Tag: গুলি

  • হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

    হলিউডের অভিনেতা জনি ওয়াক্টরকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন জনপ্রিয় আমেরিকান শো ‘জেনারেল হসপিটাল’-এর অভিনেতা। তার বয়স হয়েছিল ৩৭ বছর।

    সূত্রের খবর, চোরেরা চুরি করতে গিয়ে অভিনেতাকে খুন করেছে। জনপ্রিয় অভিনেতাকে খুনের ঘটনা ঘটে ২৫ মে। 

    এক সাক্ষাত্‍কারে জনি ওয়াক্টরের মা স্কারলেট ওয়াক্টর জানিয়েছেন, তার সন্তানকে হত‍্যা করেছে তিন দুষ্কৃতকারী।

    জানা গেছে, সেদিন ভোরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছিলেন জনি। এসময় তার এক বন্ধুর নজর যায় অভিনেতার গাড়ির দিকে। তিনজন অজানা ব্যক্তি গাড়ির কাছে ঘোরাঘুরি করছিল। অভিনেতার গাড়ি থেকে ক্যাটালিটিক কনভার্টার চুরি করার চেষ্টা করছিল তারা। তখনই দুষ্কৃতকারীরা অভিনেতাকে গুলি করে।

    অভিনেতার মায়ের অভিযোগ, চোরদের চুরি করতে দেখেও তার ছেলে কিছু বলেননি। তাও তাকে হত্যা করা হয়েছে।

    অভিনেতাকে গুলি করার পর ওই তিন দুষ্কৃতকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। জনপ্রিয় অভিনেতার মর্মান্তিক মৃত্যুতে হলিউডের বহু অভিনেতা শোক প্রকাশ করেছেন।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে মডেলকে গুলি করে হত্যা

    সাবেক মিস ইকুয়েডর প্রতিযোগী ল্যান্ডি প্যারাগাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গত ২৮ এপ্রিল ইকুয়েডরের কুইভেডোরের একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয় তাকে। তার বয়স হয়েছিল ২৩ বছর। 

    জানা গেছে, কুখ্যাত গ্যাং বসের সঙ্গে সম্পর্ক ছিল ল্যান্ডির। তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। ধারণা করা হচ্ছে গ্যাং বসের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই হত্যা করা হয়েছে এই মডেলকে। নৃশংস এই হত্যাকাণ্ড সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

    পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি রেস্তোরাঁয় বসে অপেক্ষা করছিলেন ল্যান্ডি। তখন দুই বন্দুকধারী খাবারের দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করলে মেঝেতে লুটিয়ে পড়েন ল্যান্ডি। মডেলের গায়ে গুলি লাগার পরই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান দুই বন্দুকধারী।

    উল্লেখ্য, ২০২২ সালে মিস ইকুয়েডর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ল্যান্ডি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে তার। গেল বছরের ডিসেম্বরে মাদক পাচারকারী হিসেবে ল্যান্ডির নাম ওঠে পুলিশের খাতায়।

    সূত্র: ডেইল মেইল

    বিনোদন ডেস্ক

  • সালমান খানের বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলি

    বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে মোটরসাইকেল চালিয়ে এসে গুলি ছুঁড়ে পালিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্ত। রোববার ভোর ৫টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

    rnrn

    মুম্বাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছে। গত বছর, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)-র তরফে জানানো হয়েছিল, সালমান খানকে হত্যার জন্য ১০টি গ্যাং কাজ করছে। যার মধ্যে রয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর নামও রয়েছে। 

    rnrn

    ১৯৯৮ সালের কৃষ্ণসায়র হরিণ শিকারের ঘটনায় নাম জড়িয়েছিল সালমানের। তারপর থেকেই তিনি চলে আসেন বিষ্ণোই সম্প্রদায়ের বিষ নজরে। লরেন্সকে বলতে শোনা গিয়েছে, এর আগেও তারা সালমান খানকে প্রাণে মারার চেষ্টা করেন। ভাড়া করেছিলেন শার্প শুটার। 

    rnrn

    বিষ্ণোইকে বলতে শোনা যায় যে তার বন্ধু, সম্পাত নেহরা, মিস্টার খানের বান্দ্রার বাড়ির দিয়ে নজরদারি চালাচ্ছিল। সালমানকে প্রাণে মারার জন্য যোগ্য পরিস্থিতি তৈরির জন্য খোঁজ চালাচ্ছিল। হরিয়ানা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ে নেহরা। আপাতত সেও রয়েছে কারাগারে। 

    rnrn

    ২০২২ সালে মর্নিং ওয়াকে বেরিয়ে হুমকি চিঠি পেয়েছিলেন সালমান খান। যেখানে তাকে ও তার বাবা সেলিম খানকে মেরে ফেলার কথা লেখা হয়েছিল। এমনকী, কানাডা-ভিত্তিক পলাতক গ্যাংস্টার এক সাক্ষাৎকারে জানিয়েছিল, সালমান খান রয়েছেন তাদের হত্যা তালিকায়। 

    বিনোদন ডেস্ক

  • যে কারণে হিরো আলমকে হত্যার হুমকি

    হোয়াটসঅ্যাপে পিস্তলের ছবি ও খুদেবার্তা পাঠিয়ে দুদিনের মধ্যে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। 

    rnrn

    শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজেই বিষয়টি জানান। ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন- ‘আবারো হিরো আলমকে গুলি করে মারার হুমকি দুই দিনের ভেতর।’

    rnrn

    পোস্টে দেখা যায়, হিরো আলম ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে দেওয়া হুমকির স্ক্রিনশট প্রকাশ করে। সেখানে ট্রান্সজেন্ডার ইস্যুতে আলোচনায় আসা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষক আসিফ মাহাতাবকে নিয়ে মন্তব্যের অভিযোগে এ হুমকি দেওয়া হয়।

    rnrn

    তবে এ ঘটনায় শনিবার দুপুর পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেননি তিনি।

    rnrn

    হিরো আলম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ২০ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি +৯৭১ কোড সংবলিত একটি নম্বর থেকে তার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে গালিগালাজ করেন। রাত ৩টা ২৫ মিনিটে ওই ব্যক্তি আরেকটি খুদেবার্তা পাঠান। সর্বশেষ রাত ৩টা ২৮ মিনিটে পিস্তলের ছবি পাঠিয়ে অজ্ঞাত ওই ব্যক্তি লেখেন- প্রকাশ্যে তোরে গুলি করমু।

    rnrn

    তিনি আরও বলেন, বর্তমানে ঢাকার বাইরে আছি আমি। নিরাপত্তার জন্য নিজের অবস্থান কাউকে জানাচ্ছি না। ঢাকায় ফিরে আইনি পদক্ষেপ নেব।

    বিনোদন ডেস্ক

  • সন্ত্রাসীদের গুলিতে ভুবনের মৃত্যু: হিমেল দুই দিনের রিমান্ডে

    গুলিবিদ্ধ হয়ে ভুবন চন্দ্র শীল নিহতের ঘটনায় গ্রেফতার মারুফ বিল্লাহ হিমেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। এরপর ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক বিএম রানা।

    অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী তার জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে ১৮ সেপ্টেম্বর রাতে তেজগাঁও বিজি প্রেস ও পেট্রলপাম্পের মাঝামাঝি স্থানে শীর্ষ সন্ত্রাসী মামুনকে ঘিরে ধরে চারটি মোটরসাইকেলে আসা ৭-৮ জন যুবক।

    এ সময় দৌড়ে পালানোর সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। অপরদিকে অফিস থেকে আরামবাগের মেসে ফিরছিলেন ভুবন চন্দ্র শীল। তেজগাঁওয়ে এলে তিনি সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত হন। ঘটনার আট দিন পর সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি।

    এ ঘটনায় নিহত ভুবনের স্ত্রী রত্না রানী শীল বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে মামলা করেন।

    ভুবন শীল আরামবাগের বাসায় একাই থাকতেন। তার স্ত্রী রত্না একমাত্র মেয়েকে নিয়ে থাকেন নোয়াখালীর মাইজদীতে। রত্না মাইজদীর একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। তাদের মেয়ে ভূমিকা চন্দ্র শীল সদ্য এসএসসি পাশ করেছে।

    আদালত প্রতিবেদক

  • ঝগড়া থেকে হাতাহাতি, শাহরুখ খানকে গুলি করেন সালমান!

    বলিউডের প্রথম সারির তারকা হলেন শাহরুখ খান ও সামলান খান। তাদের দুইজনের বন্ধুত্ব কয়েক দশকের। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। 

    rnrn

    এত কিছুর পরও এক সময় নাকি রাগের মাথায় শাহরুখ খানকে গুলি করেছিলেন সালমান খান।  সম্প্রতি এক টকশোতে অংশ নিয়ে সরল স্বীকারোক্তি দিলেন বলিউডে ‘ভাইজান’ খ্যাত সালমান খান।

    rnrn

    ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘করণ অর্জুন’ ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সালমান খান। দুই ভাইয়ের মায়ের ভূমিকায় ছিলেন রাখি গুলজার। খলনায়কের চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা অমরিশ পুরী।  সেই ছবির সেটেই নাকি শাহরুখকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন সালমান খান। 

    rnrn

    সালমান খান বলেন, শুটিংয়ের সময় আমাদের খালি বন্দুক দেওয়া হত। আমি আমাদের অ্যাকশন পরিচালক ভিকু বর্মার কাছ থেকে একটা খালি বন্দুক পেয়েছিলাম। একটা পার্টির দৃশ্য শুট হওয়ার কথা তখন। সেটে ভর্তি লোক। আমি তখন শাহরুখকে বললাম, আমি তোকে নাচ করার জন্য ডাকব, তুই তাতে মানা করবি, আমাদের মধ্যে একটা হাতাহাতি হবে। এই যে, খালি বন্দুক রয়েছে, আমি তোকে গুলি করব, আর তুই লুটিয়ে পড়বি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তখন শাহরুখ বলল, ও নাকি ক্লান্ত, এখন নাকি ওই দৃশ্য শুট করার ইচ্ছা নেই।

    rnrn

    সালমান খান আরও বলেন, আমার ভাই সোহেলও ওখানে ছিল। আমি শাহরুখের হাত টানতেই ও ছিটকে পড়ে যায়। এরপর শাহরুখের সঙ্গে আমার হাতাহাতি হয়। আমি তখন বন্দুক নিয়ে শাহরুখ খানকে গুলি করি। গুলি খেয়ে শাহরুখ মাটিতে লুটিয়ে পড়ে।  সেখানে জাভেদ আখতারের স্ত্রী হানি ইরানি ছিলেন, একজন সাংবাদিকও ছিলেন।

    rnrn

    সেই স্মৃতিচারণ করে সালমান আরও বলেন, ১০ মিনিট ধরে আমরা অপেক্ষা করছি যে শাহরুখ উঠে বসবে, আমার চোখ লাল হয়ে গিয়েছে। আমি শাহরুখকে ডাকছি, ও উঠছে না। যখন ও চোখ খুলছেই না, তখন সোহেল আর ভিকুও চিন্তায় পড়ে গিয়েছিল। তারপরে শুনতে পেলাম শাহরুখ নাক ডাকছে।

    rnrn

    সেটে শাহরুখের সেই দুষ্টুমির ঘটনা নিয়ে সালমান খান আরও বলেন, ছবিতে অর্জুনের পারফরম্যান্সের থেকে ওই নাকডাকা বেশি ভালো ছিল। সবাই বিশ্বাস করে নিয়েছিলেন যে কিছু একটা অঘটন ঘটে গিয়েছে।

    rnrn

    এই উদাহরণ দিয়ে সলমন বলেন, শাহরুখের মতো ‘পারফর্মার’ এই মুহূর্তে গোটা দেশে আর এক জন নেই। সম্প্রতি ‘পাঠান’ ছবিতে টাইগারের চরিত্রে শাহরুখের সঙ্গে দেখা গিয়েছে সলমনকে। আগামী ‘টাইগার ৩’ ছবিতেও সলমনের সঙ্গে জুটি বাঁধবেন শাহরুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘ঢুকলেই গুলি’, বাড়ির নামফলকে লিখলেন কঙ্গনা

    বলিউডের বিতর্কিত নায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসে কঙ্গনা রানাউতের। দীর্ঘ ক্যারিয়ারে বহু বিতর্কে জড়িয়েছেন, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বাড়ির নেমপ্লেট। যেখানে লেখা ‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’। 

    rnrn

    অভিনেত্রীর মালিকানায় শুধু একটি মুম্বাই অ্যাপার্টমেন্টই নেই, রয়েছে একটি ম্যানশন মানালিতেও, যা সাজিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনার শবনম গুপ্তা। যিনি আলিয়া ভাট, রণবীর কাপুর, মিনি মাথুর এবং প্রয়াত ইরফান খানের মতো সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছেন।

    rnrn

    বাড়ির ভিডিও শেয়ার করে কঙ্গনা লিখেন, ‘বরাবরই আমার প্রতিটি বাড়ি নিয়ে ভাবনা-চিন্তা খুব স্পষ্ট। সঙ্গে নিজের হাতে সব কিছু করার থেকে ভালো কিছু আর হয় না। মাউন্টেন চেকস সঙ্গে তাঞ্জোর পেইন্টিং- সব কিছুতেই রয়েছে একটা হৃদয়, যার যোগ পাহাড়ের সঙ্গে। কিন্তু ভালোবাসা দক্ষিণ ভারতের। 

    rnrn

    বুধবার, কঙ্গনা একটি ঘরের বাইরে ফ্লোরাল ওয়ালপেপারের ওপরে দেয়ালে লাগানো একটি সাইনবোর্ড শেয়ার করেছিলেন বৌদি রিতু রানাউতের ইনস্টাগ্রাম থেকে। যেখানে লেখা ছিল, ‘কোনো অনুপ্রবেশ নয়। লঙ্ঘনকারীদের গুলি করা হবে। বেঁচে থাকাদের আবার গুলি করা হবে!’ 

    rnrn

    কঙ্গনা প্রায়ই ইনস্টাগ্রামে তার মুম্বাই এবং মানালির বাড়ির ছবি এবং ভিডিও পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। গত বছর দীপাবলির সময় অভিনেতা ফুল এবং আলো দিয়ে সজ্জিত তার মুম্বাই বাড়ির একটা আভাস সবাইকে দিয়েছিলেন। 

    rnrn

    কঙ্গনার পরবর্তী সিনেমা ইমার্জেন্সি। এই সিনেমায় তিনি শুধু অভিনয়ই করছেন না, রয়েছেন পরিচালনা-প্রযোজনার দায়িত্বেও। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কুইন নায়িকাকে।

    বিনোদন ডেস্ক