Tag: ছোট পর্দা

  • নাটকের সংলাপেও এখন অশ্লীলতা ঢুকেছে: নাদিয়া

    ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী সালহা খানম নাদিয়া।দেশের শোবিজে প্রায় এক যুগ পেরিয়েছে নাদিয়ার পথচলা। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন তিনি। 

    বর্তমানে নাটক ও বিজ্ঞাপন নিয়ে বছরজুড়েই ব্যস্ত তিনি। প্রচার চলছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক। ব্যস্ততা রয়েছে একাধিক খণ্ডনাটকের শুটিং নিয়েও। 

    টিভি নাটকের পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন এই অভিনেত্রী। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘একটি খোলা জানালা’। তবে কাজের ব্যস্ততা থাকলেও গল্প বাছাইয়ে বেশ সতর্ক নাদিয়া। 

    তার মতে নাটকের সংলাপেও এখন অশ্লীলতা ঢুকেছে। তাই খুব সতর্কতার সঙ্গেই কাজে যুক্ত হতে হচ্ছে। 

    এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন নাটকে অশ্লীল ভাষার ব্যবহার শুরু হয়েছে। আমি এটার বিরুদ্ধে। এ কারণে আপত্তিকর সংলাপ থাকলে আমি কাজটি করি না। হয়তো এজন্য আমার নাটক কমে গেছে। তাতে সমস্যা নেই, আমি এসব বিষয়ে কথা বলে যাব।’

    বিনোদন ডেস্ক

  • অন্তর্বর্তী সরকারের আমলে কেউ বিয়ে করলে দাওয়াত দিয়েন: ফারিয়া

    গণঅভ্যুত্থানে মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত ৫ আগস্ট। এরই মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

    দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে থেকে উচ্ছ্বাসে মেতে উঠেন নানা সারাধণ মানুষ। তবে এই উচ্ছ্বাসে আমেজ থেকে বাদ যায়নি শোবিজ অঙ্গণের তারকারাও। তাদেরই একজন ছোট পর্দায় অভিনেত্রী শবনম ফারিয়া। 

    সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে শুরু থেকেই সরব ছিলেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় সোমবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুইটি ছবি প্রকাশ করে মজাদার ক্যাপশন দিয়েছেন ফারিয়া। 

    কোনো একটি বিয়ের অনুষ্ঠানের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, শেষবার যখন কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এবার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কেউ বিবাহ করলে দাওয়াত দিয়েন!

    এর আগে একইদিন আরও একটি স্ট্যাটাসে এই তারকা লেখেন, গাড়ি স্লো করে ট্রাফিক পুলিশ কে বলেছি, ভাই আপনাদের অনেক মিস করছি! ভাই হেসে দিসে!

    নতুন করে দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানাতেও দেখা গেছে শবনম ফারিয়াকে। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমরা সবাই জানি এবং খুব স্পষ্ট ভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভাল না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভাল অবস্থায় নাই!

    এ অভিনেত্রীর ভাষ্য, আমরা যে যার যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে, খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাক্টিস, প্রথমেই শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আসে পাশের দেশের শাড়ি/কামিজ/অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি।

    পোস্টের শেষাংশে ফারিয়া বলেন, আর যারা ব্যবসা করেন, আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করে, জিনিসপত্রের দাম কমান, মান ভালো করেন । আমরাই স্বাধীন ভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।

    বিনোদন ডেস্ক

  • কৈশোরের প্রেমিককে বিয়ে করলেন তাসনিয়া ফারিণ

    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বিয়ে করেছেন।  প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কে থাকার পর প্রেমিক শেখ রেজওয়ানকে বিয়ে করেছেন তিনি।

    rnrn

    সোমবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

    rnrn

    তাসনিয়া ফারিণ শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন।  তার বরের নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

    rnrn

    ফেসবুক স্ট্যাটাসে ফারিণ লিখেছেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

    rnrn

    ফারিণ যখন কলেজের ছাত্রী, তখনই এ প্রেমের সূচনা।  তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

    rnrn

    কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘ দিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে। 

    rnrn

    এই অভিনেত্রী বলেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’

    rnrn

    সবশেষে ফারিণ জানান, তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত। তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন। তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের। 

    rnrn

    নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

    বিনোদন ডেস্ক