Tag: জ্বর

  • জ্বরে আক্রান্ত শাকিব খান

    ঢালিউড সুপারস্টার শাকিব খান জ্বরে আক্রান্ত। সামাজিকমাধ্যমে এ খবর দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

    বুধবার সকালে মামুন লিখেছেন, ইউনিটের ৭০ শতাংশ কুশীলবের ভাইরাস জ্বর। শাকিব ভাই, সোনাল— সবার। আমার নিজের ১০২। তাও থেমে নেই আমরা। দরদে ডুবে আছে সবাই।

    প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। দরদ নামের এ সিনেমাটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবিটির শুটিং চলছে ভারতে। শাকিব-মামুন দুজনেই অবস্থান করছেন দেশটিতে। সেখান থেকেই এ খবর জানালেন মামুন।

    দরদে শাকিবের বিপরীতে আছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বলিউডে তার ছবির সংখ্যা দেড় ডজনের মতো। একাধিক পুরস্কারও রয়েছে ঝুলিতে। আলোচিত ছবি ‘আদিপুরুষ’-এ ছিলেন তিনি।  

    দরদ প্রযোজনায় এসকে মুভিজ ছাড়া রয়েছে আরও দুটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ। পরিচালক হিসেবে থাকবেন অনন্য মামুন ছাড়াও ভারতের একজন।

    বিনোদন ডেস্ক

  • মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

    গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। সূত্রের বরাতে জানা যায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

    নতুন খবর হলো— এবার পরীমনিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে পরীমনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

    ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমনির কী হয়েছে? কিন্তু পরীমনি সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

    এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

    আরও পড়ুন:

    এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

    ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।

    গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এর পর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

    বিনোদন ডেস্ক

  • আর কী লিখব, গলাটা ধরে এলো কান্নায়: পরীমনি

    এখনো শরীর খুব দুর্বল, সুস্থ হয়ে কথা বলব- বললেন পরীমনি। জ্বরে শরীর দুর্বল হয়ে পড়েছে তার। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি মঙ্গলবার নিজের উপলব্ধি ভাগাভাগি করলেন। বললেন- মায়েদের জীবন কঠিন সুন্দর।

    জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া পরীমনির চিকিৎসা চলছে। পরীমনির ছেলে রাজ্যের বয়স নয় মাস। মাকে নিয়ে এসব কাণ্ড ছেলে রাজ্যের মোটেও ভালো লাগছে না।

    মঙ্গলবার ভোরে ছেলে রাজ্যের একটি ভিডিও শেয়ার করে পরীমনি লিখেছেন, গতকাল ৮ ঘণ্টার মাথায় রাজ্যের কান্নার জন্য আমার ক্যানোলা খুলে দেওয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে এন্টিবায়োটিক দেওয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না। সকালে ডাক্তার রুমে ঢোকার সঙ্গে সঙ্গে রাজ্য আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারে না কেউ। আর কী লিখব! গলাটা ধরে এলো কান্নায়…।
     
    গত শনিবার ফেসবুকে পরীমনি লিখেছিলেন ‘জ্বর ১০৩’। পরদিন রোববার মা দিবসে হাসপাতালে ভর্তির ছবি শেয়ার করে লেখেন- হ্যাপি মাদার্স ডে পরী। মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর।

    সন্তানসম্ভবা হওয়ার পর থেকে কিছুটা কাজ কমিয়ে দেওয়া এই নায়িকা ফেসবুকে সক্রিয় থাকেন বেশি। ভক্তদের জন্য ছেলের ছবি আর ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত তুলে ধরতে কোনো কার্পণ্য নেই তার।

    পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা মুক্তির অপেক্ষায়। ১৯৭১ সালে মৃত ঘোষণা করা সাত মাসের এক সন্তান এবং তার মায়ের সত্য ঘটনা অবলম্বনে এ সিনেমা তৈরি হয়েছে।

    ‘মা’ সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেনসহ অনেকে।

    ‘মা’ সিনেমার গল্প লিখেছেন পুলক কান্তি বড়ুয়া। পরিচালনার পাশাপাশি এ সিনেমার চিত্রনাট্যও করেছেন অরণ্য আনোয়ার। 

    বিনোদন ডেস্ক