Tag: খোঁচা

  • ভুল খানকে বিয়ে করেছ, কারিনাকে সালমান  

    বলিউডে কারিনা কাপুর ও সালমান খান অভিনীত ছবি ‘বজরঙ্গী ভাইজান’ ২০১৫ সালে মুক্তি পায়। ব্যবসায়িক সাফল্যর নিরিখে হিন্দি সিনেমার ইতিহাসে নজির গড়েছিল সেই ছবি। প্রায় ৩০০ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। 

    এর আগে সালমানের ‘দবং ২’ ছবিতে একটি আইটেম ডান্স করেছিলেন কারিনা। শুধু তাই নয়, সালমান-কারিনা জুটির ‘বডিগার্ড’ ছবিটিও বক্স অফিসে হিট্। নিজের ক্যারিয়ারের মধ্যখানে থাকাকালীন হঠাৎই ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন বলিউডের বেবো। কারিনাকে সাইফকে বিয়ে করতেই কি রুষ্ট হন সালমান?

    আরও পড়ুন: 

    দুজনেই বলিউডের অভিজাত পরিবারের সন্তান। যদিও তারা একে অপরের আলোয় আলোকিত নন। নিজ গুণে আলাদা শিল্পীসত্তা তৈরি করেছেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। ২০১২ সালে বিয়ে করেন তারা। দাম্পত্যের বয়স প্রায় ১২ বছর। এতগুলো বছর সংসার করছেন দুই সন্তানের মা-বাবা সাইফ-কারিনা। 

    কিন্তু সাইফের সঙ্গে বিয়ের পরই সালমান অভিনেত্রীকে বলেন, ভুল খানকে বিয়ে করে ফেলেছ। পর্দায় সালমান-কারিনা জুটি হিট। ব্যক্তিগত জীবনেও সালমানের সঙ্গে হৃদ্যতার সম্পর্ক কারিনার। শুধু সালমান নন, আমির খান ও শাহরুখ খানের সঙ্গেও একাধিক হিট ছবি দিয়েছেন কারিনা। বিয়ের বছরেই সাইফের সঙ্গে জুটি বেঁধে ‘এজেন্ট বিনোদ’ ছবিতে কাজ করেন কারিনা। বাকি তিন খানের সঙ্গে তার ছবি হিট হলেও সাইফের সঙ্গে তার ছবি একেবারে ফ্লপ। 

    সাইফকে বিয়ের পরের বছর ২০১৩ সালে ‘বিগ বস্ ৬’-এ সালমানের রিয়্যালিটি শোয়ে ‘দবং ২’ ছবির ‘ফেভিকল সে’ গানটির প্রচারে এসে সালমানের প্রশ্নের সম্মুখীন হতে হয় হয় কারিনাকে। সালমান অভিনেত্রীকে বলেন তিনি এই মঞ্চ থেক সাইফাকে কিছু বলতে চান কি না! সলজ্জ হেসে কারিনা বলেন, হাই সাইফ। 

    কারিনার স্বল্প উত্তর শুনে হতাশ হয়ে সালমান বলেন, তুমি ভুল খানকে বিয়ে করেছ। এমনিতেই রসিকতা করা সালমানের স্বভাব। মজা করেই কারিনাকে এ কথা বলেছিলেন অভিনেতা।
     

    বিনোদন ডেস্ক

  • হিরো আলমের গান ‘শেয়ার’ করে রহমানকে খোঁচা সৃজিতের

    ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক এআর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন। অস্কারজয়ী এ তারকার বিরুদ্ধে উঠেছে সংগীতটির সুর বিকৃত করার গুরুতর অভিযোগ, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা সমালোচনা।  

    আরও পড়ুন: 

    এই স্রোতে গা ভাসিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমও।  নজরুলগীতি বিকৃতির প্রতিবাদে শামিল হয়ে এআর রহমানের জনপ্রিয় ‘জয় হো’ গানটি গেয়েছেন তিনি। বিখ্যাত এই গানটি হিরো আলম গেয়েছেন নিজের মতো করেই। এমনকি বদলে ফেলেছেন সুরও। এর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন গানটির ভিডিও। 

    সেই ভিডিও নিয়ে এক্সে (সাবেক টুইটারে) শেয়ার করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রতিশোধ হলো এমন এক খাবার, যা শুঁটকি ভর্তার সঙ্গে সবচেয়ে ভালো খেতে লাগে। বোঝাই যাচ্ছে, রীতিমতো এআর রহমানকে খোঁচা দিতেই সৃজিতের এমন কাণ্ড। 

    প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম্য হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিহত করে তারা। 
    ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হন পাকিস্তানি সৈন্যরা।

    গান বিকৃতির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ‘পিপ্পা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রায় কাপুর ফিল্মস। তবে এখন পর্যন্ত এই বিতর্ক নিয়ে কোনো কথা বলেননি এআর রহমান।
     

    বিনোদন ডেস্ক

  • বাবা দিবসে কাকে ইঙ্গিত করে খোঁচা দিলেন পরীমনি?

    আজ ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী বাবা দিবস পালন করা হয়। দিনটিতে বিশেষভাবে বাবাদের স্মরণ করে উদযাপন করেন সন্তানরা। এই উপলক্ষ্যে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাদের নিয়ে নানান স্মৃতি শেয়ার করেন। বাদ যাননি পরীমনিও। 

    রোববার ভোর ৫টার দিকে বাবা নিয়ে খোঁচা দিয়ে বসলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি।

    নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। তিনি লেখেন— এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না!

    তিনি লেখেন, অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।

    অনেক বছর আগেই বাবা-মা হারানো এ নায়িকা আরও লেখেন, ‘মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।’

    সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা— এটি পরীমনি তার সন্তানের বাবাকে উদ্দেশ্য করেই লিখেছেন।

    সম্প্রতি রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার তিন অভিনেত্রী বান্ধবীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় রাজ-পরীর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। তখনই জানা যায়, আলাদা থাকছেন দুজনে। মাঝে মাঝে সন্তানকে দেখতে আসেন রাজ।

    এদিকে এর বেশ কয়েকটা ঘণ্টা আগে ছেলে রাজ্যের সঙ্গে মিষ্টি একটি ভিডিও পোস্ট করেন পরীমনি। মায়ের সঙ্গে ছোট্ট রাজ্যের ভিডিও নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন— ‘আমার আব্বা’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

    বিনোদন ডেস্ক