Tag: ক্যারিয়ার

  • ‘ক্যারিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি’

    প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর ভয় ভয় লাগছিল, সেটা ক্রমেই স্বাভাবিক হয়ে ওঠে। ক্যারিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানালেন অভিনেত্রী কুসুম শিকদার।

    ‘আমাকে বন্ধু, বন্ধুর বন্ধু, কাজিনের বন্ধুরা এতটাই পছন্দ করতেন যে, বলে শেষ করা যাবে না। দেখা যেত প্রতিদিন প্রেমের প্রস্তাব পেতাম। কত যে প্রেমের প্রস্তাব পেয়েছি, বলে শেষ করা যাবে না। হাজারের বেশি তো অবশ্যই হবে।’

    অভিনয় জীবনের শুরু, প্রেম প্রস্তাব, এসব নিয়ে খোলামেলা কথা বললেন কুসুম শিকদার। 

    কবে থেকে প্রেমের প্রস্তাব পান- জানতে চাইলে অভিনেত্রী বলেন, যে বয়সে মেয়েরা নজরে পড়তে শুরু করে। আমার ১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাওয়া শুরু। দেখা যেত চিঠিতে কেউ প্রেমের প্রস্তাব দিতেন। কেউ হাতে আমার নাম লিখে রাখতেন। তবে চিঠি বেশি পেয়েছি। দেখা যেত স্কুলে পড়াশোনার পরে প্রেমের প্রস্তাবের সংখ্যা আরও বেড়ে গেল। এমনও হয়েছে একদিনে একাধিক প্রেমের প্রস্তাব পেতাম।

    ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কুসুম শিকদার। তার জীবনটাই পাল্টে দেয় এ পুরস্কার। এরপর আরও বেশি নজরে পড়তে থাকেন। বাড়তে থাকে ভক্ত। 

    অভিনেত্রী বলেন, এই বয়সে আমি যত প্রেমের প্রস্তাব পেয়েছি, তার অর্ধেকই ২০০২ সালে। সেরা হওয়ার পরে বিশ্ববিদ্যালয় কিংবা শুটিং যেখানেই গিয়েছি, প্রেমের প্রস্তাব পেয়েছি। অভিনয় শুরু করলাম, সবাই চিনতে শুরু করল, আরও বেড়ে গেল প্রেম প্রস্তাব পাওয়া।

    কুসুম বলেন, শুটিংয়ে গেলে কেউ সরাসরি ভালো লাগার কথা বলতেন। কেউ ধরিয়ে দিতেন চিরকুট। সময়ের সঙ্গে প্রেমের প্রস্তাবে এসেছে পরিবর্তন। মুঠোফোন আসার পরে বেশিরভাগ প্রস্তাব আসত এসএমএসে বা ফোনে। একসময় বিষয়গুলো বেশ এনজয় করতাম। ফোনের পরে ফোন পেতাম। যখন ফেসবুক এলো, ইনবক্সে নিয়মিত প্রেমের প্রস্তাব আসা শুরু হলো। দেখা যায় ইনবক্স খুললেই প্রেমের প্রস্তাব। 

    সদা হাস্যোজ্জ্বল অভিনেত্রী কুসুম বলেন, ১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি। আমার ইউনিভার্সিটির এক বন্ধু এইমাত্র ইনবক্সে লিখেছে- সে আমাকে পছন্দ করে। 

    তবে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের প্রবাসী ভক্তদের কাছ থেকেও পেয়েছেন প্রেমের প্রস্তাব। সেগুলো কোনোটাই মনঃপূত হয়নি বলে জানান কুসুম। 

    ‘অনেকেই নিয়মিত নক দিয়ে কফি খেতে চায়। হয়তো ভালোবাসার জায়গা থেকে বলে, কিন্তু আমি আর কিছু বলি না। প্রায়ই বিদেশ থেকে অনেকে বলেন, আমার জন্য গিফট পাঠাবেন। বিভিন্ন সময় বাসায় প্রচুর গিফটও পেয়েছি। ভক্তদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার বড় প্রাপ্তি।’

    ছয় বছর পরে সিনেমা দিয়ে গত বছর অক্টোবরে ফিরেছেন কুসুম। তার পরিচালিত সিনেমার নাম ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। একজন নারী হিসেবে সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ করেছেন। সিনেমাটি এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমায় প্রিমিয়ার হয়। 

    আবার ফিরছেন কবে? এমন প্রশ্নে কুসুম বলেন, প্রেমের প্রস্তাবগুলো যেমন মনঃপূত হয়নি, তেমনি এখন যে প্রস্তাব পাই মনঃপূত হয় না। তবে শিগগির ভালো কাজ দিয়েই ফিরব।

    বিনোদন ডেস্ক

  • ভালো নেই আরিফিন শুভ!

    ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর ব্যক্তি জীবন ও ক্যারিয়ারে যেন শনির দশা শুরু হয়েছে। কদিন আগেই সংসারে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তারপর থেকেই খুব একটা ভালো নেই এ অভিনেতা। এরই মধ্যে আওয়ামী সরকারের আমলে পাওয়া দশ কাঠা প্লটও হারাতে বসেছেন। 

    rnrn

    এক টাকার বিনিময়ে শেখ মুজিবের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে ও মুজিবকন্যা শেখ হাসিনাকে খুশি করে বিশেষ কোটায় পুর্বাচলে প্লট বাগিয়ে নেন। সম্প্রতি সেই প্লট বাতিলের কথা জানা গেছে। এ যেন ‘আমও গেল ছালাও গেল’ অবস্থা। 

    rnrn

    আওয়ামীঘেঁষা শিল্পী হিসাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংঘটিত ছাত্র আন্দোলনেও তিনি চুপ ছিলেন। তাই ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই অভিনয় ক্যারিয়ার নিয়েও হুমকির মুখে পড়ের শুভ। পড়েন সাধারণ জনগণের রোষানলে। শেখ মুজিবের বায়োপিকের জন্য তিনি এতদিন গর্ব করেছেন, সেই বায়োপিকই হয়ে উঠল শুভর ক্যারিয়ারে সবচেয়ে বড় শত্রু! 

    rnrn

    নেটিজেনরা বলছেন, একজন শিল্পী হিসাবে জনগণের পক্ষে ও ন্যায়ের সঙ্গে থাকা উচিত ছিল তার। কিন্তু তিনি সেটা করেননি। বরং ছাত্র আন্দোলন চলাকালীন নিজের কয়েক মাস আগের পুরোনো ডিভোর্সের প্রসঙ্গ সামনে এনে ছাত্র আন্দোলনের আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহ করতে চেয়েছিলেন।

    rnrn

    প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ‘মুজিব’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের ৩ কাঠা প্লটও বাতিল হচ্ছে। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে এ-সংক্রান্ত

    rnrn

    নির্দেশনা পাওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে। আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয়নি, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে, যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে।’
    rn 

    আনন্দনগর প্রতিবেদক

  • ‘আজ যদি ক্যারিয়ার না থাকে, কেউ আমাকে ডাকবে না’

    বর্তমান সময়ের আলোচিত তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়প্রতিভা দিয়ে অল্প সময়েই আলোচনায় আসেন তিনি। শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন গল্প ও চরিত্র বাছবিচার করে অভিনয়ে নাম লেখাতে। সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা চালাচ্ছেন এই অভিনেত্রী। 

    তবে ক্যারিয়ারের এ সুসময়ে মাঝেমধ্যে বাধারও সম্মুখীন হতে হয় তাকে। কারণ ভালো গল্প বাছাই করতে গিয়ে পরিচিত অনেককেই ‘না’ বলতে হয়। আর এই ‘না’ বলার কারণে নাকি মিডিয়ায় তার শত্রু দিন দিন বাড়ছে।

    আরও পড়ুন: 

    ২০২০ সালের দিকে টেলিভিশন নাটক দিয়ে আলোচনায় আসেন ফারিণ। সেবার পবিত্র ঈদুল ফিতরের পর এই অভিনেত্রীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ানসহ জনপ্রিয় নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। টেলিভিশনে দারুণ সূচনার পর তিনি নাম লেখান ওটিটি ও সিনেমায়। সেখানেও ছিল চমক। শুরুতেই মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ দিয়ে ওটিটি–দুনিয়ায় পা রাখেন। সেখানেও এই অভিনেত্রী সফল।

    ফারিণ পরে কলকাতার সিনেমা ‘আরও এক পৃথিবী’তে নাম লিখিয়ে দুই বাংলার দর্শকের আলোচনায় আসেন। সিনেমাটিতে তিনি পরিচালক হিসেবে পেয়েছিলেন নন্দিত নির্মাতা অতনু ঘোষকে। ছবিতে তার সহশিল্পী ছিলেন কৌশিক গাঙ্গুলি, অনিন্দিতা বোসরা। সিনেমায় অভিনয় তাকে এ বছর এনে দিয়েছে ভারতের ফিল্মফেয়ারের পুরস্কার। সেখানে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জয় করেন ফারিণ।

    এজন্য ক্যারিয়ারের শুরু থেকেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে ফারিণকে। দর্শকের ভালোবাসা পাওয়ার পর থেকেই শিখতে হয়েছে ‘না’ বলা। তিনি চাননি গড়পড়তা কোনো কাজ করতে বা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে কোনো কাজে নাম লেখাতে। যে কারণে নিজের সিদ্ধান্ত নিজেকেই বুঝেশুনে নিতে হয়েছে। এমনকি এজন্য দিনের পর দিন ধৈর্য ধরতে হয়েছে। 

    ফারিণ বলেন, আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই। চরিত্র ও গল্পে এমন কী নতুনত্ব আছে, যা আমার জন্য নতুন, আমার ক্যারিয়ারে কী প্রভাব ফেলবে, এসব লক্ষ করতে হয়।

    অনেক সময় কোনো চিত্রনাট্য পছন্দ না হলে কাজটি করতে রাজি হন না ফারিণ। ঠিক তখন অনেকেই তাকে ভুল বোঝেন। এই ‘না’ নিয়ে কারও কারও সঙ্গে মনোমালিন্য হয়। 

    এ প্রসঙ্গে ফারিণ জানিয়েছেন, ‘না তো করতেই হবে। ‘হ্যাঁ’ বলার চেয়ে ‘না’ বেশি বলতে হয়। আমার কোনো প্রজেক্ট পছন্দ না হলে সেটা তাদের বলি। শিল্পী হিসেবে বলতে হয়। এটা নিয়ে আমি স্ট্রেট কাট। সরাসরি কথা বলার কারণে আমার শত্রু বেশি। কারণ, অনেকেই মন খারাপ করেন। কেউ কেউ মাঝে-মধ্যে অন্যভাবে নেন। এগুলো তো আমার ক্যারিয়ারের জন্য বলতে হয়। কিছু করার নেই।
    ফারিণ আরও বলেন, আজ যদি আমার ক্যারিয়ার না থাকে, তখন তারা কেউ তো আমাকে ডাকবেন না। সেজন্য নিজেরটা নিজেকেই বুঝতে হবে। 
     

    বিনোদন ডেস্ক

  • ক্যারিয়ার নিয়ে কি শঙ্কায় অন্তঃসত্ত্বা দীপিকা?

    বিয়ের প্রায় ৬ বছরের মাথায় সন্তানের বাবা-মা হতে চলেছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। প্রেগন্যান্সির দ্বিতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা। 

    rnrn

    মা হওয়ার পর নায়িকাদের ক্যারিয়ার শেষ! বলিউডের এই মিথ ভেঙেছেন কারিনা-আলিয়ারা। ক্যারিয়ারের মধ্যগগণে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ক্যারিয়ার আর সন্তান দুটোই সামালচ্ছেন তারা। যদিও এর জন্য নানান চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে; আলিয়া তো নিয়মিত মানোবিদের পরামর্শ নেন। 

    rnrn

    এ মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল হিরোইন দীপিকা পাড়ুকোন। ২০২৩-এ দুটো ১০০০ কোটির ছবির নায়িকা তিনি। তার হাতে রয়েছে অজস্র বিগ বাজেট প্রোজেক্ট। গর্ভাবস্থায় কি ক্যারিয়ার নিয়ে শঙ্কায় দীপিকা?

    rnrn

    নিজের ইনস্টাগ্রামে ‘নারীর সাফল্য’কে ঘিরে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করেছেন দীপিকা। সেই পোস্টের বাংলা তর্জমা করলে খানিক দাঁড়ায়— 'চারদিকে তাকিয়ে দেখো তুমি কোথায় দাঁড়িয়ে। সাফল্যের সংজ্ঞা পরিবর্তনের জন্য কী কী করা যায়, সেদিকেও নজর দাও। যাতে তোমার পরে আসা নারীদের সাফল্য আর জ্বলেপুড়ে শেষ হওয়ার মধ্যে যে কোনো একটিকে বেছে না নিতে হয়।'

    rnrn

    ২০১৫ সালে রণবীরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেন দীপিকা। তিন বছর পর ইতালির লেক কোমোয় ধুমধাম করে বিয়ের আসর জমে। সন্তান কোলে ষষ্ঠ বিবাহবার্ষিকীর উদযাপন করবেন দীপিকা-রণবীর।

    বিনোদন ডেস্ক

  • ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নেই হিমির

    নাটকে এ সময়ের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। টেলিভিশনের পাশাপাশি নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফরমেও। 

    rnrn

    বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    rn* বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

    rnrn

    ** এখন নাটক নিয়েই আমার ব্যস্ততা। তবে ধারাবাহিক নয়, খণ্ডনাটকেই বেশি কাজ করছি। এ ধরনের নাটকের জন্যই প্রস্তাব বেশি পাই। এছাড়া টিভিসি এবং ওভিসির কাজও করছি পাশাপাশি।

    rnrn

    * ধারাবাহিক নাটকে অনীহা কেন?

    rnrn

    ** ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য সময় অনেক বড় একটা বিষয়। একটা ধারাবাহিক মানে কয়েক মাসের জন্য আটকে যাওয়া। আর সেই সঙ্গে কাজের চাপও অনেক থাকে। কিন্তু সিঙ্গেল নাটকে তুলনামূলক কাজের চাপ কম থাকে। অনেক সময় দেখা যায় পুরো মাসই অব্যস্ত থাকি। তখন ধারাবাহিকের জন্য টানা কিংবা নির্দিষ্ট সময় বের করতে পারি না। এ জন্যই ধারাবাহিক নাটকে অভিনয় করছি না।

    rnrn

    * এত কাজ করেন। বৈচিত্র্য ধরে রাখা কি সম্ভব হয়?

    rnrn

    ** আমি দীর্ঘদিন ধরে নাটকে কাজ করছি। দেখা যাচ্ছে আমার বেশিরভাগ কাজ নিলয় ভাইয়ের (অভিনেতা নিলয় আলমগীর) সঙ্গে। শুধু তাই নয়, অনেক সময় বাবা-মায়ের চরিত্রেও একই অভিনেতাকে পাই আমি। সেক্ষেত্রে কাজে বৈচিত্র্য ধরে রাখা খুব কঠিন। তবে যদি দেখি গল্প একদম মিলে যাচ্ছে, তখন সেটা এড়িয়ে চলি। একই ভিনয়শিল্পী দেখলেও, একই গল্প দর্শক দেখতে চায় না। এছাড়া যদি কাজের মাঝে সংলাপ বা দৃশ্য মিলে যায়, তখন নির্মাতাকে অনুরোধ করি সেটা পরিবর্তন করে দিতে।

    rnrn

    * ওটিটি মাধ্যমে কাজ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা আছে?

    rnrn

    ** চঞ্চল ভাইয়ের (চঞ্চল চৌধুরী) সঙ্গে আমার একটা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল গত বছর। নাম ‘রূপকথা নয়’। ভারতীয় একটি ওটিটি প্লাটফরমে বাংলাভাষায় মুক্তি পেয়েছিল এটা। সেটার হিন্দি ডাবিং ভার্সন মুক্তি পেতে পারে ভারতীয় দর্শকদের জন্য। এরপর আর কোনো কাজ করিনি। তবে ভালো গল্প পেলে অবশ্যই করার ইচ্ছা আছে।

    rnrn

    * আর সিনেমা?

    rnrn

    ** সিনেমার জন্য এখনো কেউ আমাকে কিছু বলেনি। আমিও এখন তেমন কিছু ভাবছি না। নাটকের দর্শক অনেক। আমাকেও সবাই এখানে ভীষণ পছন্দ করছে। তবে সিনেমার প্রস্তাব এলে অবশ্যই ভেবে দেখব।

    rnrn

    * নিজের কাজ নিয়ে কী আপনি সন্তুষ্ট?

    rnrn

    ** সত্যি বলতে পুরোপুরি সন্তুষ্ট নই। আর আমি মনে করি এটা ভালো। কারণ একজন অভিনয়শিল্পী হিসাবে যদি আমি আমার কাজে সন্তুষ্ট হয়েই যাই, তখন আর ভালো কাজ করতে পারব না। এমনকি এখন যে জায়গায় আছি, তার থেকে উন্নতিও করতে পারব না। তাই আরও ভালো অভিনয়ের জন্য হলেও কিছুটা অসন্তুষ্টি দরকার আছে। এটা কাজের ক্ষুধাকে বাঁচিয়ে রাখে।

    rnrn

    * ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা করেছেন?

    rnrn

    ** ক্যারিয়ার নিয়ে তেমন কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। যা যেমন চলছে চলুক। আপন গতিতে চলতে থাকুক। তবে পড়াশোনার বিষয়ে কিছু ইচ্ছা আছে। সেমন মাস্টার্স করার জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে। বাকিটা দেখা যাক।

    নূসরাত অনন্যা

  • সামান্থার ক্যারিয়ার শেষ!

    দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু্। এই অভিনেত্রীকে নিয়ে হঠাৎ এ কি বললেন দক্ষিণী ইন্ডাস্ট্রির প্রযোজক ও পরিচালক চিট্টি বাবুর।

    সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থার ‘শকুন্তলা’ ছবিটি। সামান্থার এই ছবি নিয়ে আলোচনার কমতি ছিল না। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘শকুন্তলা’।

    'পুষ্পা' ছবিতে সামান্থার আইটেম গানের প্রসঙ্গেও কথা বলেছেন চিট্টি বাবু। তিনি বলেন, বিচ্ছেদের পর সামান্থা পুষ্পাতে ও অন্তাভা গান করেছিল। ও পেট চালানোর জন্য সেটা করেছিলেন। স্টার হিরোইনের তকমা হারানোর পর যা প্রস্তাব পেয়েছেন, তাই করছেন।

    এখানেই থেমে যাননি তিনি। আরও বলেন, নায়িকা হিসেবে ওর ক্যারিয়ার শেষ। ও আর তারকা হতে পারবেন না। যেসব কাজের প্রস্তাব আসছে, সেগুলো করলে ও হয়তো টিকে থাকবেন।

    প্রযোজকের দাবি, ছবির প্রচারের সময়ে সামান্থা কান্নাকাটি করেন, নিজের সমস্যার কথা বলে নাকি দর্শকের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন তিনি।

    তিনি মনে করেন, প্রত্যেকবার এ ধরনের কাজ করে প্রেক্ষাগৃহে দর্শক টানা যাবে না। অভিনেত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আমি ভাবছি নায়িকা তকমা হারানোর পর সামান্থা কীভাবে শকুন্তলার চরিত্র পেল। শকুন্তলা নিয়ে আমার কোনো আগ্রহ নেই।

    শকুন্তলা কালীদাসের বিখ্যাত নাটকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে অভিনয় করেছেন- গুণশেখর, সামান্থা রুথ প্রভু এবং দেব মোহন। যেখানে শকুন্তলা এবং পেরুর রাজবংশের রাজা দুষ্যন্তের প্রেমের গল্পকে তুলে ধরেছে।

    সামান্থা রুথ প্রভু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে ইয়ে মায়া চেসাভে, এগা এবং রঙ্গস্থলামের মতো চলচ্চিত্রে অভিনয়ে বেশ প্রশংসিত হয়েছেন। অভিনেত্রী বলিউডের পাশাপাশি দক্ষিণের সিনেমাও চালিয়ে যাচ্ছেন। প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে অত্যন্ত পরিচিত মুখ সামান্থা।

    সূত্র: নিউজ১৮ বাংলা, এই সময়

    বিনোদন ডেস্ক

  • ‘আনুশকার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলাম’

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক ও পরিচালক করণ জোহর।

    rnrn

    ২০১৬ সালে এক সাক্ষাৎকারে পরিচালক নিজের মুখেই তা স্বীকার করেছেন। 

    rnrn

    ইনস্টাগ্রাম স্টোরিতে ‘মণিকর্ণিকা’র পরিচালক কঙ্গনা রানাউত একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে আনুশকা শর্মাকে পাশে বসে একটি সাক্ষাৎকারে দেন করণ জোহর। 

    rnrn

    সেই সাক্ষাৎকারে করণ জোহর বলেন, আনুশকার ক্যারিয়ার আমি একেবারে নষ্ট করে দিতে চেয়েছিলাম। আদিত্য চোপড়া আমাকে একটি সিনেমার জন্য আনুশকার ছবি দেখিয়েছিল, আমি আনুশকাকে নিতে নিষেধ করি। আমি চেয়েছিলাম আদিত্য যেন আনুশকার সঙ্গে সই না করে, তখনকার সময়ের প্রথমসারির অন্য এক অভিনেত্রীকে নিতে বলি। এই পুরো ষড়যন্ত্রের পেছনে আমি ছিলাম।

    rnrn

    যদিও ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘রব নে বনা দি জদি’ ছবিটিতে আনুশকাই শেষ পর্যন্ত অভিনয় করেন। সেই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন আনুশকা। 

    rnrn

    করণ জোহর আরও বলেন, তখন আমি আনুশকা শর্মার ছবিটা খুব অবহেলার দৃষ্টিতে দেখেছিলাম।কিন্তু তার ভুল ভাঙে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতেও আনুশকা শর্মা অসাধারণ পারফরম্যান্স দেখে। 

    rnrn

    এখন অবশ্য করন  জোহর-আনুশকার বন্ধুত্ব খুবই গভীর। প্রযোজকের পুরনো ব্যবহার মনে রাখেননি অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক