Tag: গৌরী খান

  • শাহরুখপত্নী গৌরীর রেস্তোরাঁয় ‘নকল পনির’! ইউটিউবারের অভিযোগ নিয়ে তোলপাড়

    গত বছরই ভারতের মুম্বাইয়ে নিজের নতুন রেস্তোরাঁ উদ্বোধন করেছেন বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। রেস্তোরাঁটির নাম রেখেছেন ‘তোরি’। 

    রেস্তোরাঁটির ভেতরে ঢুকলে তার বিলাসবহুল অভ্যন্তরীণ সাজসজ্জায় মুগ্ধ হতে বাধ্য হবেন যে কেউ! এই রেস্তোরাঁয় প্রায়ই বলিউডের খ্যাতনামা তারকাদের আনাগোনা চোখে পড়ে। তবে অতি সম্প্রতি নেতিবাচক খবরের কারণে শিরোনামে গৌরী খানের ‘তোরি’।

    ভারতের একজন প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দাবি করেছেন, গৌরীর রেস্তোরাঁয় নাকি ‘নকল’ পনির পরিবেশন করা হচ্ছে। আর তার এমন অভিযোগের কারণেই সমালোচনার মুখে পড়েছে ‘তৌরি’।

    হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবদনে বলা হয়েছে, প্রভাবশালী ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার সার্থক সচদেব গৌরী খানের ‘তোরি’ সহ একাধিক তারকার রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়েছেন। আর সমস্ত রেস্তোরাঁতে গিয়েই তিনি চেক করেছেন, সেখানকার পনির আসল নাকি নকল। সেই সব ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। 

    ওই ইউটিউবারের অভিযোগ, ‘তোরি’-তে স্টার্চযুক্ত পনির পরিবেশন করা হয়েছিল, যা তার করা পরীক্ষা অনুসারে ভেজালের একটি চিহ্ন। ভিডিওতে, সার্থক রেস্তোরাঁয় পরিবেশিত পনিরের একটি টুকরোতে আয়োডিন ড্রপ দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষা, যা সাধারণত স্টার্চের উপস্থিতি সনাক্ত করতে ব্যবহৃত হয়। 

    সেখানে দেখা যায় আয়োডিনের স্পর্শে পনির কালো এবং নীল হয়ে যায়। রঙ পরিবর্তনের প্রতিক্রিয়ায় সার্থক ঘোষণা করেন, ‘শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের রেস্তোরাঁয় পনির নাকলি থা। ইয়ে দেখ কে মেরে তো হোশ উদ গয়ে থে।’

    ওই ভিডিওতে সার্থক সচদেব-কে মুম্বাইয়ের বেশ কয়েকজন সেলিব্রিটির মালিকানাধীন রেস্তোরাঁ পরিদর্শন করতে দেখা যায়। যার মধ্যে ছিল বিরাট কোহলির ওয়ান-৮ কমিউন, শিল্পা শেঠির ‘বাস্তিয়ান’ এবং ববি দেওলের ‘সামপ্লেস এলস’। সব জায়গাতেই পরিবেশিত পনিরের মান পরীক্ষা করার জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সার্থক একইভাবে আয়োডিনের কয়েক ড্রপ ফেরে পনিরগুলো পরীক্ষা করেন। যদিও বিরাট, শিল্পা কিংবা ববি দেওলের রেস্তোরাঁর কোনো পনিরের নমুনাই কালো হয়নি, যা আসলে স্টার্চের অনুপস্থিতির ইঙ্গিত দেয়।

    এদিকে সার্থক সচদেবের এই ভিডিও নেটদুনিয়ার চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এরপরই ‘নকল পনির’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে গৌরীর রেস্তারঁ ‘তোরি’। ভিডিওটির নিচে কমেন্ট করে রেস্তোরাঁটি লেখে ‘আয়োডিন পরীক্ষা স্টার্চের উপস্থিতি প্রতিফলিত করে, পনির আসল নাকি নকল সেটা প্রমাণ করে না। যেহেতু ওই থালাটিতে সয়া-ভিত্তিক উপাদান ছিল, তাই পরীক্ষার এই ফলাফল প্রত্যাশিত। আমরা আমাদের তোরি-তে বিশুদ্ধ পনির-ই পরিবেশন করি।’

    এদিকে ‘তোরি’-কর্তপক্ষের দাবির উত্তরে সার্থক সচদেব পাল্টা লেখেন, ‘তাহলে কি এখন আমাকে ওখানে নিষিদ্ধ করা হচ্ছে? তবে আপনাদের খাবার অসাধারণ ছিল’।

    এদিকে গ্রেটার নয়ডার যথার্থ হাসপাতালের পুষ্টি ও স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. কিরণ সোনি HT লাইফস্টাইলকে এর আগে বলেছিলেন, ‘যে আয়োডিন ড্রপ দিয়ে পরীক্ষা স্টার্চ শনাক্ত করতে পারে, তবে এটা প্রমাণ করে না যে পনির আসল নাকি নকল। তবে যেহেতু খাঁটি পনির দুধের প্রোটিন থেকে তৈরি এবং এতে প্রাকৃতিকভাবে স্টার্চ থাকে না, তাই রঙ পরিবর্তনের ফলে আয়োডিন পরীক্ষা কৃত্রিম বা ভেজাল পনিরের উপস্থিতি নির্দেশ করতে পারে।’

    ডা. সোনি আরও উল্লেখ করেন যে, ‘বাণিজ্যিক পনির উৎপাদকরা কখনো কখনো পনিরের গঠন বা ওজন বাড়ানোর জন্য স্টার্চ যোগ করেন। তাছাড়া, ব্যাটার লেপ বা সয়া-ভিত্তিক উপাদানগুলোও আয়োডিন পরীক্ষার ফলাফলকে বিকৃত করতে পারে’।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ সাবধান করা সত্ত্বেও গৌরীর সঙ্গে কেন যোগাযোগ করেছিলেন মিকা?

    শাহরুখ খানের পক্ষ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন। তারপরেও থেমে থাকেননি মিকা সিংহ। ব্যক্তিগতভাবে শাহরুখ-পত্নী গৌরী খানের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। সম্প্রতি পুরো ঘটনা সাক্ষাৎকারে জানালেন সঙ্গীতশিল্পী।

    সম্প্রতি একটি নান্দনিক বাড়ি বানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী মিকা সিং। সেই বাড়ির অন্দরসজ্জা (ইন্টেরিয়র ডিজাইন) বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী গৌরী খানকে দিয়েই করাবেন বলে ইচ্ছে ছিল তার। সেই কথা শাহরুখকে বলেছিলেন মিকা। কিন্তু তাকে সাবধান করে শাহরুখ সেই সময়ে বলেছিলেন, ‘তোমাকে কিন্তু লুট করবে। খুব খরচ হবে তোমার, বলে রাখলাম।’ 

    সেই সাবধানবাণীতে কান দেননি মিকা। মনস্থির করেই রেখেছিলেন, নিজের বাড়িতে গৌরী খানের হাতের ছোঁয়া থাকবেই।

    তাই ব্যক্তিগতভাবে গৌরীর সঙ্গে যোগাযোগ করেছিলেন মিকা। তার কয়েক দিনের মধ্যেই মিকার বাড়িতে পৌঁছে গিয়েছিল গৌরীর সহযোগী দল। তবে গৌরীর পক্ষ থেকে একটি শর্ত ছিল। সহযোগী দল মিকাকে বলেছিলেন, ‘গৌরী ভাবির একটা শর্ত রেখেছেন। তিনি যা-ই কাজ করুন, আপনি কিন্তু কোনো প্রশ্ন তুলতে পারবেন না।’ শর্তে রাজি হন মিকা।

    মিকা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি ঘরে সব সময় ঘিয়ে অথবা বাদামি রং পছন্দ করি। সেই ঘরে একটি সবুজ রঙের সোফা রাখেন গৌরী। তবে অন্দরসজ্জার কাজ শেষ হওয়ার পরে বুঝতে পারেন, গৌরীর ওপর দায়িত্ব দিয়ে তিনি ভুল করেননি। তার কথায়, দু’বছর ধরে অপেক্ষা করেছিলাম। ফলাফল দেখার মতো হয়েছে। তাই গৌরী ও শাহরুখের কাছে কৃতজ্ঞ তিনি।

    তিনি বলেন, আরও একবার গৌরী ভাবি ও শাহরুখ ভাইকে ধন্যবাদ। অনেক পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বাড়ি সাজানো হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • সাদা শার্ট ও খোলা চুলে স্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছিলেন শাহরুখ

    বলিউডের সবচেয়ে শক্তিশালী দম্পতির তকমা রয়েছে। তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম বাদশাহ শাহরুখ খানের। তারপর কেটে গেছে অনেকটা সময়। বর্তমানে তারা তিন ছেলেমেয়ের বাবা-মা। কিন্তু এখনো ইন্ডাস্ট্রিতে সুপার ‘পাওয়ার কাপল’ শাহরুখ ও গৌরী।

    তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না তাদের। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন এ যুগল। নিজেদের বোঝাপড়াতেও সমস্যা হয়েছে একাধিকবার। এমনই এক ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    বলি বাদশাহ শাহরুখ খানের অধিকারবোধ নাকি প্রবল ছিল। স্ত্রী গৌরীর ওপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা-ই নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন কিং খান। সেই কথাই গৌরী সেই ভিডিওতে বলেছেন। যে কোনো ধরনের সাদা রঙের শার্ট পরা নিষেধ ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। তিনি বলেছিলেন—তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বেরোনোর অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।

    এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। বাদশাহ বলেন, নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি। 

    শাহরুখের এমন আচরণের সঙ্গে কীভাবে মানিয়ে নিয়েছিলেন গৌরী?—এ প্রশ্নের উত্তরে শাহরুখপত্নী বলেন, আমি ওকে আমার জীবন থেকে মেরে বার করে দিই বেশ কিছু দিনের জন্য। ওর একটা শিক্ষার দরকার ছিল। 

    উল্লেখ্য, ১৯৯১ সালের ২৫ অক্টোবর গৌরীকে বিয়ে করেন শাহরুখ খান। তাদের দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান এবং এক মেয়ে সুহানা খান।

    বিনোদন ডেস্ক

  • কেন লুকিয়ে মুম্বাই ফিরলেন শাহরুখ?

    কোলে পোষ্য। জোব্বা কালো হুডিতে ঢাকা মুখ। স্ত্রী গৌরী খান, দুই সন্তান সুহানা খান এবং অ্যাব্রাম খানকে নিয়ে প্রায় লুকিয়েই মুম্বাইতে ফিরলেন শাহরুখ খান। তবে পাপারাজ্জিদের লেন্সে বিশেষভাবে ধরা পড়লেন বচ্চন পরিবারের সদস্য অগস্ত্য নন্দা। গেটওয়ে অব ইন্ডিয়ার সামনে একফ্রেমে বন্দি সকলে। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত, অমিতাভের নাতি অগস্ত্যর প্রেমে যে একেবারে হাবুডুবু খাচ্ছেন শাহরুখকন্যা সুহানা।

    সম্প্রতি আলিবাগের বাংলোয় সপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই বাদশার পরিবারের সঙ্গে ছিলেন অগস্ত্যও। মাসখানেক আগেও আইপিএল চলাকালীন শাহরুখ অসুস্থ হয়ে পড়ায় সবসময়ে দায়িত্ববান বন্ধুর মতোই পাশে থেকেছেন অমিতাভের নাতি। এদিকে কখনো বিদেশের মাটিতে রাতভর পার্টি, তো কখনো দিওয়ালিতে একসঙ্গে রাত্রিযাপন, আবার কখনো রেস্তোরাঁ, ক্যাফেতে একান্ত আলাপচারিতায়, তো কখনো একসঙ্গে আউটিং, বারবার একসঙ্গে দেখা গিয়েছে সুহানা-অগস্ত্যকে। বচ্চন পরিবারের সঙ্গে যে খান পরিবারের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হতে চলেছে, সেই জল্পনাকে আরও জোরদার করে দিল শাহরুখের সঙ্গে অগস্ত্যর মুম্বাইতে ফেরার ছবি। ফটোশিকারিরাও সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। মেয়ের বন্ধু অগস্ত্য সঙ্গী হওয়াতেই সম্ভবত সর্বাঙ্গ কালো পোশাকে ঢেকে জেটিতে করে আলিবাগ থেকে ফিরলেন বাদশাও। তেমনটাও মনে করছেন নেটপাড়ার একাংশ। রবিবাসরীয় সেই ভিডিও দেদার গতিতে ভাইরাল।

    বিটাউনে কান পাতলেই সুহানা-অগস্ত্যর সম্পর্কের গুঞ্জন! দুই তারকাসন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় যে, সেটা প্রেমে পরিণত হয়েছে। তাই তো বলিপাড়ার হাইপ্রোফাইল পার্টি থেকে আইপিএল ম্যাচের গ্যালারিতে মাঝেমধ্যেই শাহরুখকন্যার সঙ্গে দেখা যায় বচ্চন পরিবারের একমাত্র নাতি অগস্ত্য নন্দাকে। স্টারকিডরা মুখে কুলুপ আঁটলেও প্রেমের খবর কি আর চাপা থাকে? এবার শাহরুখদের আলিবাগের ছুটিতেও সঙ্গী অগস্ত্য। তাই কি বাদশা ফটোশিকারিদের লেন্সে মুখ দেখালেন না?

    বিনোদন ডেস্ক

  • শাহরুখকন্যাকে ছেলের বউ হিসেবে মেনে নিতে রাজি অমিতাভের মেয়ে!

    বলিউডের তারকা সন্তানদের ওপর প্রচারের আলো থাকে সব সময়। তার ফলে অনেক সময়ই ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখা দুষ্কর হয়ে ওঠে। 

    শাহরুখ খান ও গৌরী খানের জীবনের রাজকন্যা সুহানা খান তার ওয়েব ফিল্ম ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন। ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে বেশ নাম কুড়িয়েছেন সুহানা।  একই ছবিতে কাজ করেছেন

    অমিতাভ বচ্চনের দৌহিত্র অগস্ত্য নন্দা। সেখানেই কি মন দেওয়া-নেওয়া হয়েছিল তাদের? এই প্রশ্ন সবার মনেই।

    অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দীপাবলির পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। সেখানেই এক গাড়িতে হাজির সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকের ওপর থেকে চোখ সরল না সুহানার। অগস্ত্যকে দু-চোখে আগলে রাখলেন তিনি। 

    বচ্চন কন্যা শ্বেতা নন্দার একমাত্র পুত্র অগস্ত্য। সূত্রের খবর, জোয়া আখতারের ছবির সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতেন সুহানা-অগস্ত্য। তখনই বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। নিজেদের ঘনিষ্ঠতা কখনই আড়াল করার চেষ্টা করেনি তারা। তবে এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চান না দুজনে। বয়সে বচ্চনের নাতির চেয়ে মাস কয়েকের বড় সুহানা। 

    এদিন সুহানা খানকে একটি শিমারি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা মিলল। অগস্ত্য নন্দা একটি চকচকে কালো পোশাকে ঝলমল করলেন। সুহানা এবং অগস্ত্যকে গাড়িতে বসে একে অপরের সঙ্গে হাসতে এবং গল্প করতে দেখা গেছে। 

    এ প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কোনো প্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। ছেলের বউ হিসেবে ইতিমধ্যেই সুহানাকে মেনে নিয়েছেন বচ্চন-কন্যা।

    বিনোদন ডেস্ক

  • ৩ যুগ ধরে কীভাবে স্বামী-সন্তানদের সামলাতেন গৌরী, জানালেন শাহরুখ

    একসঙ্গে ৩৩টা বছর কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান ও গৌরী খান। এখন তারা তিন সন্তানের বাবা-মা। আরিয়ান, সুহানা ও আব্রাম সংসারে আসার পরে বদলে গেছে তাদের জীবনের মানে। 

    ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এমনই জানিয়েছিলেন শাহরুখ। তবে তিনি কখনও ভাবেননি, গৌরীর মধ্যে একজন ভাল মা হয়ে ওঠার গুণ রয়েছে। বরং শাহরুখের ধারণা ছিল, বাচ্চাদের সঙ্গে খুব একটা বনিবনা হবে না গৌরীর।

    শাহরুখ বলেছিলেন, আমি কখনও ভাবিনি, গৌরী এত ভাল একজন মা হয়ে উঠবে। বাচ্চাদের সঙ্গে ওর সহজে বনিবনা হয় না। ওকে বাচ্চাদের খুব একটা আহ্লাদ দিতেও দেখিনি কখনও। মেয়েরা সাধারণত বাচ্চাদের দেখলে খুব আদর করে। ও কিন্তু তেমন একেবারেই না। তাই আমি অবাক হয়েছিলাম, কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠল।

    গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন, জানিয়েছিলেন শাহরুখ। যে সংসারে বাবা তার মতো, সেখানে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার। গৌরী নাকি বুদ্ধি, বিবেচনা দিয়ে সবটা সামলে রাখেন।

    তবে শুধু মা হিসেবে নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন গৌরী। তাই ৩৩ বছর কাটিয়েও প্রেমে কোনো ঘাটতি হয়নি। 

    শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, আমার মনে হয়, গৌরীই সবটা সামলে রেখেছে। আমি বহু ভুল করেছি। বহু খারাপ কাজ করেছি। কিন্তু কোথাও গিয়ে গৌরী নীরব থেকে আমাকে সামলেছে। শাহরুখের মতে, গৌরীই তাকে মাটির মানুষ হতে শিখিয়েছেন।

    ১৯৯৭ সালে প্রথম সন্তান আরিয়ানের জন্ম। আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন শাহরুখও। অভিনেতা বলেন, আমি ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না। সেই সময় সন্তানের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি। গৌরী ঠকঠক করে কাঁপছিল। সন্তান জন্ম দিতে গিয়ে এইভাবে কারও মৃত্যু হয় না, জানি। কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিলাম।

    শাহরুখ মনে করেন, আরিয়ানকে তার ও গৌরী দু’জনের মতোই হয়েছে দেখতে। আরিয়ান নামটা নারীদের পছন্দ হতে পারে বলেই ছেলের এমন নামকরণ করেন বলেও জানান শাহরুখ। খুব শীঘ্রই আরিয়ানের প্রথম পরিচালিত কাজ ‘স্টারডম’ প্রকাশ্যে আসতে চলেছে।

    বিনোদন ডেস্ক

  • স্বামী হিসেবে শাহরুখ কেমন জানালেন গৌরী

    বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান, একে অন্যকে মন দিয়েছিলেন বহু বছর আগে। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরি করেননি তারা। কিছুদিনের মধ্যেই লুকিয়ে বিয়ে করেছিলেন এই জুটি। রাজকীয় আয়োজন ছিল না, আইনি মতে সংসার পাতেন গৌরী-শাহরুখ। পরবর্তীতে অনুষ্ঠান হয়। 

    সেই থেকে শুরু পথচলা। শাহরুখের তখন মাথার ওপর ছাদও ছিল না। তিলে তিলে নিজেদের সংসার গুছিয়ে নিয়ে ছিলেন এই দম্পতি। আজও তারা একসঙ্গেই সংসার করছেন। 

    তবে তাদের এই সম্পর্কে কম ঝড় ওঠেনি। তবুও কখনও অন্দরমহলের ভিতরের খবর সামনে আসতে দেননি তারা। 

    সম্প্রতি করণ জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন গৌরী খান। সেখানেই গৌরী শাহরুখকে নিয়ে মুখ খুললেন। সে সময় করণ জোহর প্রশ্ন করেছিলেন, স্বামী হিসেবে শাহরুখ কেমন?

    এর জবাবে গৌরী বলেছিলেন, শাহরুখ খান ভীষণ সহজ মানুষ। শাহরুখ খানকে যা দেওয়া হয় তিনি তাই খেয়ে নেন। নুন ছাড়া রান্না হলেও চলে। কিং খানের এটাই যে একমাত্র সুঅভ্যাস এমন নয়, তিনি যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারেন। সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারেন। ‘আমি শাহরুখ, সেই দম্ভটা ওর নেই’। 

    গৌরী জানান, শাহরুখকে নিয়ে খুব একটা ভাবতেই হয়নি তাকে। যার ফলে শাহরুখের সঙ্গে তার সংসার করাটা কখনই চ্যালেঞ্জের ছিল না। গৌরী খান সেই তকমাটা কিং খানকে দিলেন। যেখানে গিয়ে শাহরুখকে নিয়ে ধৈর্য হারানো তো দূরের কথা, বরং তিনি শাহরুখকে নিয়ে একপ্রকার গর্ব করলেন। তিনি যা করে দেন, তাই খান, যেভাবে চালান, কিং সেভাবেই চলেন।

    প্রসঙ্গত, রোম্যান্সের কিং একাধিকবার একটা প্রশ্নের মুখোমুখি হন, এত নারীর মনে বছরের পর বছর ধরে তিনি কীভাবে রাজত্ব করছেন? উত্তরে শাহরুখ খান জানিয়েছিলেন, মহিলাদের সম্মান করাই হচ্ছে একমাত্র টিপস। তারা কেবল ওটুকু পেলেই খুশি, এমনও দাবি করেন কিং।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখপত্নীর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় এফআইআর

    নির্ধারিত সময়ে ফ্ল্যাট না পাওয়ায় বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে শাহরুখপত্নী গৌরী খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

    rnrn

    ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেন মুম্বাইয়ের বাসিন্দা যশবন্ত। 

    rnrn

    গৌরী খান ছাড়াও যশবন্তের দায়ের করা এফআইআরে নাম রয়েছে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের দুই শীর্ষকর্তা অনিল তুলসিয়ানি ও মহেশ তুলসিয়ানিও। 

    rnrn

    যশবন্তের অভিযোগ, ৮৬ লাখ টাকা দিয়ে তাদের সংস্থার কাছ থেকে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ফ্ল্যাটের চাবি মেলেনি। তাই বিশ্বাসভঙ্গের অভিযোগে জামিন-অযোগ্য ধারায় এফআইআর দায়ের করেছেন তিনি। 

    rnrn

    তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখপত্নী গৌরী খান। তার দ্বারা প্রভাবিত হয়েই নাকি ওই সংস্থার ফ্ল্যাট কিনতে উদ্যোগী হয়েছিলেন যশবন্ত।

    বিনোদন ডেস্ক