Tag: টলিউড

  • ‘বাবার মৃত্যুর পরদিনই’ কেন মায়ের ওপর রেগেছিলেন রুক্মিণী?

    টলিউডে অন্যতম আলোচিত নায়িকা রুক্মিণী মৈত্র। তেমন কোনো বিতর্ক নেই তাকে নিয়ে। সাত বছরে টলিপাড়ায় নিজের আসন প্রায় শক্ত করে ফেলেছেন এ অভিনেত্রী। তবে ফ্যাশন জগতে তার বিচরণ বহু দিনের। 

    ২০১৭ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘চ্যাম্প’। অভিনেতা দেবের সঙ্গে জুটি বাঁধেন নায়িকা। সেই একই সময় বাবাকেও হারান এই অভিনেত্রী। সেই বছরটা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন নায়িকা। 

    সম্প্রতি এক পডকাস্টে সেই পুরনো স্মৃতিটাই স্মরণ করলেন রুক্মিণী।

    নায়িকা জানালেন তার বেস্ট ফ্রেন্ড হলেন তার মা। জীবনের খুঁটিনাটি যা ঘটে সবটাই তিনি মায়ের সঙ্গে শেয়ার করে থাকেন। তাই রুক্মিণীর মাও মেয়ের কোনটা ভালো হবে না হবে- সেটা বোঝেন। 

    রুক্মিণী জানালেন নিজের বেস্ট ফ্রেন্ডের ওপর কেনো রেগে গিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমি মায়ের ওপর চোখ বন্ধ করে ভরসা করি। কিন্তু বাবা মারা যাওয়ার পরের দিন মায়ের ওপর খুব রাগ হয়েছিল’। 

    কেন রাগ হয়েছিল? বাবাকে হারানোর পর এমন কী করেছিলেন মা, যে বিরক্ত হয়েছিলেন নায়িকা?

    রুক্মিণী বলেন, ‘বাবা চলে যাওয়ার পরের দিন আমি দেখলাম, মা প্রতি দিনের মতোই রেডি হয়েছেন শাড়ি পরে। নিজের কাজে যাচ্ছেন। আর আমায় বললেন, আমি যেন নিজের শুটিংয়ে যাই। সেই মুহূর্তে মায়ের ওপর রাগ হয়েছিল খুব। মনে হয়েছিল কেনো মা এটা করছেন। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। মা সেটের প্রত্যেককে বলে দিয়েছিলেন যেন, আমায় কেউ প্রশ্ন না করে যে আমি ঠিক আছি কিনা। আর পাঁচটা দিনের মতোই যেন আমার সঙ্গে ব্যবহার করা হয়’। 

    সেই একটা মুহূর্তের জন্য নিজের মায়ের ওপর বিরক্ত হয়েছিলেন নায়িকা। পরে অবশ্য অনুভব করেন, ঠিক কী কারণে তার মা সেদিন এমনটা করেছিলেন। 

    এদিকে এই মুহূর্তে রুক্মিণীর ঝুলিতে রয়েছে একের পর এক সিনেমা। পরিবার, বন্ধুবান্ধব নিয়ে খুব ভালো সময়ই কাটাচ্ছেন এই অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে অভিনেত্রীর আংটিবদল!

    প্রায় সাড়ে চার বছরের সম্পর্কের পর ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে আংটিবদল করলেন টলিউডের অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। নির্মাতা রাতুল মুখার্জির সঙ্গে কয়েকদিন আগে আংটিবদল করেন তারা। তারই কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন রূপাঞ্জনা।

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পুত্র রিয়ান ও প্রেমিক রাতুলের সঙ্গে উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে একটি গির্জায় আংটি বদল করেন রূপাঞ্জনা। তারই কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। সেখানে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছে রাতুল-রূপাঞ্জনাকে। একটি ছবিতে পুত্র রিয়ান ও হবু বর রাতুলের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন এই অভিনেত্রী।

    rnrn

    ছবির ক্যাপশনে রূপাঞ্জনা লেখেন- সত্যি ভালবাসার কোনো শেষ থাকে না। আমাদের একসঙ্গে থাকার নতুন শুরু হল। আংটি বদল করলাম। আমরা এখন এনগেজড! রাতুল মুখোপাধ্যায়। ছবি তুলেছে আমার ছেলে রিয়ান মিত্র।

    rnrn

    ২০০৭ সালে রিজাউল হককে বিয়ে করেন রূপাঞ্জনা মিত্র। দুজনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র রিয়ান। ২০১৮ সালে স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। তার পর একাই ছেলেকে বড় করছিলেন অভিনেত্রী।

    rnrn

    আর রাতুল টলিপাড়ার চেনা মুখ। বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। শুটিং ফ্লোরেই তাদের প্রথম দেখা, ধীরে ধীরে যা গড়ায় প্রেমের সম্পর্কে।

    বিনোদন ডেস্ক

  • প্রিয়াঙ্কা ছাড়া রাহুলের ঘুম কাড়ল কোন নায়িকা?

    ভারতের টালিপাড়ার জনপ্রিয় জুটি প্রিয়াঙ্কা সরকার ও রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের শুটিং ফ্লোর থেকে বন্ধুত্বের শুরু। তারপর তাদের প্রেম। বিয়ের পর তাদের কোলজুড়ে আসে ছেলে সহজ।

    rnrn

    পরে ২০১৭ সালে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে; কিন্তু বন্ধুত্ব রয়ে গিয়েছে এখনও। এ জনপ্রিয় জুটির ক্যামেরার সামনে ও আড়ালে তাদের প্রতিটা মুহূর্তই উঠে আসে খবরের পাতায়।

    rnrn

    এখন অবশ্য ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন। আবার নাকি পুরনো সম্পর্ক জোড়া লাগছে। এই গুঞ্জনের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কার পুরনো এক ভিডিও। যেখানে সাবেক স্ত্রী প্রিয়াঙ্কা এক দারুণ প্রশ্ন করে বসেছেন রাহুলকে। যে প্রশ্ন শুনে চুপ শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তী।

    rnrn

    সেখানে প্রিয়াঙ্কার প্রশ্ন, আমি জানি, সাবেক স্ত্রীরা ডিভোর্স দিলে স্বামীর ঘুম হারিয়ে যায়। কিন্তু এখন জানতে চাই আমি ছাড়া আর কোন নায়িকা আছে যে রাহুলের ঘুম কাড়ল? আসলে শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত একটি রিয়্যালিটি শোতে অতিথি হিসেবে এসেছিলেন প্রিয়াঙ্কা।

    rnrn

    সেখানে রাহুলের প্রসঙ্গ উঠতেই মজার ছলে এমন প্রশ্ন করে উঠলেন এই নায়িকা। সবটাই হয়েছে হালকা মেজাজে। আপাতত সহজই হলো রাহুল এবং প্রিয়াঙ্কার জীবনের একমাত্র গুরুত্ব। বাকি কোনো কিছুতেই গুরুত্ব দিতে নারাজ তারা। দুইজনেই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে।

    বিনোদন ডেস্ক