Tag: কোহলি

  • আনুশকার স্বামী কোহলিকে নিয়ে কী লিখলেন কঙ্গনা 

    বলিউডের অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কখন যে কী করেন, সেটা বোঝা দায়! বলিউডের সঙ্গে তার সম্পর্ক দা-কুমড়া। এ ছাড়া কর্মজীবনও যে খুব ভালো চলছে তেমনটি নয়, একের পর এক ব্যর্থতা দেখছেন কঙ্গনা। 

    তবে এসবের মাঝে কঙ্গনার মুখে শুধু একজনের নাম— তিনি বিরাট কোহলি। এবার আনুশকা শর্মার স্বামীর জন্য মনের ঝাঁপি উজাড় করে দিলেন অভিনেত্রী। বিরাটকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন বলিউডের ‘কুইন’?

    আরও পড়ুন: 

    মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি। গ্যালারি আর মাঠের দূরত্ব উধাও হয়ে গেল বিরাটের উদ্দেশে ছোড়া আনুশকার চুম্বনে। এ বার আনুশকার স্বামীর এমন কৃতিত্বে গর্বিত কঙ্গনা। 

    তিনি বিরাটকে নিয়ে লেখেন, ‘দুর্দান্ত, বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন, তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গার পুজো করা উচিত। ওর কৃতিত্ব এতই বড় যে, উনি এই সম্মানের যোগ্য।’

    কোহলির এই সাফল্যে আপ্লুত তার স্ত্রী আনুশকা শর্মাও। বিরাটকে ‘ঈশ্বরের বরপুত্র’ আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী। বিরাটের একটি ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। 

    আমি কৃতজ্ঞ যে, তার আশীর্বাদে আমি তোমার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়। এই সাফল্য অর্জন করা। সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।
     

    বিনোদন ডেস্ক

  • আনুশকাকে ‘স্যার’ ডাকায় যা বললেন কোহলি

    ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অন্যদিকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তারা বরাবরই পাওয়ার কাপল হিসেবে পরিচিত অনুরাগীদের কাছে। 

    rnrn

    একসঙ্গে যখনই ধরা দেন ক্যামেরায়, ব্যাপক ভিড় জমে আশপাশে। বুধবার রাতে আনুশকা আর বিরাট কোহলিকে পাওয়া গেল ডিনার ডেটে।

    rnrn

    আনুশকা ঢিলেঢালা সাদা প্যান্টের সঙ্গে পরে এসেছিলেন ধূসর রঙের স্ট্রাইপড টপ। বিরাট কোহলি পরেছিলেন একটা মিলিটারি প্রিন্ট শার্ট। রেস্তোরাঁয় প্রবেশের আগে পাপারাজ্জিদের জন্য পোজ দিলেন দুজনে। আর সেখানেই কোহলিকে পাওয়া গেল বেশ মজার মুডে।

    rnrn

    এক ফটোগ্রাফার ছবি তোলার সময় আনুশকাকে ‘স্যার’ বলে ডেকে ফেলেন! তিনি ভুল করে বলে ফেলেন, ‘ক্যাপ্টেনজি… আনুশকা স্যার’। আর তাতে হেসে ফেলেন আনুশকা। 

    rnrn

    পাশ থেকে বিরাট বলেন, ‘এবার বিরাট ম্যাম বলে দাও।’ যদিও এসবই হয়েছে মজার ছলে।

    বিনোদন ডেস্ক

  • সৌরভ ও কোহলির সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য চেতন শর্মার 

    ভারতীয় টেলিভিশন চ্যানেল জি নিউজের অনুষ্ঠানের প্রধান নির্বাচক চেতন শর্মা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী ও বিরাট কোহলির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।  সম্প্রতি ‘স্টিং অপারেশন’ নামের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।  

    rnrn

    সেখানে চেতন শর্মার কথাগুলো গোপন ক্যামেরায় ধারণ করে প্রচারও করেছে জি নিউজে। সেখানে গোপন ক্যামেরায় ধারণ করা সাবেক পেসার ও হালের প্রধান নির্বাচক চেতন শর্মার সঙ্গে আলাপচারিতায় যা যা বেরিয়ে এসেছে তা হইচই ফেলে দিয়েছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। 

    rnrn

    ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিজের ইচ্ছাতেই ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। থাকতে চেয়েছিলেন শুধু ওয়ানডে আর টেস্ট দলের অধিনায়ক হিসেবে। কিন্তু টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কিছু দিনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তার ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেয়। অভিমানে টেস্ট অধিনায়কত্বও এরপর ছেড়ে দেন কোহলি।

    rnrn

    কোহলির ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার ব্যাপারে অনেকেই সৌরভের ভূমিকা ছিল বলে মনে করেন। স্বয়ং কোহলিও ইনিয়ে-বিনিয়ে সেটি সৌরভকেই ইঙ্গিত করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমে সেই সময় ব্যাপক আলোচনা হয়েছিল এটি নিয়ে। নানা ধরনের বিতর্ক ও গুঞ্জন ডালপালা মেলেছিল তখন।

    rnrn

    জি নিউজের স্টিং অপারেশনে চেতনকে বলতে শোনায় যায়- কোহলির ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পেছনে সৌরভ গাঙ্গুলীর কোনো ভূমিকা নেই। তবে চেতন শর্মা একই সঙ্গে জানিয়েছেন, কোহলিকে কখনই নাকি সৌরভ সেভাবে পছন্দ করেন না; আমি বিষয়টা এভাবে দেখি- সৌরভ রোহিতের অধিনায়ক হওয়ার ব্যাপারে ভূমিকা বা পক্ষপাতিত্ব না করলেও কোহলিকে সে কখনই পছন্দ করে না।

    rnrn

    চেতন শর্মা আরও কিছু বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন। এর মধ্যে আছে রোহিত শর্মা আর বিরাট কোহলির সম্পর্কের বিষয়টিও। তিনি জানিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে এমনিতেই কোহলির সম্পর্ক খারাপ না হলেও দুজনের মধ্যে সামান্য ব্যক্তিত্বের দ্বন্দ্ব আছে।
    rn 

    স্পোর্টস ডেস্ক

  • দুবাইয়ে আনুশকা-কোহলির অন্যরকম বর্ষবরণ

    নতুন বছরকে বরণ করে নিতে ২০২৩ আগমনের আগেই দুবাইয়ে পৌঁছেছেন বলিউড তারকা আনুশকা শর্মা এবং ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি জুটি। সাদা আর কালো পোশাকের মিশেলে নতুন বছরকে বরণ করে নিয়েছেন তারা।

    rnrn

    নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন বিরাট কোহলি। এতে দেখা যায়, কোহলির পরনে ছিল সাদা আর আনুশকার পরনে ছিল কালো পোশাক। খবর ইন্টারটেইনমেন্ট টাইমসের।  

    rnrn

    এর আগে ২০২২ সালের শেষ দিন বিকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বিরাট। তাতে রক্তিম আকাশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাকে। কাঁধ ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন আনুশকা। বিরাটের বুকে ঘেঁষে থাকা যে ছোট্ট মাথাটি উঁকি দিচ্ছে, দেখে বোঝা যায় কোলে রয়েছে মেয়ে ভামিকা। ২০২২ সালকে বিদায় জানানোর তোড়জোড় চলছে যখন, তাদের এই 'পিকচার পারফেক্ট' মুহূর্ত ফ্রেমে ধরে রাখার মতোই।

    rnrn

    ছবিটি পোস্ট করে বিরাট লেখেন- '২০২২-এর শেষ সূর্যোদয়'। আনুশকা যদিও আলাদা করে ওই ছবি পোস্ট করেননি, তবে ইনস্টাগ্রাম স্টোরিতে সুর্যোদয়ের কিছু মুহূর্ত তুলে ধরেছেন তিনিও। একই সঙ্গে নিভৃত যাপনের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন তিনি, যা শুক্রবার রাতের বলে জানিয়েছেন তিনি। তাতে যদিও ভামিকাকে দেখা যায়নি। বরং স্বামী-স্ত্রীর সাজগোজে তারকাসুলভ জৌলুসই চোখে পড়েছে। তাতে আনুশকা লেখেন- 'গতকাল রাতের শহরে আমরা'। 
    rn 

    বিনোদন ডেস্ক