Tag: টাইগার ৩

  • ‘টাইগার ৩’-তে ক্যাটরিনার মারামারি দেখে নতুন শপথ ভিকির!

    চলতি মাসেই মুক্তি পেয়েছে স্ত্রী ক্যাটরিনা কাইফের ছবি ‘টাইগার ৩’। সেই ছবিতে একাধিক অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন ক্যাট। স্ত্রীকে পর্দায় যত না মুগ্ধ হয়ে দেখেছেন ভিকি, তার থেকেও বেশি ভয় পেয়েছেন!

    সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে নিজেদের মধ্যে খুনসুটি এখনো সতেজ রেখেছেন ভিকি ও ক্যাট। স্ত্রী তার থেকে বয়সে বছর পাঁচেকের বড়, পাশাপাশি অভিনয় জীবনেও পেশাদার হিসাবে ক্যাটের অভিজ্ঞতা ভিকির চেয়ে বেশি। সংসারে শান্তি বজায় রাখতে ক্যাটকে যে কিছুটা সমঝে চলেন ভিকি, তা একাধিকবার জনসমক্ষে স্বীকার করেছেন পর্দার ‘স্যাম বাহাদুর’। 

    ক্যাটকে কিছু ক্ষেত্রে রীতিমতো ভয় পান তিনি, এমন কথাও বলেছেন ভিকি। সম্প্রতি ‘টাইগার ৩’ ছবি দেখার পর নাকি আরও ভয়ে আছেন অভিনেতা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, আমি কিছু দিন আগে ক্যাটরিনার পাশে বসেই ‘টাইগার ৩’ দেখছিলাম। ছবিতে তোয়ালে জড়িয়ে ওর মারামারি করার যে দৃশ্যটা আছে, সেটা দেখে আমি তো অবাক। আমি নিজেই ওকে কানে কানে বললাম, ‘আমি আর বাড়িতে তোমার সঙ্গে কোনো কিছু নিয়ে তর্ক করব না। আমি চাই না তুমি আমাকেও এমনভাবে পেটাও! 

    আরও পড়ুন: 

    ক্যাটের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে খোলামেলাভাবে কথা বলেছেন ভিকি। একে অপরের সঙ্গে মজা করতে ভালোবাসেন তারা। এতে তাদের সম্পর্ক সতেজ থাকে।

    বিনোদন ডেস্ক

  • ২৫০ কোটি রুপির কাছাকাছি ক্যাট-সালমানের টাইগার-৩

    ধীরগতিতে হলেও প্রায় ২৫০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে টাইগার-৩। ১২ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড ভাইজানখ্যাত সালমান খান অভিনীত সিনেমাটি। প্রথম সপ্তাহে ভালো আয় করলেও দ্বিতীয় সপ্তাহ আসতেই আয় অনেকটা কমে গেছে। 

    মঙ্গলবার এই সিনেমা মাত্র ৬ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

    রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার এই ছবি বক্স অফিসে মাত্র ৬ কোটি টাকা আয় করেছে। ফলে এখন টুকটুক করে সালমান খানের ছবি ২৫০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে।

    প্রথম সপ্তাহে টাইগার-৩ বক্স অফিসে ১৮৭.৬৫ কোটি রুপি আয় করে। এর মধ্যে হিন্দিতেই কেবল এই ছবি ১৮৩ কোটি আয় করেছে। অন্যদিকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন এটি ১৩.২৫ কোটি, তার পর দিন ১৮.৫ কোটি রুপি আয় করে। এর পর অষ্টম দিনে, বিশ্বকাপের ফাইনালের দিন মাত্র ১০.৫ কোটি আয় করে সালমানের ছবি। নবম দিনে এই ছবি বক্স অফিসে ৭.৩৫ কোটি রুপি আয় করে। অন্যদিকে দশম দিনে এটি ৬.২৭ কোটি রুপি আয় করেছে। ফলে ছবিটি মোট ২৪৩.৫২ কোটি রুপি আয় করেছে ১০ দিনে।

    তবে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে টুইট করে দাবি করা হয়েছে, টাইগার-৩ মাত্র আট দিনে বিশ্বজুড়ে ৩৭৬ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে ভারতীয় বক্স অফিস থেকে এসেছে ২৮০ কোটি রুপি। দেশের বাইরে ৯৬ কোটি তুলেছে।

    টাইগার-৩ ছবিটি পরিচালনা করেছেন মণীশ শর্মা। এটি হিন্দি, তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে। এখানে আবার ছয় বছর পর টাইগার হয়ে ফিরেছেন সালমান খান। সঙ্গে আছেন জোয়া ক্যাটরিনা কাইফ। খলনায়কের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। এর আগে টাইগার ফ্র্যাঞ্চাইজির এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায় মুক্তি পেয়েছে। এবার এলো টাইগার ৩। এটি যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন ছবি।

    বিনোদন ডেস্ক

  • ক্যাট-সালমানকে মাঠে দেখে ভক্তের প্রশ্ন, ‘বৌদি ভিকি কোথায়’

    ‘টাইগার ৩’ যখন বক্স অফিসে ম্যাজিক দেখাচ্ছে, তখন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাজির সালমান-ক্যাটরিনা। টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটানোর পাশাপাশি বিশেষ বার্তাও দিলেন ম্যাচের মধ্যে; কিন্তু নেটপাড়ার নজর কাড়ল ভিকি কৌশলের অনুপস্থিতি। এতেই কটাক্ষের শিকার হন ক্যাট। এর আগেও ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হয় তাকে। 

    rnrn

    ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে- বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন সালমান-ক্যাটরিনা জুটি। সাবেক প্রেমিকের সঙ্গে ফাইনাল ম্যাচে তার উপস্থিতি নিয়েই শোরগোল পড়েছে নেটপাড়ায়। কমেন্ট্রি স্টুডিওতে দুই তারকাকে একসঙ্গে দেখে ক্যাটরিনাকে কটাক্ষ করেছেন নেটিজেনরা। একজন বলেছেন, আরে বৌদি ভিকি কৌশল কোথায়? 

    rnrn

    প্রসঙ্গত, ‘সাম বাহাদুর’ ছবির প্রচারের জন্য সম্প্রতি বিশ্বকাপের ম্যাচে হাজির ছিলেন ভিকি কৌশল। ফাইনাল ম্যাচে সালমানের সঙ্গী হয়েছেন ক্যাটরিনা। এ নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন নায়িকা।

    rnrn

    এর আগে ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি স্বামী ভিকি কৌশলের সঙ্গে ভারতের সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ক্যাটরিনা। পূজা শেষে গণপতিকে প্রণাম করতে দেখা যায় এই নায়িকাকে। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই কটাক্ষের শিকার হন তিনি। নেটিজেনদের ক্ষোভ, মুসলিম ধর্মাবলম্বী হয়ে সিদ্ধি বিনায়ক মন্দিরে কেন ক্যাটরিনা? অভিনেত্রীর পাশাপাশি নিন্দার মুখে পড়েছেন ভিকিও। কয়েকজন ব্যঙ্গ করে প্রশ্ন করেন, ‘সামনে কোনো সিনেমা মুক্তি পাচ্ছে? তাই লোক দেখাতে মন্দিরে এসেছেন।’

    বিনোদন ডেস্ক

  • ‘টাইগার ৩’ দেখে যা বললেন সারা

    দীপাবলিতে মুক্তি পেয়েছে সালমান খানের ‘টাইগার ৩’। ছবিটি দেখে শচীন কন্যা সারা বলেন ‘শট ব্লকব্লাস্টার’। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    মণীশ শর্মা ‘টাইগার ৩’ পরিচালনা করেন। ছবিতে সালমান-ক্যাটরিনার সঙ্গে রয়েছেন ইমরান হাশমি। সঙ্গে একটি স্পেশাল এন্ট্রি রয়েছে পাঠান ওরফে শাহরুখ খানেরও। ‘টাইগার ৩’ দেখেছেন মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। থিয়েটারে গিয়ে ছবিটি দেখে তিনি বলেছেন শট ব্লকব্লাস্টার। টুইট করে সারা লিখেছেন, ‘সবে দেখে বের হলাম। সালমান খানের টাইগার ৩ শিওর শট ব্লকব্লাস্টার’।

    rnrn

    ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ— সর্বত্রই গুঞ্জন শচীন-কন্যা সারা এবং শুভমন নাকি প্রেম করছেন। তাই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু দিন ধরে চর্চায় রয়েছেন সারা। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে বার বার নাম জুড়েছে তার। সম্প্রতি এক দীপাবলির পার্টি থেকে বের হওয়ার মুখে ছবি শিকারিদের লেন্সবন্দি হন তারা।

    বিনোদন ডেস্ক

  • পাইরেসিতেও থামছে না টাইগার

    দিওয়ালি উপলক্ষে ১২ নভেম্বর মুক্তি পেয়েছে সালমান খানের ‘টাইগার’ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার ৩’। যথারীতি ক্যাটরিনা কাইফকে নিয়ে এবারও মিশনে নেমেছেন সালমান। তবে মুক্তির পরপর সিনেমাটি পাইরেসি হয়ে যায়। তবু প্রথম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ৯০ কোটিরও বেশি কোটি রুপি আয় করেছে।  

    আগে দু’একটি দৃশ্য ফাঁস হলেও মুক্তির দিন দুপুরেই পুরো সিনেমার এইডডি প্রিয় অনলাইনে বিভিন্ন সাইটে প্রদর্শিত হতে দেখা গেছে। তবে স্পয়লার কিংবা পুরো সিনেমা অনলাইনে ফাঁস হলেও প্রেক্ষাগৃহে গিয়ে প্রিয় অভিনেতাকে দেখার আগ্রহ ভক্তদের একটুও কমেনি। বরং সেটা বেড়ে গেছে বলেই দাবি ভারতীয় গণমাধ্যমের। 

    মুক্তির দুদিন পরে ভারতের সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড়। এ উন্মাদনার অনেকখানি জুড়ে ‘টাইগার ৩’ সিনেমার ভিলেন চরিত্রে ইমরান হাশমি এবং কেমিও চরিত্রে শাহরুখ খান ও হৃত্বিক রোশানের উপস্থিতি। 
     

    বিনোদন ডেস্ক

  • মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘টাইগার ৩’

    ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখ খান। এবার আসছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। আগামী ১২ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল আলোচিত সিনেমা ‘টাইগার ৩’। নতুন খবর হল- ভারতের কয়েকটি শহরে স্পাই-অ্যাকশন ঘরানার সিনেমাটির অগ্রিম বুকিং শুরুর পর প্রথম দিনেই ১ কোটি রুপির বেশি টিকিট বিক্রি হয়েছে।

    rnrn

    ‘টাইগার থ্রি’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্যে সালমানের সঙ্গে হাজির হবেন শাহরুখ। তাদের অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন। আবার শোনা যাচ্ছে, এ সিনেমায় দেখা যেতে পারে সুপারস্টার হৃতিক রোশানকে।

    rnrn

    টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।

    rnrn

    শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রোববার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয় বলে খবর। আর তাতে বেশ লাভই হচ্ছে।

    rnrn

    মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান-ক্যাটরিনা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান, আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাকে দেখা যাবে।

    অনলাইন ডেস্ক

  • আশায় বুক বেঁধেছেন সালমান

    পর পর দুই সিনেমা (পাঠান ও জওয়ান) দিয়ে বলিউডে শাহরুখ খানের সাফল্যের পর আশায় বুক বেঁধেছেন বলিউড ভাইজান সালমান খান। শাহরুখের সিনেমা দুটি হাজার কোটি টাকার রেকর্ডের ইতিহাস গড়ে ফেলেছে। তাও আবার পাঁচ বছর পর পর্দায় ফিরে। 

    অন্যদিকে বলা যায়, নিয়মিত পর্দায় থেকেও সালমান খান গত কয়েক বছরে শুধুই ফ্লপের তালিকা লম্বা করেছেন। সর্বশেষ তার অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমাটিও বক্স অফিসে সাড়া জাগাতে পারেনি। শাহরুখের এমন সাফল্যের পর ‘টাইগার-৩’ দিয়ে আশায় বুক বেঁধেছেন বলিউড ভাইজান। 

    ২০১২ সালে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম সিনেমা ‘এক থা টাইগার’। এর পাঁচ বছর পর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। ছয় বছরের বিরতি নিয়ে এবার আসছে ‘টাইগার-৩’। এরই মধ্যে সিনেমার টিজার প্রকাশ হয়েছে। যেটা দেখে গল্প সম্পর্কে কিছুটা আন্দাজ করা যায়। সিনেমায় সালমানের একটি সংলাপ রয়েছে। 

    যেখানে তাকে বলতে শোনা যায়, ‘আজ আপনাদের সবাইকে বলা হচ্ছে— টাইগার গাদ্দার। দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আমি আপনাদের শত্রু। ২০ বছর সার্ভিস দেওয়ার পর আমি ভারতের থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট চাইছি। আমার ছেলেকে আমি বলব না, ওর দেশ বলবে ওর বাবা কী ছিল, গাদ্দার না দেশভক্ত? বেঁচে থাকলে আবার দেখা হবে। জয় হিন্দ।’ 

    যদিও সংলাপটি ততটা দর্শকপ্রিয় হয়নি। তবু ভক্তরা অপেক্ষায় আছেন, তাদের প্রিয় অভিনেতা নিশ্চয়ই আলাদা কিছু করে দেখাবেন। আর সালমানও একটি ব্লকবাস্টারের অপেক্ষায়। যথারীতি এ সিনেমায়ও নায়িকা ক্যাটরিনা।

    বিনোদন ডেস্ক

  • টাইগার-৩ এর শুটিং করতে তুরস্কে সালমান খান

    পাঁচ বছর পর ‘পাঠান’ নামে একটি সিনেমা নিয়ে পর্দায় ফিরে বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন শাহরুখ খান। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত সালমান খানও। কারণ, বলিউডের প্রতি আস্থা ফিরিয়ে এনেছে ‘পাঠান’। তাই নিজেরও আলাদা কিছু করে দেখানো দরকার সেই বিশ্বাসের ধারাবাহিকতা ধরে রাখতে। 

    rnrn

    এ কারণে নিজের আগাম সিনেমা ‘টাইগার-৩’র টানা শুটিং করছেন বলিউড ভাইজান। তুরস্কে কখনো গাড়িতে, কখনো নৌকায় অ্যাকশন দৃশ্য শুট করতে মগ্ন টাইগার, সালমানের এমন ছবিও ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। 

    rnrn

    জানা গেছে, সালমানের ঘনিষ্ঠজনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কেই সিনেমাটির বড় অংশের শুটিং হবে। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবারও সলমান এবং ক্যাটরিনাকে জুটি বাঁধতে দেখা যাবে। বরাবরের মতো এতেও অভিনেত্রী পাকিস্তানি গুপ্তচর জোয়ার চরিত্রে অভিনয় করবেন ক্যাটরিনা। 

    rnrn

    অন্যদিকে সালমনকে দেখা যাবে র-এর এজেন্ট অবিনাশ সিং রাঠোরের চরিত্রে। যদিও তিনি টাইগার নামেই বেশি পরিচিত। ‘টাইগার’ সিরিজের তৃতীয় সিনেমা এটি। আগের সিরিজগুলোয়ও সালমান একই চরিত্রে অভিনয় করেছেন। তৃতীয় কিস্তি পরিচালনা করছেন মণীশ শর্মা। 

    rnrn

    এরই মধ্যে রাশিয়া, অস্ট্রিয়ায়ও সিনেমাটির শুটিং করা হয়েছে। তুরস্কের পর ভারতে কিছু দৃশ্য ধারনের মধ্য দিয়ে দৃশ্যায়নের ইতি টানা হবে। শোনা যাচ্ছে এ সিনেমায় শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে ‘পাঠান’ হিসাবেই। সিনেমাটি চলতি বছরের দিওয়ালির সময় মুক্তি পাবে। 

    rnrn

    যদিও ‘টাইগার-৩’ আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ঈদে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে আরেকটি সিনেমা মুক্তির তালিকায় থাকায় ‘টাইগার-৩’ পিছিয়ে দেওয়া হয়েছে।

    বিনোদন ডেস্ক