Tag: ‘জাল’

  • ঢাকা মাতালো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

    ১৪ বছর পর ঢাকা মাতালো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শনিবার রাতে ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এ কনসার্ট অনুষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে। এদিন এখানে নিজেদের প্রথম অ্যালবাম ‘আদাত’র ২০ বছর উদযাপনও করে জাল। তাদের সঙ্গে পারফর্ম করে দেশের তিন জনপ্রিয় ব্যান্ড অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন। 

    যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে কনসার্টটি যৌথভাবে আয়োজন করে অ্যাসেন, জির্কোনিয়াম এবং ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স।

    এদিন দুপুর গড়াতেই ‘জাল’ ও বাংলাদেশের অর্থহীনসহ আরও কয়েকটি ব্যান্ডের গান শুনতে অনুষ্ঠানস্থলে দর্শক শ্রোতা বাড়তে থাকে। যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বিকাল ৫টায় শুরু হয় কনসার্ট। সময় বাড়তেই দর্শক বাড়তে থাকলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নর্থ কোর্ট। এক পর্যায়ে জায়গা সংকুলান না হওয়ায় রাতে আয়োজকরা কনসার্টটি সবার জন্য উন্মুক্ত করে দেয়। খুলে দেওয়া হয় কনসার্টের চারপাশ ও উপরাংশের পর্দা। এরপর পার্কের সব লেভেল থেকেই দর্শকরা কনসার্টটি উপভোগ করেন। 

    এদিন কনসার্টে প্রথমে পারফর্ম করে ব্যান্ড ‘কনক্লুশন’। এরপর মঞ্চ মাতায় ব্যান্ড দল ‘ভাইকিংস’। ভাইকিংসের পর দেড় বছর পর মঞ্চে উঠে ‘অর্থহীন’ ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন। যিনি ‘বেজবাবা’ সুমন নামে পরিচিত। 

    সবার শেষে কনসার্টে পারফর্ম করে ‘জাল’। শুরু থেকেই জাল ব্যান্ডের গান শুনতে শ্রোতাদের আগ্রহ ছিল ব্যাপক। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও শিল্পী গওহর মুমতাজ মঞ্চে প্রবেশ করতেই উল্লাসে ফেটে পড়েন দর্শকবৃন্দ। প্রথমেই ‘লামহে’ গান দিয়ে মঞ্চ মাতান মুমতাজ। এরপর একে একে বেশ কয়েকটি গান পারফর্ম করেন তিনি। তার গানের সুরে মেতে উঠেন হাজার হাজার দর্শক-শ্রোতা। 

    এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল ‘জাল’। এরপর বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।

    ২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘জাল’। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বরে প্রকাশ পায় জালের প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো জনপ্রিয় হয়ে ওঠে। 

    ঢাকায় এসে দলটি নতুন একটি অ্যালবামের ঘোষণাও দিয়েছে। তাদের এ অ্যালবামের নাম হবে ‘বারিশ’।

    সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং পেপসি ব্যাটল অব দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য গওহর মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

    এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্ট। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

    পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে। 

    যুগান্তর প্রতিবেদন

  • পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট স্থগিত, সন্ধ্যায় নতুন তারিখ ঘোষণা

    রাজধানী ঢাকায় তিনশ ফিট এরিয়ায় একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ। পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল জালকে নিয়ে ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শীর্ষক কনসার্টটি স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আয়োজক প্রতিষ্ঠান এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

    ইতোমধ্যে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’ পারফর্ম করার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন। এর আগের ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করবে ব্যান্ডটি। এ ছাড়া অনুষ্ঠানে অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশন থাকার কথা।

    এদিকে কনসার্ট স্থগিতের কারণ হিসেবে দেশে বৈরী আবহাওয়ার কথা জানানো হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন, জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্সের মুখপাত্র শারমিন রহমান বলেন, বৃষ্টির জন্য স্থগিত করা হয়েছে কনসার্টটি। তবে সবাইকে এতটুকু নিশ্চিত করতে পারি— আগামী দুই-একদিনের মধ্যেই কনসার্টটি ফের অনুষ্ঠিত হবে।

    শারমিন বলেন, আজ যে বৃষ্টি হচ্ছে এবং হবে, এ জন্য এই আয়োজন করা সম্ভব নয়। কেননা পুরো আয়োজনটি ওপেন এয়ার। আশা করছি সন্ধ্যার সংবাদ সম্মেলনে কনসার্টের নতুন তারিখ সবাইকে জানাতে পারব। আর এটি অবশ্যই দু-একদিনের মধ্যে হবে। কারণ ইতোমধ্যে জাল সদস্যরা তিন দিন হলো ঢাকায় এসেছেন। অন্য ব্যান্ডগুলোও তাদের প্রস্তুতি সেরে রেখেছেন। তাই বিলম্বের সুযোগ নেই।

    শারমিন রহমান বলেন, এদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আয়োজক প্রতিষ্ঠান। সেখানে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে কনসার্টের নতুন তারিখও জানানো হবে।

    প্রসঙ্গত, দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশের কনসার্টে পারফর্মের জন্য ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’র সদস্যরা। এ কনসার্টের মাধ্যমে ব্যান্ডটির ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে।

    বিনোদন ডেস্ক

  • পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের সঙ্গে পারফর্ম করবে ‘অর্থহীন’

    প্রায় এক যুগ পর বাংলাদেশে কনসার্ট করতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় জাল এর কনসার্ট আয়োজিত হওয়ার কথা। ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের এই কনসার্টে জালের সঙ্গে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘অর্থহীন’।

    দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা অর্থহীন ব্যান্ডের ভোকাল বেজবাবা সুমন মঞ্চ থেকে দূরে আছেন। তবে গত জুলাইয়ে ফেসবুকে জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই পারফর্ম করবে অর্থহীন। সে কথামতোই পূর্বাচলের ঢাকা অ্যারেনায় ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টের মাধ্যমে মঞ্চে ফিরছে অর্থহীন ও বেজবাবা।

    কনসার্টের সহ-আয়োজক গেট সেট রকের ওয়েবসাইটে অর্থহীনের নাম ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে অর্থহীনের ফেসবুক পেজেও স্টেজে ফেরার ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘অদ্ভুতরা রেডি হও’। বেজবাবা সুমনের পেজে পোস্ট করা হয়েছে, ‘অর্থহীন আসছে’।

    এই কনসার্টের জন্য টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। ২৭ সেপ্টেম্বর বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে সন্ধ্যা ৬টায়।

    প্রসঙ্গত, নিজেদের প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশে ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে অংশ নেবে পাকিস্তানি ব্যান্ডদল ‘জাল’।

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

    দীর্ঘ এক যুগ পর ঢাকায় আসছে জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। আগামী ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকা এরিনা পূর্বাচল ৩০০ফিট এক্সপ্রেসওয়েতে ‘লেজেন্ডস অফ দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে গান গাইবেন তারা। 

    rnrn

    ২০১২ সালে সর্বশেষ ওপেন কনসার্টে পারফর্ম করতে ঢাকায় এসেছিল ব্যান্ড ‘জাল’। এরপর গত ১২ বছরে বাংলাদেশের কোনো কনসার্টে দেখা যায়নি তাদের। বিরতি ভেঙে আবার ঢাকার কনসার্টে অংশ নিচ্ছেন। 

    rnrn

    কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন, জির্কোনিয়াম এবং রুটওভার এক্সপিরিয়েন্স। ইতোমধ্যে গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৫০।

    rnrn

    এ বিষয়ে অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশীয় ব্যান্ড হিসেবে ‘জাল’ এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশে জাল ব্যান্ডকে আনতে পেরে দর্শকদের পাশাপাশি আমরাও খুশি। আশা করছি দর্শকরা চমৎকার একটি কনসার্ট উপভোগ করতে পারবেন। 

    rnrn

    তিনি আরও বলেন, ইতোমধ্যে গেট সেট রকে কনসার্টের অগ্রীম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রিতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

    rnrn

    ২০০২ সালে পাকিস্তানের লাহোরে রক গান নিয়ে জাল আত্মপ্রকাশ করে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা গওহর মুমতাজ। পরে লাইন আপে যোগ দেন জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এছাড়াও এই ব্যান্ডে পারফর্ম করেছেন ফারহান সায়িদ এবং শাহজির মতো গুণী শিল্পীরা।

    rnrn

    ২০০৪ সালে প্রকাশ পায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’। এই অ্যালবামের ‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 

    rnrn

    শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, জাল ব্যান্ডের জনপ্রিয়তার ঢেউ আছড়ে পড়ে গোটা উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী। বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা রয়েছে ব্যান্ডটির। 

    rnrn

    সম্প্রতি কোক স্টুডিও (পাকিস্তান) ও পেপসি ব্যাটল অফ দ্যা ব্যান্ডসে গান গেয়ে নতুন করে দর্শকদের প্রশংসা পায় দলটি। ব্যান্ডটির বর্তমান সদস্য হিসেবে রয়েছেন গওহর মুমতাজ, আমির আজহার ও সালমান অ্যালবার্ট।

    rnrn

    কনসার্টের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে অ্যাসেন, জির্কোনিয়াম ও গেট সেট রকের ফেসবুক পেজে।
    rn 

    যুগান্তর প্রতিবেদন