Tag: ক্যানসার

  • ক্যানসারের কাছে হার মানলেন ‘গজনি’ ও ‘লাগান’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

    ক্যানসারের চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মারা গেছেন প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

    উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতাল থেকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

    সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আরেক বলিউড অভিনেতা যশপাল শর্মা।

    তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় ও মালায়ালম সিনেমায় বেশ পরিচিত মুখ ছিলেন প্রদীপ রাওয়াত। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা ‘গজনি’তে নিষ্ঠুর খলনায়কের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে, ২০০৮ সালে আমির খানের বিপরীতে সিনেমাটির হিন্দি রিমেকেও তাকেই একই চরিত্রে নেওয়া হয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাগান’ সিনেমাতেও আমির খানের সঙ্গে কাজ করেছিলেন তিনি।

    তবে অনেক দর্শক প্রদীপ রাওয়াতকে প্রথম চেনেন বি আর চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’–এর মাধ্যমে। সেখানে তিনি দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক হলেও, ‘মহাভারত’–এ তার চরিত্রটিই তাকে ব্যাপক স্বীকৃতি এনে দেয়।

    তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘বীরাম’, ‘১: নেনোক্কাডিন’, ‘লৌক্যাম’, ‘নেনু সাইলাজা’, ‘সাররাইনোডু’, ‘নেনে রাজু নেনে মন্ত্রী’, ‘আয়িরাথিল ইরুভার’, ‘মার্কেট রাজা এমবিবিএস’ এবং ‘মিস ম্যাচ’।

    প্রদীপের অভিনয়জীবনের একটি বড় মাইলফলক ছিল এস এস রাজামৌলির ‘সায়’ (২০০৪) সিনেমাটি। এর মাধ্যমেই তেলেগু সিনেমায় তার অভিষেক হয়েছিল।

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জাভেদ

    গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত। বুধবার দুপুরে নেওয়া হয়েছিল হাসপাতালে। এখন অনেকটা সুস্থ। জাভেদকে ইতোমধ্যে হাসপাতাল থেকে বাসাতেও নেয়া হয়েছে।

    নৃত্য পরিচালক ইউসুফ খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘উনার (জাভেদ) শরীর হঠাৎ বেশি খারাপ হয়ে গেলে বুধবার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকের তত্ত্বাবধানে তার নানারকম পরীক্ষানিরীক্ষা হয়েছে। চিকিৎসায় অবস্থা কিছুটা স্থিতিশীল হওয়ায় বুধবারই তাকে বাসায় নেওয়া হয়েছে।’

    চিকিৎসক জাভেদকে পর্যাপ্ত বিশ্রাম নিতে বলেছেন। জানা গেছে, ক্যানসার আক্রান্ত অভিনেতা এর আগে একবার ব্রেইন স্ট্রোক করেছিলেন। ২০২০ সালের ৪ এপ্রিল মূত্রনালির জটিলতায় আক্রান্ত হলে জাভেদের অস্ত্রোপচার করা হয়। তারপর থেকেই ঠিকঠাক ভাবে সুস্থ হতে পারছেন না তিনি। বর্তমানে উত্তরাতে স্ত্রী ডলি জাভেদকে নিয়ে দিন কাটে তার।

    ১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ।  পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে তার। এক পর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ। ১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদ ইলিয়াসের। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি।  এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসাবে সুখ্যাতি রয়েছে তারা।

    বিনোদন ডেস্ক

  • হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন

    বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসার নিয়ে মন্তব্য করার পর থেকেই বিপাকে অভিনেত্রী-মডেল রোজলিন খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। লড়াইয়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। কিন্তু সে সবই নাকি মিথ্যা। প্রচারের আলোয় থাকার জন্য নাকি ক্যানসারের ভান করছেন হিনা—এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন মডেল ও অভিনেত্রী রোজলিন। তার কারণ তিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন।

    হিনা খান সম্পর্কে এ মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজলিন। এমনকি মানসিক চাপে নাকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। হিনাকে নিয়ে মন্তব্য করার পর থেকেই একের পর এক খুনের হুমকিও পাচ্ছেন রোজলিন। কটাক্ষ ধেয়ে আসছে সামাজিক মাধ্যমেও। এরপর থেকেই মানসিক চাপে অভিনেত্রী।

    রোজলিনের হয়ে তারই এক ঘনিষ্ঠ একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেন। মঙ্গলবার রাতে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, পোস্টে এমনই উল্লেখ রয়েছে। আত্মহত্যার পথ থেকে তাকে সরিয়ে আনা হয়েছে। সেই ঘনিষ্ঠ পোস্টের শেষে লিখেছেন—’রোজলিন, দয়া করে শক্ত থাকো’। এই পোস্ট নিজেও শেয়ার করে নিয়েছেন রোজলিন। পরে নিজে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী।

    সেখানে রোজলিন লিখেছেন— গতরাতে একজন আমাকে মানসিকভাবে হেনস্তা করেছে। আমার নিজেরই বহু সমস্যা রয়েছে। প্রায়ই ভেঙে পড়ি। এ ধরনের মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তিনি আরও লিখেছেন— এত ট্রোল করা হচ্ছে আমাকে। আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার নম্বর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এবার আপনারা থামুন। সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার।

    গত বছর নিজেই অভিনেত্রী হিনা খান ঘোষণা করেছিলেন— তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। 

    এই দেখে রোজলিন দাবি করেছিলেন— ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজলিন এমনকি দাবি করেন— হিনা নাকি তার চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এসব দাবি করার পরেই বিপাকে রোজলিন।

    বিনোদন ডেস্ক

  • যতবার দেখা হয়, সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি: হিনা

    বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। কিন্তু কখনো কাজ থামিয়ে রাখেননি। একের পর এক কাজ করে চলেছেন তিনি। নিজেই জানালেন কাজই তার মনের জোর বাড়াচ্ছে। 

    এ অসুস্থতার মধ্যেই হিনা খান পৌঁছেন ‘বিগ বস ১৮-এর মঞ্চে। সপ্তাহান্তে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে দেখা করেন সালমান খানের সঙ্গে।

    এর আগে ‘বিগ বস ১১’-তে যোগ দিয়েছিলেন হিনা। দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। সেই সময়েও সঞ্চালক ছিলেন ভাইজান। আর এবার সালমানের অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন অভিনেত্রী। শেয়ার করে নিলেন ভাইজানের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা। 

    দেখা হলেই সালমানের কাছ থেকে কিছু না কিছু নিয়ে ফিরি বলে জানান হিনা খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন—এই বিনয়ী মানুষটার সঙ্গে যতবার দেখা হয়, বুঝি ওর থেকে কিছু না কিছু নিয়ে ফিরব আমি। যদিও এবারের সাক্ষাৎ কিছুটা আলাদা ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সেই শুটিংয়ের পরও আমার সঙ্গে দেখা করলেন সালমান। এ বিষয়টি আমার মন ছুঁয়ে গেছে।

    পর্দায় একমঞ্চে দুজনকে একসঙ্গে দেখা যাবে। তবে ক্যামেরার পেছনেও হিনার সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেছেন সালমান। অভিনেত্রী লিখেছেন—আমাকে ডেকে নিয়ে বসলেন। প্রায় ঘণ্টাব্যাপী কথা বললেন। আমার চিকিৎসার খুঁটিনাটি জানলেন। শুধু কথা বলেই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন। 

    তিনি বলেন, নিজের অভিজ্ঞতা ও জ্ঞানই শুধু আমার সঙ্গে শেয়ার করে নিলেন এমন নয়; তিনি নিশ্চিত করেছেন— আমি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারি। আমাকে ভরসা দিয়েছেন, আমি সুস্থ হয়ে যাব বলে জানান হিনা খান।

    এ অভিনেত্রী আরও বলেন, এগুলো সালমান না বললেও পারতেন। কিন্তু ব্যস্ততার মধ্যেও এটা তিনি করলেন। এটিও একটি শিক্ষা। আমি এই সাক্ষাৎ জীবনেও ভুলব না। হিনা খান বলেন, সালমান এমন একটা মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমাকে সব সময়ের মতো শ্রদ্ধা জানাই।

    বিনোদন ডেস্ক

  • ক্যানসারকে জয় করেছিলেন বলিউডের যেসব তারকা

    ক্যানসার ক্রমশ মহামারির আকার নিচ্ছে সারাবিশ্বে। বেশিরভাগ মানুষ ক্যানসারে জীবন হারালেও এমন অনেকেই আছেন যারা ক্যানসারকে জয় করে ফিরেছেন স্বাভাবিক জীবনে। বলিউডের এমন অনেক তারকা রয়েছেন বেঁচে ফিরে আসার তালিকায়; যাদেরকে নিয়ে প্রতিবেদন করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন। 

    হিনা খান

    সম্প্রতি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার সংবাদ জানিয়েছেন অভিনেত্রী হিনা খান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় চলছে এখন তার। বর্তমানে তার চিকিৎসা শুরু হয়েছে। 

    মহিমা চৌধুরী

    কিছুদিন আগেই অভিনেত্রী মহিমা চৌধুরী ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বৃত্তান্ত প্রকাশ করেন। তিনিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ক্যানসারের চিকিৎসার জন্য একসময় একের পর এক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ‘পরদেশ’খ্যাত অভিনেত্রী। কিন্তু নিজের লড়াই থামাননি তিনি। একদিকে নিয়মিত চিকিৎসা আর অন্যদিকে মনের জোর কাজে লাগিয়ে ক্যানসারকে জয় করেন তিনি।

    সোনালি বেন্দ্রে

    ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মেটাস্ট্যাটিক ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। এ ক্ষেত্রে ক্যানসারের কোষ দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ে। প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি জটিল রোগে আক্রান্ত। পরে অবশ্য রোগের সঙ্গে লড়াইয়ের নানা অভিজ্ঞতা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন। নিউইয়র্কে গিয়ে ক্যানসারের চিকিৎসা করিয়েছিলেন এই নায়িকা।

    কিরণ খের

    অভিনেত্রী কিরণ খের আক্রান্ত হয়েছিলেন এক ধরনের ব্লাড ক্যানসারে। এ ক্যানসার প্লাজমা সেলে ছড়িয়ে পড়ে। এ বিরল ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন অভিনেত্রীর স্বামী অভিনেতা অনুপম খের। শরীরের একাধিক হাড়ে প্লাজমা সেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ক্যানসার। জটিল রোগে আক্রান্ত হলেও কাজ থামাননি কিরণ।

    তাহিরা কাশ্যপে
    অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী পরিচালক তাহিরা কাশ্যপের ২০১৮ সালে স্তন ক্যানসার ধরা পড়ে। নিজের লড়াইয়ের নানা অভিজ্ঞতা সমাজমাধ্যমে তুলে ধরেন তিনি। অস্ত্রোপচার ও কেমোথেরাপি নেওয়ার পর নিজের একটি ছবিও শেয়ার করেন তাহিরা। অভিনেত্রীর এই পদক্ষেপ বহু ক্যানসার আক্রান্তকে সাহস জুগিয়েছিল।

     লিসা রায়

    অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী লিসা রায়। এটিও এক বিরল ধরনের ক্যানসার। প্রথমদিকে ক্যানসারের কথা গোপন রেখেছিলেন লিসা। চিকিৎসার পাশাপাশি চালিয়ে গিয়েছিলেন কাজও। এ বিরল ক্যানসার থেকে সেরে ওঠা সহজ ছিল না। তাই মারণরোগ অতিক্রম করার পর বহু মানুষের কাছে প্রেরণা হয়ে উঠেছিলেন তিনি।

    মনীষা কৈরালা

    ২০১২ সালে নভেম্বরে ক্যানসার আক্রান্ত হন অভিনেত্রী মনীষা কৈরালা। ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়েছিল তার। আমেরিকায় গিয়ে চিকিৎসা করিয়েছিলেন তিনি। ক্যানসার ধরা পড়া থেকে সেরে ওঠা- পুরো সফর তার বই ‘হিলড: হাউ ক্যানসার গেভ মি নিউ লাইফ’-এ তুলে ধরেছিলেন তিনি। ক্যানসার থেকে সুস্থ হয়ে ফের কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী। 

    মুমতাজ

    বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ ২৫ বছর আগে স্তন ক্যানসারে আক্রান্ত হন। বছর কয়েক আগে ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেই সময় শুধু ডান হাতেই তাকে ড্রিপ দেওয়া হয়। ২৫ বছর আগে ক্যানসার আক্রান্ত হওয়ার পর বাঁ হাত থেকে লিম্ফ নোডগুলো বাদ দেওয়া হয়েছিল। সেজন্য বাঁ হাতে কোনো সুচ ফোটানো যায়নি তার।

    হামসা নন্দিনী

    দক্ষিণী অভিনেত্রী হামসা নন্দিনী ২০২১ সালে ক্যানসার আক্রান্ত হন। হঠাৎ একদিন স্তনে একটি পিণ্ড নিজেই আবিষ্কার করেন। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা নিজেই প্রকাশ করেছিলেন হামসা। ক্যানসার অতিক্রম করে তিনিও কাজে যোগ দিয়েছেন।

    বারবারা মোরি

    ‘কাইট’ ছবিতে বলিউড অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী বারবারা মোরি। মাত্র ২৯ বছর বয়সে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বারবারা। তবে প্রথম পর্যায়ে ধরা পড়েছিল ক্যানসার। তাই এর থেকে সেরে উঠতে তার বেশি সময় লাগেনি। ক্যানসার সচেতনতার বিষয়ে লক্ষণীয়ভাবে উদ্যোগী হয়েছিলেন তিনি।  

    শাগুফতা আলি

    ধারাবাহিক ‘পুনর্বিবাহ’খ্যাত অভিনেত্রী শাগুফতা আলিও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০ বছর আগে ক্যানসার ধরা পড়েছিল তার। সেই সময় ক্যানসারের চিকিৎসা করার মতো আর্থিক অবস্থা ছিল না তার। গয়না বেচে ৯টি কেমোথেরাপি নিয়েছিলেন। কিন্তু সেই লড়াইও পার করে নিজের কাজে ফের যোগ দেন শাগুফতা।

    ছবি মিত্তল

    ২০২২ সালে ছোটপর্দার অভিনেত্রী ছবি মিত্তল ক্যানসারে আক্রান্ত হন। এ কঠিন সময় কী ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তা নিজেই প্রকাশ করেছিলেন।

    যুগান্তর ডেস্ক

  • ক্যানসার, ভুলে থাকতে ঘুমিয়ে পড়তেন সোনালি বেন্দ্রে!

    ক্যানসার জয় করে ফের অভিনয় জগতে ফিরেছেন সোনালি বেন্দ্রে। তবে ক্যানসার ধরা পরার পর চিকিৎসকদের উপর রেগে গিয়েছিলেন সোনালি। কেন রেগে গিয়েছিলেন তা নিজেই জানিয়েছেন তিনি।

    rnrn

    ৬ বছর আগে ক্যানসারে আক্রান্ত তিনি। তার পর তার অভিজ্ঞতা ধাপে ধাপে ভক্তদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী। তার ক্যানসার অভিজ্ঞতা বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে।

    rnrn

    সম্প্রতি এক সক্ষাৎকারে ক্যানসারের সঙ্গে লড়াই নিয়ে খোলাখুলি আলোচনা করেন সোনালি। তিনি বলেন, ‘একটি রিয়্যালিটি শো-এর শুটিংয়ের সময়ে আমার ক্যানসার ধরা পড়ে। সত্যিই বড় চমক ছিল। নিজেকেই প্রশ্ন করছিলাম, আমার কী ভাবে ক্যানসার হতে পারে? প্রথমে ভেবেছিলাম, তেমন গুরুতর নয়। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে, কিছু পরীক্ষার পরে বুঝতে পারি, কত কঠিন রোগ। আমার স্বামী ও চিকিৎসক, দুজনই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন।’

    rnrn

    সোনালি বলেন, ‘রিপোর্টের মাধ্যমে বোঝা যায়, ক্যানসার কতটা ছড়িয়েছে। রিপোর্টে দেখা যায়, ক্যানসার আমার গোটা শরীরে ছড়িয়ে পড়েছে।’

    rnrn

    ক্যানসার ধরা পড়ার বিষয়টি ভোলার জন্য প্রায়ই ঘুমিয়ে পড়তেন এই অভিনেত্রী। ভাবতেন, ধীরে ধীরে সবটাই ঠিক হবে। কিন্তু বাস্তবে তা হওয়ার ছিল না। অন্য দিকে সোনালির স্বামী খুবই তৎপর হয়ে উঠেছিলেন। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছিলেন।

    rnrn

    সোনালি বলেন, ‘চিকিৎসার সময়ে আমি চিকিৎসকদের উপরেও রেগে যেতাম। তারা বলতেন, আমার বেঁচে থাকার মাত্র ৩০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এটা কী ভাবে চিকিৎসকেরা বলতে পারেন? আমি বার বার এটাই জিজ্ঞাসা করতাম।’

    rnrn

    কিন্তু এই কঠিন লড়াইয়ে জয়ী হয়েছেন অভিনেত্রী।

    rnrn

    সূত্র: আনন্দবাজার

    বিনোদন ডেস্ক

  • মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’

    ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ২৮ বছরেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’ রিঙ্কি চাকমা। 

    গত ২২ ফেব্রুয়ারি রিঙ্কি চাকমার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাকে সকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। তার একটি ফুসফুস কাজ করা প্রায় বন্ধ করে দিয়েছিল।

    ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ২০২২ সালে রিঙ্কির শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসাও চলছিল কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আর ফেরা হলো না। তার আগেই পাড়ি জমালেন না ফেরার দেশে। 

    প্রতিবেদনে বলা হয়েছে- ম্যালিগন্যান্ট ফাইলোডেস টিউমার বা ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে রিঙ্কি চাকমার। এরপর সার্জারি হয় তার কিন্তু তবুও এড়ানো যায়নি বিপদ। ক্যানসার ছড়িয়ে পড়ে ফুসফুসে। পরবর্তীতে মস্তিষ্কেও থাবা বসায় এ রোগ। ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কি চাকমার। শেষদিকে তার স্বাস্থ্যের চরম অবনতি হয়। 

    ফেমিনার একটি রিপোর্ট অনুযায়ী- শেষদিকে কেমো পর্যন্ত নিতে পারতেন না। লড়াই করেও বাঁচতে পারেননি সাবেক ‘মিস ইন্ডিয়া ত্রিপুরা’। 

    সূত্রে জানা গেছে, ক্যানসার চিকিৎসার এই বিপুল খরচ বইতে পরেছিলেন না প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সবার থেকে আর্থিক সাহায্য প্রার্থনা করেন। একই সঙ্গে জানান, একটা সময় তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের রোগ নিয়ে কথা না বললেও এখন বাধ্য হচ্ছেন।

    তিনি সেই পোস্টে লেখেন- আমি এবং আমার পরিবার অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গত দুই বছর ধরে আমার চিকিৎসার জন্য আমাদের সমস্ত সঞ্চয় খরচ হয়ে গেছে। তাই এখন কেউ ডোনেশন দিলে আমরা সেটা গ্রহণ করছি।

    ২০১৭ সালে মিস ইন্ডিয়া ত্রিপুরা খেতাব জেতেন রিঙ্কি। একই বছর মিস ইন্ডিয়া খেতাব জেতেন মানুষী চিল্লার। যিনি পরবর্তীতে মিস ওয়ার্ল্ড খেতাবও জয় করেন।
     

    বিনোদন ডেস্ক

  • সাবিনা ইয়াসমিন ফের ক্যানসারে আক্রান্ত 

    দেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০০৭ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় চিকিৎসা নিয়ে ক্যানসার জয় করে গানে নিয়মিত হয়েছিলেন তিনি। 

    এবার ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এ শিল্পী। চিকিৎসা নিচ্ছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। 

    আরও পড়ুন: 

    জানা গেছে, ওরাল ক্যানসারে আক্রান্ত তিনি। শিল্পীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে— গুরুতর অসুস্থ সাবিনা ইয়াসমিন। নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। উন্নত চিকিৎসা চলছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যানসার সেন্টারে। এরই মধ্যে একটি সার্জারি সম্পন্ন হয়েছে। খুব দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপিও।

    সিনেমায় তার গাওয়া অসংখ্য গান হয়েছে কালজয়ী। খ্যাতিমান এই গায়িকা তার মায়াবী কণ্ঠ দিয়ে বাংলা সংগীতকে যেমন সমৃদ্ধ করেছেন, পুরস্কারও পেয়েছেন অনেক। সংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে দেয় একুশে পদক। 

    ১৯৯৬ সালে পান স্বাধীনতা পুরস্কার। সেরা কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন রেকর্ড ১৪ বার। এ ছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন অসংখ্য পদক ও সম্মাননা।
     

    বিনোদন ডেস্ক

  • ক্যানসার কেড়ে নিল অভিনেত্রীর জীবন

    অভিনেত্রী কবিতা চৌধুরী (৬৭) আর নেই। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। 

    rnrn

    কবিতা চৌধুরীর ভাগ্নে অজয় সায়াল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

    rnrn

    তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি অমৃতসরের পার্বতী দেবী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    rnrn

    অভিনেতা অনঙ্গ দেশাই সংবাদমাধ্যমকে বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি যে কবিতা আর নেই। গত রাতে সে মারা গেছে। এটা খুবই দুঃখজনক। তিনি ন্যাশনাল স্কুল অব ড্রামায় আমাদের ব্যাচমেট ছিল। আমাদের প্রশিক্ষণের সময় আমরা তিন বছর এনএসডিতে একসাথে পড়াশোনা করেছি। কবিতা, আমি, সতীশ কৌশিক, অনুপম খের, গোবিন্দ নামদেব একই ব্যাচে একসঙ্গে ছিলাম।

    rnrn

    তিনি আরও বলেন, কয়েক বছর আগে তার ক্যানসার হয়েছিল, তারপরও আমরা দেখা করেছি; কিন্তু তিনি এটি গোপন রাখতে চেয়েছিলেন। তাই আমরা এটি সম্পর্কে কখনো কথা বলিনি। তিনি মূলত অমৃতসরের বাসিন্দা এবং সেখানেই মারা যান। আমি তার সাথে প্রায় পনেরো দিন আগে কথা বলেছিলাম। 

    rnrn

    কবিতা ১৯৯০-এর দশকে বিখ্যাত সার্ফ বিজ্ঞাপনগুলোতে ললিতাজির চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত ছিলেন। 

    বিনোদন ডেস্ক

  • স্ত্রীর খোলা পিঠের ছবি দিয়ে যে বার্তা দিলেন আয়ুষ্মান

    একসময় ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করেছেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন আগেই। শুরু থেকেই আয়ুষ্মান জানিয়েছিলেন যে, তাহিরার সঙ্গে এই লড়াইয়ে পাশে থেকেছেন তিনি। 

    তার স্টেজ জিরো স্তন ক্যানসার হয়েছিল বলে জানিয়েছিলেন তাহিরা। দীর্ঘ লড়াইয়ের পর এই রোগ থেকে মুক্তি পেয়েছেন তিনি। 
    শুরুর দিন থেকে এই লড়াইয়ে তাহিরার পাশে ছিলেন আয়ুষ্মান। 

    গতকাল ৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যানসার দিবস। তাই স্ত্রীকে নিয়ে বিশেষ পোস্ট করেন অভিনেতা। ক্যানসারের সঙ্গে লড়াইয়ের সময় তাহিরার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আয়ুষ্মান। তাহিরার টপলেস ছবিতে অস্ত্রোপচারের পিঠের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। 

    ছবি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ১৪ নম্বর হাটে চা আর সিঙাড়া খাওয়ার জন্য যে মেয়েটিকে আমি টেনে নিয়ে গিয়েছিলাম। আজকের @spokenfest-এ তোমার আত্মপ্রকাশের জন্য শুভেচ্ছা। তোমার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। @tahirakashyap #WorldCancerDay’।

    ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত তার লড়াই চলেছে স্তন ক্যানসারের বিরুদ্ধে। অস্ত্রোপচার হয়েছিল সেই সময়ে। এখন সুস্থ তাহিরা কাশ্যপ। ক্যামেরার দিক থেকে পেছন ফিরে বসে রয়েছেন। বুকের দিক থেকে পিঠের খানিক অংশে অস্ত্রোপচারের কাটা দাগ। স্ত্রীর এই ছবি শেয়ার করেছেন আয়ুষ্মান। 

    ক্যানসারের চিকিৎসার কারণে মাথার চুল পড়ে গিয়েছিল তাহিরার। তাকে একসময় ন্যাড়া পর্যন্ত হতে হয়েছিল। এখন ছোট-ছোট করে চুল ছাঁটা তার। তাই তাহিরার জীবনের এই কঠিন পর্যায় তুলে ধরেছেন ছবির মাধ্যমে অভিনেতা।

    বিনোদন ডেস্ক