Tag: কুসুম

  • নভেম্বরে আসছে কুসুমের ‘শরতের জবা’

    নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘ পাঁচ বছর পর সিনেমায় ফিরছেন তিনি। তবে শুধু অভিনয় নয়, এবার তিনি পরিচালক হিসাবে আসছেন দর্শকদের সামনে। নভেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘শরতের জবা’।  সিনেমাটির মুক্তি নিয়ে বেশ চাপেও আছেন এ অভিনেত্রী। মুক্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতেও বেশ ব্যস্ততা যাচ্ছে। 

    কুসুম বলেন, ‘পরিস্থিতি যা-ই হোক, নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত চ‚ড়ান্ত। সেভাবে প্রস্তুতিও নিচ্ছি।কিছুদিনের ভিতর টিজার, ট্রেলার ও পোস্টার প্রকাশ পাবে।’ তিনি আরও বলেন, ‘সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ-এই পুরো সময়ে আমার পরিবার থেকে অনেক সহায়তা পেয়েছি। এজন্যই কাজটি খুব সুন্দরভাবে গুছিয়ে আনতে পেরেছি।’ 

    পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, নিজের অনুভ‚তি কেমন? উত্তরে কুসুম বলেন, ‘চিন্তায় আমি শেষ। নিজে না ঘুমিয়ে, ঠিকমতো না খেয়ে অন্যদের ভালো রাখতে হয়েছে। ২০০ কলাকুশলীর বিশাল টিম। কে কী খাবে, কোথায় থাকবে, এসব দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। পাশাপাশি অভিনয়ও করতে হয়েছে। অভিনয় করিয়েও নিতে হয়েছে। ক্যাপ্টেন হিসেবে চাপটা আমার কাঁধেই ছিল।’ 

    প্রসঙ্গত, মডেলিং ও অভিনয় ছাড়া কুসুম শিকদারকে গানেও পাওয়া গেছে।’

    বিনোদন ডেস্ক

  • আমাকে না জানিয়েই সংবাদ প্রকাশ করেছেন: কুসুম শিকদার

    জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কুসুম শিকদার অভিনয়ে আগের মতো নিয়মিত নন। তবে অভিনয় ছেড়েও দেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি নিউজ পোর্টালে এ অভিনেত্রীর শুটিংয়ে ফেরা নিয়ে খবর প্রকাশ হয়েছে। 

    rnrn

    খবরে বলা হয়, ‘শরতের জবা’ শিরোনামে একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন কুসুম শিকদার। সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর। তিন মাস আগে নাকি এ সিনেমার শুটিংও শুরু হয়। 

    rnrn

    প্রকাশিত এসব সংবাদের তথ্য ভুল এবং সেটা তাকে না জানিয়েই প্রকাশ করা হয়েছে বলে যুগান্তরকে জানিয়েছেন এ অভিনেত্রী। ‘শরতের জবা’ নামে কোনো সিনেমায় কাজ করছেন কি না জানতে চাইলে কুসুম শিকদার বলেন, ‘এখনো এ সিনেমা নিয়ে বলার মতো কিছু নেই। এখন পর্যন্ত কাজ নিয়ে কিছু বলতে পারছি না। ভবিষ্যতের বিষয়টিও বলতে পারছি না। যারা সংবাদ প্রকাশ করেছেন তারা সেটা আমাকে না জানিয়েই করেছেন।’ 

    rnrn

    অভিনয়ের পাশাপাশি গানও করেন এ অভিনেত্রী। কয়েক বছর আগে একটি গানের ভিডিও প্রকাশ করে বেশ সমালোচিত হয়েছিলেন এ অভিনেত্রী। সামনে নতুন কোনো গান করবেন কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন সত্যিকার অর্থে গান বা শুটিং নিয়ে দেওয়ার মতো কোনো খবর নেই। কাজ শুরু করলে অবশ্যই সবাইকে জানাব।’

    বিনোদন ডেস্ক