Tag: ঢাকাই সিনেমা

  • নব্বই দশকের আলোচিত নায়িকারা বর্তমানে কে কী করছেন?

    ঢাকাই সিনেমায় অনেক নায়িকার আবির্ভাব ঘটেছে। এসব নায়িকার মধ্যে কেউ স্থায়ী আসন গড়েছেন, আবার কেউ কালের পরিক্রমায় হারিয়ে গেছেন। নব্বই দশকেও এমন অনেক আলোচিত নায়িকা ছিলেন, যাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে, কেউবা চিরতরে বিদায় জানিয়েছেন অভিনয়কে। এদের মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন প্রবাসে। নব্বই দশকের আলোচিত সেসব নায়িকা নিয়েই আজকের এ প্রতিবেদন। লিখেছেন রিয়েল তন্ময়

    মৌসুমী

    বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক উজ্জ্বল নাম মৌসুমী। ১৯৯৩ সালে সালমান শাহর বিপরীতে কেয়ামত থেকে কেয়ামত দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। তার ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কারসহ অনেক সম্মাননা। তবে তিনি সিনেমায় অনেকটাই অনিয়মিত এখন। প্রায় দুবছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বিভিন্ন আয়োজনে পারফর্ম করছেন। গত ২৭ এপ্রিল নিউইয়র্কে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যালে’র মঞ্চে গান গেয়েছেন এ চিত্রতারকা। এ মুহূর্তে তার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ফিরবেন না আর অভিনয়েও। এমন কথাই জানিয়েছেন অভিনেত্রীর স্বামী চিত্রনায়ক ওমর সানী। কারণ হিসাবে তিনি মৌসুমীর অভিমান ও আক্ষেপের কথাও তুলে ধরেন। সর্বশেষ মৌসুমীকে দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোনার চর’ সিনেমায়।

    শাবনাজ

    ঢাকাই সিনেমার আরেক আলোচিত নায়িকা শাবনাজ। ‘চাঁদনী’ দিয়ে তার সিনেমা জগতে প্রবেশ। নব্বই দশকের শুরুর দিকে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ছিল ‘চাঁদনী’। এরপর আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রয়াত নায়ক সালমান শাহর সঙ্গেও তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। সে সময় আলোচিত এ নায়িকাও এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তারও অভিনয়ে ফেরার আর সম্ভাবনা নেই।

    শাবনূর

    নব্বই দশকের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত নায়িকা শাবনূর। দীর্ঘসময় তিনি ঢাকাই সিনেমায় রাজত্ব করেছেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে পথচলা শুরু করেন তিনি। আলোচিত নায়ক সালমান শাহর নায়িকা হিসাবেই তিনি বেশি আলোচিত ছিলেন। জুটি হিসাবে অভিনয় করেছেন অনেক ব্যবসাসফল সিনেমায়। নব্বই থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছেন শাবনূর। বর্তমানে তিনি বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। 

    এ অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। তবে অর্ধযুগ পর গেল বছর ‘রঙ্গনা’ ও ‘এখনো ভালোবাসি’ নামের দুটি সিনেমার যুক্ত হয়েছিলেন তিনি। কিন্তু সেসব সিনেমার আর কোনো আপডেট পাওয়া যায়নি। 

    তবে শাবনূর গণমাধ্যমে বলেছেন, চলতি বছর দেশে ফিরে অসমাপ্ত সিনেমার কাজসহ আরও কিছু কাজ বাকি আছে সেগুলো শেষ করবেন। তবে ফিরতে একটু দেরি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

    এদিকে, সবশেষ গেল মার্চের শেষ সপ্তাহে মাত্র ৮ ঘণ্টার জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই এসেছিলেন নন্দিত এই চিত্রনায়িকা।

    পপি

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপি। ইন্ডাস্ট্রিতে টানা দুই দশক রাজত্ব করেছেন তিনি। পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমাটি তার ক্যারিয়ারের ব্যবসাসফল সিনেমাগুলোর একটি। এক সময়ের ব্যস্ত এ নায়িকা হঠাৎ করেই সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নেন। নীরবে চলে যান আড়ালে। পরে জানা গেছে, বিয়ে করে সংসারি হয়েছেন তিনি, স্বামী-সন্তান নিয়ে সুখেই রয়েছেন। ছেড়ে দিয়েছেন অভিনয়। 

    যদিও বিয়ে নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন এ অভিনেত্রী। অবশেষে নিজেই স্বামী সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন এবং অভিনয় থেকে নিজের বিদায়ের বিষয়টিও স্পষ্ট করেন। তার মানে এ নায়িকাকে আর সিনেমায় দেখা যাবে না। ক্যারিয়ারের শেষ দিকের একাধিক সিনেমার শুটিং শেষ না করেই ইতি টানেন ঢাকাই সিনেমা থেকে।

    আঞ্জুমান শিল্পী

    নব্বই দশকের মাঝামাঝি সময়ে ঢাকাই সিনেমায় আসেন নায়িকা শিল্পী। তার অভিনীত প্রথম সিনেমা ‘নাগ নর্তকী’। তবে প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাংলার কমান্ডো’। এরপর সালমান শাহর বিপরীতে ‘প্রিয়জন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক সাড়া পান। ক্যারিয়ারে প্রায় ৩৬টি সিনেমা করেছেন। 

    তবে ২০০০ সাল থেকে তিনি নিজেকে সিনেমা থেকে গুটিয়ে নেন। মাঝে তাকে নাটকে অভিনয় করতেও দেখা গেছে। উপস্থাপনাও করেছেন তিনি। বর্তমানে অভিনয়ে দেখা যায় না তাকে। তবে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা মেলে।

    তামান্না

    বাপ্পারাজের বিপরীতে ‘ত্যাজ্যপুত্র’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হয় নায়িকা তামান্নার। এটি মুক্তি পায় ১৯৯৫ সালে। এরপর ১৯৯৮ সালে রুবেলের সঙ্গে ‘ভণ্ড’ নামে একটি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। তার ক্যারিয়ারেও রয়েছে একাধিক সিনেমা। 

    সর্বশেষ এ অভিনেত্রীকে দেখা গেছে ‘পাগল তোর জন্যরে’ সিনেমায়। এটি ২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর আর তিনি সিনেমামুখী হননি। ২০২১ সালে এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসারি হয়েছেন। বর্তমানে সুইডেনে বসবাস করছেন এ নায়িকা।

    এ ছাড়া সে সময়ের আরও অনেক নায়িকা রয়েছেন, যারা বেশ আলোচনায়ও এসেছিলেন। তাদের অনেকেই এখন সিনেমা থেকে দূরে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন অলিভিয়া, অন্তরা, জেবা, সোনিয়া, লিমা, শাহনাজ প্রমুখ।

    রিয়েল তন্ময়

  • বুবলী-অপু-মিম-পূজা-দীঘি কে কত পারিশ্রমিক পান?

    ঢাকাই সিনেমার নায়িকাদের পারিশ্রমিকে খুব একটা তফাৎ নেই। নতুনদের মধ্যে কারো পারিশ্রমিক মাত্র তিন লাখ টাকা হলেও দীর্ঘদিন কাজ করেও কেউ কেউ পাচ্ছেন বড়জোর পাঁচ থেকে ছয় বা সাত লাখ টাকা সম্মানী। আবার একসময় কারও সম্মানির অঙ্কটা ১৫ থেকে ২০ লাখের ঘরে থাকলেও এখন তা কমে এসেছে। 

    তারকা, পরিচালক, প্রযোজকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঢালিউড নায়িকাদের ছবিপ্রতি পারিশ্রমিকের একটা সার্বিক চিত্র তুলে ধরা হয়েছে।

    অপু বিশ্বাস

    চিত্রনায়িকা অপু বিশ্বাসের হাতে এখন নতুন কোনো সিনেমা নেই। তবে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে নতুন সিনেমাতে অভিনয়ের ব্যাপারে তার সঙ্গে পরিচালক ও প্রযোজকের কথাবার্তা চলছে। চূড়ান্ত কিছু হয়নি, তাই বলতে চাইছেন না। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু হয় অপু বিশ্বাসের। ছোটবেলা থেকেই নাচ করতেন এই নায়িকা। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু। ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। ‘কোটি টাকার কাবিন’ মুক্তির পর অপুকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯ বছরের অভিনয়জীবনে প্রায় শ খানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। এর মধ্যে ৮০টির মতো সিনেমায় তার নায়ক শাকিব খান।

    জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস একটা সময় ১৫ থেকে ২০ লাখের ঘরে সম্মানী হাঁকিয়েছেন। এখন তার নায়িকা ক্যারিয়ারে ভাটা পড়েছে। তবে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ছায়াবৃক্ষ’। এই সিনেমাতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লাখ টাকার মধ্যে। এরপর তার আর কোনো ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যায়নি।

    তমা মির্জা

    চলচ্চিত্রে তমা মির্জা বর্তমান সময়ে আলোচনা সৃষ্টি করেছেন। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র ২০২৩ সালে সুপারহিট তকমা পায়। এমনকি সিনেমাতে তার অভিনয় প্রশংসিতও হয়। বড় পর্দার পাশাপাশি তমা মির্জা ওটিটির সিরিজ ও ওয়েব ফিল্মেও সমানতালে কাজ করছেন। গেল বছর কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজেও কাজ করেছেন। আগামী ঈদে এই চিত্রনায়িকার ‘দাগি’ সিনেমাটি মুক্তি পাবে। তার আগে চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘আমলনামা’। খোঁজ নিয়ে জানা গেছে, তমা মির্জা এখন সিনেমাপ্রতি সম্মানী নিচ্ছেন ১০ থেকে ১৫ লাখ টাকার মধ্যে। সর্বশেষ একটি চলচ্চিত্রে চুক্তি স্বাক্ষর করেছেন ১২ লাখ টাকায়। তবে সিনেমাভেদে টাকার এই অঙ্ক ওঠানামা করে। বিনোদন অঙ্গনে শুরুর দিকে নাচ করতেন তমা মির্জা। দেড় দশক আগে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমায় তমা অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন তিন লাখ টাকা। গেল দেড় দশকে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমায় অভিনয়ের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর ধরে ওটিটি ও চলচ্চিত্রে তার ব্যস্ততা বেড়েছে।

    শবনম বুবলী

    পেশাগত জীবনের শুরুতে উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা। পরে এসে থিতু হন চলচ্চিত্রে। ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রের শুরু, ইতোমধ্যে পার করেছেন আট বছর। এরই মধ্যে অভিনয় করেছেন দুই ডজনের মতো চলচ্চিত্রে। প্রথম সিনেমাতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। পরপর কয়েকটি সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন এই নায়িকা। জীবনের প্রথম সিনেমায় এই নায়িকা সম্মানী পেয়েছিলেন ৫ লাখ টাকা; প্রযোজক-পরিচালক সূত্রে তেমনটাই জানা গেছে। কয়েক বছর ধরে বুবলী সমানতালে চলচ্চিত্রে কাজ করছেন। ওটিটিতেও তার একাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ঈদে মুক্তির কথা রয়েছে ‘জংলি’ ছবিটির। সর্বশেষ শুটিং করেছেন ‘পিনিক’ নামের একটি চলচ্চিত্রের। প্রস্তাব পেয়েছিলেন ‘গোলাপ’ চলচ্চিত্রেরও। তবে সম্মানীর বনিবনা না হওয়ায় ছবিটিতে কাজ করা হয়নি তার। খোঁজ নিয়ে জানা গেছে, ছবিপ্রতি বুবলী সম্মানী নিচ্ছেন ৬ থেকে ১০ লাখ টাকার মধ্যে।

    বিদ্যা সিনহা মিম

    প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের আগে তার পরিচালনায় একটি নাটকেও অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। সে নাটকে অভিনয়ের জন্য পাঁচ হাজার টাকা সম্মানীও পেয়েছিলেন। মডেলিংয়ের পাশাপাশি মিম চলচ্চিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্রের ক্ষেত্রে একটু বাছবিচার করেন এই নায়িকা। গল্প কিংবা আয়োজন পছন্দ হলে তবেই সিনেমায় অভিনয় করতে রাজি হন তিনি। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যায়ে এসে মিম এখন অভিনয়প্রধান চরিত্রের দিকেই গুরুত্ব দিচ্ছেন। ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’, ‘ইত্তেফাক’, ‘অন্তর্জাল’সহ সাম্প্রতিক কালের কাজগুলোয় নায়িকা মিমের চেয়ে অভিনেত্রী মিমকে মেলে ধরতে চাইছেন মিম নিজেই। তবে ক্যারিয়ারের শুরুতে এমন ভাবনা তার ছিল না। তার অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তি অপেক্ষায়। এদিকে নতুন কয়েকটি সিনেমাতেও অভিনয়ের ব্যপারে কথাবার্তা চলছে। মিম যেসব প্রযোজক-পরিচালকের সঙ্গে কাজ করেছেন, তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, ছবিপ্রতি ১৫ লাখ টাকা সম্মানী দাবি করেন মিম। তবে ক্ষেত্রবিশেষে তা ওঠা–নামাও করে।

    নুসরাত ফারিয়া

    বিনোদন অঙ্গনে কাজের শুরুতে গানের ভিডিওতে মডেল হয়েছিলেন নুসরাত ফারিয়া। এরপর উপস্থাপনা শুরু করেন। একটা সময় এসে মডেলিংয়েও নাম লেখান তিনি। প্রথম সিনেমা ছিল যৌথ প্রযোজনার ‘আশিকী’। এই ছবিতে নুসরাত ফারিয়া অভিনয় করেন কলকাতার অঙ্কুশ হাজরার বিপরীতে। নির্দিষ্ট করে সম্মানীর পরিমাণ জানা না গেলেও, বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, ‘আশিকী’ সিনেমাতে অভিনয়ের জন্য নুসরাত ফারিয়ার সম্মানী ছিল ৫ থেকে ৭ লাখ টাকার মধ্যে। এরপর সিনেমাতে ব্যস্ততা বাড়তে থাকে। এই নায়িকার সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘বঙ্গবন্ধু’, যেটিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। এক বছরের বেশি সময় ধরে তাকে নতুন কোনো সিনেমার চুক্তিপত্রে সই করতে সেভাবে শোনা যায়নি। মাসখানেক আগে হঠাৎ জানা যায়, তিনি ‘জ্বিন থ্রি’ নামের একটি সিনেমাতে কাজ করছেন। নুসরাত ফারিয়ার ছবির প্রযোজক ও পরিচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো সিনেমাতে তিনি ১০ লাখ, কোনোটিতে ১২ লাখ আবার কোনোটিতে ১৫ লাখ টাকাও সম্মানী চেয়ে থাকেন। তবে দেশের পরিস্থিতি যেহেতু এখন স্বাভাবিক নয়, তাই মাঝখানে ১০ লাখ টাকার কমেও সিনেমায় কাজ করার ইচ্ছা পোষণ করেন এই নায়িকা।

    পূজা চেরী

    মাত্র সাত বছরের অভিনয়জীবনে পূজা চেরী অভিনীত ডজনখানেক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে আরও একাধিক চলচ্চিত্র। এখন কাজ করছেন ‘টগর’ নামের একটি চলচ্চিত্রে। বিনোদন অঙ্গনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু হয় পূজা চেরীর। নাচে পারদর্শী পূজা ছোটবেলায় বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্রে সমানতালে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। সাত বছর আগে নায়িকা হিসেবে তার সিনেমায় যাত্রা শুরু। প্রথম সিনেমা ‘নূরজাহান’-এ নায়ক ছিলেন কলকাতার আদৃত। দ্বিতীয় সিনেমা ‘পোড়ামন ২’ দিয়ে নিজেকে নিয়ে আসেন আলোচনায়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে অভিনয় করেন ‘দহন’, ‘প্রেম আমার ২’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’ সিনেমায়। ‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবচেয়ে বেশি আলোচনায় আসেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে তৈরি ‘নূরজাহান’ সিনেমাতে কাজ করার সময় প্রতিষ্ঠানটি থেকে মাসিক বেতন পেতেন পূজা। প্রতিষ্ঠানটির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, বেতনের হিসাবে এই নায়িকার সম্মানী ছিল তিন লাখের মতো। পূজা এখন সিনেমাপ্রতি ১০ লাখ টাকা সম্মানী দাবি করেন। তবে গল্প কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বোঝাপড়া ভালো হলে আট লাখ টাকায়ও কাজ করেন। কখনো আবার সিনেমাপ্রতি সম্মানী ১২ লাখ টাকাও চেয়ে বসেন এই চিত্রনায়িকা।

    দীঘি

    শিশুশিল্পী হিসেবে লম্বা সময় রুপালি পর্দায় নিয়মিত ছিলেন ‘চাচ্চু’-খ্যাত দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। কয়েক বছর আগে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। তাও আবার একই দিনে দুটি সিনেমা মুক্তি পায়। একই দিনে দুটি সিনেমা মুক্তির মাধ্যমে বড় পর্দায় অভিষেক বিরল ঘটনা। বড় পর্দায় নায়িকা হিসেবে দীঘির মুক্তি পাওয়া সিনেমার মধ্যে আছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ও ‘তুমি আছো তুমি নেই’। নায়িকা হিসেবে দীঘি তার প্রথম দিককার সিনেমা ‘তুমি আছো তুমি নেই’তে সম্মানী নিয়েছিলেন তিন লাখ টাকা। শিশুশিল্পী হিসেবে ২০০৬ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পাশাপাশি বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করতেন তিনি। এখন পুরোদস্তুর নায়িকা। সামনের ঈদুল ফিতরে ‘জংলি’ সিনেমার নায়িকা হিসেবেও দেখা যাবে তাকে। জানা গেছে, এই সিনেমায় দীঘির সম্মানীর অঙ্ক ছিল ৪ থেকে ৫ লাখের মধ্যে। চলচ্চিত্র নায়িকা হিসেবে দীঘির ক্যারিয়ার খুব বেশি সময়ের নয়। তিনি চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করছেন।

    বিনোদন ডেস্ক

  • ঢাকাই সিনেমায় ফের অশনিসংকেত

    ঢাকাই সিনেমা আশার বদলে যেন আরও নিরাশায় ডুবিয়ে দিচ্ছে। বছরের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেল সিনেমাশিল্প। নতুন বছর শুরুর দেড় মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছয়টি সিনেমা। যার একটিও বাণিজ্যিকভাবে সাফল্য পায়নি। 

    সিনেমার দুর্দিনে এমন ব্যর্থতা সিনেমাশিল্পের জন্য ‘অশনিসংকেত’ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পায় চারটি সিনেমা। ‘মধ্যবিত্ত’ (৩ জানুয়ারি), ‘মেকাপ’ (১০ জানুয়ারি), ‘কিশোর গ্যাং’ (১৭ জানুয়ারি), ‘রিকশা গার্ল’ (২৪ জানুয়ারি)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় দুটি সিনেমা ‘বলী’ ও ‘দায়মুক্তি’। জানুয়ারির চার সিনেমার মধ্যে একটিও আশানুরূপ ফল আনতে পারেনি। এর মধ্যে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া দুই সিনেমা নিয়েও দর্শকদের সে রকম কোনো আগ্রহ নেই।

    সিনেমা হিট না হলে প্রযোজকরা নিরাশ হয়ে পড়েন। লগ্নিকৃত অর্থ ফেরত না পেলে, নতুন সিনেমায় লগ্নি করার সাহস পান না। আর তাতে কমে যায় সিনেমা নির্মাণ। এর ফলে ক্ষতির সম্মুখীন দেশি সিনেমা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ কমেছে। এখন সুস্থ ধারার বাণিজ্যিক সিনেমা নির্মাণের সংখ্যা আরও বাড়াতে হবে। মৌলিক গল্পের সিনেমার পাশাপাশি সংগীত, অভিনয় ও পরিচালনার দিকেও মনোযোগী হতে হবে। এ শিল্পকে বাঁচাতে হলে এখন মানহীন সিনেমা মুক্তির বিষয়েও কড়া নজর রাখতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    গত দশকের তুলনায় দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে এখন শতকের নিচে। চালু প্রেক্ষাগৃহগুলোকে বাঁচিয়ে রাখতে হলেও ভালো সিনেমা প্রয়োজন। কিন্তু সেটা নেই। সিনেমা হয়ে গেছে এখন ঈদকেন্দ্রিক। প্রেক্ষাগৃহ মালিকদের অভিযোগ, সারা বছরের মধ্যে দুই ঈদেই তারা একটু ভালো দর্শক পান। বছরের বাকি দিনগুলো তাদের লোকসান গুনতে হয়। এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ‘চলচ্চিত্র শিল্প বাঁচাতে প্রেক্ষাগৃহ মালিকরা দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছে। সারা বছর লোকসান গুনেও শিল্পটির সঙ্গে জড়িয়ে আছে। এখন যদি ভালো মানের সিনেমা মুক্তি না পায় তাহলে এ শিল্প ঘুরে দাঁড়াবে কী করে। নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো চালিয়ে আমাদের কোনো ফায়দা হয় না, দর্শক টানতে ব্যর্থ হচ্ছে সিনেমাগুলো।’

    এছাড়া দর্শক খরার পেছনে ‘মানহীন সিনেমা’ তৈরির বিষয়টিকেও কারণ হিসাবে তুলে ধরেন প্রদর্শকরা। বাংলা সিনেমার এ ব্যর্থতাকে নির্মাতারা ‘প্রেক্ষাগৃহ ও শিল্পী সংকট’ বলেও চালিয়ে দিচ্ছেন। 

    এদিকে প্রযোজকদের দাবি, লগ্নিকৃত অর্থ ফেরত না পাওয়াতে বড় বাজেটের সিনেমা নির্মাণে তারা সাহস পাচ্ছেন না। সিনেমার মাদার অর্গানাইজেশন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতিও দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে রয়েছে। ইন্ডাস্ট্রির জন্য এটি মোটেও সুখকর নয়। 

    বিষয়টি নিয়ে সরকারের তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন অনেকেই। চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতি নিজেদের কাজ থেকে অনেক দূরে সরে রয়েছেন বলেও অনেকে মন্তব্য করেছেন। তাদের মতে, সংগঠনের কাজ কী তা হয়তো ভুলে গেছেন কর্তাব্যক্তিরা।

    দেশের সিনেমা এখন ঈদকেন্দ্রিক। সচল প্রেক্ষাগৃহের পাশাপাশি বন্ধ কিছু প্রেক্ষাগৃহ চালু হয় ঈদের সময়। কারণ বছরের দুটি ঈদেই প্রেক্ষাগৃহে কিছুটা দর্শক সমাগম হয়। তাই বড় তারকা ও বড় বাজেটের সিনেমাগুলো ঈদেই মুক্তি দিতে মুখিয়ে থাকেন প্রযোজক-পরিচালকরা। সিনেমার এ দর্শক খরায় লগ্নি তুলতে ঈদের সিনেমার দিকে তাকিয়ে থাকবেন প্রযোজক, এটাও স্বাভাবিক। 

    তবে সিনেমা শিল্পের উন্নয়নে এ ধারার পরিবর্তনও জরুরি বলে মনে করছেন অনেকে। ইতোমধ্যেই শুরু হয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার প্রচার-প্রচারণা। ঈদুল ফিতরে মুক্তির আভাস দিয়েছে প্রায় হাফ ডজনের মতো সিনেমা। তার মধ্যে রয়েছে শাকিব খান-ইধিকা পাল অভিনীত সিনেমা ‘বরবাদ’, সিয়াম-শবনম বুবলীর ‘জংলি’, আফরান নিশো-তমা মির্জার ‘দাগি’, আদর আজাদ অভিনীত দুই সিনেমা ‘পিনিক’ ও ‘টগর’, মেহজাবীন চৌধুরীর ‘সাবা’, আরিফিন শুভ অভিনীত দুটি সিনেমা ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’। 

    এছাড়া ঈদে মুক্তির মিছিলে যোগ হবে আরও একাধিক সিনেমা। এদিকে ঈদে ভালো কিছু সিনেমা মুক্তি পেলেও সারা বছর যাচ্ছেতাই মানহীন সিনেমা মুক্তি দেওয়াটাও সিনেমার জন্য ‘অশনিসংকেত’।

    বিনোদন ডেস্ক

  • মুখ খুললেন চিত্রনায়িকা পপি

    ঢাকাই সিনেমার নায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে। গত পাঁচ বছর শোবিজের কোনো আয়োজনেই তাকে দেখা যায়নি। এমনকি সামাজিক মাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে রেখেছিলেন। 

    অঘোষিত বিদায় জানিয়েছেন অভিনয়কেও। মাঝে গুঞ্জন উঠেছিল বিয়ে করেছেন নায়িকা, রয়েছে একটি পুত্র সন্তান। তবে এ বিষয়েও মুখ খুলেননি তিনি। নিরবে গৃহবন্দী জীবন কাটাচ্ছিলেন। অবশেষে প্রকাশ্যে আসলেন স্বামী-সন্তানসহ পাহাড়সমান অভিযোগে অভিযুক্ত হয়ে। সম্প্রতি তার বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ তুলেছেন মা ও বোন। 

    এ বিষয়ে খুলনার সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন পপির বোন ফিরোজা পারভীন। বোনের অভিযোগ, পৈতৃক জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামালসহ আরও একাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে পপি ৩ ফেব্রুয়ারি খুলনার শিববাড়ী এলাকায় যান। 

    এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। পপিকে নিয়ে তার মায়ের অভিযোগ, বাবার ১১ কাঠা জমির মধ্যে পপি আগেই ৫ কাঠা তার নামে লিখিয়ে নিয়েছেন। এখন বাকি ৬ কাঠার মালিকানা পেতে তিনি পরিবারের সবার ওপর চাপ প্রয়োগ করছেন। অভিযোগ করে পপির মা ও বোন আরও জানান, বিয়ের পর পরিবারের সঙ্গে দুরত্ব বাড়তে থাকে পপির। সন্তানের স্বীকৃতি আর স্বামীর মন রক্ষায় তাদের ওপর অমানবিক অত্যাচার চালাচ্ছেন। 

    এদিকে কয়েকদিন ধরেই এ নিয়ে সংবাদ প্রকাশ হলেও মুখে কুলুপ এটেছিলেন নায়িকা। অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হন পপি। 

    জমি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কেন জমি দখল করতে যাব? কখনোই আমি বলিনি যে, এ জমি আমার লাগবে। ৬ কাঠা জমি চাচা ও বাবার কাছ থেকে আমার কষ্টার্জিত টাকা দিয়ে আমি কিনেছি। কিন্তু পরিবারের লোকজনের অত্যাচারের জন্য এখনো ভোগ করতে পারিনি।’ 

    এদিকে কয়েকবছর আগে সংবাদের শিরোনামে আসে গোপনে বিয়ে করে সংসারধর্মে মন দিয়েছেন পপি। তবে সেসময় এ খবরকেও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন তার স্বামী। এবার প্রকাশ্যে এসেছে পপির স্বামী ও সন্তানের ছবি। সম্প্রতি ছেলের জন্মদিন পালনের কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ হয়। সেখানে দেখা যায় স্বামী আদনান উদ্দিন কামাল ও চার বছরের ছেলে আয়াতকে নিয়ে জন্মদিনের কেক কাটছেন পপি। জানা গেছে, পপির সন্তানের নাম আয়াত। ২০২১ সালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার ছেলে সন্তানের জন্ম হয়। তার স্বামী একটি গ্রুপ অব প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ও রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা।

    আনন্দনগর প্রতিবেদক

  • যে কারণে ভীষণ কান্না পাচ্ছে পরীমনির

    মন খারাপ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। এমনকি কান্না পাচ্ছে তার। তবে ঠিক কী কারণে কাঁদছেন, তা নিজের ভেরিফায়েড ফেসবুকেও জানিয়েছেন এই অভিনেত্রী। ভারতের ভিসা না পাওয়ায় তার কান্না পাচ্ছে বলে জানান তিনি।

    শুক্রবার (১৭ জানুয়ারি) ভারতে মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘ফেলুবক্সী’। এর মধ্যদিয়ে কলকাতার সিনেমায় অভিষেক হচ্ছে তার। তবে ভিসা না পাওয়ায় সিনেমার প্রচারে ভারতে যেতে পারছেন না তিনি।

    বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে এক ফেসবুক পোস্টে পরীমনি লেখেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’

    তিনি আরও লেখেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু, মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসাটা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাইকে। কান্না পাচ্ছে আমার। ডানাকাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না। যাই হোক, কলকাতা আমি যেতে পারিনি, কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

    ‘ফেলুবক্সী’ সিনেমাটি মূলত থ্রিলার ঘরানার। সিনেমাতে পরীমনি ছাড়াও সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনয় করেছেন। সিনেমাটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা।

    উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা। এখনও দেশটিতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী। আর অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশিদের ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে ভারত। যে কারণে আবেদন করেও ভিসা পাননি পরীমনি।

    বিনোদন ডেস্ক

  • সিনেমা অঙ্গনে সংস্কার চান বাঁধন

    ঢাকাই সিনেমা বেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে ছাত্র আন্দোলনে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে সিনেমা অঙ্গন। এছাড়া সিনেমার শিল্পীদের অবাধ কথা-বার্তা ও নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুঁড়ি নিয়েও সাধারণ মানুষের কাছে সিনেমা হয়ে গেছে সস্তা পণ্য। সিনেমা ও শিল্পীদের প্রতি আগ্রহ হারাচ্ছেন দর্শক। 

    ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। এখন নতুন করে দেশ সংস্কারের কার্যক্রম চলছে। সেই ধারাবাহিকতায় সিনেমায়ও সংস্কার করা প্রয়োজন বলেই মন্তব্য করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 

    তিনি বলেন, ‘দেশের অন্যাণ্য জায়গার মতো সিনেমা অঙ্গনেও সংস্কার প্রয়োজন। এ জায়গা খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমাদের মিডিয়ায় কিছু প্রডাকশন হাউজ, প্রযোজক, পরিচালক ও কিছু অভিনয়শিল্পী আছেন যাদের আচরণ খুবই স্বৈরাচারী। তারা ভীষণভাবে মিডিয়াকে প্রভাবিত ও কলুষিত করেছেন। তাদের হাত থেকে মিডিয়াকে রক্ষা করতে হবে। শিল্পীদের রাষ্ট্র থেকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের ইনস্টিটিউশন লাগবে। এছাড়া আরো অনেক ধরনের সংস্কার প্রয়োজন।’ 

    এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন  বাঁধন। ছাত্রদের হয়ে কথা বলতে নেমেছিলেন রাস্তায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হতে হয়েছিল তাকে। 

    আন্দোলন মূহুর্তে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে থাকা ছবি নিয়েও অনেক সমালোচনায় পড়তে হয়েছে বাঁধনকে। 

    এ বিষয়টি নিয়েও বাঁধন বলেন, ‘ছাত্রদের সঙ্গে সংহতি জানানোর পর থেকে আমাকে যে ধরনের সাইবার বুলিং করা হয়েছে, সেটা অনেক ভয়ানক ছিল।’
     

    আনন্দনগর প্রতিবেদক

  • নায়িকাদের বিতর্কিত কর্মকাণ্ড ক্ষুণ্ন হচ্ছে সিনেমার ভাবমূর্তি

    ‘নেই কাজ তো খই ভাজ’-বহুল প্রচলিত এই প্রবাদটি এখন ঢাকাই সিনেমার গুটিকতক নায়িকার জন্য প্রযোজ্য। সম্প্রতি কয়েকজন নায়িকার বিতর্কিত কর্মকাণ্ডে বেশ উত্তাল সিনেমাপাড়া। বইছে সমালোচনার ঝড়। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুড়ি, প্রযোজকের ফ্ল্যাট-গাড়ি ভোগ, সিনেমা থেকে বাদ পড়া, পরিচালককে মারধর- এরকম নানান ঘটনায় উঠে এসেছে নায়িকাদের নাম। তাদের এহেন কর্মকাণ্ডে বিরক্ত ও বিব্রত সিনেমার অগ্রজ শিল্পীরা।

    rnrn

    ঢাকাই সিনেমায় বিদেশি নায়িকার আনাগোনা, বেকার দেশের শিল্পীরা- এমনটা দাবি করে সংশ্লিষ্টরা বলছেন, ‘আমাদের দেশের নায়িকারা বেকার বসে আছেন, এদিকে বিদেশি নায়িকা নিয়ে এসে করানো হচ্ছে সিনেমা। কাজ না থাকায় বেকার মস্তিস্কে শয়তান ভর করে, এমনটাই স্বাভাবিক। কাজ না থাকায় নায়িকারা যে যার মতো করে ইস্যু তৈরি করে আলোচনায় থাকার চেষ্টা করছেন। তাতে করে যে পুরো সিনেমা শিল্প সমালোচিত হচ্ছে, তা তাদের বোধগম্য হচ্ছে না।’ 

    rnrn

    সম্প্রতি নায়িকাকাণ্ডে নাম উঠে এসেছে অপু বিশ্বাস, শবনম বুবলী, মাহিয়া মাহি, ইয়ামিন হক ববির নাম। তাদের কর্মকাণ্ডে সিনেমার শিল্পীদের নিয়ে হাসাহাসি করছে সাধারণ মানুষ। শিল্পীদের কতটা সংবেদনশীল হতে হয় তা হয়তো ভুলেই গেছেন এই শিল্পীরা।

    rnrn

    শাকিব ইস্যুতে ফের দ্বন্দ্বে জড়ালেন অপু-বুবলী
    rnঅপু বিশ্বাস ও শবনম বুবলী- দু’জনেই নিজেদের শাকিব খানের স্ত্রী দাবি করেন। যদিও শাকিব খান তা এখন আর মানতে নারাজ। দু’জনকেই তিনি তালাক দিয়েছেন। অথচ এই শাকিবকে নিয়েই নিজেদের মধ্যে প্রতিনিয়ত চলে তাদের খোঁচাখুঁচি। কে কাকে অপমান করবেন- এ নিয়েই চলে নিত্য প্রতিযোগিতা। 

    rnrn

    এই ঈদেই মুক্তি পায় বুবলীর সিনেমা ‘রিভেঞ্জ’। তবে মুক্তির পর দর্শক খরায় পড়ে সিনেমাটি। নানা অভিযোগে পরিচালক ইকবাল তার পরবর্তী সিনেমা ‘বিট্রে’ থেকে বাদ দেন বুবলীকে। তবে এ প্রসঙ্গে বুবলী তার অবস্থান পরিষ্কার করে জানান, ‘সিনেমা থেকে আমাকে বাদ দেওয়ার কিছু নেই। আমি নিজেই এ সিনেমা থেকে তিন বছর আগে সরে এসেছি। এছাড়াও আমার স্বামীকে (শাকিব খান) নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে আমি তো তাকে এড়িয়ে চলব, এটাই স্বাভাবিক।’

    rnrn

    বুবলীর এমন মন্তব্যে চটলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আজ বুবলী এতো স্বামী দরদী হয়ে গেল! কিছু দিন আগেও যখন আফরান নিশো (অভিনেতা) শাকিবকে নিয়ে বাজে মন্তব্য করলেন, তখন তার এই ভালোবাসা কোথায় ছিল? এখন আত্মরক্ষা করার জন্য শাকিবের নাম ব্যবহার করছে।’

    rnrn

    এক শাকিবকে নিয়ে এই দুই নায়িকার টানাটানি সিনেমাশিল্পের প্রতি মানুষের সম্মানবোধ কমিয়ে দিচ্ছে বলেই বিশিষ্টদের অভিমত।

    rnrn

    প্রযোজকের উপহার নিয়ে সমালোচিত মাহিয়া মাহি
    rnজাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শোবিজে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ প্রকাশ্যে বলেন, মাহিকে তিনি উপহার হিসেবে গাড়ি-ফ্ল্যাট দিয়েছেন। আর তাতেই শুরু হয় গুঞ্জন। 

    rnrn

    এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া, তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে। সুতরাং ফ্ল্যাট, গাড়ি এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয়। তারা যদি এটা বলে থাকে, আমি এ নিয়ে কোনো কিছু বলব না। আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি, আজীবন রাখব। আমি যেহেতু সম্মান করি, সেই সম্মানটা আমিও তাদের কাছ থেকে চাইব।’ 

    rnrn

    তবে নায়িকারা যে সিনেমার সম্মানির বাইরেও প্রযোজকের কাছ থেকে আলাদা কিছু উপহার হিসাবে পান, সেটাও প্রকাশ্যে আসায় সমালোচনা চলছে সিনেমা অঙ্গনের মানুষদের নিয়ে।

    rnrn

    নির্মাতাকে মারলেন ববি 
    rnগেল ঈদেই মুক্তি পায় রাশিদ পলাশ নির্মিত সিনেমা ‘ময়ুরাক্ষী’। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি। সিনেমাটি নামমাত্র প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ায় সেভাবে আলোচনায় আসেনি। আর তাতেই ক্ষুব্ধ নায়িকা। এছাড়াও আরও নানান অভিযোগে নায়িকা হাত তুললেন নির্মাতার গায়ে। যা সিনেমা পাড়ায় সমালোচনার জন্ম দিয়েছে। 

    rnrn

    নায়িকার অভিযোগ, এই সিনেমায় তাকে সঠিকভাবে ব্যবহার করা হয়নি। গল্প পরিবর্তন করা হয়েছে। অনেক দৃশ্য কেটে ফেলা হয়েছে। এছাড়াও আরও নানান অভিযোগ রয়েছে। 

    rnrn

    তবে এ ব্যাপারে নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘আমাদের মধ্যে বন্ধুর সম্পর্ক, তাই এই হাতাহাতির ঘটনা নতুন কিছু নয়। প্রায়ই হয়। এটাকে অন্যভাবে নেওয়ার কিছু নাই।’ 
    rn 
    rnনায়িকাদের এসব কাণ্ডে সাধারণ দর্শকদের কাছে সিনেমার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলেই মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। 

    rnrn

    ক্ষোভ প্রকাশ করে বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘মযূরাক্ষীর ক্ষেত্রে বলব, নির্মাতা ও নায়িকা দুজনেই অপরাধ করেছে। প্রযোজক যদি পরিচালককে টাকা দিয়ে থাকে, আর সে যদি শিল্পীদের না দেয়, তাহলে এটা অপরাধ করেছে। এদিকে শিল্পী পরিচালকের গায়ে হাত তুলেছে এটাও অপরাধ। তাদের এই কর্মকাণ্ডের জন্য সিনেমা শিল্পীদের নিয়ে মানুষ হাসাহাসি করে। তারা সিনেমার ভালো চায় না। যদি তাই চাইতো তাহলে তারা সিনিয়র শিল্পীদের দেখে শিখত। নিজেদের মধ্যে এরকম মারামারি করে লোক হাসাতো না ও সিনেমার শিল্পীদের এভাবে দেশের মানুষের কাছে ছোট করত না।’

    rnrn

    নায়িকাদের এসব বিতর্কিত কর্মকাণ্ড প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চিত্রপরিচালক কাজী হায়াত বলেন, ‘শুধু সিনেমায় নয়, সমাজের প্রত্যেকটি জায়গাতেই অনেক কিছুই হয়। কিন্তু ফোকাস হয় সিনেমা। তবে নায়িকাদের এসব কর্মকাণ্ড সত্যিকার অর্থেই সিনেমার জন্য অমঙ্গলের। সবাইকে এ বিষয়ে সতর্ক হতে হবে।’ 

    rnrn

    এছাড়াও এই কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন সিনেমা সংশ্লিষ্ট অনেক নির্মাতা-প্রযোজকসহ সিনিয়র শিল্পীরা। অনেকেই বলছেন, ‘বর্তমান সিনেমার অবস্থা যেমন বাজে, তেমনি শিল্পীদেরও। এখন সিনেমার কাজ কমে গেছে। অনেকেই বেকার বসে আছেন। এখন সিনেমা নিয়ে শিল্পীরা যেমন ভাবেন না, তেমনি তারা নিজেদের নিয়েও ভাবেন না। যদি তারা তাদের মধ্যে শিল্পীর মন মানসিকতা পোষণ করতেন, তাহলে দেশের মানুষের কাছে এই শিল্প তথা শিল্পীদের এভাবে ছোট করতেন না। তাদের এসব কাণ্ডে পুরো দেশ তথা বিশ্বের কাছে আমাদের সিনেমার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

    বিনোদন ডেস্ক

  • চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সংসদে কথা বলব: ফেরদৌস

    ‘ঢাকাই সিনেমার শুরু থেকে শিল্পীদের সঙ্গে সাংবাদিকরা ওতপ্রোতভাবে জড়িত। সাংবাদিক বন্ধুরা ছাড়া আমরা সম্পন্ন নই। ৫৬ বছর আপনারা যেভাবে সম্মান দিয়েছেন আগামীতেও দিবেন আশা করি’- সম্প্রতি ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমনটাই বলেছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

    rnrn

    এই আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

    rnrn

    আয়োজনে ফেরদৌস চলচ্চিত্র শিল্পের নানান সমস্যার দিক তুলে ধরে আরও বলেন, ‘বর্তমানে অল্প কিছু প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পায়। সেখানে একজন প্রযোজক সিনেমা থেকে খুবই সামান্য টাকা পান। এ অবস্থায় আমরা যদি ট্যাক্সের টাকাটা কমানোর জন্য সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে তুলে ধরতে পারি, তাহলে আমাদের এই শিল্পের জন্য বড় সমস্যার সমাধান হবে। আমাদের এই শিল্পের অনেক সমস্যা রয়েছে, এগুলোর সমাধানও আছে। এই সমস্যার সমাধানে নিজেদেরই এগিয়ে আসতে হবে। ভালো ভালো সিনেমা বানাতে হবে। জাতির পিতার হাতে গড়া এই এফডিসির জন্য প্রধানমন্ত্রীর অগাধ ভালোবাসা রয়েছে। আমরা এই শিল্পকে এগিয়ে নিতে সংসদে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে করণীয় নিয়ে কথা বলব।’

    rnrn

    একই আলোচনায় অংশ নিয়েছেন প্রযোজক আরশাদ আদনান। তিনি বলেন, ‘একই বিষয় নিয়ে আমারও কাজ করেছিলাম। এখনও করছি। ধন্যবাদ বাচসাসকে সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য। বিষয়টি নিয়ে আমরা কাজ করব। বাচসাসকে সাথে নিয়েই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’

    rnrn

    আলোচনা সভায় নাটক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ শিল্পী-কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • প্রতিযোগিতা কাজ নিয়েই হওয়া উচিৎ

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বর্ষা। কাজের ব্যাপারে ভীষণ চুজি। অবশ্য গড়পরতা কাজ করেনও না। সর্বশেষ তাকে দেখা গেছে গত বছর ঈদে ‘কিল হিম’ সিনেমায়। এবার প্রস্তুতি নিচ্ছেন এ সিনেমার সিকুয়্যালের। হাতে রয়েছে আরও দুটি সিনেমার কাজ। এদিকে ব্যবসায়ী হিসাবেও তিনি বেশ সুনাম কুড়িয়েছেন।

    rnrn

    বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো….’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    ‘কিল হিম’-এ আপনাকে দেখা গিয়েছিল একেবারে ভিন্নরূপে। কেউ বলেছেন ভিলেন, কেউ বলেছেন এন্টিহিরো। আপনার মতে সেই চরিত্রটি কী ছিল?

    rnrn

    সিনেমাটি যারাই দেখেছেন, তারাই এ প্রশ্ন করেছেন। তখনও বলেছি, এখনও বলছি, ওই সিনেমায় আমি নায়িকার খোলস ছেড়ে বের হতে চেয়েছিলাম। আমি একজন অভিনেত্রী, এটাই দেখাতে চেয়েছিলাম। আমার মনে হয় আমি সাকসেস। দর্শকরা আমার চরিত্রটি পছন্দ করেছেন। কিছু ভুল ত্রুটি থাকবেই, সেটা বাদ দিলে ‘কিল হিম’র সেই চরিত্রটিকে একজন অভিনেত্রীর মনের যে খোরাক, অভিনয়ের যে আকাঙ্ক্ষা. সেটাই পূরণ করেছে বলে আমি মনে করি।

    rnrn

     ‘কিল হিম-২’ অর্থাৎ সিকুয়্যালেও কী আপনাকে একই চরিত্রে দেখা যাবে?

    rnrn

    এটা এখনই বলতে চাইছি না। দর্শকের জন্য চমক থাকবে। তবে এখানেও আমার অভিনয়ের জায়গা থাকবে, যে চরিত্রে অভিনয় করবো সেটা দর্শকদের পছন্দ হবে, সেটা বলতে পারি।

    rnrn

    কবে নাগাদ এ সিনেমার শুটিং শুরু হবে?

    rnrn

    প্রস্তুতি চলছে। বাকিটা পরিচালক ইকবাল ভাই সময়মত জানাবেন।

    rnrn

    আপনার অভিনীত ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমার কাজও অসমাপ্ত রয়ে গেছে। এর কাজ করে শেষ করবেন?
    rn ‘নেত্রী : দ্য লিডার’ আমার ক্যারিয়ারে সিগনেচার একটি কাজ হবে। এতে আমি নাম ভূমিকা অর্থাৎ নেত্রীর চরিত্রে অভিনয় করছি। সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। বেশিভাগ কাজই শেষ হয়ে গেছে। ভারতীয় শিল্পীদের শুটিংও করেছি। অল্প কিছু কাজ বাকি আছে। সেটা ইউরোপে করার কথা ছিল। কিন্তু যে সময়টা শুটিংয়ের জন্য ধার্য ছিল, তখন ইউরোপে বেশ বরফ পড়ছিল। এ কারণে তখন শুটিং বাতিল করতে হয়েছে। পরবর্তীতে আমাদের ব্যবসায়িক কারণে কিছুটা ছেদ পড়ে কাজে। এখন আবার প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই এ সিনেমার বাকি কাজ শেষ করে ফেলব।

    rnrn

    ইন্ডাস্ট্রিতে এখন নায়িকাদের প্রতিযোগিতা দেখা যাচ্ছে। তবে সেটা কাজের নয়, ব্যক্তিগত চর্চার। বিষয়টি কীভাবে দেখছেন?

    rnrn

    আমি আসলে এতকিছু দেখিও না। ব্যবসায়িক কাজে ফ্যাক্টরি নিয়ে এত ব্যস্ত থাকতে হয় তাতে অন্যকিছু দেখার বা ভাবার সময় পাই না। যেটুকু সময় পাই সেটা সংসার ও সন্তানদের জন্য ব্যয় করি। তবুও দু’একটি কথা যে কানে আসে না তাও নয়। শুনি কিছু। আমি মনে করি, প্রতিযোগিতা হলে কাজ নিয়েই হওয়া উচিৎ। ব্যক্তিগত জীবন নিয়ে একে অন্যের প্রতি কাদা ছোঁড়াছুড়ি কখনোই প্রতিযোগিতার মধ্যে পড়ে না। এগুলো কখনোই কাম্য নয়। আমাদের সিনিয়র নায়িকারা নিজেদের কাজ দিয়েই আলোচনায় ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছেন। সুতরাং যারা এগুলো করছে তাদের বলবো, এসব বাদ দিয়ে কাজে মনোযোগ দিতে। দিনশেষে কাজটাই দর্শকরা মনে রাখে। ব্যক্তিচর্চা দিয়ে কখনোই সম্মান আসে না, বরং হিংসা, বিদ্বেষ ও ঘৃণা তৈরি হয়।

    rnrn

    অন্য নায়িকাদের মতো আপনাকে শোরুম উদ্বোধন কিংবা শুভেচ্ছাদূত হতে দেখা যায় না। ইচ্ছা করে না এসব করতে?

    rnrn

    আগেই বলেছি, আমার খুব একটা সময় নেই। নিজের ফ্যাক্টরিতেই সময় দিতে হয়। কাছের মানুষদের বিশেষ অনুরোধ আমি ও অনন্ত হয়তো দু’একটা আয়োজনে যাই। এটি ইচ্ছা-অনিচ্ছার বিষয় নয়, আমার মনে হয়, আমি যে কাজ করছি সেটাই আমার জন্য সম্মানের। যদি কোনো কাজে সম্মান থাকে, তাহলে সময় পেলে সেটা করতে আমার আপত্তি নেই।

    rnrn

    ঈদে কোথায় থাকবেন?

    rnrn

    প্রতি বছরই ঈদের ছুটিটা বাচ্চাদের নিয়ে দেশের বাইরে ঘুরে বেড়ানোর চেষ্টা করি। এবারও এরকম প্ল্যান আছে। তবে, এখনও জানি না কোথায় যাব।

    আনন্দনগর প্রতিবেদক

  • আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি: বুবলী

    প্রেমের পর লুকিয়ে বিয়ে করেন দুজনে। তবুও দুজন হেঁটেছেন দুজনের ভিন্নপথে। এরই মধ্যে বাজছে বিচ্ছেদের ঘণ্টা। এ নিয়ে সম্প্রতি সংবাদমাধ্যমের মথোমুখি হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী।

    সংসার টিকিয়ে রাখার জন্য সবটুকু চেষ্টাই করছেন। এমন বক্তব্য দেন নায়িকা। 

    বুবলী বলেন, আমি আমার ১০০ ভাগ দিয়ে চেষ্টা করেছি। হয়তো অনেক না বলা কথা বলা হচ্ছে। আমি তার পছন্দের জায়গা থেকে- সে যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক- যেভাবে ভালো লাগে, যেটা যেভাবে শান্তি থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক- এটাই চাই।

    বুবলী বলেন, অনেকভাবে অসম্মানিত হওয়ার পরও তার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। আমি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি, করছি। আমি আমার জীবন থেকে যদি বলি, আমি সব সময় খুব ঘরকুনো। সেটা যখন আমার ঘর ছিল। আমি চেয়েছি সব সময় ঘরটা বাঁচাতে।

    বিনোদন ডেস্ক