Tag: জাবি

  • ‘মববাজি’ বন্ধ করুন: ফারুকী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে সারাদেশ। এমন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকী।

    শুধু ঢাবির তোফাজ্জলের ঘটনাই নয়, আইনের ফাঁক ফোঁকরে সারাদেশেই বাড়ছে মব জাস্টিস তথা এমন গণপিটুনির মত ঘটনা। একইসঙ্গে এই প্রক্রিয়ায় ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। সাম্প্রতিক এ সকল ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়েছেন ফারুকী। জানিয়েছেন ‘মববাজি’ বন্ধ করার আহ্বান।

    বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফারুকী এক ফেসবুক পোস্টে লেখেন,‘তুমি যদি স্বাধীনতার মর্ম না বোঝো, তাহলে তুমি স্বাধীনতার স্বাদ হারাবে। আব্বার কাছে শুনতাম, দেশ স্বাধীন হওয়ার পর অনেকের মধ্যেই জোশ চলে আসছিলো যে সে-ই সব। সে নিজেই অভিযোগকারী, নিজেই বিচারক, নিজেই এক্সিকিউশনার। হাতে অস্ত্র আছে, অথবা আছে মবের শক্তি। সুতরাং মার, মেরে ফেল। ফল কি হয়েছিল আমরা জানি।’

    ফারুকী লেখেন,‘আচ্ছা স্বাধীনতার পর না হয় একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, এমন কি যখন আওয়ামী লীগের কঠিন আঁটুনির ভেতর আটকা ছিল দেশ, তখনও কি আমরা বাড্ডার এক মাকে ছেলেধরা সন্দেহে মারি নাই? রংপুরে নামাজের পর এক মানসিক ভারসাম্যহীন মানুষকে মেরে পুড়িয়ে দেই নাই?’

    ফারুকী লেখেন,‘আমি আশা করছিলাম, এই নতুন স্বাধীনতা প্রাপ্তির সাথে সাথে নতুন দায়িত্বের ব্যাপারটা আমরা উপলব্ধি করব। আমাদের দিলে রহম জিনিসটা আসবে। একশ জন মববাজি করতে আসলে দুইজন হলেও রুখে দাঁড়াবে। ঢাবি আর জাহাঙ্গীরনগরে কি এরকম চারজন ছিল না রুখে দাঁড়ানোর? এটা লজ্জার, বেদনার।’

    সবশেষ ফারুকী লেখেন,‘সবাই দায়িত্ব নিই চলেন। মববাজি বন্ধ করেন। ফ্যাসিবাদিদের ফাও আলোচনার বিষয় উপহার দেওয়া থেকে বিরত থাকেন, প্লিজ। আলোচনাটা থাকতে দেন রিফর্মে, ফ্যাসিবাদের বিচারে।’

    উল্লেখ্য, গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তোফাজ্জল ছিলেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

    বিনোদন ডেস্ক

  • জাবি মাতিয়ে গেলেন অঞ্জন দত্ত

    সাত বছর পর বাংলাদেশে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে গান গাইলেন কলকাতার কিংবদন্তী সঙ্গীত শিল্পী ও অভিনেতা অঞ্জন দত্ত। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ৩১তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। গানে গানে জাবি মাতিয়ে গেলেন তিনি।

    rnrn

    এ সময় অঞ্জন দত্ত দর্শকদের উদ্দেশ্যে বলেন, ১৯৯৭ সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম। এরপর এসেছি বহুবার। এবার আসলাম সাত বছর পর। তবে এই ক্যাম্পাসে এটাই প্রথমবার।

    rnrn

    এদিকে দুপুরের পর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে দেখা যায়, সন্ধ্যায় পরিবেশনা শুরু হবার কথা থাকলেও দুপুরের পর থেকেই মুক্তমঞ্চে দর্শকদের ভিড়। কেউ আগে আগে এসে নিজের বসার জায়গাটি নিশ্চিত করতে চালাচ্ছেন জোর প্রচেষ্টা। কেউ হল থেকে ডেকে আনছেন বন্ধু-বান্ধবীদের। আবার ক্যাম্পাসের বাইরে থেকেও এসেছেন অজস্র দর্শক।

    rnrn

    অঞ্জন দত্ত একাধারে সঙ্গীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। ‘বেলা বোস’, ‘রঞ্জনা আমি আর আসবো না’ গানগুলোর জন্য তিনি সঙ্গীতাঙ্গনে খ্যাতি লাভ করেছেন।

    rnrn

    ১৯৫৩ সালের ১৯ জানুয়ারি তিনি ভারতে জন্মগ্রহণ করেন ও দার্জিলিংয়ে ছেলেবেলা পার করেন। ১৯৮১ সাল থেকে সিনেমায় অভিনয় শুরু করেন ও ১৯৯৮ সাল থেকে সিনেমা নির্মাণ শুরু করেন। ২০১১ সালে নির্মিত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

    জাবি প্রতিনিধি