Tag: জিডি

  • পপির বিরুদ্ধে থানায় জিডি

    একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে। চিত্র নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে জিডি করেন তার বোন ফিরোজা পারভীন।

    সোমবার খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

    জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। ওই ঘটনার রেশ ধরেই বোনের বিরুদ্ধে জিডি করেন ফিরোজা।

    নায়িকা পপি অনেকটা সময় ধরে পর্দার সামনে আসছেন না। খবরেও খুব একটা শিরোনাম হন না। এরমধ্যে বিয়ে ও সন্তান জন্মের খবর বের হলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। হঠাৎ করেই ফের আলোচনায় পপি।

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসের জিডি: যাদেরকে সতর্ক করল পুলিশ

    অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে সম্প্রতি রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার অভিযোগ- বেশ কিছুদিন ধরে ৩৪ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। 

    অভিযোগ নিয়ে তদন্তে নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটিটিসি। এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সর্তক করেছে সিটিটিসি। 

    সিটিটিসির ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পেজ থেকে বলা হয়-সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন নেটিজেনরা। ফেসবুক, ম্যাসেঞ্জার, টুইটার, ভাইবার, ইমো ও হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন। 

    সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রোস্টিংয়ের নামে সংস্কৃতিকর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুৎসা রটনা করে চলেছেন।

    অপু বিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ্য করে লেখা হয়- সম্প্রতি অভিনয় শিল্পী অপু বিশ্বাসও এ ধরনের অপরাধের শিকার হন, তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রালাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে।  

    সাইবার স্পেসে হেয় করা হলে এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয়- একটা সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস আমাদের সবার কাম্য। আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে। সাইবার স্পেসে যে কাউকে হেয় করা অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে। সংস্কৃতিকর্মী বা সাধারণ ভিক্টিম সবার জন্য আমাদের সাইবার সেবা উম্মুক্ত থাকবে।

    বিনোদন ডেস্ক

  • বুবলীর ভক্তদের বিরুদ্ধে অপুর অভিযোগ!

    ঢাকাই সিনেমার প্রকাশ্যে শত্রুভাবাপন্ন দুই নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস। প্রায়শই দুজনকে দেখা যায় একে অপরের বিরুদ্ধে বিষোদগার করতে। 

    সরাসরি নাম না বললেও মন্তব্যে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন, কাকে উদ্দেশ্য করে সেসব বিষোদগার করছেন। এ নিয়ে দুই নায়িকার ভক্তদের মধ্যেও চলে প্রকাশ্য দ্বন্দ্ব। মূলত চিত্রনায়ক শাকিব খানকে নিয়েই তাদের মধ্যে এই দ্বন্দ্ব। 

    আরও পড়ুন: 

    শাকিব অপু বিশ্বাসের সাবেক স্বামী। আর বুবলীর মতে, তার বর্তমান স্বামী। যদিও শাকিব বলেছেন বুবলীকে তিনি তালাক দিয়েছেন। এসব বিষয় নিয়ে অনলাইন দুনিয়ায় চলে বাহাস। এর বেশিরভাগই নেগেটিভ। এই নেগেটিভির বিরুদ্ধে শবনম বুবলী গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানায় ফেসবুক ও ইউটিউবের ২০টি আইডি ও পেজের বিরুদ্ধে জিডি করেন। এবার তার পথ ধরে অপু বিশ্বাসও একই থানায় ৯ মে জিডি করেছেন। তার অভিযোগের ধরনও একই। অনলাইনে তাকে হেনস্তা করা হচ্ছে। 

    তবে বুবলীর অভিযোগে অপু বিশ্বাস সংশ্লিষ্ট কোনো নাম না থাকলেও অপুর অভিযোগে রয়েছে বুবলীর নাম। অর্থাৎ অন্যদের সঙ্গে বুবলীর সমর্থক পাঁচটি ফেসবুক অ্যাকাউন্টও রয়েছে তার অভিযোগের তালিকায়। অপু বিশ্বাস অভিযোগকৃত ৩৪টি ফেসবুক পেজের নাম ও লিংকের মধ্যে শুরুতেই রয়েছে ‘বুবলী ফ্যান’! এরপর রয়েছে বুবলী ইউনিভার্স, বুবলী এসবি, শবনম বুবলী ফ্যানস ও সবনম বুবলীর সাপোর্টার্স। 

    অনেকে বলছেন, অপু যেসব বুবলীর নামের যেসব পেজ বা আইডির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেগুলোর সঙ্গে বুবলীর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। ভক্তরা নিজ উদ্যোগেই তাদের প্রিয় তারকার পক্ষে দাঁড়ান। হরহামেশা এটাই ঘটছে ইন্ডাস্ট্রিতে। তবে এসব অভিযোগের পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্যই করেননি দুই নায়িকার কেউই।

    বিনোদন ডেস্ক

  • বুবলির জিডি, দুইজনকে সতর্ক করল পুলিশ

    ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলি তার নামে অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

    বুধবার রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

    যাদের নামে অভিযোগ করা হয়েছিল তাদের মধ্যে চলচ্চিত্র অভিনেতা সুরুজ বাঙালি ও কনটেন্ট ক্রিয়েটর মৌ সুলতানাকে সাইবার ক্রাইম ইউনিটে ডেকে সতর্ক করা হয়েছে।

    আরও পড়ুন: 

    এর আগে সাধারণ ডায়েরিতে শবনম বুবলি বলেছেন, বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টাল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।

    প্রতিদিনের চিত্র, জমশেদ ভাই, মৌ সুলতানা, এসকে উজ্জ্বল, সোনিয়া শিমু, ফেরদৌস কবির, আবুল হোসাইন তুফান, শাহিনুর আক্তার, জাহিদুল ইসলাস আপনসহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমের নামও।
     

    বিনোদন ডেস্ক

  • থানায় জিডি করলেন বুবলী

    ঢালিউডে অভিনেত্রী শবনম বুবলী রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তার অভিযোগ, তার বিরুদ্ধে একদল মানুষ অরুচিকর, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। 

    বুধবার (৮ মে) ডিএমপির গুলশান বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) রাজন কুমার সাহা গণমাধ্যমকে বুবলীর জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে ডিএমপির সিটিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে।’

    গত ২৪ এপ্রিল থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যদিও পুরো বিষয়টিই শুরু থেকে গোপন রেখেছেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন: 

    সাধারণ ডায়েরিতে বুবলী উল্লেখ করেছেন, ‘বেশ কিছুদিন যাবত কিছু ব্যক্তি, অনলাইন পোর্টল ও টিভি চ্যানেল তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডাইরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করেছি।’

    পুলিশ সূত্রে জানা গেছে, ‘প্রতিদিনের চিত্র’, ‘জমশেদ ভাই’, ‘মৌ সুলতানা’, ‘সনি কমিনিকেশন’, ‘এসকে উজ্জল’, সোনিয়া শিমু’, ‘ফেরদৌস কবির’, ‘আবুল হোসাইন তুফান, ‘শাহিনুর আক্তর’, ‘জাহিদুল ইসলাস আপন’সহ ১৫-২০টি ফেসবুক পেজ-ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলী। তার অভিযোগের তালিকায় আছে দেশের ৪টি গণমাধ্যমেরও নাম।

    বর্তমানে অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জংলী সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন বুবলী। 

    বিনোদন ডেস্ক

  • এফডিসি থেকে ফারিণের আইফোন চুরি, থানায় জিডি

    অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। ফারিণ এরইমধ্যে ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটেছে ঘটনাটি।

    তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’

    আরও পড়ুন:

    এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ। সিরিজটির সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ।

    সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি নেই। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এর পরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘ওনার কী যোগ্যতা আছে, আমাকে নিয়ে কথা বলার?’ 

    ইউটিউব চ্যানেল হ্যাক করে বন্ধ করার অভিযোগ দিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের অ্যাডমিন জাহিদুল ইসলামের বিরুদ্ধে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রযোজক সিমি ইসলাম কলি। 

    সোমবার রাতে সিমি ইসলাম কলি তাদের নামে সাধারণ ডায়েরি করেছেন জানিয়েছেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।

    আরও পড়ুন 

    অপু বিশ্বাস তার বিরুদ্ধে সাধারণ ডায়েরির বিষয়টি অবগত। বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হলে তিনি বৃহস্পতিবার এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আবেদনকারী তো আমার যোগ্যই নয়। তার সম্পর্কে কী বলব? 

    আমার অ্যাডমিনের যোগ্যতার কাতারে সে। তাই আমার অ্যাডমিনই বিষয়টি দেখছেন। আমার চ্যানেলের কনটেন্ট চুরি করে তিনিই আবার আমাদের বিরুদ্ধে জিডি করেন। এটি হাস্যকর। তার চ্যানেল তো সাসপেন্ড করেছে ইউটিউব কর্তৃপক্ষ। এখানে আমাদের কী?’

    অপু বিশ্বাস আরও বলেন, ‘শুনেছি, আমাকে হেয় করে কথা বলেন তিনি। ওনার কী যোগ্যতা আছে আমাকে নিয়ে কথা বলার? কোথায় আগরতলা, কোথায় চৌকির তলা! এসব মানুষের জন্যই তো আমাদের চলচ্চিত্রের এই দুর্দশা। এদের কারণেই প্রতারণার শিকার হয়ে সিনেমায় নতুন প্রযোজকরা বেশি দিন টিকতে পারেন না এখানে।’

    তিনি বলেন, আমাকে বলা হয়, আমি নাকি ফিতা কাটা নায়িকা। আরে যোগ্যদেরই তো এ ধরনের অনুষ্ঠানে ডাকা হয়। তারকা ভ্যালুর কারণেই আমাদের মতো তারকাদের দিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হয়। দেখেন না, ক্রিকেটের বড় বড় তারকাকেও নতুন প্রতিষ্ঠানে উদ্বোধন, ফিতা কাটতে ডাকা হয়।

    এই চিত্রনায়িকা প্রশ্ন রেখে বলেন, ‘তা হলে তাকে ডাকে না কেন? কারণ ওনার সেই যোগ্যতায় নেই। আমাকে নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে?’

    বিনোদন ডেস্ক

  • অপু বিশ্বাসের নামে জিডি 

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়িকা সিমি ইসলাম কলি। জিডিতে অপু ছাড়াও বিবাদী করা হয়েছে জাহিদুল ইসলাম অপু নামের আরেকজনকে। 

    সোমবার রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন তিনি। জিডি নম্বর-১১১৫। 

    জিডিতে উল্লেখ করা হয়েছে- এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

    আরও পড়ুন:

    আরও উল্লেখ করা হয়েছে, পরে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে এক লাখ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।

    অপু বিশ্বাসের সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাল শাড়ি’। কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত এ ছবিতে তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক। এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু অভিনীত ‘ট্র্যাপ—দ্য আনটোল্ড স্টোরি’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে আছেন জয় চৌধুরী। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ কার নামে জিডি করলেন সাদিয়া মির্জা

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে ফেইক আইডি খুলে বিভন্নি জনের কাছে টাকা দাবি করার অভিযোগে সাধারণ ডাইরি (জিডি) করেছেন চিত্রনায়িকা সাদিয়া মির্জা। সোমবার দুপুরে রাজধানীর ভাটারা থানায় জান্নাত চৌধুরী আইডি নামে একজনের বিরুদ্ধে জিডি করেন তিনি।

    rnrn

    জিডির বিষয়ে যুগান্তরকে সাদিয়া মির্জা বলেন, বেশ কিছুদিন ধরে জান্নাত চৌধুরী নামে একটি আইডিতে আমার ছবি আপলোড করতে থাকে। প্রথমে ভাবি কোনো ভক্ত হয়তো আমাকে ভালোবেসে ছবি পোস্ট করছে। কিন্তু গত শুক্রবার আমাকে একজন বলেন, ওই আইডি থেকে আমার কথা বলে ৮১ হাজার টাকা নিয়েছে। এরকম আরও কয়েকজনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। বাধ্য হয়েই আজ জিডি করলাম।

    rnrn

    তিনি বলেন, কেউ হয়তো আড়ালে থেকে আমার সম্মান হানির চেষ্টা করছে। আমরা যারা শিল্পী তাদের সামাজিক একটা মর্যাদা আছে। এরকম চলতে থাকলে ভক্তদের কাছে আমার সম্পর্কে নেতিবাচক খবর পৌঁছবে। তাই আমার অবস্থান পরিষ্কার করার জন্য আইনি পদক্ষেপ নিয়েছি। আমি চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

    rnrn

    তরুণ নায়িকাদের সতর্ক করে সাদিয়া বলেন, আসলে মিডিয়াতে কাজ করতে চাইলে চোখ-কান খোলা রাখতে হয়। যে কোনো সময় যে কেউ পিছলে যেতে পারে। সম্মান অর্জন করা কঠিন। একটু অসাধানতার কারণে একনিমিষেই সেই সম্মান হারিয়ে যেতে পারে।

    বিনোদন প্রতিবেদক

  • সহশিল্পী আরশ ও পরিচালক আদিবের বিরুদ্ধে চমকের জিডি 

    অভিনেতা আরশ খান ও পরিচালক আদিব হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। 

    উত্তরা পশ্চিম থানায় দায়ের করা জিডির বিষয়টি অভিনেত্রী নিজেই একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

    চমক বলেন, জিডির বিষয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চাইছি না। কারণ, বিষয়টি এখন ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের কাছে বিচারাধীন।

    ৪ আগস্ট রাজশুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠে চমকের বিরুদ্ধে। এ অভিযোগের বিষয়ে চমক বলেন, একসময় আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। তার সঙ্গে বেশ কিছু কাজও করেছি। কিন্তু এই । এর মধ্যে আমি ইন্ডাস্ট্রির বেশ কিছু নায়িকার কাছ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কথা জানতে পারি। জানার পর বন্ধুত্বের বেশি যে সম্পর্ক ও গড়তে চেয়েছিল তাতে আমি রাজি হইনি। এর পর আমি তাকে জানাই যদি সে এভাবে আমাকে এভাবে হ্যারাস করতে থাকে তা হলে আমি তার সঙ্গে আর কাজ করব না। এর পর আরশ আমাকে জানান, সে আমার সঙ্গে প্রোফেশনালি কাজ করবে, এ ধরনের কথা আর বলবে না।

    তিনি বলেন, আরশের সঙ্গে এর পর বেশ কিছু কাজের অফার আসে আমার কাছে। কিন্তু আমি তাতে রাজি হইনি। এতে আমার প্রতি তার ক্ষোভ তৈরি হয়। 

    চমক অভিযোগ করেন, আরশের সঙ্গে সম্পর্কে না জড়ানোর ক্ষোভে তাকে। ফোন করে বিরক্ত করা হতো। এ ঘটনার সঙ্গে তিনি নাটকের পরিচালক আদিব হাসান জড়িত বলেও তিনি দাবি তার।

    এই অভিনেত্রী আরও বলেন, আরশ ও আদিব পরস্পর খুব ভালো বন্ধু। আরশের ইন্ধনেই পরিচালক তার কাছে ৩ লাখ ৮৯ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে তার লোকজন এসে টাকা আদায় করবে বলেও হুমকি দেয়।

    তবে চমকের অভিযোগ অস্বীকার করে আরশ বলেন,। আমি যদি তাকে এমন কোনো ইঙ্গিত করতাম, তা হলে সেটি নিয়ে শুটিং সেটে কেন ঝামেলা হবে। এটি তো হাস্যকর। সে সরাসরি থানায় গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারত বা আমার সঙ্গে কাজ করা বন্ধ করে দিতে পারত; গণমাধ্যমকর্মীদের সঙ্গেও কথা বলতে পারত। এ থেকেই বোঝা যাচ্ছে, চমক মিথ্যাচার করছে। 

    তিনি বলেন, আসলে সমস্যা হলো- আমি সত্যের পক্ষে থেকেছি। সেদিন শুটিং সেটে পুলিশের সামনে আমি চমকের পক্ষ না নিয়ে পরিচালকের পক্ষে কথা বলেছি। সেদিন সত্য বলাটা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

    যুগান্তর ডেস্ক