Tag: চিৎকার

  • ভিডিও ভাইরাল, চিৎকার করছেন অভিনেত্রী

    টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় চিৎকার করছেন ‘তুফান’ ছবিতে শাকিব খানের সঙ্গে কাজ করে ‘দুষ্টু কোকিল’ খ্যাতি পাওয়া এই অভিনেত্রী।

    ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে-মধ্যেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে।

    মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিনজনকে নিয়েই সময় কাটে নায়িকার। মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন।

    বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত-বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।

    এরপর ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি।

    সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্‍কার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে পালাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনো লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।

    বিনোদন ডেস্ক

  • জায়েদ খান মঞ্চে উঠতেই ‘ভুয়া’ বলে দর্শকের চিৎকার, যা করলেন অভিনেতা

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে ট্রলের শিকার হলেন আলোচিত ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হাস্যরসের শিকার হলেন এ অভিনেতা। তিনি যখন মঞ্চে পারফর্ম করতে উঠেন, তখন দর্শকরা তাকে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন।

    রোববার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। সেখানে এ ঘটনা ঘটে। 

    ওই অনুষ্ঠানে ঢাকা থেকে যাওয়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, চিরকুট ব্যান্ডের শিল্পী সুমী, তাহসান ও জেমসসহ একঝাঁক তারকা শিল্পী অংশ নেন।

    অনুষ্ঠানটি হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। শুরুতে দর্শকের মাঝে উচ্ছ্বাস দেখা গেলেও শেষভাগে এসে বিরক্ত হয়ে পড়েন তারা। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম মঞ্চে জায়েদ খানকে আহ্বান করলে তাকে শত শত দর্শক ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন।

    দর্শকের উত্তেজনার মাঝে আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাড়িতে অতিথি আসলে তাকে সম্মান করতে হয়। আমরা নিশ্চয়ই সেটা করব।

    এরপর অনুষ্ঠানে নবাগত নায়িকা প্রিয়ামনিকে নিয়ে মঞ্চে আসেন জায়েদ খান। তারপর দর্শকরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ তাতে পাত্তা না দিয়ে নৃত্যের পরিবর্তে একটি গানের কয়েক লাইন গাওয়ার পর মঞ্চ থেকে চলে যান।

    জানা গেছে, আগামী ১ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। এই পর্বেও ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশগ্রহণ করবেন।

    বিনোদন ডেস্ক

  • ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার মিমির, এগিয়ে এলো যারা (ভিডিও)

    কিছু দিন আগেই বাজে এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। ফ্রান্স থেকে ছুটি কাটিয়ে ফেরার পথে বিমান সংস্থা থেকে দেওয়া খাবারে হঠাৎ চুল পান তিনি।

    পরে সেই খাবারের প্লেটের ছবি শেয়ার করেন তিনি। পরে মিমির সেই ‘চুলকাণ্ড’ নিয়ে মুখ অভিনেত্রী তথা বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীর তোপের শিকারও হন তিনি। 

    এই বাজে অভিজ্ঞতার মধ্যেও সবই সামলাতে হচ্ছে নায়িকাকে। কখনো রাজনীতির মাঠ, আবার কখনো লাইট-ক্যামেরা-অ্যাকশনের কাজ। কিন্তু এবার যেন সরাসরি তার ওপর হামলা! এ দেখেই এগিয়ে আসে দেহরক্ষী দুই কুকুর।

    মিমি সোশ্যালে একটি ভিডিও আপলোড করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘মায়ের দেহরক্ষী’। 

    ভিডিওতে দেখা যায়, মায়ের কোলে শুয়ে আছেন অভিনেত্রী। এ সময় বিপদে পড়লে দুই পোষা কুকুর কী করে তা দেখার জন্য ‘বাঁচাও বাঁচাও’ করে চিৎকার শুরু করেন নায়িকা।

    চিৎকার শুনে বিপদের আঁচ বুঝতে পারে টালি তারকার দুই কুকুর। তাই তো রক্ষা করার জন্য ছুটে যায় কুকুর ল্যাব ও হাস্কি। আর তা দেখে হাসির রোল পড়ে যায় মিমির।

    বিনোদন ডেস্ক