Tag: ডিপজল

  • খালেদা জিয়ার সুস্থতা চেয়ে যা বললেন ডিপজল

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ‘সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আপসহীন নেত্রীর দ্রুত রোগমুক্তি কামনা চেয়ে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল।

    সম্প্রতি সামাজিক মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। পোস্টে ডিপজল লিখেছেন— প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবাই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের প্রতিটি দোয়া হোক তার জন্য আরোগ্যের সৌরভ, শান্তির ছায়া এবং নতুন শক্তির প্রেরণা।

    অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা একমত হয়েছেন। তারা দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছেন। অনেকে প্রার্থনা জানিয়েছেন সৃষ্টিকর্তার কাছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। 

    এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। রিজভী বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।

    বিনোদন ডেস্ক

  • শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

    অভিনয় শিল্পীদের বিরুদ্ধে ধারাবাহিক হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে শক্ত অবস্থান নিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল। 

    সোমবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হোক। শিল্পের অগ্রগতির জন্য শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অপরিহার্য। 

    রোববার (১৬ নভেম্বর) অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ১৯ বছর বয়সি ছোট ভাইয়ের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন নেন। মেহজাবীন জানিয়েছেন, এক অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে আমার ও আমার ১৯ বছর বয়সি ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত ৯ মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি। কারণ, অভিযোগকারী পুলিশকে আমার সঠিক ফোন নম্বর, সঠিক ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্য দিতে পারেননি। আমার সঙ্গে ব্যবসা করছিলেন, এমন প্রমাণও দিতে পারেননি। তিনি আমাকে ২৭ লাখ টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ দিতে পারেননি।   

    এ ঘটনায় ভক্ত-সমর্থকদের মধ্যে ধারণা তৈরি হয়েছে, মামলাটি তাকে হয়রানির উদ্দেশ্যেই করা হয়েছে।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেওয়া এক নারীর স্বামী তার বিরুদ্ধে একটি ‘হত্যাচেষ্টা মামলা’ করেছেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। ডিপজলের সঙ্গে আসামি করা হয়েছে তার সহকারী ফয়সালকে।   

    মামলার অভিযোগে বলা হয়েছে, ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে গত ৮ জুলাই ৩৫ বছর বয়সি ওই নারী মামলা করেন। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন। 

    ডিপজলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিত্তিহীন অভিযোগে শুধু হয়রানির জন্য একই ভক্তের পরিবার এসব মামলা করেছে। অথচ ভক্ত যেসব ঘটনার অভিযোগ করেছেন, ওই সময়ে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। এখনো তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি ডায়বেটিস, হৃদরোগ, চোখের সমস্যাসহ শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকতে পরামর্শ দিয়েছেন। এ কারণে চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে থাকতে হচ্ছে। এই অবস্থায় তাকে হয়রানি ও মানসিক ক্ষতি করার জন্য ওই ভক্ত একের পর এক মামলা করছে, যা তাকে বিপর্যস্ত করে তুলেছে। একজন শিল্পীর বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা পুরো শিল্পী সমাজের জন্য ভয়, আতঙ্ক ও মানহানিকর। ডিপজলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা অনুরোধ করব, শুধু ডিপজল নয়, যে কোনো শিল্পীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়।  

    যুগান্তর প্রতিবেদন

  • ডিপজলের নামে তরুণীর মামলা, যা বললেন অভিনেতা

    বাংলা সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী।

    মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. রাশিদা আক্তার নামের ওই পোশাককর্মী মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ মামলা করেন। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে।

    এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন। এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ডিপজল। 

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন! আল্লাহ আপনাদের বিচার করবেন।’

    অভিযোগকারী তরুণী নিজের অসহায়ত্বের কথা বলে বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নিয়েছেন উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘এই নারী দুটি বাচ্চা নিয়ে এফডিসি থেকে তার স্বামী নেই বলে অসহায়তার কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে যান। পরে মাঝে মাঝে এসে কান্নাকাটি করে ১০ হাজার বা ২০ হাজার টাকা নিয়ে গেছেন। অনেকবারই এফডিসিতে দেখা হয়েছে, যার ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন’।

    ‘ওই নারীর বক্তব্য মতে, ২০২৫ সালের জুনের ২ তারিখে হাটে দেখা হয়েছে বলে সাক্ষাৎকারে বলেন। এটা সম্পূর্ণ মিথ্যা- ভিডিও দেখলে বোঝা যাবে। গত ১৫ এপ্রিল ঢাকা সিটি করপোরেশনকে হাট বুঝিয়ে দেওয়া হয়েছে, যার সব কাগজপত্র প্রমাণাদি আমাদের কাছে আছে। হাট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর আবার কেন হাটে যাব? ২ জুন ওই নারী হাটে এসে কী করেছিলেন- সেটির ভিডিও ফুটেজও রয়েছে, যা আপনারা দেখতে পাবেন। হাটের সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া যাবে’।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সুষ্ঠু বিচার চেয়ে সবশেষ ডিপজল লেখেন, ‘এখন আদালতকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন। যারা এ নারীকে ব্যবহার করে এসব কাজ করছে, তাদেরও প্রকাশ্যে আনবেন। এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

    যুগান্তর ডেস্ক

  • অভিনেত্রী তানিনের অবস্থা সংকটাপন্ন, ভুল তথ্য প্রচার না করার অনুরোধ ডিপজলের

    অভিনেত্রী তানিন সুবহা কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে রয়েছেন। শনিবার (৮ জুন) বিকেলে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা ঘিরে তৈরি হয় বিভ্রান্তি।

    সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এ বিষয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

    তিনি লেখেন ‘তানিনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, পরিবারের সঙ্গে আলোচনা করে যেকোনো সময় লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই কঠিন সময়ে আমাদের প্রিয় তানিন ও তার পরিবারের জন্য। আপনাদের সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। আমিন।’

    তিনি তার স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরও লিখেছেন, ‘অফিসিয়ালি কোনো ঘোষণা নেই। হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা আমাদের সহকর্মী চিত্রনায়িকা তানিন সুবহা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার বিষয়টি ডাক্তার এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়িকা মুক্তি হাসপাতালেই অবস্থান করছেন। যেহেতু ডাক্তারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা আসেনি সুতরাং কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভুল তথ্য প্রচার কিংবা ঘোষণা না দেয়ার জন্য অনুরোধ করছি।’

    তানিন সুবহা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে বাসায় ফেরার কিছুক্ষণ পর আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে।

    দুই দশকের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন তানিন সুবহা। ক্যারিয়ারের শুরু বিজ্ঞাপনের মাধ্যমে হলেও পরে নাটক ও সিনেমায় নিয়মিত হন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। বর্তমানে তার অভিনীত বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন ডিপজল

    ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল পর্দায় দাপুটের সঙ্গে অভিনয় করে চলেছেন। সেই সঙ্গে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব যথাযথ পালন করে চলেছেন তিনি। এ কাজের পাশাপাশি প্রায়ই অসহায় মানুষের বিপদেও এগিয়ে আসতে দেখা যায় এ খল-অভিনেতাকে। এবার তার মা প্রয়াত হাজি জবেদা বেগমের নামে একটি মসজিদ নির্মাণ করলেন ডিপজল।

    গাইবান্ধার তালুকরিফাইতপুর স্টেশন বাদিয়াখালীতে মায়ের নামে মাদানিয়া মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শেষ করেছেন প্রযোজক-অভিনেতা ডিপজল। এর আগে ২০২৩ সালে এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। 

    সম্প্রতি মসজিদটির নির্মাণকাজ শেষ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ডিপজল নিজেই জানিয়েছেন সে কথা। মসজিদ নির্মাণ শেষে এখন মাদ্রাসা তৈরি করা হচ্ছে সেখানে। শুধু তাই নয়, মাদ্রাসা পরিচালনার যাবতীয় সব দায়িত্ব তিনি নিজেই সামলাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

    এদিকে রাজধানীর গাবতলীর একসময়ের জনপ্রিয় সিনেমা হলো ‘পর্বত’ ভেঙে বহুতল মার্কেটের সঙ্গে আধুনিক সিনেপ্লেক্সও নির্মাণ করছেন ডিপজল। বর্তমানে সেই বহুতল ভবনের কাজ চলমান রয়েছে বলেও জানান অভিনেতা।

    উল্লেখ্য, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আ.লীগ থেকে বিএনপির ছায়াতলে ডিপজল

    সিনেমার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িয়ে আছে ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ডিপজলের নাম। একসময় বিএনপির রাজনীতি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তার।  পালন করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব।

    জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, তবে সাড়া পাননি। এবার বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে আলোচনায় আসলেন ডিপজল।

    তিনি মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রকাশ করেছেন পোস্টার। আর তাতেই শুরু হয়েছে সমালোচনা। কারণ—রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডিজাইন করা পোস্টার। আরও সুনির্দিষ্ট করে বললে, আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও বিএনপির রাজনীতিকে অস্বীকার করে আসা এ তারকার পোস্টারে এখন বিএনপির শীর্ষ তিন নেতার ছবি এবং স্লোগান। তাতে ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।

    ক্যাপশনে ডিপজল লিখেছেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহিদের রক্তে লেখা, বিজয়ের এই ইতিহাস, মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস।’

    পোস্টারে বিএনপির নেতাদের ছবি ব্যবহার করায় সমালোচনার মুখে পড়েছেন ডিপজল। কারণ, বিগত সরকারের সময় আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

    ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল। ২০২১ সালেও ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। গত আগস্টে সরকার পতনের পর তার নামে হয়েছে একাধিক মামলা। অনেকে বলছেন, মামলা থেকে রেহাই পেতেই ভোল পালটেছেন ডিপজল।

    ডিপজলের দল পালটানোর নীতি নতুন কিছু নয়। এর আগে ১৯৯৪ সালে বিএনপির সমর্থন নিয়ে ঢাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ডিপজলের যে কাণ্ডে প্রশ্ন তুললেন জয়

    দেশের সিনেমার মান নিয়ে আলোচনা না হলেও অভিনয় শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা-সমালোচনা চলে নিয়মিত। শিল্পী সমিতির নির্বাচনের শুরু এবং পরবর্তীতে নানা কারণে আরোচনায় ছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

    rnrn

    ঈদুল আজহার আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য তিনটি গরু কুরবানি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ডিপজল। তবে শেষ মুহূর্তে সেটা আর সম্ভব হয়নি৷ কারণ, কুরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা মারা যান। 

    rnrn

    পরিকল্পনামাফিক শিল্পীদের জন্য গরু কুরবানি দিতে না পারলেও ঈদের পরে সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেতা। 

    rnrn

    গত বুধবার এফডিসির মসজিদে ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠান শেষে উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন ডিপজল। 

    rnrn

    শিল্পীদের ঈদ উপহার দেওয়ার সেই মুহূর্ত ভিডিও ধারণ করে ডিপজলের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। যে বিষয়টি ভালোভাবে দেখছেন না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। 

    rnrn

    বিষয়টি নিয়ে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জয় লিখেছেন, যেসব শিল্পী সেখানে উপস্থিত হয়ে লাইন ধরে টাকা নিয়েছেন সেই দৃশ্য ভিডিওতে ধারণ করে সবার সামনে তুলে ধরা ঠিক হয়নি। 

    rnrn

    তিনি আরও উল্লেখ করেন, শিল্পী সমিতি ঈদ উপহার দিচ্ছেন, খুব প্রশংসনীয় কাজ। শিল্পীরা সাধারণ মানুষের কাছে অসাধারণ তাদের অভিনয়ে গুনে, তাদের পর্দার উপস্থিতিতে। এজন্যই হলে গিয়ে যুগে যুগে মানুষ সিনেমা দেখেছে, শিল্পীদের দেখেছেন। 

    rnrn

    এরপর শিল্পী সমিতির কর্মকাণ্ডের প্রশ্ন তুলে জয় লেখেন, শিল্পী সমিতি যাদের উপহার দিচ্ছেন তাদের দুই একজনকে আমি চিনেছি। তারা শিল্পী। লাইন ধরে টাকা নিচ্ছেন, এই দৃশ্যটা ভিডিও ধারণ করে দেখাতে গিয়ে ওই শিল্পীদের আর্থিক দুর্বলতা সকলকে জানিয়ে দেওয়া কি দরকার ছিল? এই ভিডিও করাটা উচিত হয়েছে? 

    rnrn

    জয় লেখেন, প্রশংসনীয় কাজ অনেক সময় বুদ্ধির অভাবে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায়। এই উপহারটা ভিডিও না করেও দেওয়া যেত। 

    বিনোদন ডেস্ক

  • জায়েদকে দেওয়া ‘ঈদ সালামি’ বান্ডিলে কত টাকা ছিল, জানালেন ডিপজল 

    চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ডিপজলের কাছ থেকে কুরবানি ঈদে এক বান্ডিল টাকা সালামি পেয়েছেন নায়ক জায়েদ খান।  এ বিষয়টিতে নতুন করে আলোচনায় এসেছেন এই নায়ক। পাশাপাশি ভক্তদের কৌতূহল তৈরি হয়েছে সেই ঈদ সালামির বান্ডিলে কত টাকা ছিল? 

    rnrn

    এদিকে সালামি পাওয়ার ভিডিও জায়েদ খান তার ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, ডিপজলকে সালাম করেই জায়েদ খান সালামি চান।

    rnrn

    ডিপজলও জায়েদকে ভালোবেসে এক বান্ডিল টাকা সালামি দিয়ে দেন। সে বান্ডিলে কত টাকা ছিল তা জায়েদ না জানালেও জানিয়েছেন ডিপজল।

    rnrn

    ডিপজলের পোস্ট করা একটি ফেসবুক রিলসে দেখা যাচ্ছে, জায়েদকে লাখ টাকা বান্ডিলের সালামি দিয়েছেন তিনি।

    rnrn

    শুধু জায়েদকেই নয়, এবারের ঈদে ১০ লাখ টাকার ঈদ উপহার দিয়েছেন শিল্পীদের। গরিবদের জন্য নিজ এলাকায় ৮ টি গরু ও মহিষ কোরবানিও দিয়েছেন ডিপজল।
    rn 

    বিনোদন ডেস্ক

  • নিপুণকে জন্মদিনের উপহার দিলেন ডিপজল!

    মনোয়ার হোসেন ডিপজল ও নিপুণ আক্তারের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। 

    আদালতের রায়ে আপাতত চেয়ারে ডিপজল বসলেও নায়িকা জানিয়ে রেখেছেন বিষয়টি নিয়ে আবারও লড়বেন। 

    এমন তিক্ত পরিস্থিতির মধ্যে সারপ্রাইজ উপহার পেলেন নিপুণ। আর সেটা যেন আক্ষরিকভাবে দিলেন ডিপজল! এটা শুনে কিছুটা অবাক হওয়ার মতো। কিন্তু না ঠিকই, ৬ জুন ছিল নিপুণের জন্মদিন। এ দিনে তিনি যেন উপহার পেলেন ডিপজলের কাছ থেকে! কী সেই উপহার?

    বলা যায়, এটার সূত্রপাত মূলত গতকাল রাতে। শনিবার ৮ জুন প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা। 

    সেখানেই ডিপজল বলেন, ‘ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।’

    শেষ বাক্যটাতেই আছে মূলত নিপুণের উপহার। যেটা জানিয়েছে খোদ নিপুণ। হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের—এই বিষয়টিকেই উপহার হিসেবে মনে করছেন নায়িকা।

    কারণ হিসেবে নায়িকা বলেন, ‘চলচ্চিত্র শিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দিই। আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম, তখনই এই কাজটি করা হয়েছিল।’

    তবে কি ডিপজল-নিপুণ দ্বন্দ্বের অবসান হচ্ছে? না, বিষয়টি নিয়ে এখনই বলা যাচ্ছে না। 

    প্রসঙ্গত, হিন্দি সিনেমা আমদানির বিপক্ষে অনেক দিন ধরেই কথা বলে আসছেন খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি শিল্পী সমিতির নির্বাচনে জয় লাভ করার পরও জানিয়েছিলেন, দেশীয় সিনেমা বাঁচাতে হিন্দি সিনেমা আমদানি ঠেকানোর চেষ্টা করবেন। তবে এবার নিজের অবস্থান পাল্টালেন তিনি! জানান, সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি সিনেমা দেশে আসলে অসুবিধা নেই।
     

    বিনোদন ডেস্ক

  • ডিপজলের মন্তব্যের পর নতুন ভিডিও প্রকাশ করলেন নিপুণ

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল ও চিত্রনায়িকা নিপুণের মধ্যে। সাধারণ সম্পাদকের পদদ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত। একজন আরেকজনকে কটাক্ষ করে মন্তব্য করতে ছাড় দিচ্ছেন না কেউ।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিপজল প্রশ্ন ছুঁড়ে দেন নিপুণের দিকে। এ চিত্রনায়িকার পার্লারের ব্যবসা নিয়ে প্রশ্ন তুলেন। ডিপজল বলেন, নিপুণের মূল ব্যবসা কী? আমি সিনেমা করছি, এটা কী আমার মূল ব্যবসা? না, আমার মূল ব্যবসা এটা না।

    খলনায়ক বলেন, শুনলাম, তিনি (নিপুণ) পার্লার দিয়েছেন। সেটি কী পার্লার? সেখানে গিয়ে আপনারা দেখেন, তা কেমন পার্লার। আর সেখানে কী হয়?

    অভিনেত্রী নিপুণ আগে থেকেই চলচ্চিত্রের বাইরে পার্লারের ব্যবসা পরিচালনা করছেন। এ নিয়ে অভিনেতা ডিপজল প্রশ্ন তুলতেই বিষয়টি হয়তো নজর কেড়েছে নায়িকার। তাইতো তার সন্দেহ দূর করলেন নিপুণ।

    বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে একটি লাইভ ভিডিও শেয়ার করেন চিত্রনায়িকা নিপুণ। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘আইব্রো ও ওমব্রে।’ আর ভিডিওতে সেবা নিতে আসা গ্রাহকদের এসব করে দিতে দেখা গেছে পার্লার কর্মীদের।

    এদিকে নায়িকার ভিডিওটিতে মন্তব্যের কোনো সুযোগ নেই। তবে নেটিজেনদের ধারণা, ডিপজলের প্রশ্নের জবাব দেওয়ার জন্যই ফেসবুক লাইভে এসে পার্লারের কার্যক্রম তুলে ধরেছেন নিপুণ।

    বিনোদন ডেস্ক