Tag: টাইগার শ্রফ

  • কমেডি সিনেমায় জুটি হয়ে আসছেন টাইগার ও শানায়া কাপুর

    বলিউড অভিনেতা টাইগার শ্রফ অ্যাকশন হিরো হিসেবে বেশ পরিচিত। বর্তমানে কয়েকটি বড় প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যেই ‘লাগ যা গালে’ ও ‘বজ্র’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এবার পর্দায় আসছেন নতুন অবতারে। কমেডিনির্ভর সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অভিনেতার। সামনে তার হাতে রয়েছে ‘জেসি’ নামে একটি পিরিয়ড কমেডি। এ সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে অভিনেত্রী শানায়া কাপুরকে। সম্প্রতি তাকে দেখা গেছে ‘তু ইয়া ম্যায়’ থ্রিলারে।

    সাধারণত বলিউডে জম্বি কমেডি ঘরানার সিনেমা খুব একটা দেখা যায় না। এর আগে ২০১৩ সালে ‘গো গোয়া গন’-এর পর এ ঘরানায় তেমন কোনো বড় কাজ হয়নি। টাইগারের এই নতুন মিশন সেই খরা কাটাবে বলে আশা করা হচ্ছে। কাহিনির বিস্তারিত এখনো আড়ালে রাখা হলেও এটি যে হাস্যকৌতুক আর উত্তেজনায় ভরপুর হবে, সেই আভাস পাওয়া গেছে।   

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জনপ্রিয় প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার আসন্ন একটি জম্বি কমেডি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার শ্রফ। সিনেমাটি পরিচালনা করবেন আহমেদ খান, যিনি এর আগে ‘বাঘি’ ও ‘হিরোপান্তি’ সিরিজে টাইগার শ্রফের সঙ্গে কাজ করেছেন।

    পরিচালক আহমেদ খান বর্তমানে ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ নিয়ে ব্যস্ত আছেন। মে মাসের মাঝামাঝি সময়ে অভিনেতা অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালসহ বিশাল এক তারকা বহর নিয়ে দুবাইয়ে গানের শুটিং করতে যাবেন তিনি। সিনেমাটি আগামী ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে প্রযোজনা সূত্রে জানা গেছে।

    বিনোদন ডেস্ক

  • কোন ভয় তাড়া করে বেড়ায় টাইগারকে, জানালেন অভিনেতা

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ তরুণ অভিনেতাদের মধ্যে আকর্ষণীয় ফিটনেসের অধিকারী। তার ‘সিক্স প্যাক’ বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগারের নাচের ভক্ত-অনুরাগী অসংখ্য। শুধু নাচই নয়, স্টান্টেও অসামান্য পারদর্শী এ অভিনেতা। কখনো ঝাঁপ দেন ১০ তলা উঁচু বাড়ি থেকে, আবার কখনো সামারসল্ট করেন। পর্দায় তিনি অকুতোভয়। তবে টাইগারেরও নাকি মনে মনে একটি বিশেষ কাজ করার সময় ভয় লাগে, হৃদস্পন্দন বেড়ে যায়। এমন কোন কাজ করতে গিয়ে ভীত হন অভিনেতা?

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার মনের কথা খোলাখুলিভাবে প্রকাশ করলেন টাইগার শ্রফ। তার বিমানযাত্রার প্রতি ক্রমবর্ধমান ভয়ের কথা জানান তিনি। এ অভিনেতা বলেন, সম্প্রতি আমার উড়ানের প্রতি এ ভয় তৈরি হয়েছে। কয়েক বছর আগে মাঝ-আকাশে বিমানে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হই, তখন থেকেই বিমানভীতির শুরু। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    টাইগার  বলেন, অদ্ভুত ব্যাপার হলো— আপনি আমাকে সবচেয়ে কঠিন স্টান্টটি করতে বলতে পারেন, গ্র্যান্ড হায়াতের ছাদ থেকে সুইমিংপুলে ঝাঁপ দিতে বলুন। আমি চিন্তা না করেই তা করতে পারি। কিন্তু বিমানে ওঠার ১০ দিন আগে, আমার বুক হঠাৎ কাঁপতে শুরু করে। আমার মাথা যেন মনকে নিয়ে খেলা করে তখন। তিনি থেরাপি নিচ্ছেন। চেষ্টা করছেন দ্রুত নিজেকে এই ভয় থেকে মুক্ত করতে বলেও জানান টাইগার শ্রফ।

    বিনোদন ডেস্ক

  • টাইগারের ‘বাগী ৪’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, যা করলেন অভিনেতা

    বলিউডের কুংফুখ্যাত অভিনেতা টাইগার শ্রফের সিনেমা ‘বাগী ৪’ সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির চার দিনেই সিনেমাটি ৩০ কোটি রুপির বেশি আয় করলেও আশানুরূপ সাফল্য লাভ করেনি বলে ভীষণ মন খারাপ অভিনেতার। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘বাগী ৪’। এর মধ্যেই নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন তিনি।

    এর আগে ২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা ‘বাগী’ বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করে। সেই ধারাবাহিকতায় ‘বাগী ২’ সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যায়। তবে করোনাকালে ‘বাগী ৩’ সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। চরম ভরাডুবি হয়।  ‘বাগী ৪’ সেই ধারাবাহিকতা যেন অব্যাহত রইল। অথচ ‘বাগী ৩ ব্যর্থতার পর ‘বাগী ৪’ সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। ট্রেলারেই আলোচনায় আসে টাইগারের রক্তাক্ত লুক। নজর কাড়েন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তও।

    দক্ষিণী পরিচালক এ হর্ষার পরিচালনায় বলিউডে আত্মপ্রকাশ ঘটে এ সিনেমার মাধ্যমে। প্রযোজনায় ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। গত ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি একই দিনে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমা সঙ্গে প্রতিযোগিতায় নামে। সব মিলিয়ে ‘বাগী ৪’ হতাশ করলেও থেমে নেই টাইগারের ক্যারিয়ার। হাতে আছে আরও দুটি বড় সিনেমা—মুরাদ খেতানি প্রযোজিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’। 

    এদিকে টাইগার শ্রফ নিজের বিলাসবহুল একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ২০১৮ সালে কেনা ১১.৬২ কোটির ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন তিনি। বিক্রির সময় তিনি প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। খার এলাকা মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত ও দামি লোকেশন। বিমানবন্দর, হাইওয়ে ও ব্যবসায়িক এলাকার কাছে হওয়ায় এখানকার সম্পত্তির চাহিদা সবসময় বেশি।

    একটি সূত্র জানায়, মুম্বাইয়ের খার এলাকার প্রিমিয়াম প্রকল্প ‘রুস্তমজি প্যারামাউন্ট’-এর ২২ তলায় থাকা ওই ফ্ল্যাটটির দাম দাঁড়িয়েছে ১৫.৬ কোটি টাকা। প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের অ্যাপার্টমেন্টে রয়েছে প্রশস্ত কার্পেট এলাকা, বিল্ট-আপ স্পেস এবং একাধিক গাড়ি রাখার জায়গা। ক্রেতা সানদীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন ৯৩.৬০ লাখ রুপি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার রুপি।

    বিনোদন ডেস্ক

  • টাইগারের সঙ্গে কাজ করে নিজেকে নতুন অভিনেতা মনে হয়েছে: সঞ্জয় দত্ত

    বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের সিনেমা ‘বাগী ৪’ গত শুক্রবার মুক্তি পেয়েছে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এ সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন সিনেমা হতে চলেছে, এমনটি আগেই বলা হয়েছিল। সিনেমায় টাইগার শ্রফকে দেখা গেছে অভিনেতা সঞ্জয় দত্তের বিরুদ্ধে এক মিশনে।

    সম্প্রতি ‘বাগী ৪’ সিনেমা মুক্তি সামনে রেখে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন তিনি এ সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন সে বিষয়ে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত । তিনি বলেন, টাইগার শ্রফের মতো তরুণের সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।

    অভিনেতা বলেন, ‘বাগী ৪’ সিনেমায় আমার চরিত্রটি খুবই শক্তিশালী ও নৃশংস। কিন্তু সিনেমার শেষে দর্শকদের মনে তার প্রতি এক ধরনের অনুভূতি তৈরি হবে। 

    সঞ্জয় দত্ত বলেন, যখন আমি প্রথম চিত্রনাট্য শুনেছিলাম, তখন আমার ‘বাস্তব’ সিনেমার কথা মনে পড়ে যায়। এমন অনুভূতি আমার অনেক দিন হয়নি।

    তিনি বলেন, এ চরিত্রের জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন। এ চরিত্রের জন্য আমি নিজেকে নতুন করে তৈরি করেছি। শরীরচর্চা থেকে শুরু করে কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি। 

    বিনোদন ডেস্ক

  • এবার প্রাণনাশের হুমকি পেলেন টাইগার শ্রফ

    বলিউডে আকাশ থেকে কালো মেঘ যেন সরছেই না। বাবা সিদ্দিকীকে হত্যার পরবর্তী সময়ে বিভিন্ন বলিউড অভিনেতাকে একের পর এক হত্যার হুমকি দেওয়া হয়।  সালমান খানের পর সম্প্রতি বাবা সিদ্দিকীর ছেলে জিশানকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। এবার এই তালিকায় নাম যুক্ত হলো জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফের নাম।

    ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন করা হয়। ফোনে জানানো হয় যে, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকারীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। 

    রিপোর্টে আরও বলা হয়েছে, ফোন কলকারী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে পরিচয় দেন এবং দাবি করেন যে, প্রায় ২ লাখ টাকার অস্ত্র কিনে টাইগারকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ফোনটি পাঞ্জাব থেকে আসা ছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং (৩৫)। ওই ব্যক্তি দাবি করেন, তাকে ২ লাখ টাকার অস্ত্র দিয়ে টাইগার শ্রফকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়া তথ্য প্রদান করেছিলেন।

    এই ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। প্রথমে মুম্বাই পুলিশ পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরে ওই ব্যক্তিকে আটক করা হয় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ, অজয় ও টাইগারকে আদালতে তলব

    ভারতে পানমশলা নামে একটি পণ্য রয়েছে। এই পণ্যের বিজ্ঞাপনে অংশ নেওয়ায় বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে আইনী নোটিশ দিয়েছে ভারতের জয়পুরের ক্রেতা বিরোধ নিষ্পত্তি কমিশন। 

    আদালতের মতে, অভিনেতারা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্ত করার অভিযোগেই তিন অভিনেতাকে নোটিশ দেওয়া হল। 

    নোটিশে বলা হয়েছে, শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ অভিনীত পানমশলার বিজ্ঞাপনে দেখানো হয়, পণ্যের প্রতি দানায় দানায় কেশর রয়েছে। কিন্তু এই দাবি পুরোটাই বিভ্রান্তিকর। এ নিয়ে আপত্তি তুলেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল। বিজ্ঞাপনের ট্যাগ লাইনের বিরুদ্ধেই তার মূল অভিযোগ। তাই অভিযোগ নিয়ে তিনি ভোক্তা ফোরামের দ্বারস্থ হন। এরপর ভোক্তা ফোরামের চেয়ারম্যান গিয়ারসিলাল মীনা এবং সদস্য হেমলতা আগরওয়াল নোটিশটি জারি করেন। 

    অভিযোগকারীর আইনজীবী ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, কেশর স্বাস্থ্যের জন্য উপকারী হলেও পানমশলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবু বিক্রি বাড়াতেই এমন বিভ্রান্তিকর বিজ্ঞাপন বানিয়েছে পানমশলা তৈরির কোম্পানি। আর সেটা প্রচার করছেন এই তিন অভিনেতা।

    আদালত অভিযোগ আমলে নিয়ে পানমশলা প্রস্তুতকারক কোম্পানী ও অভিনেতাদের তলব করে আগামী ১৯ মার্চ তারিখ হাজিরা দিতে বলেছে। এক মাসের মধ্যে তাদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছে আদালত। তবে এ নিয়ে শাহরুখ খান, অজয় দেবগণ এবং টাইগার শ্রফ কোনও মন্তব্য করেননি।

    আনন্দনগর ডেস্ক

  • দিশা কি পুরোনো প্রেমিকের কাছে ফিরছেন?

    একটা সময় বলিউডের পাওয়ার কাপল হিসাবে সবার কাছে পরিচিত ছিলেন দিশা পাটানি ও টাইগার শ্রফ। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর ২০২৩-এ আলাদা হয়েছে দুজনের পথ। দিশা পাটানি বর্তমানে ‘ওয়েলকাম টু জঙ্গল’, ‘কালকি’, ‘মালাং’সহ প্রায় হাফডজন বলিউড ও দক্ষিণী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন।

    rnrn

    তবে এতকিছু ছাপিয়ে কদিন পরপরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় আসছেন তিনি। সে তালিকায় স্থান পাচ্ছে— প্রেম-বিচ্ছেদ অথবা নতুন লুক বা ফ্যাশন। সম্প্রতি তেমনই একটি খবরের শিরোনামে এসেছেন এ অভিনেত্রী। 

    rnrn

    বেশ কিছু দিন ধরে গুঞ্জন চলছে— সাইবেরিয়ান মডেল আলেকজান্ডার অ্যালেক্স ইলিকের সঙ্গে ডেট করছেন দিশা! যদিও তাদের কেউ-ই আনুষ্ঠানিকভাবে এটি নিশ্চিত করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলো দেখে অনেকেই নিশ্চিত করে বলছেন গভীর সম্পর্কে আছেন তারা। এদিকে এমন জল্পনা-কল্পনার মাঝে নতুন করে পুরোনো প্রেম নিয়েও শুরু হয়েছে চর্চা।

    rnrn

    সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে পুরোনো প্রেমিক টাইগার শ্রফের মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে দিশা লিখেছেন, ‘আমার সুন্দর খালাকে জন্মদিনের শুভেচ্ছা। তোমাকে ভালোবাসি।’

    rnrn

    দিশার এই পোস্টটি সামনে আসতেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরেই পুরোনো প্রেমিকের ঘরে ফিরতে চাইছেন দিশা। যে কারণে টাইগারের মা-বোনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিচ্ছেন তিনি। যদিও বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন দিশা। এবারও একই কথা বললেন তিনি। 

    rnrn

    দিশা বলেন, আমি আগেও বলেছি— টাইগারের বোন আমার খুবই ভালো বন্ধু। ওর মা আমাকে অনেক ভালোবাসেন। আমিও তাকে মায়ের মতোই শ্রদ্ধা করি। এতে দোষের কী আছে। কিছু মানুষ কেন সেখানে প্রেমের গন্ধ পান বুঝি না। যদিও বিষয়টি আমি খুব এনজয় করি। তবে কারও সম্পর্কে না জেনে এমন গুঞ্জন রটানোটাও ঠিক বলে মনে হয় না।

    বিনোদন ডেস্ক

  • টাইগার শ্রফের সাবেক প্রেমিকা দিশাকে নিয়ে মুখ খুললেন বোন কৃষ্ণা শ্রফ

    বিচ্ছেদের পরও সাবেক প্রেমিক টাইগার শ্রফের বোনের সঙ্গে বন্ধুত্ব অটল বলিউড অভিনেত্রী দিশা পাটানির। ২০২২ সালের আগস্টে বিচ্ছেদ হয় এই জুটির। কিন্তু তারপরও কৃষ্ণা শ্রফের সঙ্গে দিশার বন্ধুত্বের সমীকরণ বরাবরই নজর কেড়েছে নেটিজেনদের। 

    বরাবরই দিশার প্রশংসায় পঞ্চমুখ কৃষ্ণা। তার মতে, দিশা স্বাধীনচেতা, কর্তব্যপরায়ণ ও বয়সের তুলনায় পরিণত। তার মতে, ‘বর্তমানে যখন একজন নারী অন্য নারীকে হেয়প্রতিপন্ন করতে ব্যস্ত, তখন আমি আর দিশা পরস্পরকে উন্নতির দিকে অগ্রসর হতে সাহায্য করি।

    তিনি বলেন, আমি নিশ্চিত, জীবনে যে পরিস্থিতিই আসুক, দিশা ও কৃষ্ণা পরস্পরের পাশে থাকবেন।

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানালেন, দিশা পরিশ্রমী ও সমমনস্ক। দিশার পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন; কিন্তু তা সত্ত্বেও বলিউডে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন তিনি। এ বিষয়ে দিশাকে কুর্ণিশ জানালেন কৃষ্ণা শ্রফ। 

    অন্যদিকে ভাইবোন অপেক্ষা বন্ধুত্বের সম্পর্কেই টাইগার ও কৃষ্ণা বেশি বন্দি। সে ক্ষেত্রে বোনের ওপর তার ও সাবেক প্রেমিকার অধিকারবোধ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষ্ণা? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী ও সহপরিচালক জানালেন, টাইগার ও দিশা দুজনের সঙ্গেই আলাদা বোঝাপোড়া রয়েছে তার। দুজনের সঙ্গে সম্পর্কের সমীকরণও ভিন্ন।

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • দুই নায়িকার সঙ্গে রোমান্স করবেন টাইগার শ্রফ

    নব্বইয়ের দশকের শেষ দিকে গোবিন্দ আর কারিমশা কাপুরের মজার-হাসির আর প্রেমের নানা কাণ্ড কারখানা নিয়ে সিনেমা যার নাম 'হিরো নাম্বার ওয়ান'। ২৬ বছর পর সেই একই নামে নতুন করে আরেকটি সিনেমা আসছে বলিউডে। তবে নতুন 'হিরো নাম্বার ওয়ান’র গল্প এবং পাত্রপাত্রী একেবারে আলাদা। এ সিনেমাটি প্রথমটির সিক্যুয়েল নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

    নতুন ‘হিরো নাম্বার ওয়ান' সিনেমায় দুই নায়িকা আর এক নায়ক। তারা হলেন বলিউডের তরুণ অভিনেতা টাইগার শ্রফ। তার দুই নায়িকা হলেন পাশমিনা রোশান ও সারা আলি খান।

    মাসখানেক ধরেই শোনা যাচ্ছিল জ্যাকিপুত্রের নতুন সিনেমা আসছে। এবার সিনেমার নাম ও নায়িকা সমাচার জানাল ভারতীয় সংবাদমাধ্যম।

    অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমায় টাইগারের মূল নায়িকা পাশমিনা বলিউড তারকা হৃত্বিক রোশানের চাচাতো বোন। । সংগীত পরিচালক রাজেশ রোশান তার বাবা।

    ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে লন্ডনে সিনেমাটির মূল শুটিং শুরু হতে পারে। তবে সিনেমার অ্যাকশন দৃশ্যের কিছু শুটিং ভারতে এরই মধ্যে করে ফেলেছেন টাইগার।

    'হিরো নাম্বার ওয়ান' পর্দায় আসবে ভগনানি প্রোডাকশনের ব্যানারে। নির্মাতা জগন শক্তি সিনেমাটি তৈরির দায়িত্ব নিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • আরেক দিশার প্রেমে পড়েছেন টাইগার!

    বহুদিন ধরেই টাইগার শ্রফ আর দিশা পাটানির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। তারা যে আর সম্পর্কে নেই, সে কথা অনেকেরই জানা। দিশার নতুন প্রেমিকের পরিচয় কিছু দিন আগেই সামনে এসেছিল, এবার ফাঁস হলো টাইগারের ভালোবাসার মানুষের কথাও। 

    rnrn

    তবে মজার ব্যাপার হলো— টাইগারের এই নতুন প্রেমিকার নামও নাকি দিশা! তবে তিনি পাটানি নন, দিশা ধানুকা। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    খবরে বলা হয়, টাইগারের নতুন প্রেমিকা নায়িকা না হলেও তিনি সিনেমা অঙ্গনেরই মানুষ।  

    rnrn

    সম্প্রতি বম্বে টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়, দিশা পাটানির সঙ্গে বিচ্ছেদের পর থেকে টাইগার নাকি প্রেম করছেন দিশা ধানুকার সঙ্গে। দিশা ধানুকা মুম্বাইয়ের এক প্রোডাকশন হাউসে কাজ করেন। এমনকি দেড় বছর হয়ে গেছে দিশা ধানুকা ও টাইগার শ্রফের প্রেমের বয়স। অভিনেতার পরিবারও খুব পছন্দ নতুন দিশাকে। এ ছাড়া টাইগার তার নতুন প্রেমিকাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও শুরু করে ফেলেছেন। 

    rnrn

    তবে নতুন এই প্রেমের খবর একেবারে উড়িয়েই দেন টাইগার। বলেন, এ খবর একেবারেই ভুল। গত দুই বছর ধরে আমি সিঙ্গেল।

    বিনোদন ডেস্ক