Tag: জয়

  • অভিশাপের কথা বললেন জয়, চমক চাইলেন ফাঁসি

    মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে
    (সিএমএইচ) মারা গেছে। এ ঘটনায় আসামিদের বিচারের দাবিতে সরব সবাই। সোশ্যাল প্ল্যাটফর্মে
    নেটিজেনদের পাশাপাশি তারকারা বিচারের দাবি জানিয়েছে। তারকারা পোস্ট দিয়ে অপরাধীদের
    ফাঁসি চেয়েছেন।

    ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাগুরাই ধর্ষণের ঘটনায় অপরাধীদের
    ফাঁসি চেয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘আগামী তিনদিনের
    মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে
    দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’

    নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার
    নাজিম জয় লেখেন, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর
    প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট
    হয়ে থাকা।’

    গত ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছর বয়সি শিশুটি।
    তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর
    করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে
    বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার
    আরও অবনতি হলে গত ৮ মার্চ বিকালে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর
    করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। অবশেষে বৃহস্পতিবার মারা যায় সে।

    বিনোদন ডেস্ক

  • নাবিলাকে কেউ অগ্রাহ্য করতে পারবে না: জয়

    উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লম্বা স্ট্যাটাস দিয়ে
    অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার ভূয়সী প্রশংসা করেছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড
    ফেসবুক অ্যাকাউন্টে ‘আয়নাবাজি’ খ্যাত এই অভিনেত্রীকে
    প্রশংসা করে স্ট্যাটাস দেন। এ ধরনের স্ট্যাটাস দেওয়ার কারণ লেখার শুরুতে ব্যাখ্যা করেছেন
    জয়। 

    জয় লেখেন, ‘সবাই বলে জীবিত অবস্থায় মানুষের প্রশংসা
    করা উচিত। কিংবা তাকে নিয়ে দুই-চার লাইন লেখা উচিত। শুভাকাঙ্ক্ষী এবং ভক্তদের কিংবা
    বন্ধু-বান্ধবের। জন্মদিনে আমরা ছোট করে কিছু লিখি আবার অনেকেই লিখি না। আজকে ওর জন্মদিন
    না, যাকে নিয়ে আমি লিখলাম। আমি ভাবছি, আমার চেনাজানা সবাইকে নিয়ে সময় পেলে কিছু
    না কিছু লিখব।

    নাবিলার সৌন্দর্যের প্রশংসা করে জয় বলেন, ‘আজ যাকে নিয়ে লিখছি, সেই
    অভিনেত্রীর নাম নাবিলা। অনেক অনেক ছোটাছুটি তাড়াহুড়ো তাকে করতে হয়নি ক্যারিয়ারে।
    কাজের সংখ্যা বাড়াতে হয়নি অনেক। খুব অ্যাভারেজ কাজে কখনই দেখা যায়নি তাকে। হোস্ট
    হিসেবেও উজ্জ্বল নাবিলা। মায়া, টেরা চোখ কিংবা দাঁতের সৌন্দর্য— তার কথা বলাকে আকর্ষণীয়
    করে তুলেছিল, সঙ্গে ব্যক্তিত্ব এবং শিক্ষা এই দুটোর ছাপ বোঝা যেত। হাসিটাও আকর্ষণীয়।’

    জয় মনে করেন চলচ্চিত্রের ইতহাস থেকে নাবিলা হারিয়ে
    যাবেন না। তার ভাষায়, ‘অনেক শিল্পী আছেন, যারা
    হাজার হাজার কাজ করে আবার সামান্য বিরতিতেই দর্শক এবং ইতিহাস থেকে হাজার হাজার মাইল
    দূরে হারিয়ে যায়। নাবিলা মাত্র দুটি কাজ দিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনাকে উড়িয়ে
    দিয়েছেন। ইতিহাস মনে রাখবে ‘আয়নাবাজি’ এবং ‘তুফান’। চলচ্চিত্রের ইতিহাস
    যতদিন লেখা হবে, ততদিন এই দুই সিনেমার নায়িকা নাবিলাকে কেউ অগ্রাহ্য করতে পারবে না।’

    বিস্ময় প্রকাশ করে জয় বলেন, ‘আমার অবাক লাগে, এরকম
    বড় কাজ করার পর একজন শিল্পী স্বাভাবিক জীবনে কীভাবে ফিরে যায়? কারণ তার ভেতর চরিত্রের
    ট্রমা কাজ করে। দীর্ঘদিন কাজ করে। তখন ইচ্ছে করে সব ভেঙেচুরে শুধু অভিনয় করতে। কিন্তু
    নাবিলারা পারে না। সমাজ-সংসার-বাস্তবতা, সিন্ডিকেট ও মিডিয়া পলিটিক্স এবং অসংখ্য কম্পিটিটার
    অতিক্রম করা সবার পক্ষে সম্ভব না। তারপর সোশ্যাল মিডিয়ার এই যুগে কাজ করলেই প্রেমের
    তকমা লাগিয়ে দেওয়া, সব পরিবার গ্রহণও করে না। এইসব সীমাবদ্ধতার বাইরে শুধু পরিপূর্ণ
    শিল্পী হওয়া, শিল্পকর্ম করা, শিল্পে খাওয়া, শিল্পে ঘুমানো ভারতবর্ষের সম্ভব হলেও
    বাংলাদেশের প্রেক্ষাপটে গত ২৫ বছরে এর সম্ভাবনা দুই-একটি ব্যতিক্রম ছাড়া একেবারেই
    অসম্ভব।’

    প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি প্রত্যাশা ব্যক্ত
    করে জয় বলেন, ‘নাবিলা যেমন কাজের ছাপ
    চিরস্থায়ীভাবে অল্প কাজ দিয়ে রেখে গেল সবাই কি তা পারে? নাবিলার দুইটি কাজ নয় অন্তত
    ছয়টি কালজয়ী কাজ তার জীবদ্দশায় তৈরি হোক। শুভকামনা।’

    শাহরিয়ার নাজিম জয়ের প্রশংসাসূচক লেখাটি নাবিলার
    নজরে পড়েছে। লেখাটি পড়ে মন্তব্যের ঘরে নাবিলা লেখেন, ‘শাহরিয়ার নাজিম জয় ভাইয়া,
    মৃত্যুর পর অনেকেই অনেক কিছু লেখে বলে। এই মৃত্যুর পর লেখা বা বলাটা একটা ট্রেন্ড আর
    বেঁচে থাকতে কাউকে মুখ ফুটে প্রশংসা না করা আরেকটা ট্রেন্ড। আপনার এই লেখা আমাকে অনেক
    উৎসাহ দিল, বেঁচে থাকতে অন্তত ৬টা কাজ (আরো বেশি হলে তো কথাই নেই) করে যেতেই হবে! অনেক
    ধন্যবাদ, আমাকে নিয়ে এই সুন্দর কথাগুলোর জন্য।’

    প্রসঙ্গত, ২০০৬ সালে একটি টিভি অনুষ্ঠান সঞ্চালনার
    মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন নাবিলা। একই বছর মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত
    একটি বিজ্ঞাপনে মডেল হয়ে আলোচনায় উঠে আসেন।

    ২০১৬ সালে অমিতাভ রেজা নির্মাণ করেন ‘আয়নাবাজি’ সিনেমা। এতে হৃদি চরিত্রে
    অভিনয় করেন নাবিলা। সিনেমাটিতে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করেন তিনি। এটি তার অভিষেক
    চলচ্চিত্র হলেও দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়ান নাবিলা। এরপর বিয়ে-সন্তান নিয়ে ব্যস্ত
    হয়ে পড়েন তিনি।

    বিনোদন ডেস্ক

  • তারেক রহমানের প্রশংসা করে পোস্ট, তোপের মুখে চিত্রনায়ক জয়

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে হঠাৎ প্রশংসা ও দেশে ফেরার আহ্বান জানিয়ে চিত্রনায়ক জয় চৌধুরীর ফেসবুক পোস্টে তার সমসাময়িক অনেকেই বিভ্রান্ত। কারণ বিএনপি নিয়ে তিনি আগে কখনোই কোনো কথা বলেননি। জয় চৌধুরীর চলাফেরা ও ওঠাবসাও ছিল আওয়ামী ঘরানার সবার সঙ্গে। 

    তাই তো ফেসবুক অনুসারীদের কেউ কেউ জয় চৌধুরীর উদ্দেশে মন্তব্যে লিখেছেন, ‘হঠাৎ সুর বদলানো বন্ধ করেন।’ কেউ বলছেন, ‘নতুন করে সুবিধা নিতেই এমন ফেসবুক পোস্ট করেছেন তিনি’। শুধু তা–ই নয়, জয় চৌধুরীর দীর্ঘদিনের সহকর্মী আরেক অভিনেতা সাইফ খান পোস্টের মন্তব্যের ঘরে জয় চৌধুরীর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার স্ক্রিনশট প্রকাশ করেছেন। এসব নিয়ে সোমবার রাত থেকে তোপের মুখে জয় চৌধুরী।

    ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’, ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন জয়। শেষবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে পর্দায় দেখা গেছে তাকে। কিন্তু সেই সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারে সিনেমা দিয়ে আলোচনায় না এলেও শিল্পী সমিতির নির্বাচন এবং পরবর্তী সময়ে সাংবাদিকের গায়ে হাত তোলার কারণে আলোচনায় আসেন জয় চৌধুরী।

    চলচ্চিত্র অভিনেতাদের কেউ কেউ জানান, জয় আরেক সমালোচিত চিত্রনায়ক জায়েদ খানের সমর্থক। জায়েদ খানের একনিষ্ঠ ছোট ভাই হিসেবেও তিনি বিভিন্ন মহলে পরিচিত। জয় চৌধুরীকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীর সঙ্গে এমনকি বিভিন্ন অনুষ্ঠানেও দেখা গেছে। নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে, বিভিন্ন সময় মুজিব কোট পরিহিত অবস্থায় আওয়ামী লীগের র্যালিসহ নানা আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন।

    সেই জয় চৌধুরী সোমবার রাতে ফেসবুকে লিখেছেন, ‘তারেক রহমান, আপনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। আপনি সংস্কৃতিবান্ধব তারুণ্যের অহংকার, গণমানুষের নেতা। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দ্রুত ফিরে আসুন আমাদের মাঝে, আপনার অপেক্ষায় প্রিয় বাংলাদেশ।’

    হঠাৎ করে তারেক রহমানকে নিয়ে ফেসবুকে এমন পোস্টের কারণে অনেকেই জয় চৌধুরীকে নিয়ে প্রশ্ন তুলেছেন। অবাক হয়েছেন এই অভিনেতার দীর্ঘদিনের সহকর্মীরাও। 

    সাইফ খান নামের একজন জানান, এই জয় চৌধুরীকে তিনি ক্যারিয়ারের শুরু থেকে চেনেন। বিভিন্ন সময় তিনি সরাসরি আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন। তাকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত। সাইফ বলেন, ‘একজন শিল্পীর মতাদর্শ আলাদা থাকতেই পারে, তার সঙ্গে শ্রদ্ধা–ভালোবাসা জড়িত। কিন্তু হঠাৎ করে জয়ের রূপ বদলে হতবাক হয়েছি। এটা কীভাবে সম্ভব! সবাই জানে, সে মুজিব কোট পরে সুবিধা নিয়েছে। দলের বিপদের মুহূর্তে কীভাবে খোলস বদলাতে পারে! রাজনৈতিক পরিচয় দিয়ে একের পর এক সুবিধা নিয়ে এখন ভোল পাল্টানো, বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছে না।’

    এ সময় সাইফ আরও জানান, তিনিও আওয়ামী লীগ সমর্থন করেন। কিন্তু কখনোই সুবিধা নেননি। কিন্তু জয় গোপনে নয়, প্রকাশ্যে আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন। বিভিন্ন র্যালি থেকে শুরু করে দলীয় বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে আর্থিক সুবিধা পেয়েছেন। সরকারি অনুদানের সিনেমায়ও অভিনয় করেছেন। সাইফ বলেন, ‘তার উচিত নুন খেয়ে গুণ গাওয়া, না পারলে চুপ থাকতে পারেন। তাই বলে ভোল পাল্টাতে পারেন না। এই সব সুবিধাবাদীর জন্য আমাদের ইন্ডাস্ট্রির ভোগান্তি।’

    সাইফ জানান, জয়ের আচরণ দেখে আগেই তার ফেসবুক পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছিলেন। সেগুলো তিনি মন্তব্যের ঘরে পোস্ট করেছেন। এসবের কারণে সাইফকে ফেসবুকে ব্লক করেছেন জয় চৌধুরী। ‘আমার মন্তব্য দেখে ফেসবুকে ব্লক করে দিয়েছে আমাকে। তার কাছে হিসাব আরও বাকি রয়েছে। গেল পরিচালক সমিতির পিকনিকে আমরা ক্রিকেট খেলে আর্থিক পুরস্কার পাই, সেটা নিয়ে সবার খাওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকাও সে নিজের পকেটে রেখে দিয়েছে,’ বলেন সাইফ খান।

    একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন পরিস্থিতির শিকার হতে হয়। মন চাইলেও অনেক কিছু করার ক্ষমতা থাকে না। যে কারণে আগে সরাসরি দলীয় পরিচয় নিয়ে মুখ খুলতে না পারলেও এখন কথা বলতে পারছেন বলে জানান জয় চৌধুরী। তিনি বলেন, ‘আমি কাদের সঙ্গে নির্বাচন করেছি, সেটা অনেকেই জানেন। আমার প্যানেলের অনেকেই বিএনপি সমর্থক ছিলেন। আমাদের বিপরীতে ছিলেন নিপুণ আপু, তিনি নানা ভাবে আমাকে চাপ দিয়েছেন। এটা কিন্তু তখনই পরিষ্কার হয়েছে। তাহলে কী দাঁড়ায়?’

    জয়ের দাবি, সংগঠনের দায়িত্ব পালনের সময় আলাদা মতাদর্শ বা দলীয় পরিচয়ের কারণে তিনি রোষানলে পড়েছিলেন। 

    জয় বলেন, ‘আমি কিন্তু সর্বপ্রথম ছাত্রদের আন্দোলনে প্রতিবাদ করেছি। ছাত্রলীগের বিরুদ্ধে মন্তব্য করেছি। এখন ফেসবুক পোস্ট দেওয়ায় কেউ কেউ আমার মুজিব কোট পরা ছবি পোস্ট করেছেন। ওটা তো পিকনিকের ড্রেস কোড ছিল, সমিতির সদস্যদের স্বার্থে পোশাক পরেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের বাইরে ফারুক ভাইয়ের নির্বাচনের সময় ভাই হিসেবে প্রচারণা করেছি। এটা কি অপরাধ? আর ১৫ বছর একটা দল ক্ষমতায় থাকলে কী করার থাকে? আমার প্যানেলে আমি একা কী করব? আমার কিছুই করার ছিল না, চুপ ছিলাম।’

    বিনোদন ডেস্ক

  • জয়কে বাদ দেওয়ার বিষয়ে যা বললেন রায়হান রাফী

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই সময় ভালো যাচ্ছে না অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা বিতর্কের কারণে শোবিজাঙ্গনেও কাজ হারাচ্ছেন বলেও অভিযোগ তার। সম্প্রতি জয় জানালেন, ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে তিনি অভিনয় করলেও সেটি প্রচারণায় তার কোনো দৃশ্য রাখা হয়নি। এছাড়াও রায়হান রাফীর নতুন ওয়েব সিরিজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে তাকে।

    এমন অভিযোগের সঙ্গে জয় আঙুল তোলেন ‘ত্রিভুজ’ এর ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে ও নির্মাতা রায়হান রাফীর ওপর। এমন কর্মকাণ্ডে জয়ের ক্যারিয়ারের ইতি ঘটতে পারে, তাই সেই দায় তাদেরই বলেও ইঙ্গিত দেন অভিনেতা।

    জয় বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে নিয়ে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কী!’

    জয়ের এমন অভিযোগের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খোলেন রায়হান রাফী ও দীপ্ত প্লে প্রোজেক্ট-সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে তারা বলছেন ভিন্ন কথা। দীপ্ত প্লে’র প্রোজেক্ট অফিসার জানান, জয় নিজে থেকে এই প্রচারণা থেকে সরে আসতে চেয়েছেন। এর নেপথ্যে ছিল- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সেই চিঠি ইস্যু। সেই কর্মকর্তার কথায়, ‘অভিনেতার অনুরোধেই পোস্টার, টিজার ও ট্রেলার থেকে জয়কে সরিয়ে নেওয়া হয়। দীপ্ত প্লে টিম থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তখন সাবেক প্রধানমন্ত্রী বরাবর জয়ের লেখা একটি চিঠির ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়। তখন জয় নিজে থেকেই জানান, এখন পরিস্থিতি ভালো না। তাকে যেন প্রচারে রাখা না হয়।’

    এদিকে সম্প্রতি রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ নির্মাণের ঘোষণা এসেছে। অনুমান করা যায়, এটি বেশ বড় পরিসরের কাজ হতে যাচ্ছে। যেখানে অনেক আগে থেকেই কাজ করার কথা জয়ের। কিন্তু শ্যুটিং ঘোষণার আগেই অস্পষ্ট কারণে বাদ পড়েছেন জয়। 

    সে প্রসঙ্গ টেনে জয় বলেছিলেন, ‘একদিন রাফী ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে এভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফীর এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব, বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।’

    এরপর জয়কে বাদ দেওয়ার প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফীর বক্তব্য এমনটিই ইঙ্গিত দেয় যে, ব্ল্যাক মানি তে শুরুতে জয়কে রেখেও পরে তাকে বাদ দেওয়া হয়েছে। রাফী বলেন, ‘জয় ব্ল্যাক মানির স্ক্রিপ্ট ও ক্যারেক্টারের কিছুই জানেন না। এই ক্যারেক্টারের জন্য আমাদের অন্য আরেকজনকে পছন্দ করতে হয়েছে। তবে এটুকু বলতে পারি, জয় ভাই আমার পরের সিরিজে থাকছেন।’

    বিনোদন ডেস্ক

  • কেমোথেরাপি ছাড়াই অস্ট্রেলিয়ান সুপারমডেলের ক্যান্সার জয়

    অস্ট্রেলিয়ান সুপারমডেল এলি ম্যাকফারসন সম্প্রতি প্রকাশিত তার স্মৃতিকথায় একটি হৃদয়বিদারক সত্য উন্মোচন করেছেন। সাত বছর আগে, ৫৩ বছর বয়সে তিনি গোপনীয় স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। 

    rnrn

    ৬০ বছর বয়সি ম্যাকফারসন তার বইয়ে উল্লেখ করেছেন যে, তার শরীরে এইচিআর-২ পজিটিভ এস্ট্রোজেন রিসেপ্টর ইনট্রাডাক্টাল কার্সিনোমা ধরা পড়ে, যা একটি আক্রমণাত্মক ক্যান্সারের ধরন।

    rnrn

    প্রাথমিক চিকিৎসা হিসেবে তার চিকিৎসক একটি লাম্পেকটমি করেন এবং পরবর্তীতে ম্যাস্টেকটমি, রেডিয়েশন, কেমোথেরাপি, হরমোন থেরাপি এবং স্তন পুনর্গঠনের সুপারিশ করেন। তবে ম্যাকফারসন প্রচলিত চিকিৎসার পথ বেছে না নিয়ে, একটি ‘সার্বজনীন পদ্ধতি’ গ্রহণের সিদ্ধান্ত নেন।

    rnrn

    উইমেন্স উইকলি ম্যাগাজিনকে অস্ট্রেলিয়ান এ সুপারমডেল বলেন, এটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল, যা অপ্রত্যাশিত এবং বিভ্রান্তিকর। কিন্তু এটি আমাকে একটি গভীর আত্ম অনুসন্ধানের সুযোগ দিয়েছিল, যাতে আমি এমন একটি সমাধান খুঁজে পাই যা আমার জন্য কার্যকর।

    rnrn

    ম্যাকফারসন তার আসন্ন বই ‘এলি’-তে লিখেছেন, প্রচলিত চিকিৎসা ব্যবস্থাগুলোকে না বলা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার নিজের ভেতরের অনুভূতিকে না বলা আরও কঠিন ছিলো। কখনও কখনও হৃদয়ের সত্যিকারের সিদ্ধান্ত অন্যদের কাছে অর্থহীন হতে পারে… কিন্তু তেমনটা ভাবার প্রয়োজন নেই।

    rnrn

    এলি স্বীকার করেছেন যে, তার সেই সিদ্ধান্ত তার পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছিল। কেমোথেরাপি প্রত্যাখ্যান করা নিয়ে তার ২৬ বছর বয়সি বড় ছেলে ফ্লিন অস্বস্তি প্রকাশ করেছিলেন। কারণ তার মতে এটি ছিল মৃত্যুর মতো। ২১ বছর বয়সি ছোট ছেলে সাইও তার মায়ের সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি একমত ছিলেন না। তবে তিনি সব সময় মায়ের পাশে ছিলেন এবং তার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন।

    rnrn

    ম্যাকফারসন তার চিকিৎসার জন্য অ্যারিজোনার ফিনিক্সে চলে যান। যেখানে তিনি একটি বাড়ি ভাড়া করেন এবং প্রায় ৮ মাস ধরে সম্পূর্ণভাবে নিজের সুস্থতার দিকে মনোনিবেশ করেন। এ সময়ে তিনি তার প্রধান চিকিৎসক, ন্যাচরোপ্যাথ, হোলিস্টিক ডেন্টিস্ট, অস্টিওপ্যাথ, চিরোপ্র্যাক্টর এবং দুজন থেরাপিস্টের অধীনে চিকিৎসা নেন।

    rnrn

    অস্ট্রলিয়ান এই মডেল এখন রীতিমত হোলিস্টিক চিকিৎসার প্রবক্তা হিসেবে পরিচিত পেয়েছেন এবং ওয়েলেকো নামে একটি চিকিৎসা কেন্দ্রের মালিক। তিনি নিশ্চিত করেছেন যে, তিনি এখন ক্লিনিকাল রেমিশন-এ রয়েছেন।

    rnrn

    ম্যাকফারসন লিখেছেন, প্রচলিত পরিভাষায়, তারা বলবে আমি ক্লিনিকাল রেমিশনে আছি। কিন্তু আমি বলব, আমি সম্পূর্ণ সুস্থ আছি। এটি কেবল রক্ত পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে না, এটি জীবনের প্রতিটি স্তরে কেন এবং কীভাবে বেঁচে আছেন তার ওপর। আমি সত্যিই সবদিক থেকে সুস্থ- শারীরিক, মানসিক, আত্মিক- সবদিক দিয়েই।

    rnrn

    ম্যাকফারসনের এই সাহসী পদক্ষেপ এবং তার অনন্য চিকিৎসা পদ্ধতির গল্প এখন অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • আন্দোলন বিরোধী শিল্পীদের ক্ষমা চাইতে বললেন জয়

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল। তখন শিল্পীদের একটা অংশ ছাত্রদের আন্দোলনে সমর্থন জানালেও আরেকটা অংশ সমর্থন দিয়েছেন সরকারকে। কেউ বা ছিলেন চুপ। অবস্থা বুঝে যারা এখন ছাত্রদের পক্ষে কথা বলছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের রোষানলেও পড়তে হচ্ছে তাদের। এবার শিল্পীদের উদ্দেশে কথা বলেছেন আলোচিত অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়।

    rnrn

    সম্প্রতি এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে নিশ্চুপ থাকায়, জাতির কাছে নিঃশর্তে ক্ষমা চেয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি এটাও মনে করেন, আন্দোলনে সমর্থন না দেওয়া বাকি শিল্পীদেরও তার মতো ক্ষমা চাওয়া ছাড়া কোনো পথ খোলা নেই।

    rnrn

    ভিডিও বার্তায় জয় বলেন, ‘এক সমন্বয়কে নিজেদের (শিল্পীদের) সম্পর্কে জানতে চাওয়া হয়, তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এ আন্দোলনকে সরকারের হয়ে (আওয়ামী লীগ সরকার) অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন। অনেক রকম পোস্ট করেছেন এ আন্দোলনকে, থামানোর, দমানোর । চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করার, সুবিধাভোগী হওয়ার। আপনারা বাংলাদেশ টেলিভিশনে যেয়ে কেঁদেছেন অনেকেই অথচ শত শত, হাজার হাজার স্টুডেন্ট রাস্তায় গুলি খেয়ে মারা গেছেন, কত মায়ের কোল খালি হয়েছে। অনেকেই তা বোঝেনি সরকারের চামচামি করেছে। সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন, ঘৃণার মুখে থাকবে ন।’

    rnrn

    জয় আরও বলেন, ‘আপনারা শিল্পী, যাদেরকে মানুষ ভালোবাসে। আপনারা আপনাদের সংগঠন হোক, শিল্পী সমাজ হোক, সকলে একত্রিত হয়ে আপনারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেন, ক্ষমা চান। ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নেই।’

    rnrn

    এরপর ওই ভিডিওতে বেগম খালেদা জিয়ার হত্যাচেষ্টার মামলার অভিযোগ নিয়েও কথা বলেন জয়। ভিডিওবার্তায় জয় বলেন, ‘আমার নামে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়ার হত্যাচেষ্টার মামলা। যেখানে আমাকে আসামি করা হয়েছে। আমি মামলার এজাহার পড়েছি, যেখানে লেখা আছে- ২০১৫ সালের ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় অনেকের সঙ্গে আমিও ছিলাম। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি, তাকে হত্যার চেষ্টা করেছি।’

    rnrn

    এরপর জয় যোগ করেন, ‘খুব দুঃখ পেয়েছি। জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি। কারো সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত। খুবই কষ্ট পেয়েছি। আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে।’

    বিনোদন ডেস্ক

  • খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় আসামি জায়েদ, জয় ও সাজু খাদেম

    শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তারকা গা ঢাকা দিয়েছেন। সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, মমতাজরা এখনো আত্মগোপনে। এর মধ্যেই চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা সাজু খাদেম ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে।

    ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমকে।

    এই মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, ফারুক খান, ফজলে নূর তাপস, নিক্সন চৌধুরী, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ।

    রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

    বিনোদন ডেস্ক

  • কীভাবে নারীর মন জয় করতে হয়, মন্ত্র দিলেন শাহরুখ খান

    বলিউড বাদশা শাহরুখ খান নায়িকাদের সঙ্গে অনায়াসে পর্দায় রোম্যান্স করেন। পর্দায় তার উপস্থিতিতে তিনি যখন দুই হাত ছড়িয়ে দেন, ভক্তরা অপলকদৃষ্টিতে তাকিয়ে থাকেন সেদিকে। তার ছবি মানেই হলে হুমড়ি খেয়ে পড়া— প্রচুর ভিড়। তার ভক্তের সংখ্যা গুনে শেষ করা যাবে না। তার অধিকাংশ ভক্তই হচ্ছেন নারী। বিশেষ করে আট থেকে আশি— শাহরুখের নারী ভক্ত রয়েছেন সারাবিশ্বে। 

    এবার নারীর মন জয় করার কথা জানালেন তিনি। যদিও এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন নারীরা ঠিক কেন তাকে পছন্দ করেন। কিন্তু কেন, কীভাবে শাহরুখে মুগ্ধ হন নারীরা, সে কথাই জানালেন বলিউড বাদশা।

    শাহরুখ খান বলেন, রোম্যান্স কীভাবে করা যায় আমি জেনে গেছি। নারীরা আমায় কেন পছন্দ করে, সেটিও আমি বুঝে গেছি। ৬, ৬০ কিংবা ৯০ যে কোনো বয়সের নারীর সঙ্গেই আমার দেখা হোক না কেন, আমি তাদের এত সম্মান দিই যে, সবাই আমায় ভালোবেসে ফেলেন।

    শাহরুখ খান সিনেমার শুটিংয়ে সহ-অভিনেত্রী কিংবা ছবির প্রচারেও দেখা গেছে তিনি নারীদের সম্মান করেন। নারী ভক্তদের সঙ্গেও তার ব্যবহার চোখে পড়ার মতো। 

    এ অভিনেতা বলেন, আমি অনেক গান গেয়েছি, কবিতা বলেছি, নেচেছি, মজা করেছি এবং অদ্ভুত অদ্ভুত কথা বলেছি। সে জন্য নয়, আমার চেহারার জন্য তো নয়ই; বরং নারীদের সম্মান দিই, এই একটি কারণে যে, তারা আমায় পছন্দ করেন। নারীরা শুধু সম্মানই পেতে চান বলে জানান বলিউড বাদশা। 

    তিনি বলেন, হতেই পারে তাদের শারীরিক চাহিদা কিংবা অন্য কোনো চাহিদাও রয়েছে। কিন্তু নারীরা পুরুষের কাছ থেকে সম্মানটাই সবচেয়ে বেশি প্রত্যাশা করেন— আমি সেটাই দেওয়ার চেষ্টা করি।

    উল্লেখ্য, শাহরুখ খান এ মুহূর্তে তার আসন্ন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এ ছাড়া তার হাতে রয়েছে ‘টাইগার ভার্সাস পাঠান’ নামে আরও একটি ছবি। এর আগে এ অভিনেতার ২০২৩ সালে পরপর তিনটি সিনেমা সুপার-ডুপার হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • টানা চারবার জয় পেলেন তৃণমূলের শতাব্দী

    বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়। এ নিয়ে চতুর্থবারের জন্য সংসদে যাচ্ছেন শতাব্দী। অনুব্রত মণ্ডল-হীন রাঙামাটির দেশে এই জয় নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

    rnrn

    অনুব্রত যখন বীরভূমে ছিলেন, অনেকেই বলতেন— শতাব্দীর সঙ্গে তার সম্পর্ক মধুর নয়।

    rnrn

    তিনি সংসদ সদস্য হওয়া সত্ত্বেও কোনো জেলার কর্মসূচিতে ডাক পান না বলে অভিমান প্রকাশ করেছিলেন। এমনকি একটা সময় এমনও বলা হয়েছিল, শতাব্দী দলের থেকে দূরত্ব বাড়াতে চাইছেন।

    rnrn

    যদিও সেসব জল্পনা উড়িয়ে দিয়ে শতাব্দী ভীষণভাবে তৃণমূলের সঙ্গেই থেকে গেছেন। বারবার তিনি বলেন, এটাই তার দল। এরই মধ্যে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়া, জেল হেফাজত এবং তারপর ইডির হাতে গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে যাওয়ার ঘটনাক্রমে বীরভূমে হাওয়া ঘুরতে শুরু করে।

    rnrn

    জেলার কোর কমিটিতে শতাব্দী রায়ের ক্ষমতা বাড়ে। দায়িত্বও বাড়ে জেলার রাজনীতিতে। দীর্ঘদিন বীরভূমের সংসদ সদস্য হওয়ায় এই কেন্দ্র তার হাতের তালুর মতো চেনা। তবু ভোট প্রচারে নেমে এবার বারবার শতাব্দীকে ভোটারদেরই নানা প্রশ্নের মুখে পড়তে হয়। এমনকি ভোটের দিনও এমন ঘটনা ঘটে।

    rnrn

    যদিও শতাব্দী বলেছিলেন, কারও বক্তব্য থাকলে তা তো তিনি জানাবেনই। এটা ক্ষোভ-বিক্ষোভের বিষয় নয়। সেই শতাব্দী আবারও সংসদে যাচ্ছেন এবার।

    বিনোদন ডেস্ক

  • ‘লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব’, জয়কে একহাত নিলেন মিষ্টি জান্নাত 

    ঢালিউড সুপার স্টার শাকিব খানের সম্প্রতি তৃতীয় বিয়ের গুঞ্জন উঠেছে। সেটি আবার চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের সঙ্গে। কিছু সংবাদকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত সৃষ্টি হয়েছে। 

    rnrn

    যেখানে দাবি করা হয়েছে, শাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার। ইতোমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের। তবে সেই পাত্রীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। 

    rnrn

    এদিকে চিকিৎসক পাত্রীর খবর গণমাধ্যমে প্রচার হতেই অনেকে আবার মনে করছেন শাকিবের ‘হবু বউয়ের’নাম ডাক্তার মিষ্টি জান্নাত। বিষয়টি নিয়ে কথা বলেছেন এই নায়িকা নিজেও। শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও ‘গুঞ্জন’ হিসেবেই রাখতে চেয়েছেন তিনি। 

    rnrn

    শাকিব-মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’

    rnrn

    এবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন। গণমাধ্যমে এক সাক্ষাৎকার এই অভিনেত্রী বলেন, ‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন- ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন। ওই যে একটি মেয়ে কীভাবে বলল? তার সঙ্গে আমি চারটা শো করেছি।’

    rnrn

    মিষ্টি জান্নাত বলেন,‘ সে আমাকে চেনে। গত পরশুদিন নিকেতনে এসে সে আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছ? চলো লং ড্রাইভে যাই। আমরা ঘুরে আসি। অথচ, এমন একটা ভাব নিল, ওই যে একটা মেয়ে, সে আমাকেই চেনেই না।’

    rnrn

    অভিনেত্রীর বলেন, ‘সে আমাকে নিকেতনে আসলে ফোন দেন, বরং আমি তাকেই এড়িয়ে চলি। জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান। তবুও তাকে না চেনার ভান করেছেন।’

    rnrn

    মিষ্টি জান্নাত বলেন, সে বলল, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।

    rnrn

    প্রসঙ্গত, ঢাকাই সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে শুরু করেন রুপালি পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। এ ছাড়া মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

    বিনোদন ডেস্ক