Tag: খুন

  • বাবা সিদ্দিকী খুনের পর হাসপাতালে বলি তারকাদের ভিড়

    ভারতের সাবেক প্রতিমন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকী আততায়ীদের গুলিতে মারা গেছেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) রাতে গুলি করে তাকে হত্যা করা হয়। রাত সাড়ে ৯টা নাগাদ মুম্বাইয়ের খের নগরে নিজের ছেলের অফিসের সামনে বাবা সিদ্দিকীর ওপর গুলি চালায় তিন দুষ্কৃতকারী। এ সময় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে এসেছিলেন বলিউড অভিনেতা সালমান খান, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, জাহির ইকবাল প্রমুখ।

    এদিকে বাবা সিদ্দিকীর হত্যার খবর শোনামাত্রই শনিবার গভীর রাতে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ছুটে যান ভাইজান সালমান খান, অভিনেত্রী শিল্পা শেঠি ও অভিনেতা সঞ্জয় দত্ত। 

    মুম্বাই পুলিশ দ্রুত এ নেতার হত্যার তদন্তকাজ শুরু করছে। পুলিশ ভাবছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সম্ভাব্য জড়িত থাকার বিষয়টিও।

    বাবা সিদ্দিকী বলিউড অভিনেতা সালমান খানের খুব ঘনিষ্ঠ। সবসময় ভাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক শেয়ার করে নিতেন তিনি। এর আগে যখন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকি পেয়েছিলেন সালমান, তখনো পাশে ছিলেন বাবা সিদ্দিকী।

    সালমান শনিবার হাজির হয়েছিলেন লীলাবতী হাসপাতালে। চোখমুখ থমথমে ছিল এ অভিনেতার। এর আগে গত ১৪ এপ্রিল ভোরে বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে পাঁচ রাউন্ড গুলি চালায় দুই বন্দুকবাজ। মুম্বাই পুলিশের পেশ করা চার্জশিটে বলা হয়েছে— সালমান খানের বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালানোর কয়েক ঘণ্টা আগে ভিকি গুপ্তা ও সাগর পালের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছিলেন জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই।

    সালমান বিগত সময়ে একাধিকবার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীদের কাছ থেকে হুমকি পেয়েছেন। এবং যেখানে বলা হয়েছে যে, নিহত গায়ক সিধু মুসেওয়ালার মতো তারও একই পরিণতি হবে। সালমান যখন থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন, তখন থেকেই অভিনেতার নিরাপত্তা সুনিশ্চিত করতে সুরক্ষার জন্য চাপ দিচ্ছিলেন বাবা সিদ্দিকী।

    এদিকে পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর সময় শিল্পা শেঠি দৃশ্যত চোখের জল ধরে রাখতে পারছিলেন না। গাড়ির মধ্যেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। এ সময় স্বামী রাজ কুন্দ্রাকেও দেখা যায়— এই কঠিন সময়ে স্ত্রীকে সঙ্গ দিতে।

    গোটা ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে রীতেশ দেশমুখ বলেন, ‘এই জঘন্য অপরাধের অপরাধীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে’।

    বান্দ্রা পশ্চিমের তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকী কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশ ও হরিয়ানার দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তৃতীয় অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রেই আরও জানা গিয়েছে যে, বাবা সিদ্দিকীকে ১৫ দিন আগে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, যার পরে তার নিরাপত্তা ওয়াই ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়।

    বিনোদন ডেস্ক

  • কিশোর খুনের রহস্য সন্ধানে কারিনা!

    টানটান রহস্য, রোমাঞ্চ ভরা ‘বাকিংহাম মার্ডারস’ সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। আগেই মুক্তি পেয়েছিল কারিনা প্রথম লুক, ছবির প্রথম পোস্টার এবং সিনেমার টিজার।  শিগগিরি আসতে চলেছে ক্রাইম থ্রিলার এই সিনেমাটি। 

    rnrn

    এবার মুক্তি পেল এ সিনেমার ট্রেলার আর তাতেই উঠে এসেছে সিনেমায় কারিনার চরিত্রের নাম জসমিত ভামরা। একদিকে যেমন তিনি একজন মা আবার অন্যদিকে তেমনই একজন গোয়েন্দা। 

    rnrn

    বাকিংহাম শহরে এক মৃত্যুর রহস্য কিনারা করতে মাঠে নামবেন কারিনা। সন্তান হারানোর পর কীভাবে কারিনা সত্য সন্ধানে পুলিশের সঙ্গে কাজ শুরু করেন তা এই ট্রেলারে দেখা যায়।

    rnrn

    অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমি প্রথমবার একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত৷ আমি ক্রাইম-ড্রামা ভীষণ ভালোবাসি। আমি আমার ক্যারিয়াকে অন্যতম একটা চরিত্রে কাজ করতে পারলাম।’

    rnrn

    তিনি আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রয়েছি। কারণ এটা ৮০ শতাংশ ইংরেজিতে ও ২০ শতাংশ হিন্দিতে৷ আশা করছি এই সিনেমা দর্শকদের ভালো লাগবে।’

    rnrn

    এই সিমেনার মাধ্যমেই প্রথমবার প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন কারিনা কাপুর খান। তাছাড়াও কোনো থ্রিলার ছবিতে প্রথমবারের জন্য গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডার্স’।
    rn 

    বিনোদন ডেস্ক

  • শত শত শহিদ, শত শত গুম, মানুষের কান্না মিডিয়ায় তুলে ধরুন: ফারুকী

    ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। গত ১৬ জুলাই থেকে রাজপথে অনেক ছাত্র-জনতা অকাতরে প্রাণ দিয়েছেন। গুলিতে কারও খুলি উড়ে গেছে, কারও বুক এফোঁড়-ওফোঁড় হয়েছে। হতাহতদের স্বজনের আহাজারিতে ভারী হয়েছে হাসপাতাল। আত্মত্যাগের এই গল্পগুলো তুলে ধরতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

    গতকাল মঙ্গলবার এক ফেসবুক পোস্টে দেশের সব সংবাদপত্রকে উদ্দেশ করে ফারুকী লিখেছেন, ’হ্যালো বাংলাদেশী বাংলা এবং ইংরেজী পত্রিকা। এই যে শত শত শহীদ, শত শত গুম, মানুষের কান্না- এগুলো আপনাদের পাতায় তুলে ধরেন। ফ্যাসিবাদ-বিরোধী আন্দোলনে তাদের আত্মত্যাগই আজকে আমাকে এবং আপনাদের কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে।’

    যাদের আত্মত্যাগের বিনিময়ে বাকস্বাধীনতা পেয়েছে গণমাধ্যম, তাদের গল্প ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ঋণ স্বীকারের আকুতি এই চিত্র পরিচালকের, ‘(আন্দোলনকারীদের) সেই ঋণ শোধ হবে না কোনোভাবেই, কিন্তু তাদের গল্পগুলা তুলে ধরার মাধ্যমে, তাদের হাহাকার লিপিবদ্ধ করার মাধ্যমে আমরা এই ঋণ স্বীকার করতে পারি।’ 

    আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন, দলমত নির্বিশেষে তাদের গল্প তুলে ধরার আরজি ফারুকীর, ‘নির্যাতিত সেই মানুষগুলো কোন দলের সেটা বিবেচনায় না নিয়েই এই কাজটা করেন!’

    বিনোদন ডেস্ক

  • হংকংয়ের জনপ্রিয় মডেল ব্যাংককে খুন

    থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় খুন হয়েছেন হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটন। গত ১৮ জুলাই ছুরিকাঘাতে হত্যা করা হয় ২৪ বছর বয়সি এই মডেলকে। খবর ব্যাংকক পোস্টের।

    rnrn

    এ প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেটনকে নয়বার ছুরিকাঘাত করা হয়েছে। এ হত্যাকাণ্ডে পুলিশের সন্দেহ তিনজনের দিকে। তার মধ্যে একজন ক্রেটনের স্বামী। বাকি দুইজন প্রতিবেশি, যারা ক্রেটনের স্বামীর চিৎকার শুনে ছুটে যান। পরে তারা ক্রেটনকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে যাওয়ার পর ক্রেটনের স্বামী অসংলগ্ন আচরণ করতে থাকেন।

    rnrn

    পুলিশকে তিনি জানান, ক্রেটন মানসিক অবসাদে ভুগছিলেন এবং আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকরা বলছেন—এটি আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। তবে ক্রেটনের স্বামীর নাম গোপন রাখা হয়েছে।

    rnrn

    পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে নাটক সাজিয়েছেন ক্রেটনের স্বামী।

    rnrn

    ক্রেটন ২০১৮ সাল থেকে মডেলিং করছেন। হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে থাকা শুরু করেন। 
    rn 

    বিনোদন ডেস্ক

  • এবার খুনের রহস্য উদঘাটন করবেন বাঁধন

    ‘রেহানা মরিয়ম নূর’, ‘গুটি’, ‘খুফিয়া’-নারীকেন্দ্রিক এসব সিনেমা ও ওয়েব সিরিজের মাধ্যমে একের পর এক চমক দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামনে আরও একটি চমক নিয়ে আসছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

    rnrn

    ‘মিশন এক্সট্রিম’ সিনেমার নির্মাতা সানী সানোয়ারের প্রজেক্টে যুক্ত হয়েছেন তিনি। এ নির্মাতার পরিচালনায় নতুন একটি সিনেমায় অভিনয় করবেন বাঁধন। এরই মধ্যে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নির্মাতা। 

    rnrn

    জানা গেছে, একটি খুন এবং সেই খুনের রহস্য উদ্ঘাটনের গল্প নিয়েই নির্মিত হচ্ছে এটি। এর কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বাঁধনকে। তাকে ঘিরেই সাজানো হয়েছে সিনেমাটির গল্প। 

    rnrn

    অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘এতে কাজ করার প্রধান কারণ এটা একটা নারীকেন্দ্রিক সিনেমা। এখানে আমি ইনভেস্টিগেটিভ অফিসার হিসাবে অভিনয় করব। এমন চরিত্র আগে কখনো করিনি। এরই মধ্যে আমি চরিত্রটি নিয়ে কাজ করা শুরু করেছি।’ 

    rnrn

    বাঁধন ছাড়াও এতে অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্ত প্রমুখ। আগামী মাসেই শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন। 

    rnrn

    এদিকে, গত জুলাই মাসে নতুন প্রজেক্টের ইঙ্গিত দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, একটি সত্য ঘটনা অবলম্বনে খুনরহস্য নিয়ে তৈরি হবে সিনেমাটি। প্রাথমিক নাম দেওয়া হয়েছিল ‘প্রোডাকশন নম্বর ৬ : মার্ডার মিস্ট্রি’। শেষমেশ নির্মাতা সূত্রে জানানো হয়, এটির নাম হবে ‘এশা মার্ডার : কর্মফল’।
    rn 

    বিনোদন প্রতিবেদন