Tag: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  • ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরির দায়িত্ব পালন করবেন বাঁধন

    আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে ৭৫ দেশের ২২০টির বেশি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবটির পর্দা নামবে ১৯ জানুয়ারি। আর এ উৎসবের জুরির দায়িত্ব পালন করবেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

    জনপ্রিয় অভিনেত্রী বাঁধন বহুগুণে গুণান্বিত। ইতোমধ্যে তিনি নাটক, মডেলিং ও সিনেমায় নিজের কাজের দ্যুতি ছড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন এ অভিনেত্রী। আর উৎসবের ওমেন ফিল্মমেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁধন নিজেই জানিয়েছেন এ তথ্য। এ ছাড়া উৎসবের অফিশিয়াল সাইটেও প্রকাশ করা হয়েছে তথ্যটি।

    এ বিষয়ে সংবাদমাধ্যমকে বাঁধন বলেন, এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ ভালো লাগছে। দেশের কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি। এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গেছি। এ ছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে। অনলাইনে জুরির কাজ করেছি। সেখানে নানা রকম সিনেমা দেখেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

    অভিনেত্রী বলেন, এর আগে বেলজিয়ামের ব্রাসেলসের আই অ্যাম টুমরো চলচ্চিত্র উৎসব ও ভারতের বেঙ্গালুরু চলচ্চিত্র উৎসবে অনলাইনে জুরি হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার আমি ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালে নিজে উপস্থিত থাকব। উৎসবে সিনেমা দেখব, অন্য জুরিদের সঙ্গে আড্ডা হবে, সিনেমা নিয়ে কথা হবে, সেটি আমার জন্য ভীষণ এক্সাসাইটিং ব্যাপার।

    ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের ফেসবুক স্ট্যাটাস সূত্রে জানা যায়, ওমেন ফিল্মমেকার বিভাগে জুরি হিসেবে বাঁধনের সঙ্গে দায়িত্ব পালন করবেন আরও তিনজন। তারা হলেন— অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের প্রযোজক ও চলচ্চিত্র সমালোচক মেই পো রেইনবো ফঙ এবং ইরানি অভিনেত্রী হোদা মোগহাদ্দাম মানেশ।

    বিনোদন ডেস্ক

  • ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে আজ 

    আজ রোববার শেষ হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এ উৎসবটির সমাপনী দিন শেষ হবে সেরা সিনেমা নির্বাচন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। 

    rnrn

    রেইনবো চলচ্চিত্র সংসদের উদোগে আয়োজিত এ উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট আন্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেশনে বাংলাদেশসহ ৭৪টি দেশের মোট ২৫২টি সিনেমা প্রদর্শিত হয়েছে। 

    rnrn

    উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসগুলোর কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক বক্তিত্ব উৎসবে অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, আজ বিকাল ৪টা থেকে সমাপনী অনুষ্ঠান শুরু হবে। এতে সেরা সিনেমার নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে।

    যুগান্তর প্রতিবেদন

  • ভাইয়ের জন্য ‘আয়া’ হলেন শ্রীলেখা!

    স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। প্রায়ই নতুন নতুন ছবি বা নানান স্ট্যাটাস দিয়ে আলোচনায় থাকেন পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী। সিঙ্গেল মাদার খ্যাত এই অভিনেত্রী আজ আলোচনায় এসেছেন নতুন একটি স্ট্যাটাস দিয়ে। খবর আনন্দবাজারের।

    rnrn

    অভিনেত্রী হওয়ার পাশাপাশি শ্রীলেখা কারো মা, কারো বোন, কারো ফুফু। প্রতিটা সম্পর্ককে যে তিনি যত্ন, ভালোবাসায় আগলে রেখেছেন- তা তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়।

    rnrn

    এই যেমন কাজের ফাঁকে শ্রীলেখা তার ভাই, ভাবি ও ভাতিজাকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছেন। তিনি ভারতের বিহারের বুদ্ধগয়া ঘুরতে গিয়েছেন পরিবারের সবাইকে নিয়ে। যদিও তার সঙ্গে ছিল না তার মেয়ে। তবে একসঙ্গে যে তারা বেশ মজা করছেন তা শ্রীলেখার স্ট্যাটাসে স্পষ্ট।

    rnrn

    শ্রীলেখাকে কখনো ভাইয়ের সঙ্গে বসে চা খেতে, আবার কখনো ভাতিজার সঙ্গে মজা করতে দেখা গেছে। ফুফুর সঙ্গে তাল মিলিয়ে ভাতিজার মুখের ভঙ্গিও দেখার মতো। তাই তো শ্রীলেখা স্ট্যাটাসে লিখেছেন- ‘তৈরি হচ্ছে ভবিষ্যতের হিরো, ভাইপো (ভাতিজা)।’ এখানেই শেষ নয়। ভাই-ভাবি যাতে একান্তে সময় কাটাতে পারেন, তাই ভাতিজাকে নিজের দায়িত্বে রেখেছেন শ্রীখেলা। তিনি লিখেছেন- ‘আমি যখন বেবিসিটার (অন্যের সন্তানকে দেখাশোনার জন্য কাজের লোক)। ভাই এবং তার স্ত্রীকে একান্ত সময় কাটানোর জন্য পাঠিয়েছি।’

    rnrn

    ভাতিজা এবং ফুফুর যে বেশ ভাব, তার প্রমাণ দেয় পোস্ট করা ছবিগুলো।

    rnrn

    পূর্বপুরুষের দেশ বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন শ্রীলেখা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছিল।

    অনলাইন ডেস্ক