Tag: চুরি

  • চুরি ও মারধর মামলার পর পালটা মামলা নায়িকা ববির

    পালটা মামলা দিয়েছেন ‘ময়ূরাক্ষী’ সিনেমার নায়িকা ইয়ামিন হক ববিও। এর আগে ববিসহ দুজনের বিরুদ্ধে হত্যার উদ্দেশে চুরি, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে গুলশান থানায় মামলা হয়। সেখানে ববির সহযোগী মির্জা আবুল বাশারকে ১ নম্বর এবং ববিকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এ ঘটনায়ই পালটা মালা দেন তারা।

    rnrn

    মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আনোয়ার হোসাইন বলেন, গুলশানের ২ নম্বরে ১১৩ নম্বর সড়কে ওয়াইএন সেন্টারের ‘ভুবন’ নামের একটি রোস্তোরাঁ ব্যবসাকে কেন্দ্র করে এই মামলা ও পালটা মামলা হয়েছে।

    rnrn

    গুলশান থানার এসআই জানান, ওয়াইএন সেন্টারের ‘ভুবন’ নামের রোস্তোরাঁ ফ্লোরের মালিক শাহিনা ইয়াসমিন, তার ছেলে জাওয়ান আল মামুনসহ ৭ জন ও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ববি ও বাশার এ পালটা মামলা করেন।

    rnrn

    তিনি বলেন, গত ২৩ জুন ববির সহযোগী মির্জা আবুল বাশারকে (৩৪) এক নম্বর এবং ববিকে দ্বিতীয় আসামি করে গুলশান থানায় একটি মামলা হয়েছে। গুলশানের ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা বাদী হয়ে এ মামলা করেন।

    rnrn

    এসআই আনোয়ার হোসাইন বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা যাবে না, যেহেতু এটি তদন্তাধীন।

    rnrn

    ওয়াইএন সেন্টারের এজিএম সাকিবের করা মামলায় বলা হয়েছে, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। এ ঘটনায় ওয়াইএন সেন্টারের ক্ষতির পরিমাণ দেড় লাখ টাকা ও চোরাই এক লাখ টাকা যা এখনো উদ্ধার হয়নি।

    rnrn

    এসব নিয়ে কথা বলতে নায়িকা ববির মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। তবে বাশার বলেন, ববি এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

    rnrn

    ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা বলেন, তাদের কাছ থেকে আমান উল্লাহ আমান নামের এক ব্যক্তি ‘ভুবন’ নামের একটি রেস্তোরাঁ ভাড়া নেন। আমান পরে ওই ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে ববি ও বাশারও যুক্ত করেন।

    rnrn

    আমান বলেন, আমরা পোষাতে না পেরে মূলত রেস্তোরাঁটি ছেড়ে দিতে চাই। তখন ববি ও বাশারের সঙ্গে রেস্তোরাঁর আসবাবপত্রসহ অন্যান্য বাবদে ৫৫ লাখ টাকার দাম ঠিক করা হয়। সবকিছু তারা কিনে নেন। এরপর ববি ও বাশার ২৫ লাখ ও ১৫ লাখ টাকার দুটো চেক দেন এবং আরও ১৫ লাখ টাকা দেবেন বলে জানান। কিন্তু তাদের কাছ থেকে পাওয়া দুটো চেকই ডিজঅনার হয়। ফলে আমরা কোনো টাকা পাইনি।

    rnrn

    ওয়াইএন সেন্টারের এজিএম মুহাম্মাদ সাকিব উদ্দোজা বলেন, রেস্তোরাঁর ভাড়া বকেয়া থাকার কারণে আমানের কাছে ভাড়া চাইলে আমান একসময় আমাদের তৃতীয় পক্ষের কাছ থেকে ভাড়া নিতে বলে এবং জানায় যে এরপর থেকে ববি ও বাশার এটি পরিচালনা করবে।

    rnrn

    সাকিব অভিযোগ করেন, আমরা এক মাসের ভাড়া হিসেবে মে মাসের আড়াই লাখ টাকা পেয়েছি ববি ও বাশারের কাছ থেকে। আড়াই লাখ টাকার যে রশিদ তাদের দিয়েছিলাম, সেটি নকল করে একই রশিদ নম্বরে তারা ৭ লাখ টাকার আরেকটি ভুয়া রশিদ তৈরি করে। যেখানে লেখা ছিল ওয়াইএনসি কর্তৃপক্ষ আরও সাত লাখ টাকা বুঝে পেয়েছে। এটি মিথ্যা, আমরা বুঝতে পারি ববি ও বাশার লোক ভালো না।

    rnrn

    ওই ফ্লোরের মালিকের অনুমতি নিয়ে আমান গত ২৩ জুন রেস্তোরাঁ তালাবন্ধ করে দেন সাকিব।

    rnrn

    তিনি বলেন, নতুন তালা লাগানোর পর বাশার গাড়ি নিয়ে ফটক ভাঙে। ভেতরে এসে ম্যানেজার জয়নালসহ আমাদের লোকদের ভয়ভীতি দেখায়। অনেকের গায়েও হাত দেয়।

    rnrn

    সাকিব বলেন, ববি আমাকে থাপ্পড় মারে এবং বাশার আমাকে ঘুষি মারে। বাশারের হাতে আংটি ছিল, এতে আমি রক্তাক্ত হই। বুঝতে পারি যে পেশীশক্তি খাটিয়ে রেস্তোরাঁ দখল করতে চায় বাশার। 

    rnrn

    তিনি বলেন, তখন আমরা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা নিয়েছি। পুলিশ আসার পরে আমরা মামলা করেছি।

    বিনোদন ডেস্ক

  • ব্যারিস্টার সুমনের অনুষ্ঠানে আইফোন চুরি, মুখ খুললেন তাসরিফ 

    হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের আমন্ত্রণে গত ৩ ফেব্রুয়ারি জেলার চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাসরিফ খান। অনুষ্ঠানে গিয়ে নিজের আইফোন হারিয়ে ফেলেন এ গায়ক।

    তরুণ এ গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল। তখন তার পকেট থেকে কেউ একজন মোবাইল ফোনটি কৌশলে নিয়ে নেয়। এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন।

    আরও পড়ুন: 

    এদিকে ফোন হারানোর ঘটনায় এ কদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে কথা বললেন গায়ক তাসরিফ। ফোনটি হারানোয় তার যে বিশাল ক্ষতি হয়েছে, সেটি জানিয়েছেন তিনি।

    মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তাসরিফ লেখেন, যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেল সে জানেও না আমার কত বড় ক্ষতি করল! আমার কোনো ব্যাকআপ দেওয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল ওই ফোনটায়।

    ফোনটির গুরুত্ব তুলে ধরে তিনি আরও লিখেছেন, অনেক নতুন গানের লিরিক ছিল। অন্তত ১০টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোডের জন্য। আমার সব ট্যুরের ছবি ছিল। সব গুরুত্বপূর্ণ নম্বর ছিল। সব কিছু গেল! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না। যাই হোক আল্লাহ তার হেদায়াত করুক।

    প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত ‘কুঁড়েঘর’ গানের দলের তরুণ কণ্ঠশিল্পী তাসরিফ খান। ২০২২ সালে সিলেটের বন্যাদুর্গত বিপর্যস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। 

    পরে মানবিক মানুষদের সহায়তায় কোটি টাকার বেশি ফান্ড সংগ্রহ করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলোচনা ও প্রশংসায় ভাসেন তাসরিফ।
     

    বিনোদন ডেস্ক

  • কণ্ঠশিল্পী ন্যান্সির পুরস্কার চুরির মামলার প্রতিবেদন ১৬ নভেম্বর

    কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলঙ্কার চুরির মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ১৬ নভেম্বর ধার্য করেছেন আদালত।

    মঙ্গলবার (১০ অক্টোবর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

    মামলার অভিযোগ থেকে জানা গেছে, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল তাহমিনাকে বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল তারা বাসার কাউকে না জানিয়ে চলে যায়। ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

    এদিকে, গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুইটি সোনার চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলঙ্কার নেই। যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

    আদালত প্রতিবেদক

  • এফডিসি থেকে ফারিণের আইফোন চুরি, থানায় জিডি

    অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। ফারিণ এরইমধ্যে ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

    বুধবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ঘটেছে ঘটনাটি।

    তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।’

    আরও পড়ুন:

    এফডিসিতে কাজল আরেফিন অমির পরিচালনায় ‘অসময়’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ফারিণ। সিরিজটির সংশ্লিষ্টরা জানান, বিকাল আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ।

    সংবাদকর্মীদের সঙ্গে কথা শেষে ফারিণ খেয়াল করেন প্রোডাকশন বয় সেজে থাকা ছেলেটি নেই। সেইসঙ্গে সাধের আইফোন ১৪ প্রোও নেই। এর পরই আইনের দ্বারস্থ হন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ন্যান্সির পুরস্কার চুরি মামলার প্রতিবেদন অক্টোবরে

    কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন পিছিয়ে আগামী ১০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

    বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

    মামলার অভিযোগ থেকে জানা গেছে, তাহমিনা ও রিপা ন্যান্সির বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। শাকিল তাহমিনাকে বাসা থেকে নিতে আসত। গত ৫ এপ্রিল তারা বাসার কাউকে না জানিয়ে চলে যায়। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপা বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।

    এদিকে গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি সোনার চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই; যার মূল্য তিন লাখ ২১ হাজার টাকা।

    এ ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি বাদী হয়ে তিনজনকে আসামি করে গুলশান থানায় মামলা করেন।

    আদালত প্রতিবেদক

  • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র

    ২০১৬ সালে হ্যাকিংয়ের কবলে পড়ে বাংলাদেশ ব্যাংক। তাতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা হাতিয়ে নেয় ৮১ মিলিয়ন ডলার। তবে হ্যাকারদের সামান্য একটি ভুল টাইপের কারণে আরও বেশি অর্থ চুরি যাওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক। 

    rnrn

    বিস্ময়কর গল্পটি এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘বিলিয়ন ডলার হাইস্ট’ শিরোনামের একটি তথ্যচিত্র। 

    rnrn

    যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ১৫ আগস্ট তথ্যচিত্রটি মুক্তি পাবে। 

    rnrn

    ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট থেকে তৈরি ও পরিচালক ড্যানিয়েল গর্ডনের নির্মিত আসন্ন ‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রটি মনে করিয়ে দেয় ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল। এ ঘটনার পর বিশ্বের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কী পরিমাণ সতর্ক হয়ে উঠেছিলেন, সেটিও মনে করিয়ে দেয় এই তথ্যচিত্র।

    rnrn

    এটির ট্রেলারে দেখা গেছে, একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষাও পায় বাংলাদেশ ব্যাংক। 

    rnrn

    কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয় তা ‘বিলিয়ন ডলার হাইস্ট’-এ উঠে এসেছে। এ সিস্টেম ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডলার চুরি করা হয়।

    rnrn

    তথ্যচিত্রে বিভিন্ন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সঙ্গে একাধিক সাক্ষাৎকার রয়েছে। যেখানে দেখানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সাইবার ক্রাইম কতটা পরিশীলিত এবং প্রচলিত হয়ে উঠেছে। 

    rnrn

    বলা হয়েছে, সমন্বিত সাইবার আক্রমণগুলো মানবতার জন্য একই ধরনের হুমকি তৈরি করে; যেমনটা করে থাকে মহামারি, গণবিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। 
    rn 

    যুগান্তর ডেস্ক

  • ইতালিতে শিল্পা, বাড়িতে চুরি

    স্বামী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাতে ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেই সুযোগে তার বাড়িতে ঘটেছে চুরির ঘটনা। গত সপ্তাহে শিল্পার মুম্বাইয়ের জুহুর বাড়িতে ঢুকে বেশ কিছু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় জুহু থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার দুই ব্যক্তিকে গ্রেফতারও করেছে মুম্বাই পুলিশ।

    rnrn

    জুহু থানা পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তি আপাতত পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

    rnrn

    সম্প্রতি ৪৮ বছরে পা দিয়েছেন শিল্পা শেঠি। ৫০ ছুঁই ছুঁই শিল্পার সৌন্দর্য হার মানাবে যে কোনো তরুণীকেও। জন্মদিন উদযাপন করতে ইতালিতে রয়েছেন বলিউড অভিনেত্রী। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন শিল্পা।

    rnrn

    এদিকে দীর্ঘ ১৪ বছর পর ২০২১-এ ‘হাঙ্গামা টু’ দিয়ে অভিনয় দুনিয়ায় কামব্যাক করেছেন শিল্পা। এর পর ২০২২-এ ‘নিকম্মা’ সিনেমাতে দেখা যায় তাকে।

    rnrn

    খুব শিগগিরই রোহিত শেঠির ওটিটি প্রজেক্ট ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে এই অভিনেত্রীকে। এতে তার সঙ্গে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়ের মতো অভিনেতারা। এ ছাড়া সোনাই যোশীর ‘সুখী’তেও দেখা যাবে শিল্পাকে।

    rnrn

    ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন শিল্পা। পরবর্তীকালে ‘ফির মিলেঙ্গে’, ‘ধরকন’ সহ বহু হিট সিনেমাতে অভিনয় করেছেন তিনি। হলিউড শো ‘সেলিব্রিটি বিগ ব্রাদার’ জেতার পর বিদেশেও পরিচিতি পান শিল্পা।

    বিনোদন ডেস্ক

  • এআর রহমানের বিরুদ্ধে চুরির অভিযোগ

    অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের সময়টা ভালো যাচ্ছে না। দিন কয়েক আগে পুনেতে মাঝপথে তার কনসার্ট বন্ধ করে দেয় পুলিশ। এবার তার বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনলেন দিল্লির শিল্পী উস্তাদ ওয়াসিফুদ্দিন থাগর। 

    ওয়াসিফুদ্দিনের দাবি, তার বাবা-চাচার সুর নকল করেছেন এআর রহমান। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রায় অভিনীত ‘পোন্নিইন সেলভান ২’। মুক্তির পর এ পর্যন্ত ছবিটি ঘরে তুলেছে প্রায় ২৫০ কোটি রুপি। 

    এই সিনেমার সংগীতায়োজনের দায়িত্ব ছিল এ আর রহমানের কাঁধে। সিনেমার ‘বীরা রাজা বীরা’ গানের সুর নিয়ে অভিযোগ ওয়াসিফুদ্দিনের। তিনি জানান, এই গানের সুর আর তার বাবা-চাচার শিব বন্দনার সুর এক, শুধু পরিবর্তন আনা হয়েছে গানের পরিবেশনে।

    ওয়াসিফুদ্দিন এই অভিযোগ এনে পুলিশের কাছে যাননি। তিনি চিঠি লিখেছেন কণ্ঠশিল্পীর কাছে। চিঠিতে তিনি জানিয়েছেন, এই সুর ব্যবহারের জন্য আমার পরিবার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল এ আর রহমানের। অনুমতি চাইলে আমি অনুমতি দিতাম, কিন্তু তা তারা করেননি। অভিযোগটি নিয়ে এ আর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

    তবে তার এই অভিযোগের জবাব দিয়েছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মাদ্রাজ টকিজ। তারা বলছেন, ওয়াসিফুদ্দিনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি সস্তা প্রচার ও টাকার জন্য এই ধরনের অপপ্রচার করছেন। নির্মাতারা বলছেন— ‘বীরা বীরা’ গানটি ত্রয়োদশ শতাব্দীর নারায়ণ পণ্ডিতাচারিয়ানের কম্পোজিশন থেকে নিয়েছেন। গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে মণি রত্নম পরিচালিত ছবিটি।

    বিনোদন ডেস্ক

  • ন্যান্সির বাসায় চুরি: গৃহকর্মী তাহমিনা ও তার স্বামী কারাগারে

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক এবং জুয়েলারি চুরির মামলায় গৃহকর্মী তাহমিনা ও তার স্বামী শাকিলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

    rnrn

    এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম বৃহস্পতিবার এ আদেশ দেন। 

    rnrn

    ওই দিন গৃহকর্মী তাহমিনা ও তার স্বামী শাকিলকে আদালতে হাজির করে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) ছাদেক মিয়া। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে আগামী ২ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

    rnrn

    মামলার অভিযোগে ন্যান্সি উল্লেখ করেন, তার বাসায় গৃহপরিচারিকার কাজ করেন তাহমিনা ও রিপা। শাকিল তাহমিনাকে প্রায়ই বাসা থেকে নিতে আসতেন। গত ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে তারা চলে যান। তারও আগে গত ২৬ ফেব্রুয়ারি গৃহকর্মী রিপা কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে চলে যান। গত ১৮ এপ্রিল ন্যান্সি দেখতে পান আলমারিতে তার দুটি চেইন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ডায়মন্ডের লকেটসহ অনেক অলংকার নেই। যার মূল্য প্রায় তিন লাখ ২১ হাজার টাকা। 

    rnrn

    এ ঘটনায় ন্যান্সির ভাই শাহরিয়ার আমান সানি গুলশান থানায় মামলা করেন।

    rnrn

    এ বিষয়ে ন্যান্সি জানান, গত ১৭ এপ্রিল বাসার ওয়ারড্রব পরিষ্কার করতে গিয়ে চুরির বিষয়ে টের পান। কারণ সেখানে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক এবং আরও কিছু জুয়েলারি খুঁজে পাননি তিনি। এ ঘটনায় ২৬ এপ্রিল রাজধানীর গুলশান থানায় লিখিত অভিযোগ দেন এ গায়িকা। অভিযোগে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেছেন নিজ বাসার দুই গৃহকর্মীর নাম।  ন্যান্সি বলেন, ‘আমি বাসার দুই গৃহকর্মীকে সন্দেহ করছি। দুজনই খুব অস্বাভাবিক কারণ দেখিয়ে কাজ ছেড়ে চলে গেছেন। শুরুতে চুরির ঘটনাটি পুলিশের কাছে মৌখিকভাবে জানাই। তারা এসে সহজে বিষয়টির সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু সন্দেহভাজনরা অস্বীকার করায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়।

    যুগান্তর প্রতিবেদন

  • ফল চুরি করতে গিয়ে মার খেয়েছিলেন সালমান খান!

    বলিউডের অন্যতম তারকা হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন সালমন খান। বাবা বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খান, কিন্তু ছোট থেকেই বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন না সালমান। চার ভাইবোন মিলে থাকতেন এক কামরার ঘরে। 

    rnrn

    সম্প্রতি তার আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রচারে এসে ছোটবেলার গল্প শোনালেন সালমান। জানালেন, শৈশব-কৈশোরের কীর্তির কথা।

    rnrn

    সালমান বড় হচ্ছেন যখন, তার বাড়িতে পর্যাপ্ত খাবার থাকত না । সেই কারণেই প্রতিবেশীর বাগান থেকে ফল চুরি করতেন।

    rnrn

    কপিল শর্মার অনুষ্ঠানে ছবির প্রচারে এসেছিলেন অভিনেতা। অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে মজার আড্ডা জমিয়েছিলেন কপিল। কমলা পোশাক পরে এসেছিলেন পূজা। কপিল ঠাট্টা করে তাকে ‘অরেঞ্জ কুলফি’ বলে সম্বোধন করতেই সালমান বলেন, ‘একসময় প্রচুর খেয়েছি। এখনও গলা বসে রয়েছে।’

    rnrn

    সালমান জানান, তাদের বড় হয়ে ওঠার সময় রাস্তাঘাটে প্রচুর ফল এবং আইসক্রিম পাওয়া যেত। সেগুলো জন্য তিনি মারও খেয়েছেন। 

    rnrn

    তিনি বলেন, ‘যখন বড় হচ্ছি, বাড়িতে অনেক সময় বেশি খাবারদাবার থাকত না। আমি প্রতিবেশীর বাগান থেকে ফল পাড়তে যেতাম। এ জন্য প্রতিবেশীদের হাতে মারধরও খেয়েছি।’

    rnrn

    ‘পাঠান’-এ অতিথি চরিত্রেই দর্শকের ভালোবাসা পেয়েছেন অভিনেতা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাজকীয় প্রত্যাবর্তন ঘটবে সালমানের, এমনটাই আশা অনুরাগীদের। 

    rnrn

    ছবিতে রয়েছেন পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, ভেঙ্কটেশ ডগ্গুবতী, পলক তিওয়ারি প্রমুখ। আগামী ২১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি।

    rnrn

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

    যুগান্তর ডেস্ক