Tag: জোভান

  • ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র’

    সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পুরোনো ও বর্তমান ছবি ভাইরাল হওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ছবিতে অনেক সময় তারকাদের অতীত ও বর্তমানের চেহারা, ফিটনেস কিংবা ব্যক্তিত্বের মাঝে যে তফাৎ গড়ে ওঠে, তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। ভক্তরা প্রায়ই বিস্মিত হয়ে প্রশ্ন করেন— খ্যাতি ও অর্থ কি সত্যিই একজন সাধারণ মানুষকে এভাবে বদলে দিতে পারে?

    সম্প্রতি এমনই এক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। তবে এই আলোচনার সূচনা করেছেন তিনিই। শুক্রবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেছেন জোভান। একটি ২০১০ সালের, অপরটি ২০২৫ সালের।

    ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি কুৎসিত নও, তুমি কেবল দরিদ্র।’ এই একটি বাক্যই যেন তার দুই ছবির ফারাককে আরও স্পষ্ট করে দিয়েছে। ১৫ বছরের ব্যবধানের এই ছবিগুলোতে জোভানের চেহারায় যে পরিবর্তন এসেছে, তা দেখে নেটিজেনরা বেশ অবাক।

    পুরোনো ছবিতে সাধারণ এক তরুণকে দেখা গেলেও বর্তমান ছবিতে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী, আকর্ষণীয় এক তারকাকে। এমন পরিবর্তনে ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলেছেন, ‘পুরোনো জোভানই বেশি সুন্দর ছিলেন।’ আবার কেউ তার ক্যাপশনের সঙ্গে একমত হয়ে মন্তব্য করেছেন, ‘সময়ের সঙ্গে অর্থ ও সাফল্যের প্রভাব সত্যিই মানুষের চেহারা পাল্টে দেয়।’

    তবে ভক্তদের মন্তব্যের জবাব দেওয়ার কোনো তাড়না দেখা যায়নি জোভানের মধ্যে। বরং তার পোস্ট থেকে বোঝা যায়, তিনি এই প্রতিক্রিয়াগুলো উপভোগ করছেন।

    এভাবে নিজের অতীত ও বর্তমানের ছবি প্রকাশ করে জোভান যেন নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। আর তা থেকেই স্পষ্ট, তারকা হতে গেলে শুধু প্রতিভাই নয়, সময় ও পরিস্থিতির সঙ্গে নিজেকে গড়ে তোলার দক্ষতাও গুরুত্বপূর্ণ।

    বিনোদন ডেস্ক

  • মেহজাবীনের পথেই হাঁটলেন বোন মালাইকা

    নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথ ধরে নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে এই সুদর্শনীকে। অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করছেন তিনি। 

    চমকপ্রদ খবর হলো, এ নাটকের গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। 

    বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।’

    মালাইকা চৌধুরী এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। গত ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসে।

    নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত মালাইকা চৌধুরী। তিনি বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুন সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকবো।’ চলতি বছরেই ইউটিউবে সিনেমাওয়ালা চ‍্যানেল মুক্তি পাবে নাটকটি।

    আনন্দ নগর প্রতিবেদক

  • মামলা হওয়ায় জোভান বললেন ‘এসব আর করব না’

    ‘রূপান্তর’ নাটককে কেন্দ্র করে নোয়াখালীতে ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহিসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 

    rnrn

    সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট এ মামলার আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ।

    rnrn

    সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ‘রূপান্তর’ নাটক নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। যে নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি। 

    rnrn

    ইউটিউবে নাটকটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। 

    rnrn

    বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ নাটকের অভিনেতা-অভিনেত্রীসহ ৬ জনের বিরুদ্ধে নোয়াখালী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতের বিচারক মো. জাকির হোসাইনের নিকট মামলার আবেদন করেন।

    rnrn

    মামলার বাদী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ সংবাদমাধ্যমকে বলেন, ‘রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। তাই আমি স্বেচ্ছায় মামলার আবেদন করেছি। আশা করি, বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিবেন।’

    rnrn

    নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শাহ আলম বলেন, মামলার আবেদন করা হয়েছে সত্য। তবে বিষয়টি নিয়ে কোনো নির্দেশনা আসেনি। আবেদন দেখে বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নিবেন এবং নির্দেশনা প্রদান করবেন।

    rnrn

    গত মঙ্গলবার ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়তো বোঝেনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই দেখছি, আমি নতুন কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

    rnrn

    অভিনেতা জোভান বলেন, ‘আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেনি! আমার মনে হয়, তারা না দেখেই সমালোচনা করছে। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।’

    বিনোদন ডেস্ক

  • সমুদ্র সৈকতে ‘অনন্ত প্রেমে’ মজেছেন জোভান-সাফা

    জিসান নামে এক ছেলে কক্সবাজারে নিজের দোকানে বসে কেক তৈরি করে এবং বিক্রি করে। তার মা খুব ভালো কেক তৈরি করত। কিন্তু মারা যান তিনি। তাই মায়ের স্মৃতি ধরে রাখতেই জিসান কেকের ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। 

    rnrn

    এদিকে স্নেহা নামে এক মেয়ে জিসানের দোকানে আসে। জিসানকে কেক বানাতে দেখে মুগ্ধ হয়ে ছবি তোলে স্নেহা। শুরু হয় তাদের মধ্যে অন্য রকম সম্পর্কের খেলা। 

    rnrn

    এমনই গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হয়েছে একটি নাটক। নাম ‘অনন্ত প্রেম’। এটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মাহিম। নাটকে জিসান ও স্নেহার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির। 

    rnrn

    এতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘গল্পে বেশ টুইস্ট আছে। ঈদে দর্শকদের ভিন্ন রকম আনন্দ দেবে নাটকটি, এটা বলতে পারি।’ 

    rnrn

    সাফা কবির বলেন, ‘একেবারেই অন্য রকম একটি নাটক। কাজ করে বেশ ভালো লেগেছে।’ নির্মাতা জানান, ঈদে নাটকটি একটি ইউটিউব চ্যানেল প্রচার হবে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ১০ দিন পর নববধূর মুখ দেখালেন জোভান

    গত ১২ জানুয়ারি বিয়ের খবর দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। কিন্তু এতদিন স্ত্রীর ছবি প্রকাশ করলেও মুখ দেখা যায়নি। বিয়ের ১০ দিন পর এবার নববধূর মুখ দেখালেন তিনি।

    রোববার রাতে জোভান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন। যেখানে প্রথমবারের মতো জোভানের স্ত্রীকে দেখতে পাওয়া যায়। 

    ছবিতে দেখা যায়, অভিনেতা জোভানের পরনে গোলাপী রঙের শেরওয়ানি। তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন। পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই নবদম্পতি।

    তবে এর আগেও স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা। কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন তিনি।

    জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। 

    এদিকে জোভানের বিয়ের অনুষ্ঠানে মডেল অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া ও সাফা কবির উপস্থিত ছিলেন। এ দুই তারকা তাদের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যেসব ছবিতে দেখা যায়, চিত্রনায়ক সিয়াম, তৌসিফ মাহবুবও উপস্থিত ছিলেন বন্ধুর বিয়েতে।

    আরও পড়ুন:

    অনলাইন ডেস্ক

  • স্ত্রীর সঙ্গে ভিডিও প্রকাশ করলেন জোভান

    সম্প্রতি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এখনো আনুষ্ঠানিকভাবে স্ত্রীর নাম-পরিচয় জানাননি তিনি। শুধু বিয়ের দিন রাত ৯টার দিকে একটি সাদাকালো ছবি পোস্ট করেছিলেন। 

    rnrn

    এরই মধ্যে শনিবার সন্ধ্যায় জোভান তার ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন। শেয়ার করা ভিডিওতেও স্ত্রীর মুখাবয়ব ঝাপসা হয়ে ছিল, ঠিক বোঝা যায়নি তিনি কে? ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গল্প’।

    rnrn

    ভিডিওতে দেখা গেছে, কুয়াশা ঘেরা একটা সকাল। স্ত্রী নির্জনার হাত ধরে হাঁটছেন জোভান। ব্যাকগ্রাউন্ডে বাজছে জোভানের একটি নাটকের গান, ‘কোনো এক সকালে তোকে প্রথম দেখেছি, মনের এই গভীরে তোকে আমার করেছি।’ আর ভিডিওতে লেখা আছে জোভান ও নির্জনার গল্প আসছে।

    rnrn

    এর আগে এ অভিনেতা বলেছিলেন, সব কিছু নিয়ে ৩১ জানুয়ারির পর কথা বলব। এখনই কিছু বলতে পারছি না। অনেক ব্যস্ততার মধ্যে আছি। অনুভূতি বলেন আর যা-ই বলেন, এখন কিছুই বলব না।

    rnrn

    খোঁজ নিয়ে জানা যায়, বেশ বড় করে বউভাতের আয়োজন করেছেন এই অভিনেতা। রাজধানীতেই হবে সেই আয়োজন। বিভিন্ন অঙ্গনের তারকা ব্যক্তিরা উপস্থিত থাকবেন সেখানে। 

    rnrn

    জানা গেছে,  জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তার বাড়ি পুরান ঢাকায়। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়।

    অনলাইন ডেস্ক

  • বিয়েপরবর্তী পরিকল্পনা নিয়ে যা বললেন জোভান

    ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। 

    rnrn

    ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন তিনি। এতে দুপক্ষের লোকজন এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত থাকলেও স্ত্রীর নাম-পরিচয় সবই গোপন রেখেছেন অভিনেতা।

    rnrn

    ফেসবুক পোস্টের ক্যাপশনে সেদিনের তারিখ যুক্ত করে জোভান লেখেন— ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

    rnrn

    জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে— একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না।

    rnrn

    মঙ্গলবার একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিয়ে পরবর্তী পরিকল্পনা ও অনুভূতি জানান জোভান। তিনি বলেন, সব কিছুর ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির পর কথা বলব। এ জন্য এখনই কিছু বলতে পারছি না আমি। আর এখন বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে। অনুভূতি বলেন আর যাই বলেন, কিছুই বলতে পারব না আপাতত।

    rnrn

    জানা গেছে, অনেকটা বড় করে বউভাতের আয়োজন করতে যাচ্ছেন জোভান। আয়োজন হবে রাজধানীতেই। অনুষ্ঠানে শোবিজের তারকা ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

    rnrn

    জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছু দিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • ‘ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে’

    সদ্যই নিজের বিয়ের খবর জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। জানা গেছে, শুক্রবার প্রেমিকা সাজিন আহমেদ নির্জনার গলায় মালা দিয়েছেন তিনি।

    rnrn

    যদিও বিয়ে নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চাননি এই অভিনেতা। এমনকি আড়াল করে রেখেছেন নিজের স্ত্রীর পরিচয়ও। এতেই যেন বেঁধেছে বিপত্তি!

    rnrn

    জোভানের স্ত্রী দাবি করে অনেক তরুণীর ছবিই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে তালিকায় রয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও। ফেসবুকে তাকে ঘিরেও গুজব ছড়িয়েছে।

    rnrn

    দাবি করা হচ্ছে, জোভানের স্ত্রী আর কেউ নন, তিনি ছোট পর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বিষয়গুলো নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, এমন কোনো ঘটনা ঘটেনি। 

    rnrn

    শুক্রবার জোভানের বিয়ের খবর প্রকাশের পর শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন নীলাঞ্জনা। যেখানে তিনি লিখেছেন, ভালোবাসা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ! বড় বিস্মিত আমি, ঘুম থেকে উঠে শুনি আমার বিয়ে হয়ে গেছে!

    rnrn

    এরপরই ভক্তদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, একটু গুলিয়ে ফেলেছেন, এটা আমার বিয়ের দিন না। যখন সময় আসবে, তখন আমি নিজেই সবার সঙ্গে এ আনন্দ ভাগ করে নেব। হ্যাশট্যাগে বলেন, ‘নট দ্য বিগ ডে ইয়েট’ (এখনও বিয়ের দিনটি আসেনি)।

    rnrn

    এদিকে জোভানের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, এই অভিনেতার স্ত্রীর পুরো নাম সাজিন আহমেদ নির্জনা। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি। প্রায় দেড় বছর আগে জোভানের সঙ্গে তার পরিচয়। এরপর পরিবারের সিদ্ধান্তে শুক্রবার একে অন্যের গলায় মালা দিয়েছেন এই জুটি।

    rnrn

    প্রসঙ্গত, ছোট পর্দার জনপ্রিয় মুখ নীলাঞ্জনা নীলা। চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন তিনি। নির্মাতা বদরুল আনাম সৌদের ‘শ্যাম কাব্য’ ছবিতে দেখা যাবে তাকে। যেখানে এই অভিনেত্রী কাজ করেছেন সোহেল মণ্ডলের সঙ্গে। এ বছরই ছবিটি মুক্তির কথা রয়েছে।

    অনলাইন ডেস্ক

  • বিয়ে করলেন জোভান

    ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন। শুক্রবার ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। ফেসবুক পোস্টের ক্যাপশনে আজকের তারিখ যুক্ত করে জোভান লেখেন— ‘…অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল। ’

    শুক্রবার পারিবারিকভাবে বিয়ে হয়েছে এ অভিনেতার। এ মাসের শেষ দিকেই যাবতীয় আনুষ্ঠানিকতার আয়োজন রাখা হয়েছে।  

    জোভানের ফেসবুকে কনের সঙ্গে শেয়ার করা ওই সাদাকালো ছবিতে দেখা যাচ্ছে, একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন তিনি। তার কাছেই ঝাপসা হয়ে আছে মেয়ের মুখ। ছবিতে জোভানকে স্পষ্ট দেখা গেলেও তাদের দুজনের হাতের কনেকে দেখা যাচ্ছে না।

    জোভানের ঘনিষ্ঠজনরা জানান, রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন জোভানের স্ত্রী। বিয়ের কিছু দিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। তাৎক্ষণিকভাবে স্ত্রী বা বিয়ের বিস্তারিত জানাতে চাননি এ অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • বিজয় দিবসে জোভান-ফারিণের ‘প্রেম ৭১’

    বিজয় দিবসের গল্প নিয়ে পর্দায় আসছেন অভিনেতা জোভান ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। শাহজাহান সৌরভের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিজয় দিবস উপলক্ষ্যে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।

    rnrn

    গল্পটির সময় ১৯৭১। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। গ্রামের মানুষ দলে দলে বসতভিটা ছেড়ে পালাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীরা প্রাণভয়ে পাড়ি জমাচ্ছেন সীমান্তের ওপারে। ফারিণও তার বাবার সঙ্গে দেশছাড়ার জন্য বেরিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও পাকবাহিনীর হাত থেকে রক্ষার জন্য ফারিণের বাবা মাথায় টুপি পরেছেন। যাওয়ার পথে জোভানের সামনে পড়েন তারা। জোভান পীর বংশের ছেলে। সবসময় পাঞ্জাবি-টুপি পরে থাকেন। ফারিণকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন তিনি। জোভানের মা খুব কট্টর ধার্মিক। ধর্মের দোহাই দিয়ে তিনি পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের এলাকায় আসা পাকবাহিনীর সেবায় তিনি নিবেদিত। ছেলে জোভানকেও তিনি তার মতো করে চলতে কড়াকড়ি আরোপ করেন। কিন্তু ছেলে তার সব কিছু মেনে নিতে নারাজ।

    rnrn

    এদিকে পথ চলতে চলতে ক্লান্ত হয়ে রাতে এক ভাঙা বাড়িতে আশ্রয় নেন ফারিন ও তার বাবা। প্রিয় মাতৃভূমি ছেড়ে যেতে মন চায় না ফারিণের। সকালে কলপাড়ে পানি আনতে গেলে আবার জোভানের মুখোমুখি হন তিনি। জোভান তার প্রেমে পড়ে যায়। ফারিণও একটা আকর্ষণবোধ করেন। কিন্তু তিনি জানেন ধর্মীয় কারণে তাদের সম্পর্ক সম্ভব নয়। তাই জোভানকে ফিরিয়ে দিতে চান। জোভান তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। বিষয়টি বুঝতে পেরে তার মা একরাতে পাকবাহিনীকে সঙ্গে নিয়ে ফারিণদের বাড়িতে যান। এর পর কী হয় তাদের পরিণতি— দেখা যাবে টেলিফিল্ম ‘প্রেম ৭১’-এ।

    বিনোদন ডেস্ক