Tag: খান

  • খালেদা জিয়াকে হত্যাচেষ্টা মামলায় নাম, যা বললেন জায়েদ খান

    খালেদা জিয়াকে হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়ক জায়েদ খানের নাম দেওয়া হয়েছে। রোববার রাতে নিজের নামে মামলার কথা জেনেছেন অভিনেতা। একজন শিল্পী হিসেবে এমন মামলার কথা শুনে তিনি অবাক হয়েছেন বলে জানিয়েছেন। 

    rnrn

    এ বিষয়ে কানাডা থেকে জায়েদ খান গণমাধ্যমকে বলেন, আমি বিস্মিত, আমি হতবাক। মিথ্যা মামলায় আমাকে জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

    rnrn

    জায়েদ বলেন, ঢালাওভাবে মিথ্যা মামলা দিয়ে সত্যিকারের অনেক অপরাধীদের আড়াল করা হচ্ছে। আমাদের টেনে ধরার জন্য এ মামলা। আমি হলফ করে বলতে পারি, কোনো মিছিল-মিটিংয়ে কোনো দিন ছিলাম না। দেশের ক্ষতি হয় রাষ্ট্রদ্রোহী এমন কোনো কাজ করিনি। সেগুলো যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমার নামে মামলা করতে পারেন। আমি ক্ষতি করে থাকলে তার জন্য প্রস্তুত; কিন্তু সাজিয়ে মিথ্যা মামলা দিলে স্বাধীনতার প্রতি আস্থা থাকবে না।

    rnrn

    জায়েদ জানান, দেশের একটি পরিবর্তন এসেছে। সেখানে সবাই স্বাধীনভাবে বাঁচতে চাইবে। সবার নাগরিক অধিকার থাকবে। দেশ এগিয়ে যাবে; কিন্তু উদ্দেশ্য হাসিলে কারও ক্যারিয়ারে বাধা হলে, শিল্পাঙ্গন কখনই এগিয়ে যেতে পারবে না। 

    rnrn

    প্রায় এক দশক আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলায় ৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাংস্কৃতিক অঙ্গনের চিত্রনায়ক জায়েদ খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও অভিনেতা সাজু খাদেম রয়েছেন। জায়েদ জানান, মিডিয়ার মাধ্যমে গতকালই খবরটি জেনেছেন।

    rnrn

    মামলা সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, যেকোনো শিল্পীর রাজনৈতিক মত থাকতেই পারে। এটা তার ব্যক্তিগত ব্যাপার; কিন্তু আমি কখনই অতিরঞ্জিত বা বিতর্কিত কোনো কিছু করিনি; কিন্তু গতকাল দেখলাম, আমার নামে মামলা। ৯ বছর আগে আমি নাকি হত্যাচেষ্টায় গাড়ি ভাঙচুর করেছি। সেই সময়ে তো শত শত সাংবাদিক ছিলেন, এটা নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। যদি থাকতাম, তাহলে তো তখনই খবরের শিরোনাম হতাম। এখন ঢালাওভাবে অসৎ উদ্দেশ্যে শিল্পীদের নামে মামলা দেওয়াটা আমি সমর্থন করি না।

    rnrn

    জায়েদ বলেন, শিল্পীদের নামে এভাবে সাজিয়ে মামলা হলে মিডিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়বে। কাজের সুস্থ পরিবেশ থাকবে না। দেশের সম্মানের স্বার্থে এমন মামলা বন্ধ করা হোক। 

    rnrn

    এর আগে দুই মেয়াদে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জায়েদ খান। ২০২২ সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন নিপুণ আক্তার। সেই নির্বাচনে জায়েদ ভোটে জিতলেও নিপুণ ফলাফল মেনে নেননি, তিনি কোর্টে মামলা করেন। এ মামলায় হেরে যান জায়েদ খান। এ নিয়ে চলে মামলা–মোকদ্দমা। 

    বিনোদন ডেস্ক

  • কিছুক্ষণের জন্য হলেও শাকিব খান হতে চাই: বুবলী

    ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান ভালোবেসে ঘর বেঁধেছিলেন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। ২০১৮ সালে গোপনে বিয়ে করেন তারা। দুই বছর পরই তাদের সংসার আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব-বুবলীর মাঝে। 

    rnrn

    একপর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলীর সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে দাবি করছেন শাকিব। তবে নায়িকার দাবি-তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি। 

    rnrn

    সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে বুবলীর মুখে শোনা গেল শাকিব খানের কথা। ওই অনুষ্ঠানে বুবলীর সঙ্গে ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। যেখানে ব্যক্তিজীবন, নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক-নায়িকা।

    rnrn

    অনুষ্ঠানেরই এক ফাঁকে উপস্থাপিকা বুবলীকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে ওঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কে হতে চাইবেন?

    rnrn

    জবাবে বুবলী বলেন, ‘ঘুম থেকে উঠে অবশ্যই বুবলীই হতে চাইতাম। তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কী চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য। এটা আসলে দরকার।’ 

    rnrn

    এসময় উপস্থাপিকা বুবলীকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্নে বলেন, এতবছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি?

    rnrn

    জবাবে এই নায়িকা বলেন, ‘শ্রাবণ্য, (উপস্থাপিকার নাম) অনেক মানুষই আছেন যারা ৩০ বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না। সেজন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে, তার ব্রেনে কী চলছে।’

    rnrn

    একই প্রশ্ন রোশানকেও করেন উপস্থাপিকা। জবাবে এই নায়ক বলেন, ‘আমি আয়নার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম। তার মতোই হতে চাই। ওই সময়ে সে যে স্টাইল করতেন, সেটা এখনকার অভিনয়শিল্পীরা করেন।’

    rnrn

    এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলী ও জিয়াউল রোশানের রিভেঞ্জ সিনেমা। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্তসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • শাকিব খানের তৃতীয় বিয়ে, যা বললেন অপু বিশ্বাস

    চিত্রনায়িকা অপু বিশ্বাস ঢাকাই চলচ্চিত্রের ঢালিউড কুইন বলে পরিচিত। যিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। আর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনও জয় করেছেন তিনি। নানা কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থাকেন এই নায়িকা। 

    rnrn

    তবে শাকিব খানের সঙ্গে প্রেম-বিয়ে ও বিচ্ছেদের পর একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে এখন সময় কাটছে নায়িকা অপু বিশ্বাসের। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে শাকিব খানের বিয়ে নিয়ে আলোচনায় নিজের মত দিয়েছেন অপু। 

    rnrn

    এই বছরই শাকিব খানের তৃতীয় বিয়ে হচ্ছে, আরশাদ আদনানের এমন মন্তব্য নিয়ে অপু বলেন, ‘উনি শাকিব খানের খুব ভালো বন্ধু। বন্ধু অনেক সময় পরিবারের থেকেও বেশি হয়। এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা। এ কারণে এই বিষয়ের ব্যাখ্যা আমি কীভাবে দেব। এখানে আমার তো ব্যাখ্যা দেওয়ার কোনো জায়গা নেই।’

    rnrn

    অপুকে নিয়মিত পর্দায় পাওয়া যাবে কিনা না— এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘মানুষ পাচ্ছে তো আমাকে। আর আমি এতটা বেশি রেগুলার যে, মানুষও বিরক্ত হয়। ক্যামেরার সামনে অপু, ফেসবুক খুললেই অপু, ইউটিউব দেখলেই অপু, সিরিয়াসলি। আমি মূলত দর্শকদের জন্য তৈরি হয়েছি, তাই আমি সারাজীবন তাদের সঙ্গে থাকতে চাই।’ 

    rnrn

    এর আগে এক সাক্ষাৎকারে ঈদের কাজ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেছিলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কুরবানির ঈদের পর ধামাকা নিউজ দেব। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

    rnrn

    তবে এবার ঈদ নিয়ে যে অপুর একদমই ব্যস্ততা নেই, এমনও না। ঢালিউড কুইন জানিয়েছেন, এবারের ঈদে ভক্তদের জন্য বিশেষ উপহার থাকছে। ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন তিনি। সঙ্গে চলচ্চিত্র তারকারাও থাকবেন। তবে কে বা কারা থাকছেন, সেটি এখনও জানাননি অপু। আর চ্যানেলটি নিয়ে বিশাল পরিকল্পনা রয়েছে বলেও জানান এ নায়িকা।

    rnrn

    প্রসঙ্গত, কিছুদিন আগে ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ঘুরেছেন ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন এ; বার্সেলোনায় একটি শো করেছেন।

    বিনোদন ডেস্ক

  • গরমে সুস্মিতা কেন ঝালপানীয় খান

    গত এক মাস ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরম থেকে পরিত্রাণ পেতে চিকিৎসকরা বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। গরম থেকে পরিত্রাণ পেতে ভারতীয় তারকা অভিনেত্রী সুস্মিতা সেন খাচ্ছেন ঝালপানীয়।

    সুস্মিতা সেন সাবেক ‘মিস ইউনিভার্স’। তার ছিপছিপে চেহারা দেখে বোঝার উপায় নেই তিনি ৫০-এর দিকে এগোচ্ছেন। ফিটনেস ঠিক রাখতে সুস্মিতা কী খান, সেটি জানার আগ্রহ অনেকের। 

    সুস্মিতা সঙ্গে একটি বোতল রাখেন। অনেকের ধারণা, সেই বোতলে পানি অথবা ডিটক্স পানীয় রাখেন। 

    সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘আমি মসলা খাবার এবং পানীয় খেতে পছন্দ করি। অনেকেরই ধারণা, মসলা খাবার মানেই অস্বাস্থ্যকর। কিন্তু তা নয়; মসলা শরীরের যত্ন নেয়।’

    গরমে কিছু কিছু মসলাযুক্ত খাবার স্বাস্থের জন্য ভালো—

    ১. ওজন নিয়ন্ত্রণে রাখতে শুকনো লঙ্কা দারুণ উপকারী। শরীরে জমে থাকা বাড়তি মেদ ঝরাতেও কার্যকরী। এমনকি শরীরে ক্ষতিকর কোলেস্টেরলও দূর করে।

    ২. মসলা কিন্তু হার্টের যত্ন নেয়। চিকিৎসকরা জানাচ্ছেন, ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে মসলা উপকারী। কোলেস্টেরল না বাড়লে হার্টের রোগের ঝুঁকিও কমে।

    ৩. মসলায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরের ক্ষতিকর কোষগুলো রক্ষা করে। প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 

    আরও পড়ুন

    >> 

    বিনোদন ডেস্ক

  • তিন খানকে এক করতে চেয়েছিলেন অনুপম খের

    বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান ও আমিরকে নিয়ে সিনেমা বানানোর স্বপ্ন হয়তো অনেক নির্মাতাই দেখেছেন। তাদের মধ্যে একজন বলিউডের গুণী অভিনেতা এবং নির্মাতা অনুপম খের। 

    rnrn

    তিন খানকে নিয়ে ‘ওম য্যায় জগদীশ’ নামে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন তিনি। তিন নায়কের জন্য নায়িকা হিসাবে রানী মুখার্জি, প্রীতি জিনতা এবং কাজলকে পছন্দ ছিল অনুপমের। 

    rnrn

    সিনেমাটি প্রযোজনার জন্য যশরাজ ফিল্মের কাছেও যান। সে সময় যশরাজ ফিল্মস জানায়, যদি অনুপম এ তারকাদের রাজি করাতে পারেন তবে তারা অবশ্যই সিনেমাটি বানাবে। 

    rnrn

    তবে শিডিউলের অজুহাত দেখিয়ে তিনজনই অনুপমকে ফিরিয়ে দেন। হতাশ হয়ে অনুপম খেরও সরে আসেন এ সিনেমার পরিচালনা থেকে। তবে যশরাজ ফিল্মস সিনেমাটির কাজ বন্ধ রাখেনি। 

    rnrn

    পরবর্তীতে ভাসু ভাগনানিকে পরিচালনার দায়িত্ব দিয়ে অনিল কাপুর, অভিষেক বচ্চন ও ফারদিন খানকে নিয়েই ‘ওম য্যায় জগদীশ’ নির্মাণ করে যশরাজ। 

    rnrn

    এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন মহিমা চৌধুরী, উর্মিলা মাতন্ডকর ও তারা শর্মা। তবে বক্স অফিসে সিনেমাটি সফল হয়নি।

    rnrn

    rn 

    বিনোদন ডেস্ক

  • ধর্মের জন্য ছেড়েছিলেন বিনোদন জগৎ, এবার যে সুখবর দিলেন সানা খান

    মুফতি আনাস সাইয়াদের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা খান। বিয়ের পরই বিনোদন জগৎ থেকে সরে যান এবং পুরোপুরিভাবে ইসলামের পথে চলে আসেন। 

    rnrn

    সম্প্রতি একটি ধার্মিক চ্যানেলে দেখা মিলল সানা খান এবং তার স্বামী মুফতি আনাসের। সেখানে তারা তাদের এই ধার্মিক সফর, মনোভাব ইত্যাদি নিয়ে কথা বলেন। জানান কীভাবে কোন জিনিস তাদের বিনোদন জগতের আলো থেকে ধর্মের পথে চালিত করে। এখানে অভিনেত্রী এবং তার স্বামী জানান তাদের প্রথম সন্তান আসতে চলেছে। জুলাই মাসে ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান।

    rnrn

    সন্তান প্রসঙ্গে উচ্ছ্বসিত সানা বলেন, আমি ভীষণ খুশি। আমি অবশেষে সেই শান্তি পেয়েছি, যা আমি এতদিন ধরে খুঁজেছি। আমি এমন একজন স্বামী পেয়েছি, যিনি আমায় আল্লাহর কাছে পৌঁছতে সাহায্য করেছেন। আমি এখন খুব শান্তিতে আছি, দুজনে একসঙ্গে কাজ করছি এবং আরও কাছে আসছি একে অন্যের। আমি চাই আমার সন্তান যেন সুস্থভাবে জন্ম নেয়। 

    rnrn

    তিনি বলেন, এই হজের দিনগুলোতে আমি জানাচ্ছি যে আমাদের প্রথম সন্তান আসতে চলেছে। আমি ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মানসিকভাবে আমি অনেক ওঠাপড়ার মধ্য দিয়ে গেছি। এখন আমি কেবল আমার সন্তানের অপেক্ষা করছি। ও জুলাই মাসে পৃথিবীর আলো দেখবে।

    বিনোদন ডেস্ক