Tag: কেক

  • কত কিছু লিখতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না: পরীমনি

    চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজের সন্তান শাহীম মুহাম্মদ পূণ্যর দুই বছর পূর্ণ হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে ছেলের জন্মদিনের কেকের ভিডিও পোস্ট করেন তিনি।

    ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে ছেলের জন্য আনা জন্মদিনের কেকের ওপর লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।

    ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’

    ছেলের জন্মদিনে প্রয়াত নানার অভাববোধ করছেন পরীমনি। সে বিষয়টি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’

    ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় শরিফুল রাজ-পরীমনি দম্পতির কোল আলো করে আসে পূণ্য। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দন্তক নেন এই নায়িকা। কন্যা সন্তানের নাম সাফিরা সুলতানা প্রিয়ম। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই কাটছে তার সংসার।

    বিনোদন ডেস্ক

  • ক্রিসমাসে কেক কেটে বিতর্কের মুখে রণবীর

    ক্রিসমাসে কেক কেটে বিতর্কের মুখে পড়েছেন রণবীর কাপুর। তার বিরুদ্ধে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে।

    rnrn

    রণবীরের বড়দিন উদ্‌যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে তার পাশে স্ত্রী আলিয়া ভাট ছাড়া গোটা কাপুর পরিবার ছিল। 

    rnrn

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে রণবীর কেকের ওপর পানীয় ঢেলে আগুন জ্বালিয়েছেন। আর আগুন জ্বালানোর সময় তিনি ‘জয় মাতাদি’ বলেছেন। কেক কাটার মুহূর্তে ‘জয় মাতাদি’ বলে বিতর্কের মুখে পড়েছেন রণবীর। নেট জনতার অনেকেই এ নিয়ে তার কড়া সমালোচনা করছেন। 

    rnrn

    এখানেই শেষ নয়, ঘটনা আরও দূর গড়িয়েছে। রণবীরের বিরুদ্ধে সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি তার দুই আইনজীবী আশীষ রায় ও পঙ্কজ মিশ্রার সহায়তায় অভিযোগ দায়ের করেছেন।

    rnrn

    রণবীরের ভাইরাল হওয়া এই ভিডিও প্রসঙ্গে সঞ্জয় তিওয়ারি বলেছেন, এই অভিনেতা যেভাবে কেকের ওপর মদ ঢেলে আগুন জ্বালাচ্ছেন, আর সেই সময়ে ‘জয় মাতাদি’ বলছেন, তা অনেক মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

    rnrn

    তার অভিযোগ, হিন্দুধর্মে অন্য দেব-দেবীর আহ্বানের আগে অগ্নিদেবতাকে আহ্বান জানানো হয়। কিন্তু রণবীর আর তার পরিবার অন্য ধর্মের উৎসব উদ্‌যাপনের সময় জেনে-বুঝে নেশার দ্রব্য ব্যবহার করেছেন, আর ‘জয় মাতাদি’ বলেছেন বলে সঞ্জয়ের দাবি। 

    rnrn

    এই ব্যক্তি ঘাটকোপর পুলিশ থানায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর পাশাপাশি তিনি এই বলিউড তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন। 

    rnrn

    তার দাবি, রণবীরের বিরুদ্ধে সেকশন ২৯৫-এ, সেকশন ২৯৮, সেকশন ৫০০, সেকশন ৩৪-এর আধারে মামলা হওয়া উচিত। এ বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য সামনে আসেনি।

    বিনোদন ডেস্ক

  • রোজা রেখেই কেক খেয়ে ফেললেন অনন্ত জলিল!

    অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। ১৯৭৭ সালের ১৭ এপ্রিল মুন্সিগঞ্জে তার জন্ম হয়েছিল।  

    rnrn

    জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুলে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  

    rnrn

    ভিডিওতে দেখা যায়, জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে নিয়ে কেক কাটেন আলোচিত এ অভিনেতা। এসময় কিল হিম ছবির প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবাল অনন্ত জলিলকে কেক খাইয়ে দেন। এ সময় সামনে থেকে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই- রোজা রোজা’। সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুখ মুছে অনন্ত বলেন, ‘হায় হায়, আমি তো রোজা। ’ 

    rnrn

    সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি অনেকে স্বাভাবিক হিসেবে নিলেও কেউ বলছেন ভিন্ন কথা। 

    rnrn

    শামীম হোসেন নামে এক সাংবাদিক ফেসবুকে লেখেন- ‘অনন্ত জলিল ভাই জন্মদিনের কেকটা ইফতারের পরে কাটলেও পারতেন। তাহলে আর কেক খেয়ে আমি তো রোজা বলে আফসোস করা লাগতো না।’ 

    rnrn

    এবার ঈদে বর্ষাকে নিয়ে অনন্ত হাজির হচ্ছেন ‘কিল হিম’ নিয়ে। ‘কিল হিম’ হচ্ছে অনন্তর নিজস্ব প্রযোজনারই বাইরে প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মো. ইকবাল।

    rnrn

    ১৩ এপ্রিল রাত ৮টায় এফডিসিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘কিল হিম’ সিনেমার টিজার প্রকাশ করা হয় ইন্টারনেট মাধ্যমে। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফায়েড পেজে। 

    বিনোদন ডেস্ক