Tag: তদন্ত

  • শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি অভিনেত্রী চমকের

    বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার বিরুদ্ধে তদন্তেরও জোর দাবি করেছেন এই অভিনেত্রী।

    শনিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন জানিয়ে চমক বলেন, ‘এখন আমরা প্রশ্ন করতে পারছি। আগে তো প্রশ্ন তুললে আয়নাঘরে নিয়ে যাওয়া হত। এই যে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় দুইবার চিন্তা করছি না; কী বললে আমাকে আটকাবে, কী বললে আমাকে গুম করে দেবে-এই চিন্তা যেহেতু নাই, তাই আমি বলতে পারছি।’

    এ সময় দেশের অর্থনীতির সংকটের বিষয়টি সামনে এনে বিদেশে সাবেক মন্ত্রী-এমপিরা যে সম্পদ কুক্ষিগত করেছেন, তাদের সে পাচারকৃত সম্পদ দেশে ফেরানোর দাবি জানান তিনি। চমক বলেন, ‘বড় বড় মন্ত্রীরা যারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ বা পাচার করেছেন, তাদের ব্যাংক হিসাবগুলো জব্দ করে সে অর্থ দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা উচিৎ।’

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে চমকের সাফ কথা, ‘শেখ হাসিনাকে গ্রেফতার করতে হবে। তার বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। তিনি হয়ত অনেক তথ্য দিতে পারবেন। কারণ তিনি নিজেই বলেছেন তার পিয়নও চারশ কোটি টাকার মালিক। তার মানে (দুর্নীতির বিষয়ে) অনেক তথ্য তার কাছে আছে।’

    উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চমক। 

    বিনোদন ডেস্ক

  • শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু

    কলম্বিয়ান বিখ্যাত গায়িকা শাকিরা ইসাবেল মেবারাক। যাকে 'শাকিরা' নামেই চেনে বিশ্ব। সুপরিচিত এই গায়িকার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে নতুন করে তদন্ত শুরু হয়েছে। 

    rnrn

    ২০১৮ সালে কর ফাঁকির একটি অভিযোগ ওঠে এই গায়িকার বিরুদ্ধে। সেই অভিযোগের ওপর নতুন করে তদন্ত শুরু করেছেন স্পেনের একটি আদালত। বৃহস্পতিবার আদালতটি এ খবর দিয়েছেন। আদালতটি তাদের বিবৃতিতে আর কোনো তথ্য দেননি। খবর এনডিটিভির।

    rnrn

    ৪৬ বছর বয়সি শাকিরার বিরুদ্ধে আরেকটি অভিযোগ রয়েছে। এতে বলা হয়েছে- কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামোসের নাগরিক হিসেবে দেখিয়ে ১৪.৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন কলম্বিয়ান এই গায়িকা। 

    rnrn

    ওই মামলার প্রসিকিউটর শাকিরাকে আট বছর কারাদণ্ড দেওয়ার সুপারিশ করেছেন। তার কাছে নতুন এ অভিযোগের ব্যাপারে মতামত জানতে চাইলে তিনি সাড়া দেননি। 

    rnrn

    অন্যদিকে শাকিরার আইনজীবীরা জানিয়েছেন, এ বিষয়ে পরে মন্তব্য করবেন তারা।

    অনলাইন ডেস্ক

  • সালমানকে হত্যার হুমকি, তদন্তে নতুন মোড়

    সালমান খানকে যে ইমেইলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই ইমেইল অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্যের একটি মোবাইল নাম্বার। পুলিশি তদন্তে এমন তথ্য উঠে এসেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

    rnrn

    শনিবার হুমকির সঙ্গে সঙ্গে সালমানের ব্যবস্থাপক প্রশান্ত গুঞ্জালকর মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন। এ মামলায় বান্দ্রা পুলিশ আইপিসির ধারা ৫০৬ (২), ১২০ (বি), এবং ৩৪ অনুযায়ী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি বরাড়, আর রোহিত বরাডের বিরুদ্ধে মামলা করেছে। আপাতত সালমান খানের বাড়ির চারপাশ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বাই পুলিশের পক্ষ থেকে।

    rnrn

    এর আগে এ ঘটনার পর গ্রেফতার করা হয়েছে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারকে। আপাতত তিহার জেলে রয়েছেন তারা। অভিনেতাকে হুমকির সুরে লরেন্স বলেছিলেন, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। তাদের গ্রামের মন্দিরে গিয়ে ক্ষমা চেয়ে আসতে হবে। না হলে খুন করা হবে তাকে। 

    rnrn

    সালমানকে এখন Y+ ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে। গত নভেম্বরে তার ভাই সোহেল খান এবং তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড এসে ভেন্যু পর্যবেক্ষণ করে গেছেন; যাতে অভিনেতার নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।

    rnrn

    এদিকে সালমান খানের কলকাতার শো স্থগিত হয়ে গেল অনির্দিষ্টকালের জন্য। তবে বাতিল হয়নি। এমনই খবর প্রকাশ্যে এলো অর্গানাইজারদের তরফে। তাদের তরফে জানানো হয় নিরাপত্তার কথা ভেবে এই শো স্থগিত করা হয়েছে। মে থেকে জুনের মধ্যে কোনো এক সময়ে এ শো অনুষ্ঠিত হবে। এই শোতে কেবল সালমান নন, বলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতার আসার কথা ছিল। এদের মধ্যে আছেন সোনাক্ষী সিনহা, জ্যাকুলিন ফার্নান্দেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মা প্রমুখ।  

    অনলাইন ডেস্ক