Tag: ছবি

  • বিরাট-আনুশকার বিয়ের অন্দরমহলের অজানা তথ্য সামনে এলো

    সবাইকে চমকে দিয়ে বিয়ে করেছিলেন ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। ২০১৭ সালে ইতালিতে গিয়ে বিয়ে করেছিলেন এ তারকা দম্পতি। সেই সময় থেকেই ‘ডেস্টিনেশন ওয়েডিং’ চল হয়ে দাঁড়ায়। কিন্তু বিয়ের অন্দরমহল নাকি বেশ ঘরোয়া ছিল। বিরাট-আনুশকার বিয়ের খুঁটিনাটি নিয়ে সম্প্রতি কথা বললেন চিত্রগ্রাহক জোসেফ রাধিক। এ তারকা দম্পতির বিয়ের ছবি তোলার দায়িত্বে ছিলেন তিনিই।

    জোসেফ জানিয়েছেন, বিরাট ও আনুশকার বিয়ের আসর নাকি খুবই ঘরোয়া ছিল। বাড়ির জমায়েতের মতোই ছিল আবহ। সেই একই সালে জোসেফ নিজেও বিয়ে করেছিলেন। সেই বছরের ডিসেম্বর মাসে ছিল বিরুষ্কার বিয়ে। জোসেফ বলেন, বিরাট-আনুশকার বিয়ে ঠিক ঘরোয়া পার্টির মতোই মনে হয়েছিল। যে যার মতো করে স্বচ্ছন্দে ছিল। বিয়ের আড়ম্বরের চাপে কারও অসুবিধা হয়নি। বরং স্বস্তিতে সবাই সময় কাটিয়েছিলেন বলে জানান চিত্রগ্রাহক।

    বিরাট-আনুশকার বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৪০ জন। এর আগে বিবাহ-চিত্রনির্মাতা বিশালও বিরাট-আনুশকার বিয়ের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন—ইতালির তাসকানিতে বিয়ে করেছিলেন বিরাট ও আনুশকা। সত্যিই খুব সুন্দর ছিল সেই বিয়ের আসর। খুব কাছের কয়েকজন ছিলেন বিয়ের আসরে। ৪০ জনের মধ্যেই ছিলেন ওদের বাবা-মা, পরিবার এবং প্রসাধনী শিল্পী ও আমরা। বিয়ের সময়ে ওদের কেউ বিরক্ত করেনি।

    বিরাট-আনুশকার বিয়ের আবহ যেন কোনো স্বপ্নের দৃশ্যের মতো, জানিয়েছিলেন বিশাল। বিয়ের আসরেও বর ও কনের পোশাকের রঙের মতোই স্নিগ্ধতা ছিল বলে জানান তিনি। বর্তমানে বিরাট-আনুশকার দুই সন্তান ভামিকা ও অকায়।

    বিনোদন ডেস্ক

  • সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ মুক্তি পাচ্ছে না

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘বিলডাকিনি’ ছবিটি আজ সারা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ছবিটি প্রচারের মাঝপথেই হঠাৎ থমকে গেল। টালিউডের শক্তিমান অভিনেতা মোশাররফ করিম ও পার্নো মিত্র অভিনীত ছবিটি তাই আজ মুক্তি পাচ্ছে না।

    গত ১০ জানুয়ারি ছবিটির প্রথম পোস্টার উন্মোচন করেন অভিনেতা মোশাররফ করিম। নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘বিলডাকিনি’।

    এর আগে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘বিলডাকিনি’ ২৪ জুলাই মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। এটি নিশ্চিত করেছিলেন নির্মাতা ফজলুল কবীর তুহিন। কিন্তু হঠাৎ করে তিনি ঘোষণা করলেন, অনিবার্য কারণবশত আমরা ছবিটি মুক্তি দিতে পারছি না। দর্শকদের কাছে আমরা বিনীতভাবে ক্ষমাপ্রার্থী। তবে আশা করছি আসন্ন কোনো একটি উৎসব কেন্দ্র করে মুক্তি পাবে ‘বিলডাকিনি’।

    ‘বিলডাকিনি’ ছবিটিতে মোশাররফ করিম ও পার্নো মিত্র ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • নতুন লুকে বুবলী

    চিত্রনায়িকা শবনম বুবলী কয়েক মাস ধরে লোকচক্ষুর অন্তরালে।  নতুন কোনো ছবির শুটিং নেই, আবার নেই বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানও। হঠাৎ একটি অনুষ্ঠানে দেখা গেল একটি সংগঠন থেকে সেরা নায়িকার পুরস্কার গ্রহণ। সাদা পোশাকে হাজির হওয়া বুবলী পরদিন তার কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেছেন।

    ঢাকার একটি ক্লাবের অনুষ্ঠান সেই পোশাকের স্থিরচিত্র পোস্ট করে বুবলী লিখেছেন, ‘আবেগের বাগানে সাদা গোলাপের তোড়া ফোটে বিশুদ্ধ অভিপ্রায়ে।’

    এ বছরের এপ্রিলে ‘জংলি’ সিনেমার শুটিং শুরু করেন শবনম বুবলী। শুটিং সময়ে পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত শুটিং শেষ করতে না পারায় ছবিটির মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসে প্রযোজনা প্রতিষ্ঠান।

    দুই দিনের শুটিং বাকি ছিল ‘জংলি’ সিনেমার। ছাত্র–জনতার আন্দোলনের পর সেই দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন বুবলী। এই ছবিতে বুবলী অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে। এর আগে তারা জুটি হয়েছিলেন চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম ‘টান’–এ।

    ঈদুল আজহায় মুক্তি পায় শবনম বুবলী অভিনীত রিভেঞ্জ ছবিটি। মুক্তির কয়েক দিনের মাথায় মোহাম্মদ ইকবাল পরিচালিত ছবিটি দর্শক আগ্রহ হারায়। এই ছবিতে বুবলী অভিনয় করেন চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে।

    এদিকে শোনা যাচ্ছে শবনম বুবলীকে শিগগিরই আফরান নিশোর সঙ্গে নতুন চলচ্চিত্রে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই থেকে ছবিটি তৈরি হবে। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে যেকোনো সময়। 

    বিনোদন ডেস্ক

  • টালিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন দেব, যে কথা বললেন অভিনেতা

    চলতি বছর দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস প্রযোজিত ছবি ‘টেক্কা’। এখনো রমরমিয়ে চলছে সেই ছবি। ছবি মুক্তির পর সম্প্রতি বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশ থেকে ঘুরে এলেন টেক্কায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দেব।

    এদিকে টালিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন অভিনেতা দেব। এবার কি তবে হিন্দি ছবিতে পা রাখলেন বাংলার সুপারস্টার? শুটিংয়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ সুখবর ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিলেন তিনি।

    মেকআপভ্যান থেকে একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে দেব লিখেছেন— ‘হ্যালো মুম্বাই।’ ছবিতে দেখা যাচ্ছে, দেবের সঙ্গে রয়েছেন তার টিমের সদস্যরা। অর্থাৎ মুম্বাইতে যে নতুন কাজ শুরু করলেন তা এক প্রকার পরিষ্কার। 

    কিন্তু বিটাউনে কী কাজ করতে চলেছেন? তাও খোলাসা করেছেন দেব নিজেই। একটি বিশেষ ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং করতেই মুম্বাইয়ে হাজির হয়েছেন দেব। তবে শুধুই কি বিজ্ঞাপনের শুটিং নাকি ছবির জন্যও এবার বলিউডে পথচলা শুরু করবেন, তা অনুমেয়।

    যদিও ইতোমধ্যে টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র বলিউডে প্রথম কাজ করে ফেলেছেন। তাহলে কি এবার দেবের পালা? যদিও ঘটনাচক্রে মায়ানগরীতে নিজের ছোটবেলা কাটিয়েছেন দেব। 

    বলিউডের ক্যান্টিনে কাজ করতেন গুরুপদ অধিকারী, তাই সেভাবে দেখতে গেলে বলিপাড়া তার কাছে নতুন কিছু নয়। তবে কি টালিউডের পাশাপাশি এবার বলিউডেও তিনি কাজ করবেন? তা সময়ই বলে দেবে সে উত্তর। আপাতত বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • বিয়ে কবে, প্রশ্ন করতেই যা বললেন শ্রদ্ধা

    বলিউড সেনসেশন শ্রদ্ধা কাপুরের ছবি স্ত্রী ২ মুক্তি পেয়েছে, যা রেকর্ড ব্রেকিং সাফল্য পেয়েছে ছবিটি। বর্তমানে বক্স অফিয়ে যাকে বলে লম্বা রেসে ঘোড়া— দৌড়েছে শ্রদ্ধা-রাজকুমার রাওয়ের ছবি স্ত্রী ২। এই রেকর্ড ব্রেকিং সাফল্যের কাছে হার মেনেছে শাহরুখ খানের জওয়ান থেকে শুরু করে রণবীর কাপুরের অ্যানিমেলও। 

    অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আদিত্য রায় কাপুরের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। আশিকি -২ ছবিতেও অভিনয় করেছেন তারা। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু প্রকাশ্যে কোনো তারকাই সে নিয়ে কোনো কথা বলেননি। তার পর আবার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রদ্ধা কাপুর। তু ঝুটি ম্যায় মক্কার ছবিতে অভিনয়ের সময়ে রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। এমনই কথা শোনা যাচ্ছিল। যদিও সেই সময় অভিনেত্রী কোনো কথা বলেননি। এই প্রথম সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বললেন শ্রদ্ধা কাপুর।

    বলিপাড়ায় খুব লো প্রোফাইলের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। খুব একটা তাকে পেজ থ্রি পর্টিতে দেখা যায় না। শ্রদ্ধা কাপুর সম্প্রতি নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তিনি যে সম্পর্কে রয়েছেন, সে কথা নিশ্চিত করেছেন এক সংবাদমাধ্যমে। আদিত্য রায় কাপুর না রাহুল মোদি কার সঙ্গে তিনি সম্পর্কে রয়েছেন, সে কথা যদিও স্পষ্ট করেননি এ অভিনেত্রী।

    উল্লেখ্য, আদিত্য রায় কাপুরের সঙ্গে অনন্যা পান্ডের সম্পর্ক শুরু হয়েছিল। কিন্তু তাতে নাকি বিচ্ছেদ ঘটান শ্রদ্ধা কাপুর। অনন্যা পান্ডের সঙ্গে ব্রেকআপ করে শ্রদ্ধা কাপুরকে ডেট করতে শুরু করেছিলেন আদিত্য রায় কাপুর। এদিকে আবার রাহুল মোদির সঙ্গেও শ্রদ্ধা কাপুরকে বেশ কয়েকবার দেখা গেছে। কার্যত বাস্তবে তিনি কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, সে কথা স্পষ্ট করেননি তিনি। তবে সাক্ষাৎকার দিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন যে, বিয়েতে বিশ্বাসী। তিনি যাকে পছন্দ করেছেন, তার সঙ্গে ডেটিং, বেড়ানো ও সময় কাটানো অনেক করেছেন। এবার সাংসারিক জীবন শুরু করতে চান তিনি। যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তাকে নিয়ে পরিবারের সঙ্গে কথাও বলেছেন শ্রদ্ধা। এমনকি পরিবারের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একসঙ্গে পরিবারের সবার সঙ্গে খাওয়াদাওয়াও করেছেন তারা, কাজেই এর পর বিয়ের পথেই হাঁটবেন সে কথা নিশ্চিত করেছেন তিনি। কখনো দেখিনি।

    বিনোদন ডেস্ক

  • সুখবর পেলেন কঙ্গনা

    ছবির প্রচার ঝলক প্রকাশের পর থেকেই ‘ইমার্জেন্সি’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কঙ্গনা রানাওয়াতের পরিচালনায় এ ছবিটি মুক্তির জন্য একাধিক আইনি জটিলতার মুখে পড়েছে, যা শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে, কঙ্গনা সম্প্রতি ঘোষণা করেছেন, সেন্সর বোর্ড তাদের ছবিকে ছাড়পত্র দিয়েছে। 

    বৃহস্পতিবার কঙ্গনা ইনস্টাগ্রামে এক স্টোরিতে বলেন, ‘আমরা ‘ইমার্জেন্সি’র জন্য সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছি। খুব শিগগিরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করব। আপনাদের ধৈর্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

    এ ছবিতে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। চিত্রনাট্যও লিখেছেন তিনিই। কঙ্গনার এ ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছেন অভিনেত্রী। ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা পরিচালিত ছবির। কিন্তু ছবিমুক্তির উপর স্থগিতাদেশ দেন আদালত।

    এর পর সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে আদালতে। কঙ্গনা অভিযোগ করেন, সেন্সর বোর্ড অহেতুক তাদের ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। এর আগে আদালত ছবির ছাড়পত্র প্রসঙ্গে সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)-কে ২৫ সেপ্টেম্বরের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয়। বিপরীতে সেন্সর বোর্ডের তরফে আইনজীবী ‌অভিনব চন্দ্রচূড় আদালতে জানান, ছবিটিকে ছাড়পত্র দেওয়া যেতে পারে। তবে, সে ক্ষেত্রে কিছু দৃশ্যে কাঁচি চালাতে হবে।

    এখন সেন্সর বোর্ড ছবিটিকে অক্ষত অবস্থায় মুক্তির ছাড়পত্র দিয়েছে, নাকি নির্মাতাদের কয়েকটি দৃশ্য পরিবর্তন করতে হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ছবিটি যে মুক্তি পাবে, তা জেনে খুশি কঙ্গনার অনুরাগীরা।

    বিনোদন ডেস্ক

  • ছবি শেয়ার করে সমালোচনার মুখে অভিনেত্রী

    সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে মিসর ঘুরে এসেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেশে ফেরার পর স্কুলের বন্ধুদের সঙ্গে ঘুরতে যান তিনি। ঘুরে বেড়ানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।

    ছোট থেকে যে বন্ধুদের সঙ্গে বড় হয়েছেন তাদের সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে অভিনেত্রীর। বন্ধুদের বিয়েতে আনন্দ করা, বান্ধবীদের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা করা। এমনকি রুক্মিণীর জন্মদিনেও আমন্ত্রিত থাকে পুরো দল। 

    ছবি দেখে মনে হচ্ছে রুক্মিণী ভারতের গোয়ায় ঘুরতে গিয়েছেন। ৮ বছর আগেও এই একই গ্রুপ নিয়ে তিনি গোয়াতে যান। সেই স্মৃতি আবার নতুন করে দিলেন। রুক্মিণীকে কখনো সমুদ্রপাড়ে কখনো আখের রস কখনো কফিতে চুমুক দিতে দেখা যাচ্ছে। 

    রুক্মিণীকে কটাক্ষ করা হয় ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে। আসলে দেব এই ঘাটালের সংসদ সদস্য, আর রুক্মিণী যেহেতু তার প্রেমিকা, সেই কারণেই তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

    অনেকে লেখেন, ‘শ্বশুরবাড়িতে যে বন্যা হয়েছে গো, একবার এসে দেখে যাও দেখি।’ 

    আবার কেউ কেউ লেখেন, ‘ঘাটালের কী বাজে অবস্থা…ম্যাডাম ওইদিকে একটু লক্ষ্য দিন।’

    বিনোদন ডেস্ক

  • প্রথম হিন্দি ছবি হিসেবে ৬০০ কোটির রেকর্ড ‘স্ত্রী ২’

    শাহরুখ খানের ‘জওয়ান’-এর হিন্দি সংস্করণকে ছাপিয়ে ভারতীয় বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে ঢুকে রেকর্ড গড়ল ‘স্ত্রী ২’।

    রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত অমর কৌশিকের হরর কমেডি সিনেমাটি এখন একমাত্র হিন্দি ছবি হিসেবে বক্স অফিসে ৬০০ কোটি আয় করেছে। 

    চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ সোমবার সকালে টুইটবার্তায় পোস্ট করেছেন, ‘এটি ৬০০ পার করল হিসেবে ইতিহাস তৈরি করেছে। মেট্রো থেকে নন-মেট্রো, মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গল স্ক্রিন এবং আরবান সেন্টার থেকে গ্রামীণ এলাকা বোর্ডজুড়ে সরাসরি বিজয়ী। ভবিষ্যদ্বাণী করা অসম্ভব, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ অভূতপূর্ব সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে বিস্মিত করছে।’

    ১৪ আগস্ট মুক্তি পাওয়ার পর থেকেই ঘরোয়া বক্স অফিসে ‘স্ত্রী ২’-এর সপ্তাহিক আয়েরও হিসাব দিয়েছেন তিনি।

    শাহরুখ খানের জওয়ান ও পাঠান, রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল এবং প্রভাস অভিনীত বাহুবলী ২: দ্য কনক্লুশনের হিন্দি সংস্করণ ও সানি দেওলের গদর ২-এর ব্যবসা পেরিয়ে এই মাইলফলক অর্জন করেছে ‘স্ত্রী ২’।

    রোববার রাতেই বন্ধুদের সঙ্গে শ্রদ্ধা সেলিব্রেট করেছেন এই সাফল্য। তাদের সবার পরনে ছিল ম্যাচিং লাল পোশাক। শ্রদ্ধাকে সোনালি ব্রেসলেট পরে দেখা যায় এবং চারদিক ছিল লাল বেলুন নিয়ে সাজানো। তিনি তার বন্ধুদের সঙ্গে একটি কেকও কাটেন, আর কেকের উপরে লেখা ছিল ‘রেকর্ড ব্রেকিং স্ত্রী’।

    ‘স্ত্রী ২’- ছবিতে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তামান্না ভাটিয়া। এটি প্রযোজনা করেছে ম্যাডক ফিল্মস এবং লিখেছেন নীরেন ভাট।

    স্পোর্টস ডেস্ক

  • ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি

    আবারও ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানের ছবি। ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর ভারতে নিষিদ্ধ হয়ে যান পাক অভিনেতা ও শিল্পীরা। অবশেষে সেই জট খুলতে চলেছে। পাক অভিনেতা ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত ‘মওলা জাট’ মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। এই ছবিটি পাকিস্তানে মুক্তি পায় ২০২২ সালে। ছবির পরিচালক বিলাল লশারি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন— ‘মওলা জাট’ ভারতেও মুক্তি পাচ্ছে।
    ‘মওলা জাট’ ছবির পোস্টার শেয়ার করে পরিচালক বিলাল লিখেছেন— আগামী ২ অক্টোবর এ ছবিটি ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে। দুবছর হয়ে যাওয়ার পরও সপ্তাহান্তে পাকিস্তানের প্রেক্ষাগৃহ ভরিয়ে তুলছে এ ছবি। এ ছবি ভারতের পাঞ্জাবের দর্শকরা দেখবেন। আমরা উদ্গ্রীব হয়ে আছি।
    একই পোস্ট শেয়ার করে নেন অভিনেতা ফাওয়াদ ও অভিনেত্রী মাহিরা খানও। ভারতে এ দুই পাক-তারকার অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছেন। তাই এ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তারা উচ্ছ্বসিত। প্রায় ১০ বছর পর ভারতে কোনো পাকিস্তানি ছবি মুক্তি পেতে চলেছে।
    ফাওয়াদ ও মাহিরার ধারাবাহিক ‘হামসফর’ ভারতেও বেশ জনপ্রিয় হয়েছিল। তাই এ জুটিকে বড়পর্দায় দেখতে তারাও অপেক্ষা করে আছেন। তবে নিন্দুকদের কটাক্ষেরও শিকার হচ্ছে এ ছবি। অনেকেই প্রশ্ন তুলছেন, কোন যুক্তিতে ফের পাকিস্তানের ছবি দেখানো হবে ভারতে?
    উল্লেখ্য, মাহিরা ও ফাওয়াদ দুজনই ভারতীয় ছবিতে কাজ করেছেন। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবিতে জুটি বেঁধেছিলেন মাহিরা খান। অন্যদিকে ‘কাপুরস অ্যান্ড সন্স’-এ নজর কেড়েছিলেন ফাওয়াদ খান। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে আনুশকার সঙ্গে ফাওয়াদের সমীকরণে মজেছিলেন ভারতীয় দর্শকরা। সোনম কাপুরের সঙ্গে ফাওয়াদের ‘খুবসুরত’-ও জনপ্রিয় হয়েছিল।

    বিনোদন ডেস্ক

  • এই ছবি নিয়ে আমার পরিবারে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় বয়ে গেছে: ওমর সানী

    বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমীর বেলুন ওড়ানোর ছবির জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুগতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিনেতা ওমর সানী। 

    rnrn

    মঙ্গলবার দিবাগত রাতে ওমর সানী ভ্লগ নামের একটি পেজ থেকে লাইভে এসে বিষয়টি জানান এই চিত্রনায়ক। 

    rnrn

    ‘অজানা কথা একদিন তো আসবেই আর সেদিন হচ্ছে আজকে। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না’- এমন ক্যাপশন দিয়ে ভিডিও বার্তায় বিএনপির একটি অনুষ্ঠানে মৌসুমীর উপস্থিত থাকার সেই দুটি ছবি তুলে ধরেন ওমর সানী।

    rnrn

    পরে ওমর সানী বলেন, ‘যে ছবিটা দেখলেন, এই ছবিটা বহু বহু বছর আগের। ছবিটা নিয়ে আমার পরিবারে একটা প্রলয়ংকারী ঘূর্ণিঝড় গেছে। আমাদের চলচ্চিত্রের কিছু অসাধু মানুষ শিল্পী সমিতি বা যেকোনো জায়গা থেকে হোক, দুই-একজন তখনকার প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই কাজটা করে যেন আমরা চলচ্চিত্রের কোনো জায়গায় অবস্থান করতে না পারি, এটা ছিল ড্যাম পলিটিক্স। এবং এই পলিটিক্সে তারা সফল হয়েছিল। ওই যে সবাই বলে, আমি একা কেন, হাজার হাজার, লাখ লাখ, কোটি কোটি মানুষ বলে—বিভৎস একটা সময় গেছে, আমি সেই সময়কালের কথা বলছি।’

    rnrn

    ওমর সানী ছবিগুলোর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন। ম্যাডাম খালেদা জিয়া তখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন। আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব, তার স্ত্রী জোবাইদা ম্যাডাম সেখানে অবস্থান করছিলেন। তো দেখেন এই পাশে কিন্তু ববিতা আপার ছবি (লিজেন্ড ববিতা আপা), অন্য পাশে দেখবেন আমাদের প্রয়াত নায়ক মান্না। ওই সময়ে আমি কক্সবাজারে থাকার কারণে এ অনুষ্ঠানে আসতে পারিনি।’ 

    rnrn

    ওমর সানী আরও বলেন, ‘আমাদের ছবি কিন্তু সবার সঙ্গে থাকতে পারে। একজন ব্রোথেল গার্লের সঙ্গে থাকতে পারে, একজন চোরের সঙ্গে থাকতে পারে, একজন ডাকাতের সঙ্গে থাকতে পারে, সবার সঙ্গেই থাকতে পারে। আমরা কিন্তু জানি না, আমার সঙ্গে দাঁড়িয়ে কোন মেয়েটা ছবি তুলছে, কোন ছেলেটা ছবি তুলছে, তার রাজনৈতিক পরিচয় কী? আমাদের জানার কথা না, কারণ আমরা শিল্পী। অনেকেই কোট করে অনেকে বলেন, আপনার সঙ্গে তো অমুকের ছবি আছে। ওই বেডা! তুই দেখছ না বেডা? আমরা একজন শিল্পী, আমাদের সঙ্গে সবার ছবি থাকতে পারে। তাই বলে আমরা কিন্তু পচে যাইনি।’

    rnrn

    ছবিগুলোর জন্য নানাভাবে হেনস্থা হওয়ার কথা জানিয়ে এই চিত্রনায়ক ভিডিও বার্তায় বলেন, ‘আজকে যে ঝড় আমি ওমর সানী ফেস করেছি, মাত্রই হেঁটে আসছি, প্রচুর ঘামছি- আর এই কথাগুলো বলতে গিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছি। ঘাম ছুটছে আমার শরীরে। সেই বিভৎস ঘটনা বহু বছর পরে আপনাদের জানালাম, আপনাদের বিচার দিইনি। বিচার তো আল্লাহ করবেন। যারা এগুলো করেছে, তাদের বিচার হয়েছে এবং আরও সুন্দর বিচার হওয়ার অপেক্ষায় থাকলাম।’

    বিনোদন ডেস্ক