Tag: তমা

  • তমা ও মিষ্টি জান্নাতের বিবাদ মিটিয়ে দিলেন ‘ভিলেন’

    মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দেন নায়িকা তমা মির্জা।  

    গত বৃহস্পতিবার ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এ নোটিশ দেন।  

    মিষ্টি জান্নাতও হাঁটেন একই পথে।  তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিশ পাঠান তিনি। সোমবার তমার বিরুদ্ধে নোটিশটি ইস্যু করা হয়।

    এ নিয়ে নেট দুনিয়া উত্তাল। বিষয়টি নজরে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। 

    মঙ্গলবার বিকালে শিল্পী সমিতির কার্যালয়ে তমা-মিষ্টিকে নিয়ে দুই নায়িকার দ্বন্দ্বের অবসান করেন সভাপতি মিশা সওদাগর।

    এসময় সহসভাপতি ডি এ তায়েব লিখিত সমঝোতা সম্পর্কে বলেন, আমাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় ভিন্ন অভিমতের কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। মনোমালিন্যের নিরসনকল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হলে সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টির সুষ্ঠু মীমাংসা হয়। পরে এ বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব।

    মিশা সওদাগর বলেন, যে বিষয়টি হয়েছে ঠিক হয়নি। দুজনই ভুল বুঝতে পেরেছেন। শিল্পী সমিতির মাধ্যমে পুরো বিষয়ের অবসান হয়েছে।

    তমা মির্জা বলেন, দিন শেষে আমরা শিল্পী। আমাদের অভিভাবক শিল্পী সমিতি। তাদের মাধ্যমে পুরো বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। ধন্যবাদ শিল্পী সমিতিকে।

    মিষ্টি জান্নাত বলেন, বাবা-মায়ের মতো অভিভাবক শিল্পী সমিতি। সমিতি আমাদের দ্বিতীয় পরিবার। তাদের উপস্থিতিতে সুন্দর সমাধান হয়েছে। তমা আপু আমার খুব কাছের। ভুল বোঝাবুঝির কারণে এমন হয়েছে। মূলত ইউটিউবের কারণে এই ভুল বোঝাবুঝি। আশা করব, ভবিষ্যতে যাতে ইউটিউবরা উদ্ভট ক্যাপশন না দেয় সে জন্য অনুরোধ করব। 
     

    বিনোদন ডেস্ক

  • আমি সেই মেয়ে, যে স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছি: তমা

    অসুস্থ হয়ে দিনকয়েক হাসপাতালে থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন চিত্রনায়িকা তমা মির্জা। জানিয়েছেন, সুস্থ হয়েই নতুন সিনেমার কাজ শুরু করবেন। গত কুরবানির ঈদে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা মুক্তি পায়। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে। 

    তবে সম্প্রতি রাজ-পরীমনি দ্বন্দ্বে নাম জড়িয়েছে তার। গুঞ্জন উঠেছে— তমা নাকি রাজ-পরীমনির মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই গুঞ্জনের রহস্য খোলাসা করে দিয়েছেন তিনি।

    তমা বলেন, প্রথম কথা হচ্ছে— কেউ কারও হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে কি চেকইন দেয়? আমি কিন্তু হাসপাতালে ঢুকেই সেটি দিয়েছি। দ্বিতীয়ত আমি সেই মেয়ে, যে স্বামীর হাতের মার খেয়ে ঘর ছেড়েছি। সেটার প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি। তো সেই মেয়েটিকে অন্য কারও জামাই এসে মেরে চলে যাবে, আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদব, সেটা তো কল্পনাই করতে পারি না।

    এদিকে সুড়ঙ্গ সিনেমার শুটিংপরবর্তী প্রচারণার জন্য নতুন কোনো কাজ না করার কথা জানিয়েছিলেন তমা। তাই গত তিন মাস তাকে শুটিংয়ে দেখাও যায়নি। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। টিএম মুভিজ থেকে তৈরি হবে এটি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

    এ প্রসঙ্গে তমা বলেন, শরীর খারাপ ছিল অনেক। তার পরও সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে অনেকটাই সুস্থ হয়ে গেছি। 

    জানা গেছে, শিগগিইর সিনেমাটির কাজ শুরু হবে। তবে সিনেমার নাম, নায়ক ও পরিচালক কে হবেন, সেটি এখনই জানাতে অপারগ প্রযোজনা সংস্থা। 

    তবে তমা জানিয়েছেন, টিএম থেকে তিনটি সিনেমা নির্মাণ করা হবে। সেখানে একটি সিনেমায় তিনি অভিনয় করছেন এটা নিশ্চিত। শিগগির এর ঘোষণা দেওয়া হবে।

    বিনোদন প্রতিবেদন

  • রাজ-পরীমনি-তমার হাসপাতালে ভর্তি নিয়ে নতুন গুঞ্জন!

    সব ঝামেলা মিটিয়ে এখন থেকে স্ত্রী পরীমনি ও ছেলে রাজ্যকে নিয়ে থাকার অঙ্গীকার করেছিলেন অভিনেতা শরিফুল রাজ। কিন্তু শুক্রবারই গুরুতর জখম হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে। 

    এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর ওই একই হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমনির। কিন্তু পরে জানা যায় তিনি জ্বর না আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

    এ ছাড়া একই সময় ওই একই হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুকে পোস্ট করেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী তমা মির্জা। 

    এর পরই বিনোদনপাড়ার গুঞ্জন— শুক্রবার রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমনির। 

    পরীমনিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার সূত্রে জানা গেছে, জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি।

    হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, শুক্রবার সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমনি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। 

    অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা শেষে তিনিও তার বাসায় চলে গেছেন।

    একই হাসপাতালে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তমা মির্জা। শোনা যাচ্ছে, জ্বর নয়, ওই দিন রাজ-পরীমনির মারামারি থামাতে গিয়ে আহত হন তমা।

    তবে এসব বিষয় নিয়ে রাজ, পরীমনি কিংবা তমা কেউই কিছু নিশ্চিতভাবে না বলা পর্যন্ত এই ধোঁয়াশা কাটবে না। 

    বিনোদন ডেস্ক