Tag: গুঞ্জন

  • দুর্ঘটনায় মমতাজের নিহতের খবরের বিষয়ে যা জানা গেল

    সম্প্রতি দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী
    মমতাজ মারা যাওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তথ্য যাচাইকারী
    প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায় তথ্যটি সঠিক নয়।

    রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা
    যায়, সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের দাবিটি
    সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা
    হচ্ছে। সোমবার দুপুর ২টা ০৫ মিনিটে প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়।

    উক্ত পোস্টে দাবি করা হয়, দুবাইয়ে গাড়ি
    এক্সিডেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কণ্ঠশিল্পী মমতাজ। পোস্টটির মন্তব্যের ঘরে একটি
    ভিডিও লিংক যুক্ত করা হলেও উক্ত লিংকে প্রবেশ করে দেখা যায়, এটি একটি স্প্যাম ওয়েবসাইটের
    লিংক।

    পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ
    করে আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে কোনো তথ্য পায়নি রিউমর স্ক্যানার।
    সুতরাং দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিহতের দাবিটি
    সম্পূর্ণ মিথ্যা।

    যুগান্তর প্রতিবেদন

  • অবশেষে গুঞ্জনই সত্য হতে চলেছে!

    হলিউডে জোর গুঞ্জন, জনপ্রিয় ও শক্তিমান অভিনেতা ব্র্যাড পিট এবং জেনিফার অ্যানিস্টন একটি রোমান্টিক কমেডি সিনেমায় পুনরায় একসঙ্গে কাজ করতে পারেন। যা হবে তাদের ২০০৫ সালের বিচ্ছেদের পর প্রথম বড় পর্দার প্রকল্প। 

    তবে অ্যানিস্টন তার আসন্ন সিনেমার বিষয়ে বিস্তারিত গোপন রেখেছেন। সূত্রমতে, এর কারণ হলো ব্রাড পিট এই প্রকল্পের সঙ্গে যুক্ত।

    একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, ব্র্যাড বহু বছর ধরে জেনকে (সিনেমাটির) বিভিন্ন ধারণার বিষয়ে প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু জেন সবসময় তা প্রত্যাখ্যান করেছেন। এখন অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে এবং উভয়েরই একটি বক্স অফিস হিটের প্রয়োজন। তাই অবশেষে জেন এটি বিবেচনা করছেন।

    হলিউডে রোমান্টিক কমেডির পুনর্জাগরণ—বিশেষ করে ‘ব্রিজেট জোন্স-৪’ এর সাফল্যের পর—পিট এবং অ্যানিস্টনের এই ঘরানায় প্রত্যাবর্তনের সময়টি উপযুক্ত বলে মনে হচ্ছে।

    হলিউড ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিরা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতেও আগ্রহী। তেমনই একজন ডেভিড ফিঞ্চার। যিনি পিটের দীর্ঘদিনের সহযোগী, তিনিই এটি পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া জিমি কিমেলও নাকি এর স্ক্রিপ্টে অবদান রেখেছেন। 

    সূত্রটি আরও জানায়, ‘এটি একটি বিশুদ্ধ বক্স অফিস হিট সিনেমা হতে চলেছে’।

    তবে তাদের এই সম্ভাব্য পুনর্মিলন সবার জন্য অবশ্য আনন্দদায়ক নয়। অ্যানিস্টনের সঙ্গে ব্র্যাডের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে রীতিমত অস্বস্তিতে রয়েছেন অভিনেতার বর্তমান বান্ধবী ইনেস ডি রামন। 

    একটি সূত্র জানায়, ব্র্যাড সবসময় জেনের প্রশংসা করেন এবং অ্যাঞ্জেলিনার মতো কখনো সমালোচনা করেননি। কিন্তু তাদের একটি রোমান্টিক কমেডিতে একসঙ্গে অভিনয় করতে দেখাটা ইনেসের জন্য অস্বস্তিকর হতে পারে।

    ঘনিষ্ঠ মহল বলছেন, তা সত্ত্বেও তাদের প্রকল্পটি এগিয়ে যাচ্ছে এবং পিটের জন্য এটি তার ক্যারিয়ারের পুনর্জাগরণ হতে পারে। কারণ তার সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে ভালো করেনি।

    তবে ভক্তরা এখন পিট ও জেনকে একসঙ্গে পর্দায় দেখতে উদগ্রীব। বিশেষ করে ২০২০ সালে ‘ফাস্ট টাইমস অ্যাট রিজমন্ট হাই’-এর ভার্চুয়াল টেবিল রিডের সময় তাদের রসায়ন স্পষ্ট ছিল। 

    তাই এখন হলিউড এই প্রকল্পকে সমর্থন করছে এবং দর্শকরা একটি নস্টালজিক পুনর্মিলনের জন্য প্রস্তুত। আর এটি হতে পারে চলতি দশকের সবচেয়ে আলোচিত রোমান্টিক কমেডিও। 

    বিনোদন ডেস্ক

  • ‘হ্যাঁ আমি ডিভোর্স নিচ্ছি’ অভিষেক বচ্চনের পোস্ট নিয়ে গুঞ্জন

    বর্তমানে অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা চলছে। একদিকে যেখানে ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়াচ্ছে, অন্যদিকে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে। 

    এসব গুজবের মধ্যে অভিষেকের একটি পুরোনো পোস্ট পুনরায় আলোচনায় এসেছে, যা তার বিবাহবিচ্ছেদের বিষয়ে নতুন আলোচনা শুরু করেছে।

    এর আগে ২০১৪ সালে অভিষেক ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে বিবাহবিচ্ছেদের কথা শোনা যাচ্ছিল। তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও গুজব শুরু হয়। এই গুজবের বিরুদ্ধে  সামাজিক যোগাযোগমাধ্যমে অভিষেক একটি পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানান।

    তিনি লিখেছিলেন— হ্যাঁ, আমি ডিভোর্স পাচ্ছি। আমাকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ…। এখন বলতে পারেন আমার দ্বিতীয় বিয়ে কবে হবে? অভিষেকের করা পোস্টটি বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে, যা এই সময়ে সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

    বর্তমানে অভিষেকের নাম অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে জড়ানো হচ্ছে। তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছড়াচ্ছে, যা অভিষেকের আগের বিবাহবিচ্ছেদের গুজবের সঙ্গে যুক্ত হয়েছে। অনেকেই মনে করছেন যে, এই সম্পর্কের কারণেই অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে সমস্যা তৈরি হয়েছে। বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হচ্ছে যে, ‘দাসভি’ ছবির শুটিং চলাকালীন জুনিয়র বচ্চনের সঙ্গে প্রেম করেছিলেন নিমরত কৌর। কিন্তু তাদের সম্পর্ক বেশি দিন টেকেনি। তবে সম্প্রতি এসব খবর অস্বীকার করেছেন নিমরাত।

    সম্প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চন তার ৫১তম জন্মদিন উদযাপন করেছেন। এই বিশেষ দিনে অভিষেক বচ্চন তাকে শুভেচ্ছা জানাচ্ছেন কিনা, সেটি নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অভিষেক বচ্চনের একটি পোস্ট, যেখানে তিনি ঐশ্বরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন।

    অনেকেই মনে করছেন যে, এটি বর্তমান সময়ের ঘটনার সঙ্গে যুক্ত। কিন্তু আসলে এই পোস্টটি গত বছরের। গত বছর অভিষেক তার স্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগপ্রবণ বার্তা প্রকাশ করেছিলেন, যা আবারও ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে একই মঞ্চে যিশু-নীলাঞ্জনা

    টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যে স্বামীর পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। এরই মাঝেই একই মঞ্চে আসছেন যিশু-নীলাঞ্জনা।

    সম্প্রতি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে সামাজিকমাধ্যমে একটি পোস্ট দেন প্রযোজক ও অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত। সেটি নিয়েই শুরু হয় নেটিজেনদের মাঝে সমালোচনা। তিনি তার সেই পোস্টে লেখেন— 'এই বছরজুড়ে থাকল একের পর এক হারানো। একটার পর একটা ক্ষতিতে, একের পর এক যুদ্ধতে। এই কঠিন সময়ে জীবনের আসল রঙ দেখতে পেলাম। দেখলাম— ভেঙে পড়লেও তা সুন্দর থাকা যায়। জানলাম— আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার অনেক মানুষ আছে, আমার জীবনের শক্তির স্তম্ভ, হৃৎস্পন্দন হলো সারা, জারা ও চন্দনা। তোমাদের অনেক ভালোবাসি। যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন সময় পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি।'

    গত মাসেই শুরু হয়েছে অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের সংসারে ভাঙনের গুঞ্জন। কিন্তু ঘরসংসার ভাঙনের মাঝখানে প্রাচীর হয়েছে তৃতীয় ব্যক্তির আগমন। আর তাতেই তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। বর্তমানে তারা আলাদাও বসবাস করছেন। যদিও এ বিষয়ে তারা কেউ-ই মুখ খোলেননি। 

    এর মধ্যেই জানা গেল এই বিচ্ছেদের মাঝেই তাদের আবারও একসঙ্গে দেখা যাবে। একই মঞ্চে পুরস্কৃত হবেন তারা। তবে একসঙ্গে আসবেন কিনা সেটি জানা যায়নি।

    আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা যায়, আজ টালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিচ্ছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। সেখানে উপস্থিত থাকবেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রমুখ। এ অনুষ্ঠানে এই দম্পতি পুরস্কৃতও হবেন, তবে আলাদা আলাদা বিভাগে। ২০২৩ সালে মুক্তি পাওয়া দশম অবতার ছবিটির জন্য সেরা খলঅভিনেতা হিসেবে পুরস্কার পাবেন যিশু। অন্যদিকে নীলাঞ্জনা সেনগুপ্ত সেরা প্রযোজকের সম্মান পাবেন। স্টার জলসার জনপ্রিয় মেগা হরগৌরী পাইস হোটেলের জন্যই এই সম্মান পাবেন তিনি। 

    তবে জানা গেছে, যিশু শহরের বাইরে থাকায় পুরস্কার মঞ্চে নাও দেখা যেতে পারে।

    বিনোদন ডেস্ক

  • প্রেম ভাঙার গুঞ্জনের পরই একসঙ্গে প্রকাশ্যে হৃত্বিক-সাবা

    বলিউড অভিনেতা হৃত্বিক রোশন গত তিন বছর ধরে গায়িকা ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন। তাদের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায়, বিদেশেও ঘোরেন চুটিয়ে। তবে সম্প্রতি হৃত্বিক-সাবার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তাদের নিয়ে চলছে নানান জল্পনা।

    সাবা আজাদকে ছাড়াই আম্বানির বিয়েতে হাজির হয়েছিলেন হৃত্বিক রোশন, যা ব্রেকআপের গুজবকে উস্কে দিয়েছিল। এমনকি ফারাহ খানের মায়ের শেষযাত্রায় হৃত্বিক একাই গিয়েছিলেন। কিন্তু সাবার সঙ্গে সম্পর্কে জড়ানোর পর কখনো কোনো অনুষ্ঠানের সাবা ছাড়া হৃত্বিককে দেখা যায়নি। তাই নেটিজেনরা বলছিলেন বিচ্ছেদ হয়েছে তাদের। 

    যদিও এ বিষয়ে নীরব ছিলেন তারা। বিটাউনে যখন প্রেমের সম্পর্কের বিচ্ছেদের গুঞ্জন চলছে, তখন একসঙ্গে দেখা যায় হৃত্বিক-সাবার। রবিবার রাতে একসঙ্গে সিনেমা দেখতে যান এই যুগল। ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ দেখার জন্য একটি মাল্টিপ্লেক্সে হাজির হন তারা, সেখানেই পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হন এই জুটি। এই সময়ে হাত ধরে ছিলেন তারা। 

    তাদের সিনেমা দেখতে যাওয়ার সময়ের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে সাবাকে হৃতিকের হাত ধরে রাখতে দেখা গেছে। তাদের মুখে ছিল মাস্ক। দুজন কিছু না বললেও সম্পর্ক যে অটুট আছে সে বিষয়টা স্পষ্ট জানিয়েদিছেন বলিউডের এই জুটি। 

    তাদের ভিডিও শেয়ার করে একজন রেডডিটর বলেছেন, "সাবা হৃতিক খুব একসঙ্গে আছেন। কোনো ব্রেক আপ হয়নি।" ক্লিপে হৃতিকের হাত ধরেছিলেন সাবা। 

    তাদের ভিডিও দেখে অনেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। একজন রেডডিটর বলেছেন, কেন যতবার গুজব ওঠে, পরের দিন দম্পতিরা প্যাপ হয়ে যায়…। অন্য একজন মন্তব্য করেছেন, তাই আমরা তাদের সম্পর্কে কথা বলার পরে তারা উপস্থিত হয় …।

    বিনোদন ডেস্ক

  • প্রেমের গুঞ্জনের মধ্যেই গ্রিসে দেখা গেল কৃতি-কবিরকে

    গত কিছুদিন ধরেই বলিউডপাড়ায় গুঞ্জন— গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী কৃতি স্যানন ও যুক্তরাজ্যের ব্যবসায়ী কবির বাহিয়া। সেই গুঞ্জন এবার ডালপালা মেলেছে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ছবিতে। যেখানে গ্রীক দ্বীপ মাইকোনোসের মনোরম স্থানে একসঙ্গে দেখা গেছে দু’জনকে।

    rnrn

    নিজের ৩৩তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে গ্রিসে ছুটি কাটাতে গেছেন কৃতি। সেখানেই এবার দেখা মিলল গুঞ্জন ছড়িয়ে পড়া কৃতির প্রেমিক কবিরের। এ সময় একটি গোলাপী টপ ও শর্টস পরা অবস্থায় কৃতি ও কবিরকে দেখা গেছে গ্রিসের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আনন্দ করতে। যদিও দু’জনের কারোই মুখ দেখা যায়নি ছবিটিতে। ছবিটি তোলা হয়েছে দু’জনের পেছন থেকে। তবে এরপরও সবাই বিশ্বাস করছে ছবিতে কৃতি ও কবিরই ছিলেন।

    rnrn

    দু’জনের একসঙ্গে হওয়ার বিষয়টি আরও পরিষ্কার হয়, কবির তার ইনস্টাগ্রামে গ্রীক দ্বীপের একটি ছবি শেয়ার করলে। যদিও সেই ছবিতে কৃতিকে ট্যাগ করেননি কবির। তবে ভক্তদের ধারণা আলো ঝলমলে এমন রোমান্টিক ছবিটি নিশ্চয় কৃতির জন্যই শেয়ার করেছেন কবির। 

    rnrn

    অবশ্য এবারই এ দুজনকে প্রথমবার এক সঙ্গে দেখা গেছে তেমনটি নয়, এর আগে ২০২৪ কে বরণ করে নেওয়ার সময় কৃতি তার বোন নুপুর স্যানন ও তার প্রেমিক স্টেবিন বেন ও কবিরকে দেখা গিয়েছিল একসঙ্গে পার্টি করতে। সে সময় এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষীর সঙ্গেই দেখা করেন তারা। যেই ছবি সে সময় বেশ সারা ফেলেছিল নেটিজেনদের মধ্যে।

    স্পোর্টস ডেস্ক

  • যখনই ভালো খবর আসবে আমি জানাব, ক্যাটরিনা প্রসঙ্গে ভিকি

    দুই বছরের বেশি সময় ধরে একই ছাদের নিচে বাস করছেন বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ সময়ে বহুবার গুঞ্জন উঠেছে, মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ। যদিও এসব গুঞ্জনের কোনোটাই এতোদিন সত্যি হয়নি।

    rnrn

    সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ। আর এ গুঞ্জনের মধ্যেই ভিকি তার চলচ্চিত্র ত্রিপ্তি দিমরি এবং অ্যামি ভির্ক অভিনীত ব্যাড নিউজ-এর প্রচার শুরু করেন। 

    rnrn

    শুক্রবার সন্ধ্যায় ছবিটির ট্রেলার লঞ্চ ইভেন্টে  সাংবাদিকদের মুখোমখি হন ভিকি কৌশল। এসময় তাকে ক্যাটরিনার ‘অন্তঃসত্ত্বা’ হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, যখনই ভালো খবর আসবে, আমি আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। আর যখনই সময় হবে, আমরা খবরটি জানাতে লজ্জা পাব না।

    rnrn

    এর আগে, জিকিউ-এর সঙ্গে ভিকি কৌশল বিয়ের পরে কীভাবে পরিস্থিতি বদলে যায় এ বিষয়ে আলোচনা করেন। 

    rnrn

    তিনি বলেন, ‘বিয়ের পর কখনোই একই মানুষ হতে পারবেন না। কারো সঙ্গে জীবনযাপন শুরু করা একটি বিশাল সংযোজন। ’

    rnrn

    ভিকি বলেন, আপনি যখন বিয়ে করবেন, তখন এটি আপনার ব্যক্তিগত চাহিদাকে ছাড়িয়ে যায়। প্রতিটি সিদ্ধান্ত উভয়ের জন্যই নিতে হয়। তবেই অভ্যন্তরীণ শান্তি পাওয়া যায়। 

    rnrn

    অভিনেতা জানান, ‘আমি এতদূর যেতে চাই, আমি গত আড়াই বছরে (বিবাহ-পরবর্তী) যে পরিমাণ পরিপক্ক হয়েছি তা আমার জীবনের প্রথম ৩৩ বছরের থেকে অনেক বেশি।’

    rnrn

    উল্লেখ্য, ভিকিকে শেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের ডানকিতে। অন্যদিকে, ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস-এ।

    বিনোদন ডেস্ক

  • নতুন গাড়ি কেনা নিয়ে গুঞ্জন, যা বললেন অপু বিশ্বাস

    ফের আলোচনায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী। হাভাল ব্র্যান্ডের জলিয়ন মডেলের সাদা রঙের একটি গাড়ি নিয়েছেন তিনি। বর্তমানে এই গাড়িটির বাজারমূল্য ৪২ থেকে ৪৫ লাখ টাকা।

    rnrn

    গাড়ির খবরটি নায়িকা নিজে না জানালেও হাভাল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে নিশ্চিত করা হয়েছে। যেখানে গাড়ির সঙ্গে অপুর দাঁড়িয়ে থাকা একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

    rnrn

    এরপর থেকে জল্পনা নতুন গাড়িটি সাবেক স্ত্রীকে উপহার দিয়েছেন শাকিব খান। এ নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে।

    rnrn

    এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। বিষয়টি ভিত্তিহীন উল্লেখ করে অপু বলেন, ‘আমার পূর্বের লাল রঙের অডি বিক্রি করে নতুন গাড়িটি কিনেছি। পাশাপাশি আগের গাড়ি বিক্রি করে যে টাকা পেয়েছি, সেটা থেকে নতুন গাড়ি কেনার পরেও কিছু টাকা সেভিংস আছে।’

    বিনোদন ডেস্ক

  • ক্যাটরিনার অন্তঃসত্ত্বার গুঞ্জন, মুখ খুললেন স্বামী ভিকি

    মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কয়েক দিন থেকে এমন শোনা যাচ্ছে সামাজিকমাধ্যমে। এ বিষয়ে ক্যাটরিনার প্রতিনিধিরা জানিয়েছেন এই খবর ভুয়া। কিন্তু মে মাসের মাঝামাঝি লন্ডন থেকে ভাইরাল হয় নায়িকার নতুন ভিডিও, যা ফের উস্কে দেয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়। অথচ নায়িকা দেশে ফিরতেই ভুল ভাঙে। দেখা যায় ক্যাটের ‘বেবি বাম্প’ গায়েব। 

    এবার ক্যাটরিনার মা হওয়ার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন ভিকি। শুক্রবার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর ট্রেলার ছিল ভিকির। তৃপ্তি দিমরি এবং অ্যামি ভির্কের সঙ্গে এই রোমান্টিক কমেডিতে দেখা যাবে ক্যাটরিনার বেটার হাফকে। লঞ্চ অনুষ্ঠানে ভিকির কাছে জানতে চাওয়া হয়, বাস্তব জীবনে কবে ‘সুখবর’ আসছে? 

    অনুষ্ঠানে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবের কথা উল্লেখ করে ভিকিকে জিজ্ঞাসা করা হয় যে দর্শকরা কখন বাস্তব জীবনে তার বাবা হওয়ার সুখবর শুনতে পাবেন?  উত্তরে ‘জোশ’ নিয়েই উরির নায়ক বলেন, ‘এখনকার মতো খারাপ খবরটাই (ব্যাড নিউজ) উপভোগ করুন, সেটা নিয়ে আমরা হাজির হচ্ছি। যখন ওটার (সুসংবাদ) সময় আসবে, আমরা সেই খবর লুকিয়ে রাখব না’। চুপি চুপি প্রেম, তারপর হঠাৎই একদিন ঝুপ করে বিয়েটা করে নেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। সেটা ছিল ২০২১-এর ডিসেম্বর মাস। 

    প্রসঙ্গত, 'ব্যাড নিউজ'-এর ট্রেলারে ক্যাটরিনার কাইফের রেফারেন্স রয়েছে। যা দেখে বেজায় খুশি ভিক্যাট ভক্তরা। বাস্তবে এখনো স্ক্রিন শেয়ার করেননি তারা, তবে এবার বড়পর্দায় ক্যাটরিনার পোস্টার আগলাতে দেখা যাবে স্বামীকে। ছবির একটি দৃশ্যে ভিকি তার হবু সন্তানের মা, তৃপ্তির বাচ্চা যাতে ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফের মতো সুন্দর হয় তার জন্য দেওয়ালে পোস্টার ঝুলিয়ে রাখে। অথচ তাতে আপত্তি তৃপ্তির গর্ভে বেড়ে ওঠা সন্তানের অপর বাবা অ্যামির। ক্যাটের পোস্টার খুলতে গেলেই রুখে দাঁড়িয়ে প্রতিবাদ জানায় ভিকি। এই দৃশ্য যে ফ্যানেরা দারুণ এনজয় করেছে তা বলার অপেক্ষা রাখে না। 

    ভিকি জানিয়েছেন যে ট্রেলারটি লঞ্চের সময় পর্যন্ত তার স্ত্রী দেখেননি। তবে ক্যাটরিনা যে এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে তার ইঙ্গিত দিয়ে বউকে রীতিমতো বিভ্রান্ত করে তুলেছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • দীপিকার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই রণবীরের নতুন বার্তা

    বলিউড অভিনেতা রণবীর সিং মঙ্গলবার হঠাৎ তার বিয়ের সব ছবি নিজের সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন। এ ঘটনা দেখে নেটিজেনরা জোর আলোচনা শুরু করেছেন, দীপিকার সঙ্গে সম্পর্কে বুঝি আর সংসার করা হচ্ছে না রণবীরের! কিন্তু সেই জল্পনায় নতুনমাত্রা যোগ করেছেন রণবীর নিজেই। বুঝিয়ে দিলেন ভালোই আছেন তারা।

    rnrn

    সম্প্রতি এক গয়নার ব্র্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত হন রণবীর। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন তিনি। রণবীর সাজপোশাক নিয়ে কাটাছেঁড়া করতে পছন্দ করেন। তাকে জিজ্ঞাসা করা হয়, কোন ধরনের গয়না তার সবচেয়ে পছন্দের। এ জবাবেই রণবীর জানান, বিয়েতে দীপিকার দেওয়া আংটি তার সবচেয়ে প্রিয় গয়না। কেউ কেউ রণবীরের এ কথা থেকে ধরে নিয়েছেন- তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মাঝে এটি নতুন বার্তা।

    rnrn

    রণবীর হাত তুলে সেই আংটিও দেখান। তিনি এ উত্তরেই বিবাহবিচ্ছেদ নিয়ে সমস্ত গুঞ্জন ও গুজবের অবসান ঘটে। বিয়ের আংটি ছাড়াও মায়ের হিরার কানের দুল ও ঠাকুমার মুক্তার কানের দুলও তার পছন্দের গয়না বলে জানান রণবীর। এ দিন রণবীরের সাজও নজর কেড়েছে নেটাগরিকদের। তার পরনে ছিল সাটিনের সাদা শার্ট ও প্যান্ট। তার সঙ্গে মানানসই গলার হার।

    rnrn

    রণবীর-দীপিকার বিবাহবিচ্ছেদের গুঞ্জন সমাপ্তি হওয়ায় স্বস্তি পেয়েছেন তাদের ভক্তরা। রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ২০২২-২০২৩ সালের আগের সব ছবি তিনি মুছে দিয়েছেন। শুধু বিয়ের ছবি নয়। বাকি যা যা ছবি রয়েছে, তার মধ্যে দীপিকার সঙ্গে একাধিক ছবি রয়েছে।

    rnrn

    তবে শুধু রণবীরই নয়, তিন বছর আগে দীপিকাও নিজের অ্যাকাউন্ট থেকে সব ছবি সরিয়ে দিয়েছিলেন। তখনো অনেকেই ভেবেছিলেন, সম্পর্কে সমাপ্তি টানতে যাচ্ছেন বলিউডের এ জনপ্রিয় জুটি। কিন্তু এরপরে নিজেই আবার সেই সমস্ত ছবি ফিরিয়ে এনেছিলেন দীপিকা। বিয়ের সমস্ত ছবিই এখন দেখা যাচ্ছে তার সোশ্যাল মিডিয়ায়।

    অনলাইন ডেস্ক