Tag: ঘর

  • সৃজিত-মিথিলার ঘরে নতুন অতিথি 

    কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ফেসবুক পোস্ট জন্ম দিয়েছে আলোচনা ও কৌতূহলের। যে পোস্টে একটি নাম ধরে ডেকে সৃজিত তাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু তার পরিচয় প্রকাশ করেননি।

    ‘উলুপি’ নামের সেই অজানা জনকে স্বাগত জানানোর পাশাপাশি সৃজিত এও বলেছেন, তাদের জীবন চিরদিনের জন্য বদলে গেছে।

    আরও পড়ুন: 

    এই সময় লিখেছে, সৃজিতের পোস্টের কমেন্ট বক্সে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধুবান্ধব থেকে ভক্ত ও নেটিজেনরা। তবে বেশিরভাগ মানুষের প্রশ্নে ‘উলুপি’র পরিচয়।

    কেউ ভাবছেন সৃজিত-মিথিলা হয়তো মা-বাবা হয়েছেন। কেউ আবার ভাবছেন, বাড়িতে নতুন পোষ্য এনেছেন।

    এর আগে সৃজিত তার নতুন সিনেমা ‘অতি উত্তম’ নিয়ে একটি পোস্ট করেন। এই বসন্তে সিনেমাটি বড়পর্দায় মুক্তি পাওয়ার কথাও উল্লেখ রয়েছে সেখানে।

    এ ছাড়া ফের ফেলুদা-তোপসে-জটায়ুকে নিয়ে মাতছেন এই নির্মাতা। এবারে ফেলু মিত্তিরের গোয়েন্দা গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে ওয়েব সিরিজ বানানোর পরিকল্পনা করেছেন সৃজিত।

    ‘টেক্কা’ সিনেমার কাজ শেষ হওয়ার পর পরই সৃজিতের পরবর্তী ওয়েব সিরিজ হবে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।
     

    বিনোদন ডেস্ক

  • গৌরব-ঋদ্ধিমার ঘর আলো করে এলো নতুন অতিথি

    গৌরব-ঋদ্ধিমার ঘর আলো করে এলো নতুন অতিথি। পুত্রসন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা ঘোষ। শনিবার বাবা হলেন সব্যসাচী চক্রবর্তীর পুত্র গৌরব চক্রবর্তী। নতুন অতিথি আসায় খুশি গোটা চক্রবর্তী পরিবার। মা এবং ছেলে দুজনই সুস্থ আছেন।

    rnrn

    ঋদ্ধিমা এবং গৌরবের ইনস্টাগ্রামে খেয়াল করলে দেখা যাবে, গত কয়েক মাস এ দিনটার অপেক্ষায়ই ছিলেন তারা। অবশেষে ছোট অতিথি এলো বাড়িতে। খুশি ঠাকুমা মিঠু চক্রবর্তীও। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে গণমাধ্যমকে তিনি বলেন, আমি খুব খুশি। মা এবং ছেলে দুজনই সুস্থ আছে। কবে ছাড়বে ওদের, এখনো জানি না।

    rnrn

    কয়েক দিন আগে ঘটা করে সাধের অনুষ্ঠানের (গর্ভবতী মাকে আশীর্বাদের অনুষ্ঠান) আয়োজনও করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার। এক মুহূর্তের জন্যও ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সবাই। বাবা এবং শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এ বিশেষ দিনটার। বাবা গৌরবও যে উত্তেজিত ছিলেন, সেই প্রমাণ মিলেছিল অভিনেতার কথাতেই। সাধের দিন গণমাধ্যমকে গৌরব বলেন, খুবই উত্তেজিত আমরা। প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। ঋদ্ধিমাকে সাহায্য করার চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে।

    rnrn

    বলিউডের তারকাদের মতো গৌরবও কি কিছু দিনের জন্য বিরতি নেবেন? এমন প্রশ্নের উত্তরে নায়ক বলেছেন, এই মুহূর্তে সেরকম কিছু পরিকল্পনা করিনি। পরিস্থিতির ওপর নির্ভর করছে সবটাই। 

    rnrn

    শেষ কয়েক মাস বিশ্রামেই ছিলেন ঋদ্ধিমা। তবে গৌরবকে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছেন দর্শক। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে গৌরবের নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’। আবার কবে পর্দায় ফিরবেন ঋদ্ধিমা? সেই উত্তর অবশ্য এখন অজানা। 

    অনলাইন ডেস্ক

  • অর্জুনের সঙ্গে কবে ঘর বাঁধছেন প্রশ্নে যা বললেন মালাইকা

    প্রথম বিয়ে ভেঙে গিয়েছে ২০১৬ সালে। তারপর থেকে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা অরোরা। এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই যুগল?

    rnrn

    ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে। তারপর থেকেই অর্জুনের সঙ্গে প্রেম মালাইকার। প্রথমদিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন আর কোনো লুকোচুরি নেই এ যুগলের। নিজেদের সম্পর্ক নিয়ে সমাজমাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন ও মালাইকা। 

    rnrn

    বিয়ে কবে করছেন? প্রশ্নের মুখে পড়ে মালাইকার উত্তর- ‘আমরা পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত।’ তবে কি খুব শিগগিরই ছাঁদনাতলায় দেখা যেতে চলেছে মালাইকা ও অর্জুনকে? তুঙ্গে যুগলের অনুরাগীদের উত্তেজনা।

    rnrn

    দুজনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথমদিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই। 

    rnrn

    এক সাক্ষাৎকারে মালাইকা জানান, বয়সের পার্থক্য নাকি কখনই তাদের প্রেমের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। মালাইকা বলেন, অর্জুন ওর বয়সের তুলনায় অনেক বেশি পরিণত। ও ভীষণ যত্নবানও। আমার মনে হয় না ওর মতো পুরুষ এখনকার দিনে খুঁজে পাওয়া যায়। 

    rnrn

    একবার বিয়ে ভেঙেছে মালাইকার। সেই তিক্ততা থেকে কি বেরিয়ে আসতে পেরেছেন তিনি? মালাইকার উত্তর- অনেকেই মনে করেন আমার একবার বিবাহ বিচ্ছেদ হয়েছে বলে আমি আর কখনো বিয়ে করব না। সেটা কিন্তু ঠিক নয়। আমি এখনো বিয়েতে বিশ্বাস রাখি।

    rnrn

    অর্জুনের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসছেন তিনি? ‘ছাইয়া ছাইয়া’ খ্যাত তারকা বলেন, আমি আর অর্জুন অবশ্যই নিজেদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমরা দু’জনেই সেটার জন্য প্রস্তুত। তবে আমরা এখনই খুব বেশি পরিকল্পনা করতে চাই না এটা নিয়ে। আমার খালি মনে হয়, বেশি পরিকল্পনা করলে উৎসাহ কমে যায়।

    rnrn

    এখনই বিয়ের তারিখ চূড়ান্ত না করলেও বিয়ে নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন মালাইকা। অর্জুনের সঙ্গে ঘর বাঁধতে চান তিনি, সংসার করতে চান চুটিয়ে। কাজও করতে চান মন দিয়ে। নতুন ব্যবসায় মন দিতে চান, অর্জুনের সঙ্গে ঘুরে বেড়াতেও চান তিনি- জানান এই মডেল ও অভিনেত্রী।
    rn 

    বিনোদন ডেস্ক

  • সম্পত্তির জন্য ঘর বেধেছেন যেসব বলিউড অভিনেত্রী

    ভালোবাসা যতই থাকুক, টাকা না থাকলে সেই ভালোবাসা জানালা দিয়ে পালায়। এমন কথা প্রসিদ্ধ রয়েছে লোকমুখে। সে কারণেই অনেক ক্ষেত্রে ভালোবাসার চেয়ে বেশি প্রাধান্য পায় টাকা। 

    rnrn

    এমন অনেক নারী আছেন যারা পুরুষের টাকা দেখেই তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। আর যারা এই কাজ করেন তাদের বলা হয় ‘গোল্ড ডিগার’।  এমন গোল্ড ডিগার অভিনেত্রী রয়েছেন বলিউডেও।

    rnrn

    বলিউডের এমন ৯জন অভিনেত্রী রয়েছেন যারা নিজের থেকে বয়সে অনেকটাই বড় পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন শুধুমাত্র অর্থের জন্য। বলিউডের এসব অভিনেত্রীর খবর দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে।  

    rnrn

    বিদ্যা বালান: বলিউড জগতে বেশ জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। অনেকেই তাকে দিয়েছেন ‘গোল্ড ডিগার’ তকমা। কারণ তিনি সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, অভিনেত্রীর আগেও দুবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন সিদ্ধার্থ।

    rnrn

    রানী মুখার্জী: অভিনয় জগত শুরুর প্রথমেই পরিচালক তথা যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি বয়সে অভিনেত্রীর চেয়ে অনেকটাই বড়।

    rnrn

    কারিশমা কাপুর: ধনী ব্যাবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে সেরেছিলেন এই নায়িকা। শোনা গিয়েছিল টাকার জন্যই নাকি বিয়ে করেছেন তিনি। যদিও খুব বেশিদিন টেকেনি সেই সম্পর্ক।

    rnrn

    জুহি চাওলা: বলিউডের নামি অভিনেত্রীদের তালিকায় রয়েছেন জুহি চাওলা। তিনি সাত পাকে বাঁধা পড়েছেন নামি ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে। শোনা যায় অভিনেত্রীর থেকে বয়সে অনেকটাই বড় তার স্বামী।

    rnrn

    শিল্পা শেঠী: ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠী। তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। অনেকেরই মতে টাকার জন্যই ডিভোর্সী রাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই অভিনেত্রী।

    rnrn

    সেলিনা জেটলি: একসময় বলিউডে চলেছে তার রাজত্ব। বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে হঠাৎ করেই অভিনয় জগত ছেড়ে সাত পাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বিয়ে করেন ব্যবসায়িক পিটার হ্যাগেরকে।

    rnrn

    অমৃতা অরোরা: গোল্ড ডিগার অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে অমৃতা অরোরার। বলিউড জগতে পা রাখলেও সেভাবে জনপ্রিয়তা পাননি তিনি। এরপরেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • অবশেষে রাজের ঘরে ফিরলেন পরীমনি!

    স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। 

    rnrn

    বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন।  

    rnrn

    যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

    rnrn

    শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।  

    rnrn

    এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে।

    rnrn

    ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমনি ছবি দুটির ক্যাপশনে লেখেন— ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো… লোডিং।’ যদিও পরীমনি এখনো সেই প্রেস কনফারেন্স করেননি। 

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

    বিনোদন ডেস্ক