Tag: কোয়েল মল্লিক

  • ‘হতে পারে কোয়েল ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন’

    রাজ্যসভার সদস্যপদ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক-এর পদত্যাগ নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ। তার মতে, কোয়েল হয়তো এমন একটি পথে পা রেখেছিলেন, যা সম্পর্কে তার ধারণা বাস্তবতার সঙ্গে মেলেনি।

    চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে মাত্র ৬৬ দিনের মাথায় শুক্রবার (১২ জুন) তিনি পদত্যাগ করেন। এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

    শনিবার (১৩ জুন) ‘আবার হাওয়া বদল’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে নিজের মতামত জানান রুদ্রনীল ঘোষ।

    তিনি বলেন, ‘কোয়েল অত্যন্ত ভদ্র ও সজ্জন একজন মানুষ। মানুষের জানা ও অজানার মাঝখানে অনেক সময় কিছু সিঁড়ি থাকে। হতে পারে তিনি কোনো ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন। পরে তার মনে হয়েছে, এই সিঁড়ি তো তাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে না, যেখানে যাওয়ার কথা ভেবেছিলেন।’

    কোয়েলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রুদ্রনীল আরও বলেন, ‘তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছেন। আমার কাছে তিনি অত্যন্ত রুচিশীলা, গুণী এবং প্রিয় একজন মানুষ।’

    এদিকে নিজের সিনেমা ‘আবার হাওয়া বদল’ নিয়ে কথা বলতে গিয়ে অতীতের নানা প্রতিবন্ধকতার প্রসঙ্গও তোলেন তিনি। রুদ্রনীলের দাবি, ছবিটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তার ভাষায়, ‘যারা ছবিটি মুক্তি পেতে দেয়নি, মানুষ এখন তাদের ভুলে গেছে। তারা নিজেরাই নিজেদের অবস্থান নিয়ে দ্বিধায় আছে। কিন্তু এর মধ্যেই ‘আবার হাওয়া বদল’ দর্শকদের সামনে এসেছে। মন খারাপের সময়েও এই সিনেমা মানুষের মুখে হাসি ফোটাবে বলে আমি বিশ্বাস করি।’

    প্রিমিয়ার অনুষ্ঠানে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ নিয়েও মন্তব্য করেন রুদ্রনীল। তৃণমূল নেতা কুণাল ঘোষ সম্পর্কে তিনি রসিকতার সুরে বলেন, ‘কুণাল ঘোষ আমার কাছে সবসময়ই এক বিস্ময়ের নাম। তার বক্তব্য নিয়ে অনেকেই আলোচনা করেন।’ 

    সাম্প্রতিক ‘ডিম-রাজনীতি’ নিয়েও মন্তব্য করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘ডিমের ব্যবহার হওয়া উচিত অমলেট বা সেদ্ধ তৈরির জন্য। যেভাবে ডিম নষ্ট করা হচ্ছে, আমি তার বিরোধী। এ ধরনের অপচয় বন্ধ হওয়া উচিত।’ 

    কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে নানা জল্পনা চললেও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। তবে রুদ্রনীলের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • মা হওয়ার দু’মাসেই ড্যান্স পারফরম্যান্সের শুটিংয়ে কোয়েল!

    ছোটবেলা থেকেই নিয়মানুবর্তিতার মধ্যে বেড়ে উঠেছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। দু’মাস আগে মেয়ের মা হয়েছেন। এরই মধ্যে বৃহস্পতিবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ড্যান্স পারফরম্যান্সের শুটিং করলেন অভিনেত্রী।

    ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন, এর মধ্যেই কিভাবে কাজে ফিরলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক?

    কোয়েল বলেন, নিয়মানুবর্তিতার মধ্যে থাকা আমার ছোটবেলার অভ্যাস। কাজে ফেরার পাশাপাশি সন্তানদের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে সন্তান জন্মের পর থেকে এক্সারসাইজ শুরু করেছিলাম। এবার ড্যান্স পারফর্ম করলাম।

    প্রথম সন্তান জন্মের পর নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন কোয়েল মল্লিক। সেবারেও দ্রুত ফিরেছিলেন কাজে। দ্বিতীয় সন্তান জন্মের পরেও একইভাবে নিয়মিত শরীরচর্চা, মেডিটেশনের মাধ্যমে নিজেকে দ্রুত ফিট করে তুলেছেন তিনি। 

    নিজের পারফরম্যান্স নিয়ে কোয়েল বলেন, ছোট পর্দার বিভিন্ন ধারাবাহিকের ১০ জন অভিনেতার সঙ্গে পারফর্ম করলাম। দারুণ অভিজ্ঞতা। শেষবার পারফর্ম করেছিলাম অন্তঃসত্ত্বা হওয়ার আগে।

    মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে কোয়েল শেষ করেছেন তিনটি সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’, ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমাগুলো। সায়ন্তন ঘোষালের সোনার কেল্লায় যকের ধন সিনেমায় কোয়েলের সঙ্গে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। 

    এদিকে অরিন্দম শীলের পরিচালনায় ‘একটি খুনির সন্ধানে মিতিন’ সিনেমা দিয়ে দুই বছর পর মিতিন মাসি হয়ে ফিরছেন কোয়েল। আর স্বার্থপর সিনেমায় দীর্ঘদিন পর বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কোয়েল। পারিবারিক গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন অন্নপূর্ণা বসু। 

    এ ছাড়া নতুন কয়েকটি সিনেমা নিয়েও কথা হচ্ছে অভিনেত্রীর। আপাতত চিত্রনাট্য বাছাইয়ের কাজে সময় দিচ্ছেন। গল্প পছন্দ হলেই নতুন কাজের সঙ্গে যুক্ত হবেন বলে জানান কোয়েল।

    বিনোদন ডেস্ক

  • বোনকে পুতুল ভেবে চড় থাপ্পড়, সামলাতে হিমশিম খাচ্ছেন অভিনেত্রী

    গত বছরের ডিসেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন ভারতীয় বাংলা ছবির জনপ্রিয় অভিত্রেী কোয়েল মল্লিক। ৪২ বছর বয়সে ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন নিসপাল সিং ঘরণী। ছেলে-মেয়েকে নিয়ে এখন তার ভরা সংসার। 

    মা হওয়ার পর কেটেছে প্রায় দেড় মাস, এতদিন ক্যামেরার সামনে আসেননি কোয়েল। শনিবার দুপুরে প্রকাশ্যে এলেন তিনি। এক অনুষ্ঠানে পাওয়া গেল রঞ্জিত মল্লিক কন্যাকে। 

    গোলাপি সিল্কের শাড়িতে সেজে কোয়েল। তার মুখে মিষ্টি হাসি অটুট। মা হওয়ার পর তার ওজন বাড়েনি। আগের মতোই ছিপছিপে। এদিন হাসিমুখে সাংবাদিকদের মুখোমুখি হলেন কোয়েল। মাতৃত্ব থেকে কাজে ফেরা নিয়ে দিলেন জবাব।

    জন্মের পরপরই ছেলে কবিরের মুখ দেখিয়েছিলেন কোয়েল-নিসপাল। মেয়ের ক্ষেত্রে অবশ্য গোপনীয়তা বজায় রেখেছেন তিনি। মুখ দেখানো তো দূরের কথা, এখনও মেয়ের নাম পর্যন্ত প্রকাশ্যে আনেননি কোয়েল। চার বছরের ব্যবধানে দু-বার মা হয়েছেন। মেয়েকে নিয়ে কোয়েল বললেন, সে খুব ভালো আছে। খাচ্ছে, ঘুমোচ্ছে, কাঁদছে আবার ঘুমাচ্ছে। 

    কোয়েল জানালেন সন্তান জন্মের পর জীবন আগের চেয়ে সুন্দর হয়ে গেছে। বাচ্চাকে শেখানোর জন্য এখন অনেক কিছু মুখস্থ করতে হচ্ছে। আমি অনেক কিছু মুখস্থ করে ফেলেছি। 

    ছেলে-মেয়ের পারস্পরিক সম্পর্কে নিয়ে কোয়েল বললেন, ওদের মধ্যে বন্ডিং হওয়াটা খুব প্রয়োজন। কবির তার বোনকে পুতুল ভেবে গাল টিপে দেয় এবং বোনকে অনেক সময় চর থাপ্পড় লাগিয়ে দেয়।

    বিনোদন ডেস্ক

  • আমার খেলার সাথী বাড়ল, উৎফুল্ল রঞ্জিত মল্লিক

    দ্বিতীয়বারের মতো মা হয়েছেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর দেন অভিনেত্রী ও তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। 

    কয়েক মাস আগেই সন্তান আসার খবর জানিয়েছিলেন অভিনেত্রী। এদিন তার ও নিসপাল সিং রানের পরিবারের সংখ্যা বেড়ে তিন থেকে চারজনে হলো। আর সেই উপলক্ষ্যে তাদের শুভেচ্ছাবার্তায় ভরালেন টালিউড তারকারা। সেই সঙ্গে নাতনি পেয়ে উৎফুল্ল নানা রঞ্জিত মল্লিক।

    নাতনি হওয়ায় দারুণ খুশি কোয়েল মল্লিকের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। এদিন বর্ষীয়ান অভিনেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আমার একটা খেলার সাথী বাড়ল। ফুটফুটে দেখতে হয়েছে একেবারে।

    এ বিষয়ে বলে রাখা ভালো, কোয়েল ও নিসপালের ছেলেও আছে। কবীর নাকি চেয়েছিল তার বোন হোক। কোয়েল হাসপাতালে ভর্তি হওয়ার আগে নাকি একটি মেয়ের ছবি এঁকেছিল কবীর। সেই কথা মনে করে এদিন রঞ্জিত মল্লিক বলেন, ঈশ্বর হয়তো শিশুমনের কথা শুনেছেন। কবীর খালি বলত— বোন আসছে, বোন চাই।

    এদিন কোয়েল মল্লিকের এ সুখবর জানাতেই টালিউডের একাধিক তারকা তাদের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার মা হওয়ার জন্য কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ভালো থেকো। শুভেচ্ছা।

    এক সময়ের কোয়েলের সহ-অভিনেতা জিৎ, যারা জুটি বেঁধে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন, তিনিও এদিন কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন। মিমি চক্রবর্তী থেকে ঐন্দ্রিলা সেন, স্বস্তিকা ঘোষ, শুভশ্রী গঙ্গোপাধ্যায়সহ আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। 

    ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— শুভেচ্ছা। ভীষণ খুশি গর্বিত বাবা-মায়ের জন্য। ভালো থেকো। ঋদ্ধিমা ঘোষ, ইশা সাহা, কৌশানি মুখোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন দুই পৃথিবীর অভিনেত্রীকে।

    বিনোদন ডেস্ক

  • বড়দিনের আগেই বড় খবর দিলেন কোয়েল

    বড়দিনের আগেই বড় খবর। স্বাভাবিকভাবেই খুশির জোয়ার কোয়েল-রানে পরিবারে। লক্ষ্মী এলো ঘরে। চওড়া হাসি প্রযোজকের মুখে। পুত্রসন্তান ছিলই। এবার মেয়ের মা হলে টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে এই খবর শেয়ার করে নেন অভিনেত্রী এবং তার প্রযোজক স্বামী নিসপাল সিংহ রানে। 

    পূজার সময় প্রথম প্রকাশ্যে আসে— ফের মা হচ্ছেন রুপালি পর্দার ‘মিতিন মাসি’। তখন থেকেই যেন রঞ্জিত মল্লিক ও রানে পরিবারে ‘কাউন্ট ডাউন’ শুরু। অধীর অপেক্ষায় ছিলেন নায়িকার ভক্ত-অনুরাগীরাও। খবর— ভালো আছেন কোয়েল ও সদ্যোজাত কন্যা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে কন্যাসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসতেই বাংলা বিনোদন দুনিয়ার তারকারা উচ্ছ্বসিত। গত বছর প্রযোজক-অভিনেতা জিৎ দ্বিতীয়বার বাবা হয়েছেন। তার ঘরে পুত্রসন্তান এসেছে। কোয়েলের কোলে মেয়ে আসতেই তিনি খুশি। নিসপাল-কোয়েলের শেয়ার করে নেওয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তার অধিকাংশ হিট ছবির নায়িকাকে। 

    সামাজিক যোগাযোগমাধ্যমেই সদ্যোজাত ও কোয়েলকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারও এক পুত্রের পর এক কন্যা। স্বাভাবিকভাবেই কোয়েলের খুশি অনুভব করতে পারছেন তিনি।

    একইভাবে খুশি ছড়িয়ে দিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি লিখেছেন—আমি খুব খুশি। কন্যাসন্তানের গর্বে গর্বিত মা-বাবাকে আন্তরিক শুভেচ্ছা। আর সবে যে পৃথিবীতে এলো সেই সদ্যোজাত কন্যাকে এক রাশ ভালোবাসা ও আশীর্বাদ। অভিনেত্রী মিমি চক্রবর্তী, প্রযোজক মহেন্দ্র সোনি, গায়িকা আকৃতি কক্কর, অভিনেত্রী ইশা সাহা, ঐন্দ্রিলা সেন, ঋদ্ধিমা সেন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

    চলতি বছর দেবীপক্ষের শুরুতেই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিয়েছিলেন নায়িকা। তাদের পরিবার বড় হচ্ছে। দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের ছবি দিয়ে লিখেছিলেন—পরিবার বড় হতে চলেছে। শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। 

    উল্লেখ্য, ২০২০ সালে অতিমারীতে মে মাসে কোয়েলের পুত্র কবীরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম ঠিক করেন। অনুরাগীদের সঙ্গে সেই নাম শেয়ার করে নেন কোয়েল। ঠিক চার বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা কোয়েল।

    বিনোদন ডেস্ক

  • ইমরান হাসমির সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়ে যা করলেন কোয়েল মল্লিক

    বিনোদন জগতে টালিউডের অভিনয়শিল্পীরা কমবেশি বলিউডে অভিনয় করে থাকেন। মূলত বলিউড থেকে বহু প্রস্তাব আসে তাদের কাছে। সে রকম একটি প্রস্তাব এসেছিল অভিনেত্রী কোয়েল মল্লিকেরও। বলিউডের ‘হটস্টার’খ্যাত ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী।

    তবে কোয়েলের কাছে এই প্রস্তাবটি ছিল অনেক আগের। এটা অভিনেত্রীর ক্যারিয়ার শুরুর দিকের সময়। কিন্তু কেন প্রস্তাবটি গ্রহণ করেননি তিনি? কারণ তার বিপরীতে ইমরান হাসমি বলেই কি এ সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী?

    এদিকে ইমরান হাশমি পর্দায় কেমন চরিত্রে কাজ করেন, তা প্রায় সবারই জানে। ইমরান পর্দায় থাকা মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন, এমন একটি ইমেজ আছে তার ক্যারিয়ারে। যদিও সময়ের ব্যবধানে অন্য ধারার চরিত্রে কাজ করার চেষ্টা করেন এ নায়ক। কিন্তু তাতেও দর্শকদের কাছে ইমরান হাশমি এখনও সেই ‘হটস্টার’ হয়েই আছেন।

    সেই সময়ে ইমরানের সাড়া জাগানো একটি ছবি ছিল ‘গ্যাংস্টার’। যেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। কিন্তু অনেকেরই হয়তো অজানা, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের, টালিউডের এ নায়িকার কাছেই গিয়েছিল ছবির প্রস্তাব। কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন, তা স্পষ্ট জানিয়ে কোয়েল বলেছিলেন— তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। ছবিতে চুম্বনের অনেক দৃশ্যও ছিল, সে জন্যই নাকি রাজি হননি তিনি। 

    কোয়েলের বক্তব্য অনুযায়ী, নিজেদের তৈরি নীতি ভাঙতে রাজি ছিলেন না মল্লিক পরিবারের এই মেয়ে, তাই বলিউডে কাজের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • কোয়েলের বদভ্যাস নিয়ে একি বললেন রঞ্জিত মল্লিক

    টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। তবে অনেক দিন ধরে পর্দায় দেখা যাচ্ছে না তাকে। সর্বশেষ ‘শেষ থেকে শুরু’-তে দেখা গিয়েছিল বাণিজ্যিক ছবির নায়িকা হিসাবে। বর্তমানে চুটিয়ে সংসার করছেন কোয়েল। কাজ করছেন বাছাই করে। চলতি বছর পূজাতেই পর্দায় আসছে মিতিন মাসি হয়ে। তবে টালিউডের এই মিষ্টি অভিনেত্রী বদভ্যাস কী জানেন? বাবা রঞ্জিত মল্লিকই ফাঁস করে দিলেন সেই রহস্য।

    জি বাংলার টকশো অপুর সংসার-এ একবার রঞ্জিত মল্লিকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কোয়েল মল্লিক। সেখানেই শ্বাশত চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে রঞ্জিত মল্লিক জানান, কোয়েল বড্ড দেরি করে। 

    শোনামাত্রই প্রতিবাদ করে ওঠেন কোয়েল। যদিও হাসতে হাসতে রঞ্জিত মল্লিক জানান, না, তিনি এর দোষ কোয়েল মল্লিককে দিতে চান না। এই স্বভাব কোয়েল পেয়েছেন তার মায়ের কাছ থেকেই।

    নিসপাল রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। টালিউডে পা রাখার পর একাধিকবার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সবার নজরের কেন্দ্রে এসেছিলেন এ অভিনেত্রী।

    তবে পর্দার কোনো হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের। বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানেকে। ভেতরে ভেতরে বাড়তে থাকে সম্পর্ক। একে অন্যের প্রতি ভালো লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাদের গল্প। 

    একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা। তার পর থেকেই শুরু পথচলা। এখন এক সন্তান, রানে ও পরিবার নিয়ে বেশ আছেন কোয়েল।

    বিনোদন ডেস্ক

  • শুটিংয়ে গুরুতর আহত কোয়েল মল্লিক

    শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। 

    rnrn

    গত রোববার নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী সিনেমার শুটিং। সেখানেই গুরুতর আহত হন কোয়েল মল্লিক। হাতে বড় ধরনের চোট পেয়েছেন তিনি। 

    rnrn

    এ দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার হাতে প্লাস্টার করতে হয়েছে বলেই জানিয়েছে একাধিক সূত্র। 

    rnrn

    এবারে মিতিন মাসির সিনেমাটি তৈরি হবে সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসি সিরিজের মেঘের পরে মেঘ গল্প অবলম্বনে। এর নাম রাখা হয়েছে ‘একটি খুনির সন্ধানে।’ এবারো মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। তার সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন মধুরিমা বসাক, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। থাকবেন শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার প্রমুখ।

    বিনোদন ডেস্ক