়েছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে, তাদের মধ্যে একজন বিজয়। সিনে দুনিয়ায় তাকে বলা হয় থালাপতি বিজয়। ‘থালাপতি’ অর্থ নেতা। অর্থাৎ বিজয়কে এ প্রজন্মের পথপ্রদর্শক বললেও ভুল হবে না। তিনি তামিল সিনেমার সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হিসেবেও পরিচিত।

    বিজয়ের আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ১৯৭৪ সালের ২২ জুন তিনি তামিলনাডুর মাদরাসে জন্মগ্রহণ করেন। তার বাবা এস. এ. চন্দ্রশেখর তামিল সিনেমার একজন সফল নির্মাতা ও প্রযোজক। বিজয়ের মা শোবা একজন কণ্ঠশিল্পী।

    ভারতীয় সিনেমার ব্র্যান্ডখ্যাত শাহরুখ সালমানকেও পারিশ্রমিকের দিক থেকে ছাড়িয়ে গেলেন বিজয়।

    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিজয়ের আগামী ও ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র ‘থালাপতি ৬৯’-এর জন্য ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি! যা রীতিমতো নজির গড়েছে ভারতীয় সিনেমার ইতিহাসে।

    দক্ষিণী তারকাদের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজত্ব করছেন থালাপতি বিজয়। ভারতজুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা।

    বিশেষ করে এই অভিনেতার সবশেষ সিনেমাগুলো চোখের পলকেই ১০০ কোটির বক্স অফিস কালেকশন পার করেছে। ‘মার্শাল’, ‘থুপাক্কি’, ‘মাস্টার’ এবং ‘লিও’র মতো সুপারহিট সিনেমাতে বিজয়কে দেখেছেন দর্শক। ৪৯ বছরের এই অভিনেতার নাচেও মাতোয়ারা অনুরাগীরা।

    এদিকে, সিনেমা থেকে দীর্ঘ বিরতি দিয়ে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন বিজয়।

    চলতি বছর লোকসভা নির্বাচনের শুরুর দিকে বিজয় ঘোষণা দিয়েছেন তার রাজনৈতিক দলের নাম। অভিনেতা দলের নাম রেখেছেন ‘তামিলাগা ভেটরি কাজাগম’। অভিনেতার লক্ষ্য ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। থালাপতির ঘনিষ্ঠ মহলের দাবি, আগামী দিনে অনুরাগীদের কথা মাথায় রেখে তামিলনাড়ুর বাইরে কেরালা ও কর্নাটকেও সংগঠন গড়তে সক্রিয় বিজয়। ফলে রাজনীতিতে ব্যস্ততা বাড়বে তার।

    আর রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেবেন। সে কারণেই তার শেষ সিনেমা নিয়ে ভক্তদের উত্তেজনার পারদও তুঙ্গে। সবকিছু বিবেচনায় ক্যারিয়ারের শেষ সিনেমায় বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই তারকা।

    বিনোদন ডেস্ক

  • হৃদরোগে তামিল অভিনেতার মৃত্যু

    হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তামিল অভিনেতা ড্যানিয়েল বালাজি। ২৯ মার্চ রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

    rnrn

    হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

    rnrn

    ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, ড্যানিয়েল বালাজি। একজন দুর্দান্ত অভিনেতা হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে মারা গিয়েছেন। ভেট্টইয়াডু ভিলায়াডু, পোলাধবন-খল চরিত্রে তার কণ্ঠ ও অভিনয়কে ভুলতে পারে!

    rnrn

    ড্যানিয়েল বালাজির আকস্মিক মৃত্যুর খবর তার ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের হতবাক করেছে। পরিচালক মোহন রাজা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বালাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি লিখেছেন, খুবই দুঃখজনক খবর। ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেওয়ার ক্ষেত্রে তিনিই জন্য অনুপ্রেরণা ছিলেন। খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করা মিস করব। তার আত্মার শান্তি কামনা করি।

    rnrn

    ড্যানিয়েল বালাজি ২০২২ সালের এপ্রিল মাধাথিল চলচ্চিত্রের মাধ্যমে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিনয়ে হাতেখড়ি হয়। তিনি গৌতম মেনন এবং সুরিয়া-জ্যোতিকার কাখা কাখার সিনেমাটি তাকে জনপ্রিয়তা এনে দেয়। পরে তিনি বিধি মাধি উল্টা এবং পোলাধবনসহ আরও কয়েকটি তামিল সিনেমায় অভিনয় করেন। বালাজি কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় সিনেমাতেও কাজ করেছেন।

    অনলাইন ডেস্ক

  • ভারতকে অস্কার এনে দিল তামিল ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

    ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। 

    rnrn

    গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল ভাষার ছবিটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোয়ন পেয়েছিল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    rnrn

    এই ক্যাটাগরিতে ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ই অস্কার পাওয়া প্রথম কোনো ভারতীয় তথ্যচিত্র। তথ্যচিত্রটি মূলত একটি অনাথ হাতি শাবককে নিয়ে। এক আদিবাসী দম্পতি বোম্যান এবং বেলির পরম যত্নে বেড়ে ওঠা নিয়ে সাজানো হয়েছে এর গল্প। ২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় তথ্যচিত্রটি।

    rnrn

    ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পরিচালনা করেছেন কার্তিকি গনসালভেস। তথ্যচিত্রটির সঙ্গে মনোনয়ন পেয়েছিল ‘হল আউট’, ‘হাউ ডু ইউ মেজার অ্যা ইয়ার?’, ‘দ্য মারথা মিশেল ইফেক্ট’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’।

    বিনোদন ডেস্ক