Tag: গল্প

  • আমাকে কেন্দ্র করে গল্প হলে অভিনয় করব: ববিতা

    বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তি অভিনেত্রী ববিতা। অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন দেশ ও দেশের বাইরে।

    rnrn

    অভিনয়গুণে দর্শক মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তবে দীর্ঘদিন ববিতাকে বড় পর্দায় দেখছেন না তার ভক্তরা। এখন অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি।

    rnrn

    বেশিভাগ সময় থাকেন কানাডায় ছেলের কাছে অথবা আমেরিকায় ভাইদের কাছে। কিছু দিন আগে দীর্ঘ সময় কাটিয়ে দেশে এসেছেন এ অভিনেত্রী। সুযোগ হলেই ফিরবেন আবার অভিনয়ে, দর্শকরা তাকে আবারও পর্দায় দেখতে পাবে এমন আশার কথাই শোনালেন তিনি।

    rnrn

    বলেছেন, ‘আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করা হলে অবশ্যই অভিনয় করব। অভিনয়কে আমি কখনোই বিদায় বলতে পারি না।’

    rnrn

    ববিতা আরও বলেন, ‘এখন যেসব চরিত্রের জন্য আমাকে বলা হয়, এগুলো করতে আমি অভ্যস্ত নই। মাঝে শাকিব খানের একটি সিনেমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করা হয়। সিনেমার শুটিং আমেরিকা, কানাডায় নাকি হওয়ার কথা ছিল। আমি নিষেধ করে দিয়েছি। শুধু মায়ের চরিত্রে অভিনয় করতে চাই না। কেউ যদি আমাকে কেন্দ্র করে গল্প তৈরি করে তাহলে অবশ্যই অভিনয় করব। কারণ, পাশের দেশগুলোতে দেখেন, অমিতাভ বচ্চন এ বয়সেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে। শ্রীদেবী মৃত্যুর আগেও প্রধান চরিত্রে অভিনয় করেছে। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা নেই। সবাই মনে করে বয়স হয়ে গেলেই নায়কের বাবা-মার চরিত্র ছাড়া আমাদের আর কোনো চরিত্র নেই। তাই আমি সিনেমায় নেই। ভালো এবং মনের মতো গল্প হলে অবশ্যই সিনেমায় আমাকে দেখবে দর্শক।’

    rnrn

    দেশে ফিরে পরিবারের সঙ্গেই এখন সময় কাটছে ববিতার। নিজের ভাইয়েরা ও তাদের ছেলেমেয়ে, বোনের ছেলেমেয়ে সবাইকে নিয়ে সুন্দর সময় কাটছে তার। তিনি বলেন, ‘অনেক বছর পর দাদাবাড়িতে গিয়েছিলাম। সেখানে আমরা একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছি ভাইবোনেরা মিলে।’

    rnrn

    এছাড়া বাপ-দাদার মাটিতে পা দিলে যে শান্তি, সেই শান্তি পৃথিবীর কোথাও নেই। কারণ এখনো বাড়িতে গেলে আশপাশের লোকজন আত্মীয়স্বজনের কাছে যেভাবে ভালোবাসা পাই, তাতেই হৃদয় জুড়ে যায়। এখন দেশে এভাবেই সময় কাটছে।’ উলে­খ্য, ববিতাকে শেষবার দেখা গেছে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায়।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের ১০ মাস পর হানিমুনের গল্প!

    তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল জুটির বিশেষ নাটক ‘বউ বোঝে না’ মাস দশেক আগেই মুক্তি পেয়েছিল। সিএমভির ব্যানারে মাসরিকুল আলমের এই নাটকটি এর মধ্যে প্রায় দুই কোটি ভিউ পেয়েছে শুধু ইউটিউবের একটি চ্যানেলে।

    rnrn

    সোহাইল রহমানের চিত্রনাট্যে যেখানে দেখা গেছে দুজন মানুষের বিয়ের আনুষ্ঠানিকতা আর একটি আজব স্বপ্ন।

    rnrn

    এর দশ মাসের মাথায় ফের একই টিম হাজির হচ্ছে তাদের নতুন গল্প নিয়ে। ‘বউ বোঝে না-২’ নামের এই নাটকে দেখা যাবে তৌসিফ-পায়েলের হানিমুনের গল্প।

    rnrn

    নির্মাতা মাসরিকুল জানান, প্রথম গল্প থেকে দর্শকদের দারুণ সাড়া পাওয়ার সূত্র ধরে আবারও তারা একই পাত্র-পাত্রী নিয়ে নির্মাণ করেছেন নতুন গল্প। 

    rnrn

    প্রত্যাশা করছেন, এবারও দর্শকরা মুগ্ধ হবে নতুন দম্পতির হানিমুন জটিলতা দেখে।  
    rn 

    বিনোদন ডেস্ক

  • সামান্থার অদম্য লড়াইয়ের গল্প! 

    সামান্থা রুথ প্রভু। যার অভিধানে হেরে যাওয়া নেই। বিরল রোগ মায়োসাইটিসের কবলে পড়েও কাজ থেকে সরে দাঁড়াননি দক্ষিণী এই অভিনেত্রী। 

    rnrn

    দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দেখতে দেখতে প্রায় ১৩ বছর কাটিয়ে ফেলেছেন। তবে কোনোকিছুর জন্যই পেশাদার জীবনকে অবহেলা করতে চান না তিনি। যত কাবু হয়েছেন তত কাজও করেছেন। ঘৃণা নয়, বরং ভালোলাগা দিয়ে মনকে আচ্ছন্ন করতে চান তিনি। অবশেষে এক বছর মায়োসাইটিসের সঙ্গে লড়াইয়ের পর মুখ খুললেন সামান্থা। 

    rnrn

    অভিনেত্রীর দাবি, এটি এসে তার জীবন বদলে দিয়েছে। নিজেকে পরীক্ষার মুখে ফেলতে পেরেছিলেন তিনি। তাতে আরও শক্তিশালী হয়ে উঠেছেন। অসুস্থতাকে হার মানিয়েই ‘সিটাডেল’ সিরিজের শুটিং শেষ করেছিলেন তিনি। 

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে সামান্থা লিখেছেন- এক বছর হয়ে গেল রোগটি ধরা পড়ার। আমি এখন নতুন জীবনে মানিয়ে নিয়েছি। নুন খাওয়া যাবে না, চিনিও না! তার বদলে একগাদা ওষুধ দিয়েই পেট ভরাচ্ছি। 

    rnrn

    তিনি আরও বলেন, হঠাৎ করে সবকিছু বন্ধ করে দিয়ে অন্য নিয়মে অভ্যস্ত হচ্ছে আমার শরীর। মানসিক টানাপোড়েনেও বিধ্বস্ত হয়েছি। 

    rnrn

    সামান্থার ভাষায়, এই একটা বছর আমায় শিখিয়েছে, সবসময় পথ মসৃণ হয় না। খারাপ থাকাটাও স্বাভাবিক, সেটাকে মেনে নিতে শিখেছি। শিখেছি লড়াকু হতে।

    অনলাইন ডেস্ক

  • ভালো গল্পে কাজ করাই মুখ্য: তারিক আনাম খান

    ক্যারিয়ারে প্রাপ্তির খাতা অনেক বড়। তবু যেন কোথাও অতৃপ্তি। আর সেটা ভালো কাজের জন্য। ‘যতকিছুই করি, ভালো গল্পের কাজ করাটাই আমার কাছে মুখ্য। এর যেন তৃপ্তি মেটে না’-এমনটাই বলেছেন জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। গেল ঈদে তার অভিনীত ‘ভালোবাসি তোমায়’ ও ‘আইওয়াশ’ নামে দুটি নাটক বেশ প্রশংসিত হয়েছে।

    rnrn

    সম্প্রতি এই অভিনেতা মস্কো ফিল্ম ফ্যাস্টিভ্যালে অংশ নিয়েছেন। উৎসবে তার অভিনীত নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। শিগগিরই এটি দেশে মুক্তি দেওয়া হবে।

    rnrn

    অন্যদিকে তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘মোনা’ নামে আরও দুটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। ‘দেশা দ্য লিডার’ ও ‘আবার বসন্তে’ সিনেমায় অভিনয়ের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন এ অভিনেতা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে-‘ঘুড্ডি’, ‘লাল সবুজের পালা’, ‘সুরুজ মিয়া’, ‘আমার ঘর আমার বেহেস্ত’, ‘জয়যাত্রা’, ‘মেড ইন বাংলাদেশ’, ‘আহা’, ‘জাগো’, ‘ঘেটুপুত্র কমলা’,‘জোনাকীর আলো’, ‘সাপলুডু’, ‘মেকাপ’, ‘মৃধা বনাম মৃধা’ ইত্যাদি।

    rnrn

    আজ এই প্রখ্যাত অভিনেতার জন্মদিন। তবে দিনটি নিয়ে তার মধ্যে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। বছরের অন্যান্য দিনের মতোই সাধারণভাবেই দিনটি পার করেন।

    rnrn

    তারিক আনাম খান বলেন, ‘আমি সবসময় মনে করি, যদি তেমন বিশেষ কিছু করে থাকি তবে আমার জন্মদিন অন্য কেউ উদযাপন করবে। আর যদি না করে থাকি, তবে করবে না। আজকের দিনটিও যথারীতি আমার অন্যান্য দিনের মতোই কাটবে। বাসা থেকে বের হবো, টুকটাক কিছু কাজ আছে। সবার কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।’

    আনন্দনগর প্রতিবেদক

  • ‘গল্পের প্রয়োজনে যে কোনো দৃশ্যে অভিনয় করতে প্রস্তুত’

    ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আমলা পল। দক্ষিণের চার ভাষার সিনেমাতেই অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন আমলা। 

    ২০১৮ সালে তামিল ভাষার ‘আদাই’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন এ অভিনেত্রী। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন এই নায়িকা।

    আমলা পলের পরবর্তী সিনেমা ‘আদুজিভিথাম’। মালায়ালাম ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন পৃথ্বিরাজ সুকুমার। সম্প্রতি এ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে। তাতে পৃথ্বিরাজ সুকুমার ও আমলার চুম্বন দৃশ্য দেখা যায়, যা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা। দীর্ঘ দিন পর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চায় পরিণত হয়েছেন এই অভিনেত্রী।

    চুম্বন দৃশ্য নিয়ে নানান সমালোচনা হলেও এতদিন নীরব ছিলেন আমলা। অবশেষে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন তিনি। এক সাক্ষাৎকারে আমলা বলেন, ‘এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালক আমাকে বলেছিলেন— পৃথ্বিরাজের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে হবে। আমি বলেছিলাম, ঠিক আছে। সিনেমার এই দৃশ্যের জন্য লিপলক অপরিহার্য ছিল; যার কারণে এ দৃশ্যে অভিনয় করেছি। শুধু চুম্বন দৃশ্য নয়, গল্পের প্রয়োজনে নগ্ন হতেও আমি প্রস্তুত। পূর্ব প্রস্তুতি থাকার কারণে চুম্বন দৃশ্যে অভিনয় করা আমার জন্য কঠিন ছিল না।’

    মালায়ালাম ভাষার ‘আদুজিভিথাম’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করার পরিকল্পনা করেছেন নির্মাতারা। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে মুক্তি পাবে আমলার এ সিনেমা।

    আমলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ক্রিস্টোফার’। গত ৯ ফেব্রুয়ারি মুক্তি পায় মালায়ালাম ভাষার এ সিনেমা। বর্তমানে মালায়ালাম ভাষার ‘দ্বিজ’, তামিল ভাষার ‘আধো আন্ধা পারভাই পোলা’ সিনেমার কাজ আমলার হাতে রয়েছে।

    বিনোদন ডেস্ক

  • জ্যাকুলিন ও সুকেশের গল্প নিয়ে এবার সিনেমা! 

    ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের কীর্তিকলাপ নিয়ে এবার তৈরি হবে সিনেমা। বড়পর্দায় দেখা যাবে তার দুর্নীতির ঘটনা! ধারণা করা হচ্ছে, পরিচালক আনন্দ কুমার তাকে নিয়ে ছবি করার কথা ভাবছেন। খবর এনডিটিভির। 

    rnrn

    দুর্নীতির এপিঠ-ওপিঠ থেকে শুরু করে দেশের দুর্নীতিপরায়ণ ব্যবসায়ীর গল্প- সবই নাকি ঠাঁই পেতে চলেছে আনন্দের ছবিতে। মূল চরিত্রে অভিনয় করবেন কে?

    rnrn

    ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে তিহাড় জেলে বন্দি রয়েছেন ‘কনম্যান’ সুকেশ। তবে গত বছর থেকেই তিনি শিরোনামে রয়েছেন ব্যক্তিগত সম্পর্কের জেরে। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে নাম জড়িয়েছে তার। শুধু তা-ই নয়, সুকেশের সঙ্গে দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিনেত্রী নোরা ফাতেহিরও। তবে জ্যাকুলিন জানিয়েছিলেন, তার স্বপ্নের পুরুষ সুকেশ।

    rnrn

    ইতোমধ্যে দিল্লির তিহাড় জেলের পুলিশ সদস্য দীপক শর্মা জানান, পরিচালক আনন্দ সুকেশকে নিয়ে আগ্রহী হয়ে পড়েছেন। তার গল্প খুঁটিয়ে শুনতে চান। সম্প্রতি আনন্দের সঙ্গে দীপক একটি ছবিও পোস্ট করেন গণমাধ্যমে। এতেই জল্পনা আরও গভীর হয়। 

    rnrn

    ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আনন্দ জেলে গিয়ে প্রচুর তথ্য সংগ্রহ করে ফেলেছেন। শুধু তা-ই নয়, দিল্লিতে এক বিলাসবহুল হোটেল বুক করেছেন আনন্দ। সেখানে ৬ মাস থাকার কথা তার। একে একে এসে পড়বেন লেখকরাও। চিত্রনাট্য তৈরি হবে সেখানে বসেই।

    rnrn

    কে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। শুটিং কোথায় হবে কিংবা কবে থেকে, সেই তথ্যও অধরা। তবে ছবির মুক্তি ২০২৪ সালের শেষদিকে বা ২০২৫ সালের শুরুতে, এতটুকু স্পষ্ট করেছে ভারতের এক সংবাদ সংস্থা।

    অনলাইন ডেস্ক

  • ‘স্পর্শ’র গল্প শোনালেন ঋতুপর্ণা-নিরব

    নিজেদের অভিনীত ‘স্পর্শ’র গল্প শোনালেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ঢাকার চিত্রনায়ক নিরব হোসেন।

    rnrn

    শুটিং স্পট থেকে একটি গণমাধ্যমে পাঠানো ভিডিওবার্তায় এ গল্প শোনান তারা।অনন্য মামুন ও অভিনন্দন দত্তের পরিচালনায় যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা স্পর্শে জুটিবদ্ধ হয়েছেন দুই দেশের এই দুই তারকা।

    rnrn

    ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন, স্পর্শ কথাটার ভেতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে। সেটা হিন্দিকে স্পার্শ হোক আর বাংলা স্পর্শ হোক; আমার মনে হয় সবার ভেতরে স্পর্শের একটা অনুভূতি হয়। আমার মনে হয় এবারের অনুভূতিটা আরও বড়।

    rnrn

    নিরব ঋতুপর্ণার কথার রেশ টেনে বলেন, আরও বড় কারণ, এবার যৌথ প্রযোজনায় হতে যাচ্ছে স্পর্শ। ভারতের একজন, আর আমি বাংলাদেশের একজন।

    rnrn

    ঋতুপর্ণা বলেন, আমরা দুজনে যে সিনেমাটা করছি, সেটা গভীর সম্পর্কের গল্প। নিরব বাংলাদেশের সুপার স্টার। আর আমার তো বাংলাদেশের সঙ্গে ভীষণ গভীর সম্পর্ক। ফলে যখনই বাংলাদেশ আর বাংলা ছবির কথা হয়, আমি কখনোই না করতে পারি না।

    rnrn

    তখন নিরব বললেন, ঋতুপর্ণাকে ধন্যবাদ। সে বাংলাদেশ ও কলকাতা দুই জায়গায়ই জনপ্রিয়। আমাদের দেশ ও কলকাতায় অনেক সুপারহিট ছবি যার ঝুলিতে রয়েছে। বেশকিছু ছবি তো চরম লেভেলের সুপারহিট। তার সঙ্গে কাজ করছি। খুবই ভালো লাগছে। কলকাতার দর্শকদের আমার পক্ষ থেকে ইনভাইটেশন থাকছে হলে গিয়ে দেখার জন্য।

    বিনোদন ডেস্ক