Tag: ঘোষণা

  • আন্দোলন সমর্থন করে যে ঘোষণা দিলেন দেব

    তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড অভিনেতা দীপক অধিকারী দেব এ মুহূর্তে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিদেশে অবস্থান করছেন। এদিকে আরজি করকাণ্ডে রাজ্যে তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে কোনো কথা বলেননি দেব। সামাজিকমাধ্যমেও কোনো বক্তব্য মেলেনি তার। বিষয়টি কি তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতা এড়িয়ে গেলেন? নাকি নীরব থাকাটাই শ্রেয় মনে করলেন— এমন প্রশ্ন যখন বিনোদন দুনিয়া এবং রাজনৈতিক মহলে ঘুরছে, তখনই সামাজিকমাধ্যমে বার্তা দিলেন দেব। 

    সংঘবদ্ধভাবে আরজি করকাণ্ডের প্রতিবাদ জানালেন তিনি। একই সঙ্গে পিছিয়ে দিলেন তার পুজোর ছবি ‘খাদান’ মুক্তির তারিখও।

    এ মুহূর্তে বান্ধবীকে নিয়ে বালির দেশে বেড়াতে গেছেন অভিনেতা। সেখান থেকেই সামাজিকমাধ্যমে দেব জানান, ১৪ আগস্ট তার আগামী ছবির ঝলক মুক্তি পাওয়ার কথা। কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু কেন্দ্র করে। আর স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আরজি করকাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাত দখল করবেন মেয়েরা। সব মিলিয়ে দেব সম্ভবত তাই তার ঝলক মুক্তির দিনক্ষণও বদলে ফেললেন।

    সামাজিকমাধ্যমে দেব লিখেছেন— বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রাখা হয়েছে। আরজি করকাণ্ডে তরুণী মৃত চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা। 

    তিনি আরও লিখেছেন— বাকিদের মতো তার এবং তার দলেরও একমাত্র লক্ষ্য— মৃত তরুণী ও তার পরিবার যেন ন্যায্যবিচার পায়। অভিযুক্ত যেন কড়া শাস্তি পায়। তিনি এবং টিম ‘খাদান’ মৃতের পরিবারের পাশে রয়েছেন— এ কথাও জানাতে ভোলেননি দেব। সামাজিকমাধ্যমে বার্তা শেয়ার করে নেওয়ার পরই তৃণমূল সংসদ সদস্য ও অভিনেতাকে তার ভক্ত-অনুরাগীরা অভিনন্দন জানিয়েছেন। তারা মন্তব্যের ঘরে লিখেছেন— এ জন্যই তাদের প্রিয় নায়ককে এত ভালোবাসেন তারা।

    বিনোদন ডেস্ক

  • ঈদের দিন যে ঘোষণা দিলেন সালমান খান

    প্রতি বছর ঈদ উৎসব বলিউড সুপারস্টার সালমান খানের ছবির রঙয়ে রঙিন থাকত ভক্তদের। এবার ব্যতিক্রম। কেননা এই ঈদে প্রেক্ষাগৃহে নেই ভাইজান। তবে নিরাশ করলেন না অনুরাগীদের। খুশির কিছুটা আঁচ দিলেন এদিন নতুন সিনেমার ঘোষণা দিয়ে। 

    নিজের সামাজিকমাধ্যমে সালমান লিখেছেন, এবারের ইদে অক্ষয়-টাইগারের বড়ে মিঞা ছোটে মিঞা এবং অজয়ের ময়দান দেখুন। পরের বছর সিকান্দারকে দেখবেন।

    এতে স্পষ্ট যে এবারের ঈদে নয়, পরের ঈদে তিনি ফিরে আসছেন। ফিরছেন নতুন অবতারে। ভাইজানের দেওয়া তথ্য অনুযায়ী তার নতুন ছবির নাম ‘সিকান্দার।’ ছবির পরিচালক এ আর মুরুগাদোস।

    গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সলমনের ‘টাইগার ৩’। ৩০০ কোটি টাকা বাজেটের ছবি মাত্র ৪৬৬ কোটি টাকার ব্যবসা করেছেন। ফলে আগামী দিনে ভাইজানের কামব্যাকের লড়াই বেশ কঠিন। 

    এদিকে অনেকদিন হলো বক্স অফিসে সাফল্য পাচ্ছেন না সালমান। এরমধ্যে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। কিন্তু সন্তুষ্ট করতে পারেনি কোনোটাই। নতুন ছবির ঘোষণা শুনে ভক্তদের প্রত্যাশা এবার বীরের বেশেই ফিরবেন প্রিয় তারকা। 

    বিনোদন ডেস্ক

  • ৪০০ কোটি বাজেটের নতুন সিনেমার ঘোষণা সালমান খানের

    নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন বলিউড ভাইজান সালমান খান। এ যাত্রায় তার সঙ্গী হয়েছেন দীর্ঘদিনের বন্ধু প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ‘কিক’ সিনেমা মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এ অভিনেতা-প্রযোজক জুটি। 

    এখনো নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন দক্ষিণ ভারতের আলোচিত পরিচালক এ আর মুরুগাদোস। সালমানের সঙ্গে এটিই হতে যাচ্ছে তার প্রথম সিনেমা। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে নতুন সিনেমাটি। 

    আরও পড়ুন: 

    বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তাই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। 

    সিনেমাটির ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, শিরোনামহীন আসন্ন এই অ্যাকশন থ্রিলার সিনেমাটির শুটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে হবে। এছাড়াও সিনেমাটির নির্মাণে  প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে।

    সিনেমার ঘোষণার দিয়ে সালমান লিখেছেন, মেধাবী পরিচালক এ আর মুরুগাদোস আর আমার বন্ধু সাজিদের এই অসাধারণ সিনেমায় যুক্ত হলাম। আমাদের এই যাত্রায় সবার ভালোবাসা ও প্রার্থনা চাই। আসছি ২০২৫ সালের ঈদে।

    গত বছর দক্ষিণি পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ দিয়ে তুমুল সাড়া ফেলেছিলেন শাহরুখ খান। সালমানও এবার ভরসা রাখলেন দক্ষিণি নির্মাতার ওপর। সালমানের এই ঘোষণার পরে বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এখনো পর্যন্ত এটিই এ বছরের সবচেয়ে বড় ঘোষণা।
     

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদ ঘোষণার পর এবার নতুন চুক্তিতে মাহি

    ঢাকাই সিনেমার অগ্নিকন্যা মাহিয়া মাহি সম্প্রতি স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। মাতৃত্বকালীন অবসর নেওয়ায় অভিনয়ে না ফিরলেও রাজনীতিতে সরব হন এ সুন্দরী। ব্যস্ত ছিলেন একমাত্র সন্তান ফারিশকে নিয়েও। তার সন্তানের বয়স এক বছর ছুঁই ছুঁই। এদিকে সন্তানকে দেখাশোনার পাশাপাশি কাজে মনোযোগী হচ্ছেন মাহি। 

    সম্প্রতি একটি বেবিফুড ব্র্যান্ড জাফরিনস হোম মেইড ফুডের সঙ্গে যুক্ত হয়েছেন মাহি। অপু বিশ্বাসের এবি ক্যাফেতে বসে প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। এ সময় ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, ব্র্যান্ড প্রমোটার বারিশ হক ও প্রতিষ্ঠানটির কর্ণধার নুজহাত তাবাসসুম জাফরিন উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন:

    জাফরিনস হোম মেইড ফুড নিয়ে মাহি বলেন, ‘এই খাবারগুলো ইজি টু মেইক, ২ থেকে ৫ মিনিটে চটজলদি তৈরি করা যায়। ভ্রমণ করার সময়ে সহজভাবে বহন করা যায়। বেড়াতে গিয়েও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কোনো চিন্তা নেই। আমি যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত থাকি, আমার জন্য এই ঝটপট পুষ্টিকর খাবারগুলো লাইফ সেভার। এখানে ৬ মাস থেকে শুরু করে সব বয়সি শিশুর জন্য খাবার আছে।’

    মাহি বর্তমানে ছেলে ফারিশ সরকারকে ঘিরেই ব্যস্ত সময় পার করছেন। ছেলের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করছেন। তা ছাড়া ফেসবুক রিলে সাজগোজের ভিডিও, অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে মাহিকে।

    বিনোদন ডেস্ক

  • শাস্তি ঘোষণার পর স্ট্যাটাসে যা বললেন চমক

    অভিনেতা আরশ খান ও নির্মাতা আদিব হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় শাস্তি ঘোষণা করা হয়েছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে। অভিনয়শিল্পী সংঘের রায়ে জরিমানা প্রদান এবং আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। শাস্তি ঘোষণার পর পরই সামাজিকমাধ্যমে কারও নাম উল্লেখ না করে দুটি পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী।

    বুধবার ভোর ৩টা ৪৪ মিনিটের ফেসবুক ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন— ‘বাংলাদেশ একদমই একটি নারীবাদী দেশ। এখানে মেয়েরা সর্বস্থলে সবসময় নিরাপদ ও নিশ্চিন্তে কাজ করতে পারে। কোথাও কারও কাছে কিংবা কোনো পরাশক্তি বা ষড়যন্ত্রের কাছে মাথানত করতে হয় না। নিরাপদে নির্ভীক থাকুক প্রতিটি মেয়ে।’

    এর কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাস দেন অভিনেত্রী চমক। যেখানে অনেকটা কবিতার মতো করে তিনি লিখেছেন, 
    ‘দিনশেষে সব দোষ নন্দ ঘোষের। 
    আনন্দ বাবু তো তুলসীপাতা, 
    তাও আবার ধোঁয়া, 
    যায় না তাকে ছোঁয়া। 
    নন্দ ঘোষের মুখে তালা, 
    ভয়ভীতিও আছে, 
    পাছে সবাই করে ছিঃ ছিঃ তারে, 
    কেটে দেয় তার ডালপালা, 
    যদিও একটু বাড়ে। 
    থাক, এবার না হয় বাঁচুক প্রাণ, 
    কে নেবে, যদি রাখে ঈশ্বর মানীর মান। 
    দুষ্ট লোক এবার দিলেও ফাঁকি, 
    মনে রেখ, তার হিসাব রইল শখানেক বাকি।’

    এদিকে চমকের এই স্ট্যাটাসের সঙ্গে অনেকে সহমত পোষণ করেছেন। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, চমকের বিরুদ্ধে টিভি নাটকের সংগঠনের দেওয়া রায় ও অভিযোগকে কেন্দ্র করে স্ট্যাটাস দুটি দিয়েছেন তাদের প্রিয় তারকা।

    এর আগে অভিনেতা এবং নির্মাতার বিরুদ্ধে তোলা অভিযোগ ও দ্বন্দ্বের অবসানের জন্য টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব), ডিরেক্টরস গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ—এই তিন সংগঠনের আলোচনায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হন চমক। পাশাপাশি অভিনেতা মাসুম বাশার ও আরশ খানের কাছে দুঃখ প্রকাশ করেন।

    শিল্পী-নির্মাতারা জানিয়েছিলেন, ভুল স্বীকার করে জরিমানা দেওয়ার মাধ্যমে চমকের বিষয়টি শেষ করতে নারাজ ছিল ডিরেক্টরস গিল্ড। পরে রাতে সমন্বিত সভা থেকে একপ্রকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় নির্মাতাদের সংগঠনের নেতারা। এর পর সেখানে উপস্থিত থাকা সংবাদমমাধ্যমকর্মীদের একপ্রকার উপেক্ষা করেই আরশ ও চমককে নিয়ে নিজেদের কক্ষে চলে যান শিল্পী সংঘের নেতারা।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে কাজ না করার ঘোষণা পরীমনির 

    ঢাকাই সিনেমার আলোচিত তারকা চিত্রনায়িকা পরীমনি ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে। বিবাহিত জীবনে তাদের কোল আলো করে আসে পুত্রসন্তান রাজ্য। চলতি বছরের শুরু থেকেই রাজ-পরীর সংসারে ভাঙনের সুর। এটি আরও জোরালো হয় রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন নায়িকার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায়।

    rnrn

    এখন আর একসঙ্গে থাকছেন না রাজ-পরী। ভবিষ্যতেও আবার এক হবেন, এমন কথাও উড়িয়ে দিচ্ছেন দুজনে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জানিয়েছেন, রাজের সঙ্গে বনিবনা হওয়ার কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, ভবিষ্যতে আর একসঙ্গে কাজও করা হবে না এমন কথাও বলেছেন তিনি। 

    rnrn

    পরীমনি বলেন, ‘আগে আমাকে একা মনে হতো, আমার তো এখন ডানা আছে, আগে আমি উড়তে পারতাম না, এখন উড়তে পারি। এখন মোটেই আমাকে একা মনে হয় না। এতিমও মনে হয় না। আমার জীবন এখন কানায় কানায় ভরপুর।’

    rnrn

    কেউ যদি ভবিষ্যতে রাজ-পরীকে জুটি করে কাজ করতে চায়, তবে কি রাজি হবেন? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘আমি এত অ্যাক্টিং করতে পারি না। এটা কোনো কথা হলো? রাজ আমার ছেলের বাবা। আমি কি ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভুলে যাব যে, সে শুধু আমার আর্টিস্ট। এটি কি করে সম্ভব?’

    rnrn

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। 

    rnrn

    ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    অনলাইন ডেস্ক