Tag: গৌরী

  • রাস্তায় একা বেরিয়ে বিপত্তিতে আমির প্রেমিকা গৌরী

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে এসেছে নতুন প্রেম। প্রেমিকা গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু নিবাসী। তার বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বাইয়ের একটি বাড়িতে এক ছাদের নিচে বসবাস করছেন তারা।

    সম্প্রতি বেশ কয়েকবার পাপ্পারাজ্জির ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে বিটাউনের নতুন লাভবার্ডদের। কিন্তু এবার আমিরকে ছাড়া একা বেরিয়ে যেন পড়লেন বিপদে! পাপ্পারাজ্জিদের সামনে পড়েছিলেন তিনি। যদিও তা সুকৌশল অবলম্বন করে এড়িয়ে যান তিনি।

    জগিং পোশাকে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন গৌরী। মুখে মৃদু হাসি কানে হেডফোন সোজা হেঁটে চলেছেন তিনি। রাস্তার এক বাঁকে এসে তার মুখোমুখি পাপ্পারাজ্জিরা। দেখামাত্রই মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করেন গৌরী। তাতেও থেমে যাননি পাপ্পারাজ্জিরা, তখন আঙুল দেখিয়ে ছবি না তোলার নির্দেশ দেন তিনি। তবে সঙ্গে ছিলেন না মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।

    এর আগে গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে কখনো বাড়ির সামনে বা কখনো গাড়িতে ওঠার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আমির গৌরী। সম্পর্কের কথা স্বীকার করার পর সবসময় আমিরের পাশে দেখা গেছে গৌরীকে। যদিও দেখা গেল এবার মুম্বাইয়ের রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছেন আমিরপ্রেয়সী। চোখ পড়তেই আলোকচিত্রীরা পিছু নেন তাঁর।

    উল্লেখ্য, ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয় আমির খানে। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। এরপর আমির খানের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য,
    আমি
    এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে। অন্যদিকে গৌরী বলেন,  আমি জীবনে একজন দয়ালু ভদ্র মানুষকে চাইছিলাম।

    বিনোদন ডেস্ক

  • ‘মান্নাত’ ছাড়ার পর ফ্ল্যাটও বিক্রি করে দিলেন গৌরী

    ফ্ল্যাট বিক্রি করে বিশাল অঙ্কের টাকা মুনাফা হলো বাদশাহ শাহরুখপত্নী গৌরী খানের। সম্প্রতি মুম্বাইয়ের দাদর অঞ্চলে বিলাসবহুল আবাসনে একটি সম্পত্তি বিক্রি করেছেন গৌরী খান। তা থেকে বাদশাহপত্নীর কয়েক কোটি টাকা মুনাফা হয়েছে বলে জানা গেছে।

    একটি সূত্র জানায়, গৌরী ফ্ল্যাটটি ১১ কোটি ৬১ লাখ টাকায় বিক্রি করেছেন। প্রায় ২০০০ বর্গফুটের ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দুটি গাড়ি রাখার জায়গা। ২০২২ সালের আগস্ট মাসে ৮ কোটি ৫০ লাখ টাকা খরচ করে ফ্ল্যাটটি কিনেছিলেন গৌরী খান। মার্চ মাসে দুপক্ষ কাগজপত্রে সই করেছেন। 

    রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের একাংশের মতে, চলতি বছরে ফ্ল্যাটটির বিক্রয়মূল্য প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আড়াই বছরে ফ্ল্যাটটি বিক্রি করে প্রায় ৩ কোটি ১১ লাখ টাকা মুনাফা হয়েছে গৌরীর। তবে এই ফ্ল্যাটটি গৌরী কেন বিক্রি করেছেন, তা জানা সম্ভব হয়নি।

    এদিকে বলি বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এ সংস্কারকাজ শুরু হয়েছে। অভিনেতা আপাতত তার পরিবারকে নিয়ে পালি হিলের একটি বিলাসবহুল বাড়িতে থাকতে শুরু করেছেন। ‘মান্নাত’-এ নির্মাণকাজ শুরু হবে বলেই এই নতুন বাড়িটি ভাড়া নিয়েছিলেন শাহরুখ খান। জানা গেছে, আগামী দুই বছর ধরে ‘মান্নাত’-এ সংস্কারকাজ চলবে।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবারের মতো গৌরীকে নিয়ে প্রকাশ্যে আমির খান

    প্রেমে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। প্রেমিকার নাম গৌরী স্প্র‍্যাট। নতুন প্রেমিকার কথা প্রকশ্যে আনার পর থেকেই তিনি আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রেমের খবর জানাজানি হওয়ার পর মঙ্গলবার মুম্বাইয়ে প্রেমিকা গৌরী সঙ্গে প্রথম প্রকাশ্যে আমিরকে দেখা গেল। মুম্বইয়ের এক্সেল অফিসে প্রথমবার জুটির ছবি তোলে সাংবাদিকরা।

    মঙ্গলবার মুম্বাইয়ে এক্সেল এন্টারটেইনমেন্টের অফিসের ঠিক বাইরে আমির ও গৌরীকে দেখতে পান ফটোগ্রাফাররা। গৌরী যখন অফিস থেকে বের হচ্ছিলেন, তখন বাইরে অপেক্ষা করছিলেন আমির। সাংবাদিকদের দিকে তিনি আন্তরিকভাবে হাত নাড়েন। 

    একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গৌরী গাড়িতে উঠছেন। দূর থেকেই তাকে ভিডিওবন্দি করা হয়। গৌরী অবশ্য মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলতে চাননি, নিজেকে সংবাদমাধ্যমের থেকে দূরে রাখতেই চেয়েছিলেন।

    এদিন আমিরকে ঢিলেঢালা কালো প্যান্টের সঙ্গে একটি স্টাইলিশ প্রিন্টেড কুর্তায় দেখা যায় তাকে, অন্যদিকে গৌরীকে ধূসর ট্রাউজারের সঙ্গে একটি সুতির সাদা শার্টে দেখা যায়।

    চলতি মাসের শুরুতেই গৌরীর সঙ্গে আমিরের সম্পর্কের কথা স্বীকার করে নেন অভিনেতা নিজেই। তিনি জানান, এক বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে রয়েছেন। ১৪ মার্চ ৬০ বছরে পা দিয়েছেন এই সুপারস্টার। তার ঠিক আগের দিনই তিনি অনানুষ্ঠানিক মিট অ্যান্ড গ্রিট ইভেন্টে নিজের সঙ্গীকে সংবাদমাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

    তিনি বলেছেন, ‘আমরা এখন প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা অনুভব করেছি যে আমরা একে অপরের সঙ্গে যথেষ্ট সুরক্ষিত। আর এটা ভালো যে আমাকে এখন থেকে আর কিছু লুকাতে হবে না। আমি ভেবেছিলাম এটা তোমাদের সকলের সঙ্গে ওর আলাপ করিয়ে দেওয়ার একটা সুন্দর উপলক্ষ্য। 

    গৌরী বেঙ্গালুরুর বাসিন্দা। বেঙ্গালুরুতে একটি সেলুনের মালিক রীতা স্প্রেটের মেয়ে গৌরী প্রায় সারা জীবন এই শহরেই থেকেছেন। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বইয়ে একটি বিব্লান্ট সেলুন চালাচ্ছেন। গৌরীর ছয় বছরের একটি সন্তান রয়েছে এবং তিনি আমিরকে ২৫ বছর ধরে চেনেন।

    বিনোদন ডেস্ক

  • আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী: আমির খান

    প্রেমে মগ্ন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। প্রেমে পড়ার কোনো নির্দিষ্ট বয়স নেই, তা প্রমাণ করে দিয়েছেন অভিনেতা। জল্পনা ছিল বহুদিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। তার পর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পর আর কোনো যোগাযোগ ছিল না। আবার দুই বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় তার।

    এদিকে গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। এখন মুম্বাইয়ে আমিরের সঙ্গে একত্রবাস করছেন তিনি। গৌরীর এক পুত্রসন্তান আছে বলেও জানা গেছে। তার বয়স ৬ বছর। 

    আমির নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট— তিনি এখন গৌরী স্প্র্যাটের প্রেমে নিমজ্জিত। অভিনেতা বলেন,  আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।

    পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনায়েদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

    উল্লেখ্য, একসময়ে রিনা দত্তকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন তিনি। রিনার সঙ্গে দীর্ঘ দিন দাম্পত্যে ছিলেন অভিনেতা। তারপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর পরেই অভিনেতার জীবনে এসেছিলেন কিরণ দত্ত। বিয়ে করেন তারা। ২০২১ সালে ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির। গত দেড় বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

    বিনোদন ডেস্ক

  • আমিরের সঙ্গে সম্পর্ক ঘোষণার একদিনের মধ্যেই যে সিদ্ধান্ত নিলেন গৌরী

    বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান গত বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়াজুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর।

    নিজের ৬০তম জন্মদিনে প্রেমিকা গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। যদিও ফটোসাংবাদিকদের সঙ্গে এখনো ততটা সম্পৃক্ত হতে পারেননি অভিনেতার প্রেমিকা। তবে সবটা শিখিয়ে-পড়িয়ে নেবেন বলেই জানিয়েছেন আমির। ১৩ মার্চ প্রেমিকা গৌরীর কথা প্রকাশ্যে ঘোষণা করতেই নেটপাড়াজুড়ে খোঁজ চলছে এই রহস্যময়ীর। আসলে গৌরীর সঙ্গে আলাপ করালেও তার ছবি তুলতে মানা করেন আমির খান। কথা রেখেছেন ফটোগ্রাফাররাও। রাতারাতি প্রচারের আলোয় চলে আসতেই কোন সিদ্ধান্ত নিলেন অভিনেতার প্রেমিকা?

    ১৪ মার্চ অভিনেতার জন্মদিন। সেই মতো বেশ কিছু আয়োজন করেছিলেন গৌরী। অভিনেতার বাড়ির বাগানে সাদা আলো গাছে নানা রকমের সজ্জা দিয়ে সাজানো, কেক থেকে খাওয়াদাওয়া সব কিছুর আয়োজন করেন তিনি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ছবি। তার পর থেকেই যেন নিজেকে গুটিয়ে নিলেন। নিজের সামাজিকমাধ্যমের অ্যাকাউন্ট মুছে দিয়েছেন গৌরী। এখন তাকে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। বরাবরই নিজের জীবনের গোপনীয়তা রক্ষা করতে চেয়েছেন আমির। তার প্রেমিকাও গ্ল্যামার দুনিয়া থেকে দূরে থাকতে চান। সে কারণেই কি এমন সিদ্ধান্ত নিলেন গৌরী!

    বিনোদন ডেস্ক

  • আমিরের নতুন প্রেমিকা গৌরীও কি বলিউডের কেউ?

    ইতোমধ্যে বেঙ্গালুরু নিবাসী এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। এটি এখন সবার জানা। তবে কীভাবে আমিরের সঙ্গে এই নারীর আলাপ হলো, প্রেমিকের পেশা কী— তার বিশদ আমরা এখনো কেউ জানি না। 

    দুবার বিচ্ছেদ হলেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে আমির খানের। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে আমিরে বিচ্ছেদের পর খবর ছড়িয়েছিল— ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমসম্পর্কে জড়িয়েছেন তিনি। কিন্তু  জানা গেল ফাতিমা সানা নয়; মিস্টার পারফেকশনিস্ট নতুন এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। 

    জানা গেছে, বেঙ্গালুরু নিবাসী সেই নারীর নাম গৌরী। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সিনেমাতে কাজও করেছেন তিনি। তাই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে— গৌরীও কি পেশাগতভাবে কোনোভাবে বলিউডের সঙ্গে যুক্ত? যতদূর জানা গেছে, এখন পর্যন্ত বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণী চলচ্চিত্র জগতের সঙ্গে তার কোনো যোগ রয়েছে কিনা, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

    এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আমির খান। তার ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে এই সম্পর্ক নিয়ে। ইতোমধ্যে পরিবারের সঙ্গে গৌরীর দেখা করিয়েছেন তিনি, এমনই জানা যাচ্ছে।

    এর আগে ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাদের দুই সন্তান রয়েছেন— জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা। এরপরই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তারই সহপরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তারা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন সাবেক এ দম্পতি। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে। তার নাম আজাদ রাও খান।

    উল্লেখ্য, ‘লাল সিংহ চাড্ডা’ সিনেমায় আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। আগামীতে তাকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ সিনেমায়।

    বিনোদন ডেস্ক

  • ‘হেরিটেজ’ তকমা পাওয়া মান্নাতের ভোল বদলাবেন শাহরুখ-গৌরী

    ব্যান্ডস্ট্যান্ড এলাকার ছয়তলা এই বাড়িটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। এবার শাহরুখের মান্নাতে আসতে চলেছে বড়সড় বদল। হেরিটেজ তকমা পাওয়ায় আরও সৌন্দর্য বৃদ্ধি করতে ছয়তলা বাড়ি এবার আট তলায় রূপান্তর করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান।

    আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০০১ সালে মুম্বাইয়ে বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাতপাড়ায় সমুদ্রমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ ও গৌরী। তার পর থেকেই একটু একটু করে মান্নাতকে মনের মতো করে সাজিয়ে তুলেছেন গৌরী খান। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তার। সেসবে ভরে উঠেছে তার ঘর। তবে যা সাজসজ্জা, সবটাই অন্দরে করেছেন। বাইরে সেভাবে তেমন কোনো বদল আনেননি। 

    কারণ মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সে কারণে বহিরঙ্গে কোনো রদবদল আনতে গেলে প্রয়োজন নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা-পত্নী।

    ২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হুসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর মূল্যবান সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় ২০০ কোটি টাকা। বাড়ির ভেতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনা চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্যসহ আরও কিছু ঘর সাজানোর জিনিস রয়েছে। এসবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে। শাহরুখের ইচ্ছায় পরবর্তীকালে গৌরী এর ভেতরেই তৈরি করিয়েছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে ৪২ জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সেই প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে তিনটি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলো হল ‘শোলে’, ‘রাম অউর শ্যাম’ এবং ‘মোগল-এ-আজম’। এ ছাড়া একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে। এবার যুক্ত হতে চলেছে আরও দুটি তলা। ছয়তলা বাড়ি এবার আট তলা হতে চলেছে, যা তৈরি করতে খরচ হবে প্রায় ২৫ কোটি টাকা।

    বিনোদন ডেস্ক

  • গৌরীর যে বিশেষ গুণের কথা সামনে আনলেন শাহরুখ

    নিজের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে দুঃসময়ের কথা মনে পড়ে গেল বলিউড বাদশাহ শাহরুখ খানের। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেতার শিরোপা পান তিনি। তখনই মঞ্চে তার বক্তব্যে উঠে আসে ছেলে আরিয়ান খানের প্রসঙ্গ। স্ত্রী গৌরী খানকে বিশেষভাবে ধন্যবাদ জানান এ অভিনেতা।তুলে ধরেন তার একটি বিশেষ গুণের কথাও।

    এর আগে মাদকসহ গ্রেফতার করা হয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানকে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আরিয়ান গ্রেফতার হওয়ার পর কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন শাহরুখ ও তার পরিবার। সেই প্রসঙ্গ উঠে আসে তার কথায়। অভিনেতা জানান, এই কঠিন সময় তার পাশে সব সময় ছিলেন গৌরী খান।

    এ বলিউড কিং বলেন, ছবি করতে গেলে টাকার দরকার পড়ে। এটা আমাকে কেউ মনে করিয়ে দিয়েছিল। তাই আমি গৌরীকে ধন্যবাদ জানাতে চাই। গৌরীই বোধহয় একমাত্র স্ত্রী, যিনি স্বামীর জন্য বিপুল অর্থব্যয় করেন। আমাদের ক্ষেত্রে উল্টোটা সচরাচর হয় না। ‘জওয়ান’ ছবি তৈরির সময়ে আমরা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম।

    ২০২১ সালের অক্টোবরে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছিল। একটি ক্রুজ় পার্টি থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় এক মাস কারাবাসে ছিলেন শাহরুখপুত্র। এই অধ্যায়কেই কঠিন সময় বলে উল্লেখ করেছেন শাহরুখ খান। কারণ তখন ‘জওয়ান’ ছবির শুটিংও চলছিল।

    উল্লেখ্য, ‘জওয়ান’ ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি ও নয়নতারা। এই ছবি বক্স অফিসে আলোড়ন ফেলেছিল। ২০২৩ সালে ‘জওয়ান’ ছাড়াও মুক্তি পায় শাহরুখের ‘পাঠান’ ও ‘ডাঙ্কি’। ‘পাঠান’কে বলিউডে শাহরুখের কামব্যাক ছবি হিসেবে মনে করা হয়। আগামীতে শাহরুখকে দেখা যাবে ‘কিং’ ও ‘টাইগার ভার্সাস পাঠান’ ছবিতে।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-গৌরীর নাচ মন কাড়ল আম্বানির অতিথিদের

    ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে তিন দিনব্যাপী বিশ্বের অন্যতম বিগ বাজেট ‘জলসা’র আয়োজন করা হয়। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাটের জামনগরে চলল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান। তাদের সেই অনুষ্ঠানে দেশ-বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছিলেন। আসর মাতাতে কোটি কোটি পারিশ্রমিক হাঁকিয়েছেন বলিউড-হলিউড শিল্পীরা। বাদ যাননি শাহরুখ খানও।

    দর্শক আসনে বসে থাকা শাহরুখ আচমকাই স্ত্রী গৌরীর সঙ্গে উঠে নাচা শুরু করেন। রোমান্সে মাখোমাখো সেই নাচ অনুরাগীদের মন কেড়েছে। এ নাচের ভিডিও দাবানল গতিতে ভাইরাল হয়েছে। এদিন নেচেছেন নীতা আম্বানিও।

    শাহরুখ-গৌরীর রোমান্টিক পারফরম্যান্সে মুগ্ধ বিদেশি অতিথিরা। অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন একটি সাদা কুর্তা পাজামা। অন্যদিকে গৌরীর পরনে ছিল নীল আনারকলি।

    সঙ্গে দেখা যায় তাদের ছোট ছেলে আব্রামকে। সুহানা আরিয়ান খানও এসেছিলেন। বাদশার বীর জারা ছবির ‘ম্যায় ইয়া হুঁ’ গানটি তখন গাইছিলেন জনপ্রিয় শিল্পী উদিত নারায়ন। 

    সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

    বিনোদন ডেস্ক

  • সুহানার প্রেমিককে যে বার্তা দিলেন মা গৌরী

    অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে প্রেম করছেন শাহরুখ খান ও গৌরীর মেয়ে সুহানা। নতুন বছরের প্রথম দিন উদযাপন করতে একসঙ্গে ছেড়েছিলেন মুম্বাই শহর। এতে গুঞ্জন আরও বেড়ে যায়। তার রেশ পড়তেই মেয়ের প্রেমিকের উদ্দেশে বার্তা দিলেন শাহরুখের স্ত্রী গৌরী খান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

    সম্প্রতি ইনস্টাগ্রামে সরব হয়েছেন অগস্ত্যা। প্রথম ছবি পোস্ট করতেই, অগস্ত্যাকে আলিঙ্গনের ইমোজি পাঠালেন গৌরী খান। গৌরীর এমন কাণ্ড নজরে পড়েছে নেটিজেনদের। নেটপাড়ার মতে, অগস্ত্যা ও সুহানার প্রেমে গৌরী সবুজ সংকেত দিয়েছেন এমন মন্তব্য করে।

    নাতির সঙ্গে সুহানার প্রেমে সবুজ সংকেত মিলেছে বিগ-বির থেকেও। অগস্ত্যর সঙ্গে অতিথি হিসেবে সুহানা গিয়েছিলেন বিগ-বির শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে। সেখানে তাকে শাহরুখের বিষয়ে অমিতাভ জিজ্ঞেস করেন, ‘এর মধ্যে কোনো সম্মান এখনও পর্যন্ত শাহরুখ খান পাননি? চারটি উত্তরের মধ্যে সঠিকটি বেছে নিতে হবে সুহানাকে। পদ্মশ্রী, লিজিয়ন অব অনার, এলিয়ট ডি বা ভলপি কাপ? সুহানা উত্তর দেন, ‘পদ্মশ্রী’। শুনে সকলে স্তম্ভিত হয়ে যান।

    উত্তরে অবাক অমিতাভ বলেন, এটা তুমি কী করে ভুল বলতে পারলে! ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন শাহরুখ। তবে বাবার পাওয়া সম্মান অজানা ছিল মেয়ে সুহানার। সুযোগ বুঝে শাহরুখ-কন্যার সঙ্গে রসিকতা করতে ছাড়েননি অভিনেতা। অমিতাভ বলেন, মেয়ে জানেই না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না? যদিও গোটাটাই মজার ছলে করেন ‘বিগ বি’।

    সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড স্টারকিডদের ছবি ‘দ্য আর্চিজ’। জোয়া আখতার পরিচালিত ছবিটিতে সুহানা ও অগস্ত্যও রয়েছেন। এ ছবির সেট থেকেই কাছে এসেছেন তারা। জড়িয়েছেন হৃদয়ঘটিত সম্পর্কে।

    বিনোদন ডেস্ক