Tag: তরুণী

  • সমুদ্র সৈকতে ছবিতে উষ্ণতা ছড়ালেন এই তরুণী

    সমুদ্র সৈকতে গিয়ে টু পিসে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলোচনার তুঙ্গে ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া চট্টোপাধ্যায়।

    হিয়া চট্টোপাধ্যায়ের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকে বলছেন- হিয়া হয়তো ইন্ডাস্ট্রিতে পা রাখছেন। আগবাড়িয়ে অনেকে বলছেন, হিয়া বলিউডে পা রাখার জন্য প্রস্তুত।

    সমুদ্র সৈকতে তোলা ছবি শেয়ার করে হিয়া চট্টোপাধ্যায় লিখেছেন- ‘সানকিসড এবং সল্টি।’ 

    সমুদ্রের পাড়ে সূর্যের হাসিতো স্বাভাবিক ব্যাপার। হিয়া চট্টোপাধ্যায় সেসব উপভোগ করেছেন, তার কথাতেই সেটা পরিষ্কার। 

    কেউ কেউ তার ছবিতে মন্তব্য করেছেন- আপনি তো খুব সুন্দর। আবার কেউ বলছেন, আপনি তো আগুন ছড়ালেন। 

    আবার কারও মন্তব্য, আপনি যা আকর্ষণীয়, এটুকু বোঝা যাচ্ছে যে, টলিউডের জন্য আপনি তৈরি। 

    শাশ্বত চট্টোপাধ্যায় তার মেয়েকে নিয়ে জি বাংলার একটি অনুষ্ঠানে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন। এছাড়াও সমাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় হিয়া।  

    বিনোদন ডেস্ক

  • রাশিয়ান পণ্যের প্রচারে ইউক্রেনের তরুণী ইউটিউবারের ডিপফেক ভিডিও

    রাশিয়ার পণ্যের প্রচারে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে ‘ডিপফেক’ ভিডিও ছড়িয়ে পড়েছে ইউক্রেনের তরুণী ইউটিউবার ওলগা লোয়েকের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ককে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

    rnrn

    ইউটিউবে একটি ভিডিওতে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে দর্শকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তার উত্থান সম্পর্কে অবগত থাকার অনুরোধ জানিয়েছেন ওলগা। খবর এনডিটিভির।

    rnrn

    ওলগা বর্ণনা করেছেন, কীভাবে তিনি প্রথমে তার চেহারার অবয়ব সম্পর্কে অনুসারীদের মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি পর্যবেক্ষণের পর তিনি দেখেন, তার অবয়বে চীনে রাশিয়ার পণ্যের প্রচার করা হচ্ছে। যেখানে দেশ দুটির বন্ধুত্বের সম্পর্ক বোঝানো হয়েছে।

    rnrn

    এ ইউটিউবার জানিয়েছেন, ইউক্রেনীয় পটভূমি ও ভিডিওগুলোর বিষয়বস্তু দেখা ছিল তার জন্য খুবই কষ্টদায়ক। তিনি বলেন, ইনস্টাগ্রামে রিলে মজার ডিপফেকগুলো দেখা একদমই ভিন্ন জিনিস। কিন্তু চীনে প্রচারের উদ্দেশ্যে আমার মুখ ব্যবহার করা হয়েছে বলে খবর পাওয়া― ভিন্ন বিষয়। আমরা যেহেতু এআইয়ের যুগে প্রবেশ করেছি। এ জন্য আপনারা অনুগ্রহ করে এ সম্পর্কে অবগত থাকুন।

    rnrn

    ২০ বছর বয়সি এই তরুণী ইউটিউবার নিজেই পর্যবেক্ষণ করে দেখেছেন, শুধু তিনিই নন, আরও অনেকেরই মুখ ব্যবহার করে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমগুলোয় ভিডিও প্রচার করা হচ্ছে। এর আগে সুইডেনের এক ব্যক্তির মুখ ব্যবহার করে অপপ্রচার করা হয়েছে।

    rnrn

    প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে শেয়ার করা ভিডিওটি ইতোমধ্যে ৭৭ হাজারেরও বেশি ভিউ হয়েছে। এতে দর্শকের কাছ থেকে বিভিন্ন মন্তব্য পেয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস করলেন তরুণী

    বাবার হাত ধরে নাটক শেখার জন্য কলকাতার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রাজা ভট্টাচার্যের কাছে ভর্তি হয়েছিলেন ১২ বছর বয়সী এক কিশোরী। স্বপ্ন ছিল নাটক শিখে অভিনেত্রী হবেন। কিন্তু সেই স্বপ্ন অচিরেই ভেঙে গেল। সহজ-সরল কিশোরী মনের সুযোগ নিয়ে নিয়মিত নাট্য ব্যক্তিত্ব রাজা যৌন হেনস্তা করতে থাকেন বলে জানান কিশোরী।

    এই কিশোরী এখন যুবতী, বয়স ১৮। ৬ বছর আগে যে হেনস্তার শিকার হয়েছেন, এবার সেই বিষয়ে মুখ খুললেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। 

    রোববার ফেসবুকে ওই যুবতী জানান, ২০১৭ সালে ১২ বছর বয়সে ‘ব্ল্যাঙ্ক ভার্স’ নামক নাটকের দলে ভর্তি হন। উদ্দেশ্য ছিল নাট্য ব্যক্তিত্ব রাজার কাছ থেকে নাটক শিখবেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন।

    ভুক্তভোগীর কথায়, ক্লাসের অন্ধকার দিকে নিয়ে আমায় নিয়মিত জড়িয়ে ধরতেন, চুমু খেতেন। মা-বাবার সামনে বলতেন তার মাথা টিপে দিতে। মাথা টিপতে গেলে বুকে পেটে তার মাথা ঘষতেন। সেই সময় বিষয়গুলো বুঝতাম না। আবার বাড়ির মানুষদের সামনে এমন ব্যবহার করতেন, যেন আমাকে কত স্নেহ করেন।

    যুবতী আরও বড় বিস্ফোরক অভিযোগ করে বলেন, প্রতি শনিবার ক্লাসের ৩০ মিনিট আগে আমাকে ক্লাসে ডাকতেন। ক্লাসে যাওয়ার পর আমার পুরো শরীরে বিশ্রীভাবে হাত বোলাতেন। কখনো কখনো আমার মুখে তার ঠোঁট ডুবিয়ে দিতেন। এসব বিষয়ে কখনো তার চোখে-মুখে অপরাধবোধ দেখিনি। ভাব করতেন, যেন আমি সম্মতি দিয়েছি তাকে।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ভুক্তভোগী যুবতী আরও লেখেন, প্রথম দিন বাবা আমাকে ক্লাসে দিয়ে যায়। এরপর থেকে আমাকে বাড়ি দিয়ে আসতে বলেন রাজা। আমি প্রথমে না বুঝেই রাজি হই। তিনি রাস্তার অন্ধকার জায়গায় মোটরসাইকেল থামিয়ে অসভ্যতা করতেন। পরে কিছুটা বুঝতে পারি।

    যুবতী লেখেন, তাকে বিরক্ত লাগতো, ঘৃণা করতে শুরু করি। কিন্তু কখনো সাহস করে কিছু বলতে পারিনি। কলকাতায় তার অনেক প্রভাব। ভেবেছিলাম কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আর না। টানা ৪ বছর, অনেক অত্যাচার সয়েছি। ২০২০ সালে আমি তার ক্লাস ছেড়ে দেই। এবার মুখ খুললাম।

    অভিযোগকারী যুবতী জানান, রাজার প্রকৃত রূপ প্রকাশ্যে নিয়ে আসতে চাইলে হাত-পা ধরেন তিনি। তবে নাট্য ব্যক্তিত্বকে পাত্তা দেননি যুবতী। নিজে যে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন, তার মধ্য দিয়ে যেন আর কাউকে যেতে না হয়, সে জন্যই বিষয়টি নিয়ে মুখ খুললেন।

    বিনোদন ডেস্ক

  • মালাইকার পথ আগলে দাঁড়ালেন দুই তরুণী, কিন্তু কেন?

    বরাবরই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। তার ফিটনেসের কারণেই লাইমলাইটে থাকেন তিনি। যদিও এবার এক অন্য কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের নিজের জায়গা তৈরি করলেন অভিনেত্রী।

    সম্প্রতি মুম্বাইয়ের রেস্তোরাঁয় গিয়েছিলেন মালাইকা। সেখান থেকে বেরোনোর সময় অভিনেত্রীকে ঘিরে ধরেন বেশ কয়েকজন তরুণী। প্রিয় অভিনেত্রীর কাছে কিছু একটা বিষয় নিয়ে অনুরোধ জানাতে থাকেন তারা। যদিও তাদের বোঝানোর পর বেশ কিছু তরুণী দূরে সরে গেলেও মালাইকার পিছু ছাড়লেন না দুজন। ক্যামেরায় উঠে এলো সেই ভিডিও, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেটদুনিয়ায়।

    ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িতে উঠে পড়েছেন অভিনেত্রী; কিন্তু তার পরও তাকে পিছু ধাওয়া করে চলেছে দুই তরুণী। এমনকি একটা সময় তার গাড়ির সামনে এসেও হাজির হন তারা। দেহরক্ষীরা তাদের বারবার সরে যাওয়ার জন্য অনুরোধ করলেও কোনো কথাই শুনতে রাজি ছিলেন না দুই তরুণী।

    ভিডিও দেখে রীতিমতো রেগে লাল নেটিজেনরা। কমেন্ট বক্সে কেউ লিখলেন, যে কাজ হয়েছে সেটা মোটেই ভালো হয়নি। এভাবে কাউকে হেনস্তা করা উচিত নয়। অন্য আরেকজন লিখলেন, এমন বেশ কিছু তরুণী রয়েছে, যারা সবসময় সেলিব্রিটিকে দেখলেই হেনস্তা করেন। এগুলো একেবারেই ঠিক কাজ নয়।

    কয়েক দিন আগেই প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে বার্লিন ও অস্ট্রিয়াতে ছুটি কাটাতে গিয়েছিলেন মালাইকা। তার প্রেমজীবনে নিয়েই বেশি চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। মাঝেমধ্যেই শুনতে হয় নানান কটাক্ষ। যদিও সেসবে খুব একটা বেশি পাত্তা দিতে নারাজ এ তারকা জুটি। কাজের দিক থেকে, সম্প্রতি মালাইকাকে দেখা গেছে গুরু রণধাওয়ার সঙ্গে একটি মিউজিক ভিডিওতে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণীর

    ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। তার জেরেই প্রতারণার অভিযোগ উঠল বলিউড সুপারস্টার শাহরুখ খান ও একটি বেসরকারি কোচিং সংস্থা কর্মীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতে তাদেরকে ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল।

    এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, বেসরকারি ওই সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। 

    জানা গেছে, সেই কারণেই শাহরুখ ও ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসা করার অভিযোগ এনেছেন প্রিয়াংকা দীক্ষিত নামের এক তরুণী।

    আইএএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল প্রিয়াংকার। এই জন্য তিনি সংস্থার কোচিংয়ের জন্য এক লাখ ৮ রুপি জমা দিয়েছিলেন।

    প্রিয়াংকার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি এই জমা অর্থ ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু একাধিকবার তা বলা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। এর জেরেই মধ্যপ্রদেশের ডিস্ট্র্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন তরুণী।

    প্রিয়াংকার অভিযোগ, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সংস্থায় নাম নথিভূক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

    অ্যাডমিশন ফি-র পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াংকা। মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেল তা মেনে নিয়েছে। অ্যাডমিশনের এক লাখ ৮ হাজার রুপির পাশাপাশি তার ১২ শতাংশ সুদও দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মামলার খরচ হিসেবে প্রিয়াংকাকে আরও পাঁচ হাজার রুপি ও ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার রুপিও দিতে বলা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • তরুণীর বিয়ের প্রস্তাবে যে জবাব দিলেন সালমান খান

    বলিউডের ‘চিরকুমার’ সালমান খান। দুবাই সফরে গিয়ে জমিয়ে প্রচার সারছেন নিজের ঈদ রিলিজ ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর। সেখানে গিয়ে ফ্যানদের সঙ্গে সাক্ষাৎ করেন ভাইজান। পাপারাজ্জি ভাইরাল ভায়ানি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সালমানের দুবাই সফরের একটি ঝলক। সেখানেই দর্শক দরবারে পাওয়া গেল সালমানকে। এদিন সালমানের দেখা মিলল মেরুন শার্ট আর কালো প্যান্টে। চলতি বছর জীবনের ৫৮তম বসন্তে সালমানের হ্যান্ডসাম লুক দেখে অবাক অনুরাগীরা।

    সালমানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। নারী অনুরাগীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ‘বলিউডের ইটারন্যাল প্রেম’ সালমানের প্রতি এত বছরেও তাদের প্রেম কমেনি তার প্রমাণ মিলল এই ভিডিওতে। এদিন সালমানের সামনে উঠে দাঁড়িয়ে এক তরুণী বলেন, সালমান, মুঝছে শাদি করগে? সুন্দরীর এমন আবেগ ভরা প্রস্তাবের কী জবাব দেবেন বুঝে ওঠতে পারছিলেন না সালমান। তখনই দর্শক আসনের অপর এক তরুণী বলে ওঠেন, না, সালমান একদম বিয়ে করো না, দরকার নেই বিয়ের। তার সুরে সুর মিলিয়ে সালমান বলেন, একদম ঠিক কথা বলেছেন।

    সালমানের জীবনে নারীসঙ্গ বহুবার এসেছে। নব্বইয়ের দশকের গোড়ার দিকে সঙ্গীত বিজলানির সঙ্গে সম্পর্কে ছিলেন সালমান। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ের তারিখ পাকা ছিল সালমান-সঙ্গীতার। কার্ডও ছাপা হয়ে গিয়েছিল, তবে বিয়ে ভেঙে দেন সঙ্গীতা। আজ যদিও তারা ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে সোমি আলি, ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ভাইজান। নতুন শতাব্দীতে কখনও ক্যাটরিনা কখনও জ্যাকলিন বা ইউলিয়া- একাধিক বিদেশিনীর সঙ্গে নাম জড়িয়েছে সালমানের। তবে ‘বিয়ে’ থেকে দূরেই থেকেছেন সালমান।

    বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে বছর দশেক আগে কফি উইথ করণের মঞ্চে সালমান জানিয়েছিলেন, একটা সময় ছিল যখন আমি সত্যি বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা সফল হল না। অনেকবারই কাছাকাছি পৌঁছেছি। ওরা ভাবে বয়ফ্রেন্ড হিসাবে আমি পারফেক্ট কিন্তু স্বামী হিসাবে আমাকে সারা জীবন সহ্য করাটা বোধ হয় মুশকিল ভাবে, সঙ্গীতার সঙ্গে তো বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল তবে বিয়েটা হয়নি।

    বিনোদন ডেস্ক

  • ইরানি তরুণীকে ধর্ষণের অভিযোগ রাখির স্বামীর বিরুদ্ধে

    বলিউড তারকা রাখি সায়ন্ত এবং স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ কিছুদিন থেকেই তুঙ্গে ছিল। আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে থানায় মামলা দেন রাখি। এরই পরিপ্রেক্ষিতে আদিল এখন কারাগারে। কারাগারের অভ্যন্তরে থাকা অবস্থায় আরেক গুরুতর অভিযোগ তুলেছেন ইরানি এক তরুণী।
    rn 
    rnইরানি তরুণীর অভিযোগ- আদিল দুরানি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে লাগাতার ধর্ষণ করেছেন। মহীশূরে তারা একসঙ্গে থেকেছেনও। পাঁচ মাস আগে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আদিল তা প্রত্যাখ্যান করেন এবং এ ধরনের সম্পর্ক অনেকের সঙ্গে আছে বলে স্বীকার করেন আদিল। শুধু তাই নয়, বেশি বাড়াবাড়ি করলে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরালের হুমকি দেন আদিল। এক কথায় এ বিষয়ে একেবারেই মুখ খোলা নিষেধ ছিল আদিলের পক্ষ থেকে। এজন্য মামলা করার সাহস করতে পারিনি। বর্তমানে স্ত্রীর দায়ের করা মামলা কারাগারে থাকায় মামলা করার সাহস পেয়েছি।

    rnrn

    এদিকে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর জানুয়ারি মাসে বিয়ের খবর প্রকাশ্যে আনেন বিবাহিত স্ত্রী রাখি। তাদের সম্পর্কের কথা সবারই জানা ছিল। অথচ বিয়ে করার পর আট মাস পর্যন্ত গোপন রেখেছিল বিয়ের খবর। পরে দাম্পত্য সম্পর্ক টালমাটাল হলে স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, পরকীয়া, টাকা ও গয়না চুরি এবং পণ নেওয়ার মতো অভিযোগ আনেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতেই গত ৭ ফেব্রুয়ারি গ্রেফতার হন আদিল।

    rnrn

    সূত্র: আনন্দবাজার।

    rnrn

     

    বিনোদন ডেস্ক