Tag: গুজব

  • মৃত্যু নিয়ে গুজবে ক্ষুব্ধ শক্তি কাপুর

    বলিউডের কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর ১৯৭৭ সালে খেল খেলাড়ি কা সিনেমার মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন। সেই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন অভিনেত্রী হেমা মালিনী ও ধর্মেন্দ্র। একটা সময় কমেডি চরিত্র থেকে ভয়ঙ্কর খলনায়ক— সব ধরনের চরিত্রেই নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি।

    ১৯৮০-র দশকে রকি ও কুরবানি সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭০০-রও বেশি সিনেমায় অভিনয় করেছেন শক্তি কাপুর। বয়সের ভারে এখন তিনি রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। তবে সম্প্রতি তাকে দেখা গেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায়।  

    সম্প্রতি শক্তি কাপুরের মৃত্যুর গুজব সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়েছে। এ নিয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যদিও এর আগে গত কয়েক বছরে বিনোদন জগতের বহু তারকার মৃত্যু নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত, রজনীকান্ত, শাহরুখ খান, মুকেশ খান্না, মীনাক্ষী শেষাদ্রি, লাকি আলি, দিব্যাঙ্কা ত্রিপাঠী, শিল্পা শিরোদকর, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আয়ুষ্মান খুরানা, কাজল আগরওয়াল এবং বিক্রম গোখল প্রমুখ।

    সামাজিক মাধ্যমে এ বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর ভুয়া খবর ভাইরাল হয়ে পড়ে। বহু অনুরাগী সেই খবর সত্যি বলে বিশ্বাসও করেছেন। শেষ পর্যন্ত নিজেই ভিডিওবার্তা দিয়ে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর পাশাপাশি ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানালেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বর্ষীয়ান এ অভিনেতা তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া ভুয়া খবর ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে ৭৩ বছরের এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেক অনুরাগী সেই খবর সত্যি ভেবে তাকে শ্রদ্ধাঞ্জলিও জানাতে শুরু করেন। তবে এই গুজব কেন্দ্র করে প্রবল অস্বস্তিতে পড়েছেন খোদ শক্তি কাপুরও। শেষ পর্যন্ত তিনি নিজেই সামনে এসে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

    সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট দিয়েছেন শক্তি কাপুর। সেখানে তিনি জীবিত এবং সম্পূর্ণ সুস্থ থাকার কথা জানিয়েছেন। এর পাশাপাশি যারা এই ভুয়া খবর ছড়িয়েছেন, তাদের কড়া ভাষায় সমালোচনাও করেন শ্রদ্ধা কাপুরের বাবা। 

    শুধু তাই নয়, এ ধরনের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন বলে জানিয়েছেন এ কিংবদন্তি অভিনেতা। শক্তি কাপুর তার অনুরাগীদের উদ্দেশে বলেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং সাধারণ মানুষকে ভুল তথ্য না ছড়ানোর আবেদনও জানান।

    সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয়েছিল যে, অভিনেতা শক্তি কাপুর মারা গেছেন। সেই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয় তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই শক্তি কাপুর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং নিজেই সামাজিক মাধ্যমে এসে জানান দেন তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন।

    শক্তি কাপুর বলেন, ‘সবাইকে নমস্কার। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়া। আমি সুস্থ এবং ভালো আছি। দয়া করে এ ধরনের খবর উপেক্ষা করুন। এই বিষয়ে অভিযোগ করার কথাও ভাবছি। এটা ঠিক নয়। একেবারেই ভালো কাজ নয়।’ ভিডিওতে তাকে শান্ত থাকার চেষ্টা করতে দেখা গেলেও মুখে স্পষ্ট অস্বস্তির ছাপ ধরা পড়ে। অভিনেতা বলেন, এ ধরনের গুজব শুধু সেলিব্রিটিদের জন্যই নয়, তাদের পরিবার ও কাছের মানুষের জন্যও অত্যন্ত মানসিক চাপ ও কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

    এ কিংবদন্তি অভিনেতা বলেন, তার মৃত্যু নিয়ে যারা ভুয়া খবর ছড়িয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, অর্থহীন গুজব ছড়ানোর জন্য সামাজিক মাধ্যম অপব্যবহার করা উচিত নয়। বিশেষ করে কারও মৃত্যু নিয়ে এ ধরনের সংবেদনশীল ভুয়া খবর ছড়ানো একেবারেই গ্রহণযোগ্য নয়। 

    বিনোদন ডেস্ক

  • নিজের মৃত্যুর গুজব নিয়ে মুখ খুললেন রুনা লায়লা

    বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। বর্তমানে ভারতের দিল্লিতে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে অবস্থান করছেন তিনি। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সোমবার (৪ মে) সন্ধ্যায় হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে এই কণ্ঠশিল্পীর মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ে। 

    এবার বিষয়টি যে পুরোপুরি গুজব সেটা রুনা লায়লা নিজেই নিশ্চিত করেছেন। গুজব ছড়িয়ে পড়লে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সত্যতা নিশ্চিত করেন তিনি। 

    নিজের সুস্থতার খবর জানিয়ে মঙ্গলবার (৫ মে) ফেসবুকে রুনা লায়লা লেখেন, ‘আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে। আমি পরিষ্কারভাবে জানাতে চাই যে, আমি বহাল তবিয়তে বেঁচে আছি! 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    আমি সবাইকে অনুরোধ করছি এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করে নিন, কারণ এটি আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সবার জন্য অনেক ভালোবাসা রইল।’

    গণমাধ্যমকে এই কণ্ঠশিল্পী আরও বলেন, ‘হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে পরিচিত ও শুভাকাঙ্ক্ষীদের একের পর এক ফোন আসছে। সবাই জানতে চাইছেন, আমি ঠিক আছি কিনা। বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান—সব জায়গা থেকেই মানুষ চিন্তিত হয়ে যোগাযোগ করছেন। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।’

    রুনা লায়লা আরও বলেন, ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন উপমহাদেশের খ্যাতনামা এই সংগীতশিল্পী। 

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের গুঞ্জনে নীরবতা ভেঙে সত্য জানালেন দীপিকা

    আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমার অভাবনীয় সাফল্যে বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রণবীর সিং। স্পাই-থ্রিলার ঘরানার এই সিনেমাটি কেবল ভারতের বক্স অফিসেই রাজত্ব করছে না, বরং বিদেশের মাটিতেও কুড়াচ্ছে ব্যাপক প্রশংসা। 

    তবে রণবীরের এই বিশাল অর্জনে স্ত্রী দীপিকা পাড়ুকোনের প্রাথমিক নীরবতা ভক্তদের মনে জন্ম দিয়েছিল নানা প্রশ্নের। 

    রণবীরের সাফল্যের পর দীপিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো পোস্ট না করায় নেটিজেনদের একাংশ তাদের সম্পর্কের টানাপোড়ন নিয়ে জল্পনা শুরু করেন। তার ওপর সম্প্রতি রেডিটে একটি পোস্ট ভাইরাল হওয়ার পর এই গুঞ্জন আরও ঘনীভূত হয়। অনেক ভক্তই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, এই তারকা জুটি হয়তো বিচ্ছেদের পথে হাঁটছেন। 

    এমনকি ২০২৪ সালে রণবীর তার ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবিসহ বেশ কিছু পোস্ট সরিয়ে নেওয়ায় যে গুঞ্জন উঠেছিল, তার সঙ্গেও বর্তমান পরিস্থিতির তুলনা করা হচ্ছিল। 

    তবে দুই দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন দীপিকা পাড়ুকোন। রণবীরের সাফল্য প্রকাশ্যে কেন উদযাপন করছেন না সে বিষয়ে মজার একটি কারণও জানিয়েছেন এই অভিনেত্রী। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার আগেই তিনি এটি দেখে ফেলেছিলেন, তাই নতুন করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেননি। এরপর যারা তার অনলাইন উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন, তাদের উদ্দেশ্যে একটি কৌতুকপূর্ণ মন্তব্য করে পুরো বিষয়টি উড়িয়ে দেন দীপিকা। 

    সমালোচকদের এক হাত নিয়ে বলিউডের এই শীর্ষ অভিনেত্রী বলেন, ‘যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আমার উপস্থিতি বা নীরবতা দেখে আমাদের সম্পর্ক বিচার করেন, তাদের জন্য এটি একটি শিক্ষা হতে পারে। আমি সিনেমাটি অনেক আগেই দেখে রণবীরকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি।’

    উল্লেখ্য, বলিউডের এই ‘পাওয়ার কাপল’ এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জনের সম্মুখীন হয়েছেন। প্রতিবারই তারা নিজেদের কাজের মাধ্যমে এবং একে অপরের প্রতি সমর্থন জানিয়ে সেসব গুজবকে ভুল প্রমাণ করেছেন। এবারের ঘটনাটিও যে নিছক অনুমাননির্ভর ছিল, দীপিকার সাম্প্রতিক মন্তব্যে তা আবারও স্পষ্ট হয়ে গেল। 

    বিনোদন ডেস্ক

  • ৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

    আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি। সম্প্রতি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায় তিনি ‘মা হতে চলেছেন’।

    বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার উপর এই বয়সে এসে তাকে নিয়ে এমন খবর রটে যাওয়ায় তুমুল জল্পনার সৃষ্টি হয় নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীনা নিজেই।

    এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেসে উড়িয়ে দিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!”

    প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    আর তাকে ঘিরে মূলত এই গুঞ্জনের সূত্রপাত ঘটে অভিনেত্রী রাশমিকা মান্দান্না ও বিজয় দেবরকোণ্ডার রিসেপশন অনুষ্ঠানে হাজির হওয়ার দিন। সেখানে শাড়ি পরা অবস্থায় এই অভিনেত্রীর পেট কিছুটা উঁচু দেখা যাওয়ায় অনেকেই সেটিকে ‘বেবি বাম্প’ বলে ধরে নেন।  এর পরই সামাজিক মাধ্যমে তার গর্ভবতী হওয়ার গুজব ছড়িয়ে পড়ে।

    সেদিন কেন তার পেট উঁচু দেখাচ্ছিল সেই ব্যাখ্যা দিতে গিয়ে নীনা গুপ্তা বলেন, “এটা কোনো ‘বাধাই হো’-এর ঘটনা নয়, আমি গর্ভবতীও নই। আসলে শাড়ির কাপড়টা একটু মোটা ছিল, তাই আমাকে ও রকম দেখাচ্ছিল।”

    পরে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘এই বয়সেও আমার গর্ভাবস্থা নিয়ে এমন জল্পনা হওয়াটা আমার ভালোই লেগেছে। এতে বোঝা যায়, আমরা একটি জাতি হিসেবে বদলাচ্ছি।’

    উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক আলোচিত নীনা গুপ্তার সঙ্গে একসময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভিয়ান রিচার্ডসের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থেকেই জন্ম নেন তাদের মেয়ে মাসাবা গুপ্তা। যদিও ভিভিয়ান শেষে স্ত্রী-পরিবারের কাছে নিজ দেশে ফিরে যান। এর পরও গর্ভপাতের সিদ্ধান্ত না নিয়ে মেয়ে মাসাবা গুপ্তার জন্ম দেন নীনা।

    ২০২৩ সালে ভিভিয়ান রিচার্ডস-নীনা গুপ্তার মেয়ে মাসাবার বিয়ে হয়। 

    বিনোদন ডেস্ক

  • বিজয়-রাশমিকা বিয়ে করছেন ২ ফেব্রুয়ারি, দাবি ভারতীয় ইনফ্লুয়েন্সারের

    ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা-বিজয় দেবরকোণ্ডা। তাদের নিয়ে জোর গুঞ্জন, গত অক্টোবর মাসে বাগদান সেরেছেন তারা। 

    দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ প্রেমিক যুগল। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সোমবারই (২ ফেব্রুয়ারি) নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বিজয় ও রাশমিকা। 

    তানিয়া নামের ভারতীয় এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্তমানে রাজস্থানের উদয়পুরে ভ্রমণ করছেন।  তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তার দাবি সোমবার (২ ফেব্রুয়ারি) উদয়পুরে নাকি বিয়ে করছেন জনপ্রিয় এই জুটি।  ভিডিওতে দেখা যায়- একটি রাজবাড়িতে ঝাড়বাতি, ফুলের তোড়া ও আলোর সাজে জাঁকজমকভাবে তৈরি করা হচ্ছে বিয়ের আসর। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এখান থেকেই গুঞ্জন ছড়াতে শুরু করে, এটা নাকি এই প্রেমিক যুগলেরই বিয়ের আয়োজন। ভিডিওতে তিনি বলেন, ‘আমরা উদয়পুরের রাজবাড়িতে রয়েছি। এখানে বিয়ের প্রস্তুতি চলছে। আর আমরা জানতে পেরেছি, ২ ফেব্রুয়ারি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হচ্ছে।’ 

    এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে আপাতত সেসবে জল ঢেলে দিয়েছে তাদের ঘনিষ্ঠ সূত্র। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া তথ্যে দুজনের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, ২ ফেব্রুয়ারি বিজয়-রাশমিকার বিয়ের খবরটি পুরোপুরি গুজব। 

    তিনি নিশ্চিত করেছেন, আসন্ন ২৬ ফেব্রুয়ারিই বিজয়-রাশমিকা বিয়ের পিঁড়িতে বসবেন। বিয়ের পর হায়দরাবাদে পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে রাজকীয় প্রীতিভোজেরও আয়োজন করেছেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • ‘ফুড পয়জনিংয়ে কি স্লিপিং পিল খায়’ ভক্তের প্রশ্নে যা বললেন তিশা

    তানজিন তিশার অসুস্থতার খবর ঘিরে গুজব ছড়িয়ে পড়ে মিডিয়ায়। কোনো কোনো গণমাধ্যম লিখেছে- এই অভিনেত্রী আত্মহত্যা করতে গিয়েছিলেন; অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়ে গতকাল বৃহস্পতিবার ফেসবুকে স্ট্যাটাস দেন অভিনেত্রী। 

    পরে দিবাগত রাত ১২টার দিকে ফেসবুক লাইভে আসেন তানজিন তিশা। এ সময় লাইভে এক ভক্ত তানজিন তিশার কাছে জানতে চান, ফুড পয়জনিংয়ের জন্য কি কেউ স্লিপিং পিল খায়? 

    এমন প্রশ্নে তিশা বলেন, ইট নট ফর ফুড পয়জনিং, আই ফেল্ট ব্যাড। ফিজিক্যালি ও মেন্টালি আমি আপসেট ছিলাম। আমার মনে হয়েছিল অসুস্থ। আমি টানা টোয়েন্টি ডেজস শুটিং করে বাবার কবরের পাশে গিয়েছিলাম। সব মিলিয়ে টানা চাপ গিয়েছে। এটাই কারণ। আমার মনে হয়, আপনার পড়াশোনা করা উচিত।

    তিশা বলেন, আমাকে প্রায়ই বিভিন্ন রকম মেডিসিন খেতে হয়। সঙ্গে স্লিপিং পিল খেতে হয়। হয়তো ঘুমাব বলে এমন হয়েছে, স্লিপিং পিল একটার জায়গায় পরিমাণ বেশি হয়ে গেছে। আমি খেয়াল করি নাই স্লিপিং পিলের মাত্রা বেশি ছিল। যেটা আমাকে প্রেসক্রাইব করা না। সেটা খেয়েই আমি অসুস্থ হয়ে পড়ি। আমার কোনো সেন্স ছিল না।

    তখন দ্রুত আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারি হাসপাতালে যাওয়ার পর তারা মনে করেছে এটা সুইসাইড কেস। তখন আমাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেমন ঝুঁকিপূর্ণ ছিল না। আমার পরিবার ঝুঁকি না নিতে ওয়াশ করাতে বলে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হাসপাতালে।

    ফেসবুক লাইভে তিশা বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অনেকেই কথা বলেন, কথা বলতে পছন্দ করেন। এতে আমার কোনো আপত্তি নেই। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার প্রধান কথা, তানজিন তিশা আত্মহত্যার কথা বলেছেন, আসলে আত্মহত্যা কী? কয়দিন আগে আমি আত্মহত্যা নিয়ে সচেতনতামূলক কথা বলেছি। সেখানে আমি আত্মহত্যা করব কেন? আসলে আত্মহত্যা কী?

    এ সময় তিনি ভক্তদের বলেন, জীবন নিয়ে তিনি সুখে আছেন। আত্মহত্যা করার মতো কিছুই নেই। 

    তিনি বলেন, দুই বছরও হয় নাই আমার বাবা মারা গিয়েছেন। আমি স্ট্রং লাইফ লিড করছি। বাবা আমাকে স্ট্রং করেছেন। আমার সবচেয়ে আপন ছিলেন বাবা, এখন আমার এমন কিছু নেই, যে কারণে সুইসাইড করতে হবে।

    ফেসবুক লাইভে সবার উদ্দেশে তানজিন তিশা বলেন, গতকাল তিনি অনেক ঝামেলায় ছিলেন। তার মধ্যে ফেসবুক হ্যাকড হওয়া, অসুস্থতা, ফুড পয়জনিং। এসব নিয়েই তিনি মানসিক চাপে ছিলেন। 

    গতকাল সকালে ঘুম থেকে উঠেই একের পর এক অনলাইনের খবর তার চোখে পড়ে। বেশিরভাগ খবরের শিরোনাম, তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। কারণ এই অভিনেত্রী মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। 

    তিশা বলেন, প্রেম হোক বা না হোক, এটা আমার ব্যক্তিগত বিষয়। যেদিন আমার পাবলিকলি বলার ইচ্ছা হবে এর সঙ্গে আমার প্রেম, বিয়ে করেছি, সেদিনই আমি বলব। এখন আপনারা সমালোচনা করে ভালো থাকলে আমার আপত্তি নাই।

    তানজিন তিশা এখন নিজেকে গুছিয়ে নিচ্ছেন; কিন্তু তিনি মনে করছেন এ সময়ে অনেকেই তার ক্ষতি করার চেষ্টা করছেন। তিনি বলেন, আমার ফিমেল আর্টিস্ট, মেল আর্টিস্ট, কিছু পরিচালক, যারা ভুল করছেন, আমার ক্ষতিগুলো করার চেষ্টা করছেন। আমার জায়গাটা নষ্ট করছেন। তাদের নাম শিগগিরই প্রকাশ করব।

    বিনোদন ডেস্ক