Tag: কেন

  • মেয়েকে নিয়ে কেন দৌড়ে গাড়িতে উঠলেন ঐশ্বরিয়া

    মুম্বাইতে চলছে গণেশবন্দনা। সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে নিয়ে জেএসবি গণপতি মণ্ডপে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সেখানেই মা ও মেয়েকে নিয়ে রীতিমতো হিমশিম খেতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানে দেখা যায়নি অভিষেক বচ্চনকেও।

    ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে, বেশ কিছু দিন ধরে এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। বিয়েবিচ্ছেদের জল্পনা চলছে বলিউডের অন্দরেও। আম্বানিদের বিয়ের আসরে ঐশ্বরিয়া ও অভিষেক একসঙ্গে প্রবেশ না করায় জল্পনা আরও ঘনীভূত হয়। যদিও এই বিষয়ে এখনো মুখ খোলেননি বচ্চন পরিবারের কেউ-ই। 

    ইতোমধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে নাকি মা ও মেয়েকে নিয়ে অন্যত্র থাকা শুরু করেছেন অভিনেত্রী। এসব জল্পনার মধ্যেই ঐশ্বরিয়ার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যাচ্ছে, গণেশ পুজোয় গিয়ে প্রায় হাজার হাজার লোকের মাঝে পড়ে যান তারা। গাড়ি পর্যন্ত পৌঁছতেই ঘাম ছুটে যায় তাদের। মণ্ডপের বাইরে কোনোমতে পৌঁছাতেই মেয়ে আরাধ্যাকে বলেন, —এখনই দৌড়ে গাড়িতে উঠে পড়। আর মাকে নিয়ে কোনোমতে গাড়িতে উঠে হাঁপ ছাড়েন এ অভিনেত্রী।

    মেয়ে আরাধ্যা যে তার জীবনের একমাত্র প্রাধান্য, সেটি বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন ঐশ্বরিয়া। মেয়ের বয়স ১২। তবে সার্বক্ষণিকই তাকে দেখা যায় মায়ের হাত ধরে। এক মুহূর্তের জন্য মেয়েকে কাছছাড়া করেন না অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • খারাপ অভিনয় কেন করেছেন, জানালেন তাসনিয়া ফারিণ

    দর্শকদের কাছে প্রথমবার ভিন্নরূপে হাজির হলেন নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার অভিনীত ‘ফাতিমা’ নামে একটি সিনেমা সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটি ইতোমধ্যে বেশ কিছু উৎসব থেকেও সম্মাননা এবং প্রশংসা পেয়েছে। 

    rnrn

    সিনেমাটিসহ সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন এ অভিনেত্রী।

    rnrn

    ৪‘ফাতিমা’র আদ্যোপান্ত কেমন ছিল? 

    rnrn

    ৮সিনেমাটির নাম ভূমিকায় আমি অভিনয় করেছি। ২০১৭ সালে এর একটা অংশ শুট করা হয়েছে। ২০২৩ সালে এসে আরেকটি অংশ শুটিং করেছি। দুইটা সময় মিলে হয়েছে ‘ফাতিমা’। আমি মনে করি সিনেমা যারা বোঝেন, মননশীল যে দর্শক আছে তাদের অবশ্যই এটি দেখে ভালো লাগবে। এটা কোন সরল রেখার গল্প নয়। অডিয়েন্সের ভাবনার গল্প আছে। এই সিনেমায় আমাদের মুক্তিযুদ্ধকে অনেক ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। 

    rnrn

    ৪সিনেমাটিতে কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন? 

    rnrn

    ৮কাজ করতে গিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম লুক সেট করতে গিয়ে। ২০১৭ সালের ২০২৩ সালে আবার যখন গল্পটা অন্যভাবে সাজানো হয়, তখন বর্তমানের চরিত্রটা আমি আমার মতো করে করেছি। পুরো জিনিসটাই তখন আমার মাথা থেকে বের হয়ে গিয়েছিল। মানে ২০১৭ সালের লুকে আমাকে ২০২৩ সালেও শুটিং করতে হয়েছে। যে কারণে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এই পাঁচ বছরের ব্যবধানে অভিনয়ে কোনো পরিবর্তন হবে কিনা? 
    rnএ কারণে ইচ্ছে করেই হয়তো কিছুটা খারাপ অভিনয় করতে হয়েছে আগের লুকের সঙ্গে মিল রেখে! 

    rnrn

    ৪ফাতিমা ও ফারিণের মধ্যে কোন মিল আছে? 

    rnrn

    ৮ফাতিমা ও ফারিণের মধ্যে অনেক মিল আছে। দুজনই অনেক স্পষ্টবাদী, আবার প্রতিবাদীও। কোনো অন্যায় সহ্য করতে পারি না, সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করি। আমি সব সময় সৎ থাকার চেষ্টা, কেউ কোন মিথ্যা অভিযোগ করলে প্রতিবাদ করি। ফাতিমাও ঠিক আমারই মতো। তবে অমিল আছে একটি জায়গায়, ফাতিমার যে সংগ্রামের অভিজ্ঞতা সেটা আমার নেই। তবে আমার নিজস্ব একটা জীবন সংগ্রাম আছে, যা প্রত্যেকটা মেয়েরই থাকে। 

    rnrn

    ৪এ সিনেমা নিয়ে প্রাপ্তির জায়গা থেকে কতটা তুষ্ট আপনি? 

    rnrn

    ৮প্রাপ্তির আনন্দটা আমি কম উপভোগ করি। তবে প্রত্যাশা থাকে। যখন একটা কাজ দর্শকের ভালো লাগে, তখন অবশ্যই আমার ভালো লাগে। যখন কোনো কাজ করতে থাকি, তখন শুটিংয়ের মধ্যেই মনে হয় যে এটাই আমার জীবনের লক্ষ্য-উদ্দেশ্য। এ কারণেই হয়তো এ প্রফেশনটা আমি বেছে নিয়েছি। দিনশেষে অবশ্যই কাজের ফলাফলটা গুরুত্বপূর্ণ। আমি যখন যে কাজ করি মনে করি, এ কাজটাই আমার শেষ কাজ। এরপর মানুষ আমাকে আবার প্রথম কাজ হিসেবেই দেখবেন, আগের কাজ মানুষ মনে রাখবে না। তাই প্রাপ্তি নিয়ে তেমন মাথা ঘামাই না। রিয়েল তায়

    বিনোদন ডেস্ক

  • ৩ দিন কেন ঘরবন্দি ছিলেন তমা মির্জা?

    অনেক সময় অভিনেতা-অভিনেত্রীরা সিনেমার শুটিং করতে গিয়ে চরিত্রের মধ্যে এতটা ঢুকে পড়েন যে, তা থেকে বের হতে তাদের সময় লাগে। 

    rnrn

    তবে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জার সঙ্গে ঘটে যায় একটু অন্যরকম ঘটনা। যার কারণে তিনদিন নিজেকে ঘরবন্দি করে রাখেন অভিনেত্রী।

    rnrn

    তমা বলেন, একজন অভিনেত্রী সব সময়ই পর্দায় তার অভিনীত চরিত্রকে পারফেক্টভাবে ফুটিয়ে তুলতে চান। আমিও সব সময় সেটাই চেষ্টা করি। 

    rnrn

    এরপরই তমা বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিংয়ের সময়টা আমার এখনো মনে আছে। নিজের বাবার গলা কাটার একটি দৃশ্য ছিল। আমি পশু-পাখিদের খুব ভালোবাসি। রক্ত আমি একদমই সহ্য করতে পারি না। তারপরও আমি যখন ক্যামেরার সামনে চরিত্রকে ফুটিয়ে তুলতে আমার বাবার গলা কাটছিলাম, তখন কৃত্রিম লাল রং আমার চারপাশে ছড়িয়ে পড়ছিল। 

    rnrn

    তিনি বলেন, আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলাম। কারণ গলায় নকল চামড়া লাগিয়ে তার ভেতর লাল রঙ এমনভাবে সেট করা ছিল যে, আমি যখন গলা কাটার দৃশ্য করছি তখন নিজেকে হারিয়ে ফেলেছিলাম।

    rnrn

    এরপর তমা বলেন, আমার একা থাকার প্রবণতা মার চোখে পড়তেই মাকে সব খুলে বলি। ওই দৃশ্যের ভিডিও ক্লিপ দেখাই। আমার মা সে ভিডিও দেখে আমাকে বলে, ‘এটা তুমি কী করেছ! এই কাজ করে এসেছো, এখন তো তুমি যে কোনো কাজ করতে পারবে!’ 

    বিনোদন ডেস্ক