Tag: গরম

  • আন্দোলনকারীদের ওপর ‘গরম জল’ ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস

    সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর ওপর গরম পানি ঢেলে দিতে বলেছিলেন অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস। সম্প্রতি ওই সময়ে শিল্পীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এমন মন্তব্য করেছিলেন তিনি।   

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে-বিপক্ষে শোবিজের দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে  নেতৃত্বে ছিলেন ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। 

    আন্দোলনের শুরু থেকেই এই দলটি শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে সক্রিয় ছিলেন। যে পরিকল্পনা থেকে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। 

    সেখানে থেকে পাওয়া যায় অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস, জায়েদ খান, চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, অভিনেত্রী সোহানা সাবা, তারিন জাহান, তারভীন সুইটিসহ বেশ কজনের নাম। সেখানে তাদের বেশ কজনের কথোপকথন দেখা যায়।

    এক পর্যায়ে একজন লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন। ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীদের ঢুকতে দিচ্ছে না টোকাই জামায়াত ও শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। এরপর বিপরীতে অরুণা বিশ্বাস উত্তরে বলেন, গরম জল দিলেই হবে।

    স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ঝড় উঠেছে নেটদুনিয়ায়। অভিনয়শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় সরব হয়েছেন। পাশাপাশি শাস্তিরও দাবি জানিয়েছেন তারা।

     

    বিনোদন ডেস্ক

  • গরমে সুস্মিতা কেন ঝালপানীয় খান

    গত এক মাস ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরম থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। গরম থেকে পরিত্রাণ পেতে ভারতীয় তারকা অভিনেত্রী সুস্মিতা সেন খাচ্ছেন ঝালপানীয়।

    সুস্মিতা সেন সাবেক ‘মিস ইউনিভার্স’। তার ছিপছিপে চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি ৫০-এর দিকে এগোচ্ছেন। ফিটনেস ঠিক রাখতে সুস্মিতা কী খান, সেটি জানার আগ্রহ অনেকের। 

    সুস্মিতা সঙ্গে একটি বোতল রাখেন। অনেকের ধারণা, সেই বোতলে পানি অথবা ডিটক্স পানীয় রাখেন। 

    সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি মসলা খাবার এবং পানীয় খেতে পছন্দ করি। অনেকেরই ধারণা, মসলা খাবার মানেই অস্বাস্থ্যকর। কিন্তু তা নয়; মসলা শরীরের যত্ন নেয়।’

    গরমে কিছু কিছু মসলাযুক্ত খাবার স্বাস্থের জন্য ভালো—

    ১. ওজন নিয়ন্ত্রণে রাখতে শুকনো লঙ্কা দারুণ উপকারী। শরীরে জমে থাকা বাড়তি মেদ ঝরাতেও কার্যকরী। এমনকি শরীরে ক্ষতিকর কোলেস্টেরলও দূর করে।

    ২. মসলা কিন্তু হার্টের যত্ন নেয়। চিকিৎসকরা জানাচ্ছেন, ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে মসলা উপকারী। কোলেস্টেরল না বাড়লে হার্টের রোগের ঝুঁকিও কমে।

    ৩. মসলায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের ক্ষতিকর কোষগুলো রক্ষা করে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

    আরও পড়ুন

    >> 

    বিনোদন ডেস্ক

  • তীব্র গরমে যে পরামর্শ সাবিলা নূরের

    দেশে তীব্র দাবদাহ চলছে। সারা দেশে হিট অ্যালার্টও জারি করা হয়েছে। তীব্র গরমে ঢাকাসহ সারা দেশের মানুষ হাঁসফাঁস করছে। এমন অবস্থার জন্য পর্যাপ্ত গাছপালা ও বনায়ন না থাকাকে দায়ী করছেন অনেকে। এই অসহনীয় তাপপ্রবাহ মোকাবিলায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    rnrn

    এবার ভক্তদের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শনিবার নিজের ফেসবুক পাতায় একটি স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।স্ট্যাটাসে ভক্তদের পরামর্শও দিয়েছেন এই অভিনেত্রী।

    rnrn

    সাবিলা নূর লিখেছেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই। নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে গাছ লাগাই। আর এটাকে একটা ইভেন্টে পরিণত করি। পরিবার-বন্ধুবান্ধব সবাই একসঙ্গে মিলিত হই। সেলফি/রিল/টিকটকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসি গাছ লাগান, পরিবেশ বাঁচান- এই ধরনের কোনো ইভেন্টকে। কেমন হবে বলুন তো?’

    rnrn

    অভিনেত্রীর এমন পোস্টে ব্যাপক সাড়া দিয়েছেন তার ভক্তরা। তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ।’

    যুগান্তর প্রতিবেদন