Tag: গোপন

  • ছাত্র আন্দোলন নিয়ে ফেরদৌস-আরাফাত-রিয়াজের গোপন কথোপকথন ফাঁস

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে-বিপক্ষে শোবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে  নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। 

    rnrn

    আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। যে পরিকল্পনা থেকে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। 

    rnrn

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন। 

    rnrn

    ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যাচ্ছে, ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে যাদের অবস্থান ছিল গেল জুলাইয়ে ঘটা ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তারা সেখানে যেভাবেই হোক আন্দোলন থামাতে হবে এমন মতামত দিচ্ছেন। 

    rnrn

    এর মধ্যে একজনকে আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ংকর কথা বলতেও শোনা যায়। 

    rnrn

    ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্য অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ আরও অনেকেই ছিলেন। 

    rnrn

    বিষয়টি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। এই গ্রুপে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা হয়। ফলে ফারুকী বিষয়টি স্বাভাবিকভাবে নেননি। এটিকে মানবতাবিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক মাধ্যমে এর বিচার চেয়েছেন।

    rnrn

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ওই গ্রুপের বেশ কিছু কথোপকথনের স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একইসঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিল, সেই প্রশ্ন তুলেছেন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • নব্বইয়ের দশকে বলিউড নায়িকাদের গোপন কথা ফাঁস করলেন মনীষা

    নব্বই দশকের অনেক কথাই ফাঁস করলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। বলিউডে তার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সবসময়েই খোলা মনে কথা বলেন এ অভিনেত্রী। সম্প্রতি নব্বইয়ের দশকে বলিউডের হালচাল নিয়ে কথা বলেন তিনি। সেই সঙ্গে অভিনেত্রীদের প্রতি ইন্ডাস্ট্রির মনোভাব কেমন ছিল, সে প্রসঙ্গেও আনন্দবাজার অনলাইনের কাছে তুলে ধরেন মনীষা ।

    rnrn

    তিনি বলেন, সেই সময় অভিনেত্রীরা মদপান করলে, তা গোপন রাখার নির্দেশ দিত। সওদাগরের সময়ে নরম পানীয়ের সঙ্গে ভদকা মিশিয়ে আমাকে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল— মদ্যপান করছি, সেটি কাউকে যেন না জানানো হয়। আমি নরম পানীয় খাচ্ছি, সেটিই বলতে বলা হয়েছিল। 

    rnrn

    মনীষা বলেন, এ বিষয়টি তিনি পরে তার মাকে জানিয়েছিলেন। কিন্তু তার মা সবসময় সত্যি কথা বলার পরামর্শ দেন তাকে।

    rnrn

    মনীষা আরও বলেন, যদি আমি কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তা হলে আড়াল করব কেন? কেউ আমাকে তার জন্য বিচার করতেই পারেন। কিন্তু আমি আমার নিজের শর্তে বাঁচতে চাই। তিনি বলেন, সেই সময় ইন্ডাস্ট্রিতে নায়কের একাধিক প্রেমিকা থাকা নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে বলতে হতো— ‘না, না আমায় কেউ স্পর্শ করেনি।’ ফলে অনেকেই মনে করতেন যে, অভিনেত্রীদের সঙ্গে সহজেই সম্পর্কে জড়ানো যায়।

    rnrn

    মনীষা বলেন, কোনো অভিনেত্রী যদি তার ব্যক্তিগত জীবনে বেশি মন দিতেন, তা হলে অনেকেই নাকি তাকে ‘অপেশাদার’ বলে মনে করতেন। কারণ ব্যক্তিগত জীবন বা কারও সঙ্গে সম্পর্কে থাকার অর্থ এই নয় যে, আমি কাজের প্রতি সৎ থাকব না। সেই সময় ইন্ডাস্ট্রিতে খুবই সংকীর্ণ মনোভাবের দাপট ছিল বলেই তিনি নিজেকে মেলাতে পারেননি বলে জানান এ অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • প্রথমবার মা হওয়ার যে গোপন কথা প্রকাশ করলেন শাহিদপত্নী মীরা

    ২১ বছর বয়সের আগেই প্রথম সন্তান জন্মের গর্ভপাত হন বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। যদিও তিনি ভেবেছিলেন কম বয়সে সন্তান ধারণ করে হয়তো সুবিধাই হবে তার। কিন্তু আদতে ঘটনা ঘটল উল্টোটা। 

    সম্প্রতি নিজের মাতৃত্বকালীন অবস্থার গোপন কথাটিই প্রকাশ্যে আনলেন শহিদপত্নী।

    আনন্দবাজার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৫ সালে শহিদ কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীরা। তখন তিনি মাত্র ২০ বছর বয়সি এক তরুণী। আর শহিদের বয়স ৩৪ বছর। দিল্লিবাসী মীরার সঙ্গে সম্পর্ক করে বিয়ে হয় এ বলিউড নায়কের। ততদিনে নিজেকে বলিউডের অন্যতম সফল অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত শহিদ কাপুর। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন মীরা। তার পর নাকি নানাবিধ সমস্যার মুখে পড়তে হয় তাকে। প্রায় গর্ভপাত হয়েই যাচ্ছিল তার। এরপর তড়িঘড়ি মীরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। কোনোমতে সামাল দেওয়া গেছে সুচিকিৎসার কারণে। প্রায় দুই মাস বিছানা ছেড়ে উঠতে পারেননি শহিদপত্নী। 

    মীরা বলেন, কিছু সমস্যা দেখা দিয়েছিল। এর ফলে গর্ভপাতের আশঙ্কা তৈরি হয়েছিল। আমি দুই মাস হাসপাতালের বিছানা ছিলাম। শরীর কাজ করছিল না। কখনো বিছানা থেকে উঠতে পারিনি। 

    তিনি আরও বলেন, শুধু শরীর নয়, ধীরে ধীরে আমার মানসিক স্বাস্থ্যের ওপরও এটা প্রভাব ফেলতে শুরু করেছিল। শহিদ বুঝতে পেরে আমাকে বাড়ি ফিরিয়ে নেয়। বাড়িতেই একটা ছোটখাটো হাসপাতাল বানিয়ে ফেলা হয়। কিন্তু পরে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।’

    সূত্র আরও জানায়, গর্ভাবস্থার এ সফর কঠিন হলেও শহিদ-মীরা দম্পতির প্রথম সন্তান মিশা একেবারে সুস্থভাবে জন্ম নিয়েছিল। ২০১৬ সালের ২৬ আগস্টে শহিদ কাপুর ও মীরা কাপুর দম্পতি মিশার জন্ম হয়। এখন তার বয়স ৭ বছর। মিশার জন্মের বছর দুয়েক পর ছেলে জ়েইনের জন্ম হয়।

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ-হৃতিকের ‘গোপন কথা’ ফাঁস করলেন ফারাহ খান

    শাহরুখ ভক্তদের পছন্দের সিনেমার প্রথম সারিতে রয়েছে ‘ম্যায় হুঁ না’,কিন্তু জানেন কি এই ছবিতে কিং খানের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল হৃতিক রোশনের। কোরিওগ্রাফার তথা পরিচালক ফারাহ খান বিষয়টি জানিয়েছিলেন। 

    rnrn

    ফারাহ খান জানান, প্রথমে ‘ম্যা হুন না’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার কথা ছিল হৃতিক রোশানের, কিন্তু বলিউড বাদশার সঙ্গে স্ক্রিন শেয়ার করার বিষয়ে খুব নার্ভাস হয়ে পড়েছিলেন হৃতিক।

    rnrn

    তিনি জানান, ‘কাহো না পেয়ার হ্যায়’ করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন হৃতিক। তারপর এই দুই অভিনেতাকে নিয়ে গুঞ্জন শুরু হয়। খবর আসতে থাকে তাদের মধ্যে নাকি একটা ঠান্ডা লড়াই চলছে, হৃতিক নাকি শাহরুখের জায়গা নিতে পারেন। কিন্তু এই সব কিছুকে নস্যাৎ করে করণ জোহরের সহযোগিতায় শাহরুখ ও হৃতিককে ২০০১ সালে ‘কাভি খুশি কাভি গম’- এ দুই ভাইয়ের ভূমিকায় দেখা যায়।

    rnrn

    তবে ‘ম্যায় হুঁ না’-এর গল্পটা একটু আলাদা। রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চনের ‘ম্যায় হুন না’- তে ‘লক্ষ্মণ’-এর চরিত্রটি করার যে গুঞ্জন ছড়িয়ে ছিল তা সত্যি কিনা ফারহা খানের কাছে জানতে চাওয়া হলে, পরিচালক জানান, হৃতিককে প্রথমে এটি করার কথা বলা হয়েছিল কারণ, ‘কাহো না পেয়ার হ্যায়’-এর শ্যুটিংয়ের সময় ওর দেওয়া প্রথম শট দেখেই তিনি বুঝেছিলেন হৃতিক ভবিষতে একজন বড় তারকা হতে চলেছেন। একথা ফারহা হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশনের কাছে গিয়েও বলেন যে, তার ছেলে একজন বড় তারকা হতে চলেছেন।

    rnrn

    আর এ সময় হৃতিককেও ফারহা জানান, তিনি যে একটি স্ক্রিপ্ট লিখেছেন, সেখানের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে হৃতিককে তিনি চান। এটা শুনে হৃতিক খুবই উত্তেজিত হয়ে পড়েছিলেন। শাহরুখ খানও সেই ছবিতে থাকছেন জেনে, হৃতিক জানাতে চেয়েছিলেন, ‘শাহরুখ আমার সঙ্গে কাজ করতে চাইবেন কি?’ এই প্রশ্নের উত্তরে ফারাহ হৃতিককে বলেছিলেন, ‘অবশ্যই।’ এবং তারপরই ‘কাহো না পেয়ার হ্যায়’ মুক্তি পায় এবং হৃতিক রাতারাতি একজন বিরাট মাপের তারকা হয়ে ওঠেন, তারপর বাকিটা তো ইতিহাস।

    rnrn

    এরপর ২০০১ সালে শাহরুখ ও হৃতিককে ‘কভি খুশি কাভি গম’- এ দেখা যায় কিন্তু তাদের নিয়ে বাড়তে থাকা গুঞ্জনের জন্য তারা দু'জনেই খুব সচেতন ভাবে এই ছবিতে কাজ করেন। আর এর প্রভাব পড়েছিল সেটেও। এই প্রসঙ্গে করণ জোহর একবার জানিয়েছিলেন, শাহরুখ সেটে হৃতিকের থেকে নিজের দূরত্ব বজায় রেখে চলতেন। হৃতিক তার জায়গা নিতে পারেন বলে যে গুঞ্জন ছড়ানো হয়েছিল সেটা মোটেই ঠিক নয়, পাশাপাশি অন্যায়ও বটে।

    rnrn

    কারণ হৃতিক অনেক জুনিয়র ছিলেন শাহরুখের থেকে। যখন হৃতিক কাজ শুরু করেন তার বহু আগে শাহরুখ রীতিমতো বড় তারকা হয়ে উঠেছিলেন। কিন্তু এমন ভাবে পুরো বিষয়টি প্রচার করা হয়েছিল যে শাহরুখ ও হৃতিককের সম্পর্ক নিয়ে নেতিবাচকতা বাড়তে থাকে। যা খুবই দুঃখজনক। তাই ‘কভি খুশি কাভি গম’- এর শ্যুটিংয়ের সময় হৃত্বিক ও শাহরুখের মধ্যে একটা বন্ধুত্বের জায়গা তৈরি করার চেষ্টা চলছিল, আর করণ জানান এই কাজে সাহায্য করেছিলেন নায়িকা কাজল।

    rnrn

    ২০০৭ সালে প্রকাশিত অনুপমা চোপড়ার লেখা ‘কিং অফ বলিউড: শাহরুখ খান অ্যান্ড দ্য সিডাক্টিভ ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান সিনেমা’- তে এই দুই অভিনেতার মধ্যে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘এটা খুব ভুল ছিল’। 

    rnrn

    বইটিতে শাহরুখের উদ্ধৃতেও লেখা রয়েছে,‘আপনি আমার দশ বছরের কাজ কেড়ে নিতে পারবেন না। আপনি হঠাৎ একদিন সকালে এসে আমাকে বলতে পারবেন না, ‘আরে আপনি আপনার জায়গা হারিয়েছে, আপনার অনেক বয়স হয়েছে, আপনাকে দিয়ে আর হবে না।’ আসলে কেউ আমাকে জিজ্ঞাসাই করেননি। আমি হৃতিক রোশনকে নিয়ে কী ভাবছি সেটা কি কেউ জানতেন? তাই আমার ব্যাপারে এই লজ্জাজনক গুঞ্জন রটে গেল।'

    rnrn

    যার কারণে সেই সময় নানা কারণে হৃতিক আর ‘ম্যায় হুঁ না’ ছবিতে কাজ করেননি হৃতিক। তারপর ‘লক্ষ্মণ’ চরিত্রটির জন্য অফার করা হয় জায়েদ খানকে। পরবর্তীতে তাকেই এই ছবিতে শাহরুখের ভাইয়ের ভূমিকায় দেখা যায়।

    বিনোদন ডেস্ক

  • গোপনে বিয়ে সারলেন তাপসী-ম্যাথিয়াস

    বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। বর অলিম্পিক পদকজয়ী সাবেক শাটলার ও ভারতের ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ ডেনমার্কের ম্যাথিয়াস বোয়ে। খেলার মাঠেই প্রথম আলাপ হয়েছিল দুজনের। এরপর টুইটারে জমে বন্ধুত্ব, ধীরে ধীরে তা গড়ায় প্রেমে। অবশেষে ১০ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

    নিউজ ১৮-এর সূত্র জানিয়েছে, রাজস্থানের উদয়পুরে গোপনে বিয়ে সেরেছেন তাপসী-ম্যাথিয়াস। শিখ পরিবারের মেয়ে তাপসী, অন্যদিকে বর ম্যাথিয়াস ক্যাথলিক। তাই শিখ ও খ্রিষ্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।

    একটি সূত্রের বরাত দিয়ে নিউজ ১৮ জানিয়েছে, গত শনিবার বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। গত বুধবার থেকেই শুরু হয়েছিল বিয়ের প্রাক-প্রস্তুতি। শুধু দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন বিয়েতে। সাত পাক ঘোরার ৪৮ ঘণ্টা পার হলেও এখনো মুখ খোলেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও।

    সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বলিউড বড় কোনো তারকাকে অনুষ্ঠানে দেখা যায়নি। তাপসীর দোবারা এবং থাপ্পড়ের সহ-অভিনেতা পাভেল গুলাটি উপস্থিত ছিলেন। তাপসীর ঘনিষ্ঠ বন্ধু অনুরাগ কশ্যপ, কণিকা ধিলো ও তার স্বামী হিমাংশু শর্মাও বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন।

    তাপসীকে সামনে দেখা যাবে আসন্ন থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’তে, যেখানে তার সঙ্গে আরও আছেন বিক্রান্ত ম্যাসি এবং সানি কৌশল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিমি শেরগিল। ফির আয়ি হাসিন দিলরুবা, হাসিন দিলরুবার সিক্যুয়েল, যা ২০২১ সালের জুলাই মাসে নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল।
     

    বিনোদন ডেস্ক

  • বিয়ে নিয়ে যা বললেন সংগীতশিল্পী লিজা

    গোপনে বিয়ে করেছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী সবুজ খন্দকারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। সম্প্রতি এ খবরটি বেশ শক্তভাবে ছড়িয়েছে।  

    অবশ্য বিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি লিজা। তবে সচরাচর সবুজকে ছায়ার মতো দেখা যায় তার সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানে লিজার পাশে থাকেন তিনি। এছাড়া এ গায়িকার হোয়াটস্যাপের প্রোফাইল পিকচারটিও সবুজের সঙ্গে।

    সবুজের সঙ্গেই যে বিয়ে সেরেছেন লিজা সে কথা বলছে তার ফেসবুকও। কেননা নেটমাধ্যমে লিজা ও তার পরিবারের সঙ্গেও দেখা গেছে সবুজ খন্দকারকে।

    জানা গেছে, সবুজের সঙ্গে লিজার পরিচয় যুক্তরাষ্ট্রে। সেখানে একটি শো করতে গিয়ে আলাপ হয়েছিল তাদের। এর পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। যুক্তরাষ্ট্রে লিজা-সবুজকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে।

    এদিকে এর আগে সংবাদমাধ্যমকে বিয়ে লিজা বলেছিলেন, ‘সব মানুষই জীবনে কারও না কারও সঙ্গে সম্পর্কে জড়ায়। আমি নতুন সম্পর্কে জড়িয়েছি। এটুকু বলতে পারি, আমাদের বিয়ের সবকিছু রেডি। এ বছরই বিয়ে করব। করোনার প্রাদুর্ভাব কমলে বিয়ের ঘোষণা দিতে পারব। শুধু বলি, সে গানের বাইরের জগতের মানুষ। তবে পরিচয় গানের সূত্রেই।’

    এদিকে ২০১২ সালে ইকবাল মাহমুদ লাভলুর সঙ্গে বাগদান হয়েছিল লিজার। তবে তা আর বিয়ে পর্যন্ত গড়ায়নি। বিষয়টি নিয়ে পরে লিজা জানিয়েছিলেন, ২০১৫ সালে তাদের বাগদান ভেঙে গেছে এবং যার সঙ্গে বাগদান হয়েছিল তিনিও বিয়ে করে ফেলেছেন।

    এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে লিজার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে। ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।

    উল্লেখ্য, ২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সংগীতাঙ্গনে নাম লেখান লিজা। তারপর থেকে মিউজিক ইন্ডাস্ট্রিতে সরব বিচরণ তার। বর্তমানে লিজা ব্যস্ত আছেন একটি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে। 

    বিনোদন ডেস্ক

  • বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস করলেন তরুণী

    বাবার হাত ধরে নাটক শেখার জন্য কলকাতার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রাজা ভট্টাচার্যের কাছে ভর্তি হয়েছিলেন ১২ বছর বয়সী এক কিশোরী। স্বপ্ন ছিল নাটক শিখে অভিনেত্রী হবেন। কিন্তু সেই স্বপ্ন অচিরেই ভেঙে গেল। সহজ-সরল কিশোরী মনের সুযোগ নিয়ে নিয়মিত নাট্য ব্যক্তিত্ব রাজা যৌন হেনস্তা করতে থাকেন বলে জানান কিশোরী।

    এই কিশোরী এখন যুবতী, বয়স ১৮। ৬ বছর আগে যে হেনস্তার শিকার হয়েছেন, এবার সেই বিষয়ে মুখ খুললেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে। 

    রোববার ফেসবুকে ওই যুবতী জানান, ২০১৭ সালে ১২ বছর বয়সে ‘ব্ল্যাঙ্ক ভার্স’ নামক নাটকের দলে ভর্তি হন। উদ্দেশ্য ছিল নাট্য ব্যক্তিত্ব রাজার কাছ থেকে নাটক শিখবেন। কিন্তু বাস্তব অভিজ্ঞতা ভিন্ন।

    ভুক্তভোগীর কথায়, ক্লাসের অন্ধকার দিকে নিয়ে আমায় নিয়মিত জড়িয়ে ধরতেন, চুমু খেতেন। মা-বাবার সামনে বলতেন তার মাথা টিপে দিতে। মাথা টিপতে গেলে বুকে পেটে তার মাথা ঘষতেন। সেই সময় বিষয়গুলো বুঝতাম না। আবার বাড়ির মানুষদের সামনে এমন ব্যবহার করতেন, যেন আমাকে কত স্নেহ করেন।

    যুবতী আরও বড় বিস্ফোরক অভিযোগ করে বলেন, প্রতি শনিবার ক্লাসের ৩০ মিনিট আগে আমাকে ক্লাসে ডাকতেন। ক্লাসে যাওয়ার পর আমার পুরো শরীরে বিশ্রীভাবে হাত বোলাতেন। কখনো কখনো আমার মুখে তার ঠোঁট ডুবিয়ে দিতেন। এসব বিষয়ে কখনো তার চোখে-মুখে অপরাধবোধ দেখিনি। ভাব করতেন, যেন আমি সম্মতি দিয়েছি তাকে।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ভুক্তভোগী যুবতী আরও লেখেন, প্রথম দিন বাবা আমাকে ক্লাসে দিয়ে যায়। এরপর থেকে আমাকে বাড়ি দিয়ে আসতে বলেন রাজা। আমি প্রথমে না বুঝেই রাজি হই। তিনি রাস্তার অন্ধকার জায়গায় মোটরসাইকেল থামিয়ে অসভ্যতা করতেন। পরে কিছুটা বুঝতে পারি।

    যুবতী লেখেন, তাকে বিরক্ত লাগতো, ঘৃণা করতে শুরু করি। কিন্তু কখনো সাহস করে কিছু বলতে পারিনি। কলকাতায় তার অনেক প্রভাব। ভেবেছিলাম কেউ আমার কথা বিশ্বাস করবে না। কিন্তু আর না। টানা ৪ বছর, অনেক অত্যাচার সয়েছি। ২০২০ সালে আমি তার ক্লাস ছেড়ে দেই। এবার মুখ খুললাম।

    অভিযোগকারী যুবতী জানান, রাজার প্রকৃত রূপ প্রকাশ্যে নিয়ে আসতে চাইলে হাত-পা ধরেন তিনি। তবে নাট্য ব্যক্তিত্বকে পাত্তা দেননি যুবতী। নিজে যে খারাপ অভিজ্ঞতার শিকার হয়েছেন, তার মধ্য দিয়ে যেন আর কাউকে যেতে না হয়, সে জন্যই বিষয়টি নিয়ে মুখ খুললেন।

    বিনোদন ডেস্ক

  • রাজের সঙ্গে তিশা-সুনেরাহর গোপন ভিডিও ফাঁস

    ঢাকাই চলচ্চিত্রের নায়ক ও জনপ্রিয় নায়িকা পরীমনির স্বামী শরিফুল রাজ ফের আলোচনা জায়গা করে নিলেন। মধ্যরাতে রাজের আইডি থেকে তিশা-সুনেরাহর ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। ফেসবুকে দেখা গেল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি ও ভিডিও ক্লিপ। 

    সোমবার দিবাগত রাতে রাজের নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়। সেসব ছবি ও ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেত্রী সুনেরা বিনতে কামালকে।

    ভিডিওতে অভিনেত্রী সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। আর এটি নিয়ে সামাজিকমাধ্যমে। এর ফলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে চলছে নানা সমালোচনা।

    ভিডিওতে রাজ নিজে সামনে না আসলেও ক্যামেরার পেছন থেকে ভিডিও ধারণ করেছেন, যা কথা বলতে শোনা যায়। যদিও একটি ভিডিওতে দেখা দিয়েছিলেন রাজ। ক্যামেরার সামনে তানজিন তিশা ও সুনেরাহকে মদ্যপ অবস্থায় পাগলামি করতে দেখা যায়। এ সময় সুনেরাহকে অশ্লীল শব্দ বলতেও শোনা যায়।

    সুনেরাহর সঙ্গে ভিডিও কলের কথোপকথনের ছবি পোস্ট করে রাজ ক্যাপশনে লিখেন, আই লাভ ইউ ক্রাজি গার্ল। এই দিনগুলো। সঙ্গে লাভ ইমোজি। তানজিন তিশার ভিডিওতে লেখেন, ওহ মিস ইউর পি। ভিডিওতে তিশাকে পাগলামি করতে দেখা যায়।

    এ ঘটনায় এখনো অভিনেতা রাজ ও তিশা কিছু না বললেও কথা বলেন অভিনেত্রী সুনেরাহ। তাদের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার পেছনে চিত্রনায়িকা পরীমনির হাত রয়েছে বলে আকার-ইঙ্গিতে দাবি করেছেন তিনি। তবে ঘণ্টাখানেক পর রাজের প্রোফাইল থেকে সেসব ছবি ও ভিডিও সরিয়ে ফেলা হয়েছে।

    এদিকে এ ঘটনায় সোমবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সুনেরাহ। রাত সোয়া ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাজকে আমি ১০ বছরেরও বেশি সময় ধরে চিনি। সে আমার অনেক ভালো বন্ধু ছিল। তবে তার বিয়ের পর থেকে প্রায় যোগাযোগ ছিল না আমাদের। সেদিন একটি ডাবিং স্টুডিওতে দেখা হলো আমাদের। আমরা একসঙ্গে ছবি তুললাম। আমি জানি না, পুরনো বন্ধুর সঙ্গে একটি ছবি তোলা এমন কী অপরাধের বিষয়। তার স্ত্রী (পরীমনি) কোনো কারণ ছাড়াই পাগলপ্রায় এটা নিয়ে।’

    বিনোদন ডেস্ক

  • নিজের গোপন তথ্য ফাঁস করলেন সামান্থার সাবেক স্বামী

    দক্ষিণী চলচ্চিত্রের আলোচিত জুটি ছিলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় দেড় বছর। তবে তাদের নিয়ে আলোচনা এখনো থামেনি। 

    বিচ্ছেদের পর নিজেকে আরও বেশি করে কাজে ব্যস্ত রেখেছেন সামান্থা। তার মাঝেই বারবার অসুস্থ হয়ে পড়েন এ অভিনেত্রী। কখনো চোখের সমস্যা, কখনো আবার পেশিপ্রদাহে জর্জরিত তিনি। যদিও এর মাঝেই একের পর এক ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করে যাচ্ছেন সামান্থা। 

    অন্যদিকে নাগার জীবনেও এসেছেন নতুন প্রেমিকা। ‘দ্য নাইট ম্যানেজার’খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। 

    সম্প্রতি সামান্থার সাবেক স্বামীর কাছে প্রশ্ন করা হয়, জীবনে কতজনকে চুম্বন করেছেন?

    প্রশ্ন শুনে মোটেও অপ্রস্তুত হননি কিংবা বিষয়টি এড়িয়ে যাননি নাগা। বরং সহজভাবেই উত্তর দিয়েছেন ‘লাল সিংহ চড্ডা’ ছবির অন্যতম অভিনেতা। নাগা জানান, চুম্বনের হিসাব রাখা নাকি বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, আসলে ছবিতেও প্রচুর চুম্বন দৃশ্য থাকে। কী করে এত গুনব? এটা সবাই জানে। এ বিষয়ে কিছুই আর গোপন নেই। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্যকে প্রশ্ন করা হয়, জীবনে কোন বিষয় নিয়ে তার মনে আক্ষেপ রয়ে গেছে। উত্তর দিতে গিয়ে একটু সময় নেন নাগা। তার পর বলেন, আমার জীবনে তেমন কোনো আক্ষেপ নেই, সবটাই শিক্ষা। নিজের ভুল থেকে শিখেছি।

    কোনো ছবি নিয়ে আক্ষেপ নেই জানতে চাইলে তিনি বলেন, দু-তিনটি ছবি এমন আছে, যেগুলো করতে পারলে ভালো লাগত। আর সম্পর্ক? সেই প্রশ্ন অবশ্য হাসিমুখে এড়িয়ে যান এই দক্ষিণী তারকা। বিবাহবিচ্ছেদের পর থেকে সামান্থাকে নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি নাগা।

    বিনোদন ডেস্ক

  • গোপন ভিডিও ফাঁস হওয়ার বিষয়ে মুখ খুললেন প্রিয়াংকা

    ভারতের ভোজপুরী অভিনেত্রী প্রিয়াংকা পণ্ডিত। ক্যারিয়ারের শুরুটা বেশ ভালোই ছিল। কিন্তু ২০২১ সালে হঠাৎ তার একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়াতেই মুখ থুবড়ে পড়ে তার অভিনয় জীবন। ভিডিও প্রকাশ্যে আসার পর পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। সেই ঘটনার বিষয় এক বছর পার হওয়ার পর সম্প্রতি মুখ খুললেন প্রিয়াংকা।

    অভিনেত্রী বলেন, তার ক্যারিয়ার ও ভাবমূর্তি নষ্ট করার জন্য কেউ উঠেপড়ে লেগেছে এবং সে কারণেই এ ভিডিওতে তার নাম জুড়ে দেওয়া হয়েছিল।

    এ ভিডিওর কারণে তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন প্রিয়াংকা। ইতোমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। পুলিশের কাছে লিখিত অভিযোগও করেছেন। যদিও তা নিয়ে উঠেছে প্রশ্ন। কেন এক বছর পর এ ঘটনা নিয়ে পুলিশি তদন্তের পথে গেলেন অভিনেত্রী? কেন ভিডিও প্রকাশ্যে আসতেই তিনি এ পদক্ষেপ নেননি?

    কিন্তু কীভাবে উত্থান হলো অভিনেত্রীর? কীভাবেই বা ভিডিওকাণ্ডে জড়িয়ে পড়লেন? এমন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার ভক্তদের মধ্যে। 

    ১৯৯১ সালে ৩০ জুন উত্তরপ্রদেশের জৌনপুরে জন্ম প্রিয়াংকার। ছোটবেলাতেই তার ভাইকে নিয়ে গুজরাটের আহমেদাবাদে চলে আসেন তাদের বাবা-মা। তবে বাবা-মা কোন পেশার সঙ্গে যুক্ত, তা কোনো দিন প্রকাশ্যে আনেননি প্রিয়াংকা।

    তবে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় প্রিয়াংকাকে। ছোটবেলা থেকেই নিজেকে পর্দার সামনে দেখার ইচ্ছা জাগে অভিনেত্রীর। অভিনয়ের পাশাপাশি নাচের দিকেও তার ঝোঁক তৈরি হয়। ছোটবেলায় নাচের শিক্ষাও নিয়েছিলেন তিনি।

    ২০১৩ সালে ভোজপুরি সিনেমা ‘জিনা তেরি গালি মে বাবু’র মাধ্যমে ভোজপুরি ছবিতে আত্মপ্রকাশ করেন প্রিয়াংকা।

    প্রথম ছবির পরই দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছিলেন এ নায়িকা। বাড়তে শুরু করে তার অনুরাগীর সংখ্যাও।

    প্রথম সিনেমাতেই সেরা নবাগত অভিনেত্রী হিসেবেও পুরস্কার পেয়েছিলেন। তার পর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ভোজপুরি সিনেমার শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে বিবেচিত হতে শুরু করেন প্রিয়াংকা। ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রায় সব বড় অভিনেতার সঙ্গে তিনি অভিনয় করেছেন।

    অভিনয় ছাড়াও প্রিয়াংকা মডেল হিসেবে কাজ করেছেন। অনেক বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক