Tag: চাহাত খান্না

  • ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রীকে আইনি নোটিস সেই সুকেশের

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির। এবার সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে টেলি অভিনেত্রী চাহাত খান্নারও। 

    rnrn

    তার দাবি, তিনিও সুকেশের ফাঁদে পা দিয়েছিলেন। মিথ্যার জালে জড়ানো হয়েছিল তাকে। তিহার জেলে সুকেশের সঙ্গে দেখা করতে একপ্রকার বাধ্য হয়েই গিয়েছিলেন। 

    rnrn

    এবার এক ধাপ এগিয়ে চাহাতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন সুকেশ। ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে চাহাতকে আইনি নোটিস পাঠিয়েছেন তিনি।  

    rnrn

    সুকেশের আইনজীবী অন্তত মালিক জানিয়েছেন, চাহাত তার মন্তব্যে সুকেশর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।

    rnrn

    কয়েক দিন আগে অভিনেত্রী চাহাত খান্না জানান, তিহাড় জেলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুকেশ। দিল্লির পাতিয়ালা কোর্টে সম্প্রতি এই জবানবন্দি নথিভুক্ত করেন তিনি। 

    rnrn

    এদিকে সুকেশের দাবি, সম্পূর্ণ ভুল কথা বলছেন চাহাত। ‘বিবাহিত বা সন্তানের মা, এমন নারীর প্রতি আমার কোনো উৎসাহ বা আকর্ষণ নেই, আমি ওদের মতো গোল্ড ডিগার নই,’ বক্তব্য সুকেশের। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল শুধু মাত্র কাজের সূত্রেই।

    rnrn

    এর ভিত্তিতেই সুকেশের আইনজীবী এক সপ্তাহ সময় দিয়েছেন চাহাতকে। অবিলম্বে সব বক্তব্য প্রত্যাহার করতে হবে, না হলে অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন সুকেশ।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সুকেশের ফাঁদে পা দিয়েছিলেন চাহাত খান্নাও

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফতেহির। এবার সুকেশের সঙ্গে নাম জড়াল আরও এক অভিনেত্রীর। আর ইনি হলেন টেলি অভিনেত্রী চাহাত খান্না। 

    rnrn

    তার দাবি, তিনিও সুকেশের ফাঁদে পা দিয়েছিলেন। মিথ্যার জালে জড়ানো হয়েছিল তাকে। তিহার জেলে সুকেশের সঙ্গে দেখা করতে একপ্রকার বাধ্য হয়েই গিয়েছিলেন। 

    rnrn

    দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে এমনই বক্তব্য দিয়েছেন চাহাত। তার কথায়, সুকেশকে তিনি জানতেন একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় টিভি চ্যানেলের মালিক হিসাবে, জানতেন প্রয়াত জয়ললিতার ভাগ্নে হিসাবে।

    rnrn

    চাহাত জানান, ঘটনাটা ২০১৮ সালের, তিনি দিল্লির একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। মুম্বাই বিমানবন্দরে অ্যাঞ্জেল খান নামে এক নারীর সঙ্গে তার দেখা হলে বলেন, তিনিও যাচ্ছেন ওই একই স্কুলে। এর পর বিমানবন্দর থেকে নেমে তারা একই গাড়িতে ওঠেন। মাঝে অ্যাঞ্জেল বলেন, এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না, অন্য গাড়ি নিতে হবে। এর পর অন্য একটি গাড়িতে তারা যাত্রা শুরু করেন। স্কুলে নয়, তিহার জেলে এসেছেন।  তখনই বুঝে যান তিনি ফেঁসে গেছেন। তিহার জেলের একটা ঘরে আমায় নিয়ে যাওয়া হয়, সেখানে ল্যাপটপ, ঘড়িসহ নানান বিলাসবহুল জিনিস।

    rnrn

    চাহাতের দাবিমতো সুকেশের সহকারী পিঙ্কি ইরানির সঙ্গে অ্যাঞ্জেল খানের যোগাযোগ ছিল। চাহাতের কথায়, সেখানে শেখর রেড্ডি নামে এক ব্যক্তি তাদের সঙ্গে দেখা করেন, অ্যাঞ্জেল একপ্রকার তার কোলে বসে তাকে চুম্বন করতে থাকেন, যা দেখে রীতিমতো ভয় পেয়ে পালাতে চাইলে অ্যাঞ্জেল তাকে আটকে দেন। জানান তিনি তার বন্ধু। এর পর মুম্বাই ফিরে ক্রমাগত ফোনে হুমকি পেতে থাকেন। যদিও অ্যাঞ্জেল তাকে ব্লক করে দিয়েছিলেন। 

    rnrn

    এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি হুমকি দিয়ে বলেন, ১০ লাখ টাকা না দিলে তার তিহার জেলের ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত তিন লাখ টাকায় রফা হয়। যে টাকা দিতে আমি বাবার থেকে এক লাখ টাকা ধার করি। যদিও তারা কারা, তা এখনো পর্যন্ত জানি না। 

    rnrn

    চাহাত জানান, সুকেশ প্রায়ই তাকে আন্তর্জাতিক নম্বর থেকে ফোন করত, আমাকে বিয়ের প্রস্তাব দিত, প্রশ্ন করত কিছু প্রয়োজন কিনা।  সুকেশ বিয়ের প্রস্তাব দেওয়ার পর 'আমি চিৎকার করে বলেছিলাম— আমি বিবাহিত এবং আমার দুটি সন্তান আছে। কিন্তু সুকেশ বলেছিলেন যে, আমার স্বামী আমার জন্য সঠিক মানুষ নন এবং তিনি আমার সন্তানদের বাবা হবেন। এসব কথায় এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যে আমি কাঁদতে লাগলাম। 

    rnrn

    চাহাত জানান, এ ঘটনা ঘটেছিল ইডি এই মামলায় তাকে ডেকে পাঠানোর বহু আগে। 

    rnrn

    প্রসঙ্গত ২০০ কোটির আর্থিক তছরুপের মামলার পরবর্তী শুনানির দিন ১৫ ফেব্রুয়ারি রাখা হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিন-নোরার পর এবার জড়াল আরেক অভিনেত্রীর নাম

    সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর এবার আলোচনায় এসেছে আরেক বলিউড অভিনেত্রীর নাম।

    rnrn

    সম্প্রতি সুকেশ চন্দ্রশেখরের মামলায় জ্যাকুলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির পর জবানবন্দি রেকর্ড করা হয়েছে চাহাত খান্নার। এই অভিনেত্রী বলিউডে অভিনয় করলেও ছোটপর্দায় বেশ জনপ্রিয়। 

    rnrn

    ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, চাহাত খান্নাকে দুই লাখ রুপি এবং দামি ব্র্যান্ডের ঘড়ি উপহার দেওয়ার অভিযোগ উঠেছে। এ মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য চাহাতের জবানবন্দি রেকর্ড করা হয়।

    rnrn

    বিভিন্ন সূত্রে জানা গেছে, সুকেশ চন্দ্রশেখরের হয়ে তার ঘনিষ্ঠ পিঙ্কি ইরানি যোগাযোগ করতেন মডেল ও অভিনেত্রীদের সঙ্গে। তাদের সুকেশের সঙ্গে দেখা করার কথা বলতেন কিংবা ফোনে কথা বলার প্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ওই অভিনেত্রী ও মডেলদের দামি দামি উপহারও পাঠাতেন।

    বিনোদন ডেস্ক