Tag: কুরআন

  • ‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার

    জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। একদিকে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর মুক্তি নিয়ে উন্মাদনা, অন্যদিকে তার সাম্প্রতিক কিছু ব্যক্তিগত ও সংবেদনশীল আচরণ ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে।

    সম্প্রতি লন্ডনে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর প্রিমিয়ার চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত হ্যাথাওয়েকে একটি পবিত্র কুরআন উপহার দিচ্ছেন।

    সেই ভক্তকে বলতে শোনা যায়, আমি আপনার জন্য এ কুরআনটি নিয়ে এসেছি। আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি ‘ইনশাআল্লাহ’ বলেছেন।

    উপহারটি গ্রহণ করার সময় হ্যাথাওয়ে অত্যন্ত বিনয় ও হাসিমুখে তাকে ধন্যবাদ জানান। তার এ মার্জিত ভঙ্গি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

    প্রসঙ্গত, কিছুদিন আগে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথাওয়ে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বয়স বৃদ্ধি এবং মাতৃত্ব নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ এবং সুস্থ জীবন কাটাতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অভিনেত্রীর মুখে ‘ইনশাআল্লাহ’ শব্দটির সঠিক এবং সাবলীল ব্যবহার দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকের মতে, এ মন্তব্যের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের সংস্কৃতির প্রতি তার সম্মান প্রদর্শন করেছেন।

    এদিকে আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে ২০০৬ সালের কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’র সিক্যুয়েল। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মূল সিনেমার পরিচালক ডেভিড ফ্র্যাঙ্কেল এবং লেখক অ্যালাইন ব্রশ ম্যাককেনা এ পর্বেও কাজ করছেন।

    প্রথম কিস্তির মতো এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতেও মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচি তাদের আগের চরিত্রেই ফিরছেন। আর কেনেথ ব্রানাঘ, প্যাট্রিক ব্রামাল, সিমোন অ্যাশলে, লুসি লিউ এবং লেডি গাগার মতো বড় তারকারা এবার নতুন করে যুক্ত হয়েছেন।

    তবে প্রথম সিনেমার অভিনেতা অ্যাড্রিয়ান গ্রেনিয়ারকে এ সিক্যুয়েলে দেখা যাবে না। 

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • যে সিনেমার জন্য কুরআন শিখেছিলেন বলিউড তারকা ইয়ামি গৌতম

    বলিউডে বহুমুখী চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য সুপরিচিত ইয়ামি গৌতম। ক্যারিয়ারে বেশ কিছু ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে আগেই নিজের জাত চিনিয়েছেন। একজন দক্ষ অভিনয়শিল্পী নিজের চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে কতটা পরিশ্রম করতে পারেন, গত বছর তারই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এই ভারতীয় অভিনেত্রী। 

    গত বছরের নভেম্বরে মুক্তি পায় আলোচিত বলিউড সিনেমা ‘হক’। এটি মূলত ১৯৭০-এর দশকের ভারতের এক সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। ছবির মূল চরিত্র শাজিয়া বানো হিসেবে তাতে অভিনয় করেন ইয়ামি। 

    সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সুপর্ণ ভার্মা জানিয়েছেন, তার পরিচালিত ‘হক’-এর প্রস্তুতির জন্য ইয়ামি কোনো সংক্ষিপ্ত পথ বেছে নেননি। সাক্ষাৎকারে ভার্মা জানান, ছবির প্রধান চরিত্র শাজিয়া বানোতে অভিনয় করার জন্য অভিনেত্রীকে তিনি কুরআন শেখার জন্য উৎসাহিত করেছিলেন। 

    ইসলাম সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করাই ‘হক’ সিনেমার মূল উদ্দেশ্য বলেও উল্লেখ করেন এই নির্মাতা। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাক্ষাৎকারে ভার্মা বলেন, ‘চার মাস সময় নিয়ে ইয়ামি ভাষা ও উচ্চারণ বোঝার চেষ্টা করেছে। আমরা যেভাবে কুরআন ব্যবহার করেছি, তা সরাসরি উদ্ধৃত করা হয়েছে। এ কারণেই আমি ছবিটি ‘ইকরা’ শব্দ দিয়ে শেষ করেছি। ’

    ইসলাম নিয়ে ভ্রান্ত তথ্য ও বিভ্রান্তি প্রসঙ্গে ভার্মা বলেন, ‘ইসলামকে ঘিরে অসংখ্য ভুল ধারণা রয়েছে। আমরা এখন ভ্রান্ত তথ্যের যুগে বাস করছি।  অ্যান্ড্রু টেটের মতো ব্যক্তিকে যারা বোঝে ও সমর্থন করে—তাদের নিয়েই যেন এক আলাদা জগৎ তৈরি হয়েছে। আমরা এক বিকৃত বাস্তবতায় বসবাস করছি।’

    নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই নির্মাতা। তিনি বলেন, ‘আমার সারা জীবনেই মুসলিম বন্ধু ছিল। একজন ভারতীয় হিসেবে আমি বিষয়টি গভীরভাবে বুঝতে চেয়েছি। আমরা প্রায় দেড় বছর সময় নিয়ে ইসলামি আইন নিয়ে গবেষণা করেছি’। 

    চলচ্চিত্রটিতে শরিয়াহ আইন ও তিন তালাকের মতো বিতর্কিত বিষয় তুলে ধরা হয়েছে। এ প্রসঙ্গে ভার্মা বলেন, ‘তিন তালাক নিয়ে কথা বলতে গিয়ে আমি ভুল ধারণাগুলো দূর করতে চেয়েছি। মানুষকে বোঝাতে চেয়েছি, ‘মোহর’ আসলে নারীদের জন্য এক ধরনের সুরক্ষা ব্যবস্থা’।

    চলচ্চিত্র নির্মাণের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ জিজ্ঞেস করেন, এখন কেন এ গল্প? ৪০ বছরে নারীদের জন্য কী বদলেছে? তখনো তারা পুরুষশাসিত সমাজে বাস করত, এখনো করে। একই বৈষম্য, একই বাধার মুখোমুখি হয় তারা’।

    ‘হক’ চলচ্চিত্রে এক নারীর ভরণপোষণ ও সম্মানের জন্য আইনি লড়াই তুলে ধরা হয়েছে। স্বামীর পরিত্যাগ ও তালাকের পর তার ব্যক্তিগত সংগ্রাম কীভাবে নারীর অধিকার নিয়ে জাতীয় বিতর্কে রূপ নেয়, সেটিই ছবির মূল উপজীব্য। 

    সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন ও ইমেজেস অবলম্বনে 

    বিনোদন ডেস্ক

  • ‘গলা থাকা সত্ত্বেও গান না শিখে কুরআন শিখেছে খালিদের ছেলে’

    আশি ও নব্বইয়ের দশকে সংগীতাঙ্গনে জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    rnrn

    ৫৬ বছর বয়সে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী ও ছেলে জুয়াইফা আরিফসহ সহকর্মী আর অসংখ্য ভক্তদের রেখে গেলেন এই শিল্পী।

    rnrn

    বাবার মৃত্যুর পর সাংবাদিক, উপস্থাপক তানভীর তারেকের মাধ্যমে সুদূর যুক্তরাষ্ট্র থেকে ভিডিও বার্তা দিয়েছেন জুয়াইফা আরিফ। 

    rnrn

    সেই ভিডিওতে সদ্য প্রয়াত বাবার জন্য দোয়া চেয়ে বলেছেন, ‘আমার বাবা হার্টঅ্যাটাকে মারা গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তাকে মাফ করে দিয়েন।’

    rnrn

    তবে খালিদপুত্রের ওই ভিডিও বার্তা নিয়ে সমালোচনা করেছেন  কেউ কেউ। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন গায়কের স্ত্রী শামীমা জামান। 

    rnrn

    শামীমা বলেন, এই ছেলে ১২ বছর বয়স থেকে নামাজ পড়ে, মাশাল্লাহ, এই ছেলের গানের গলা থাকা সত্ত্বেও গান না শিখে কুরআন শিখেছে। এই ছেলে বাবাকে নামাজ পড়তে বলতে বলতে হতাশ হয়েছে। সে তার অসুস্থ মায়ের সেবা করেছে ৭ মাস, রাত ৪ টা পর্যন্ত বায়েজিদ বোস্তামির মতো দাঁড়িয়ে থেকে। ছেলে তার মায়ের মৃত্যুর অপেক্ষায় একা একটি বাসায় কাটিয়েছে।

    rnrn

    এরপর তিনি বলেন, এই ছেলে তার আল্লাহর হুকুম পালন করতে আমেরিকান মেয়েদের আহবান সত্ত্বেও একটা প্রেম করেনি। এই ছেলে তেমন বন্ধু হয়না যখন সে দেখে বন্ধুগুলো গাজা খায়। এই ছেলে প্রতিটি কাজে আগে আল্লাহর বিধান কি জেনে নেয়, আমেরিকার স্কুলের হারাম চিকেন দেখলে না খেয়ে থাকে তবু হারাম পেটে দেয় না, এই ছেলেকে তার বাবার টাকা দিতে হয়না, তার মা তার জন্য যথেষ্ট উপার্জন করে। তার বাবার চিন্তা এই ছেলেকে নিয়ে নয় যতটা, তার গান আর ভক্ত শিষ্যদের নিয়ে। তাই খুব খেয়াল করে আমার ছেলেকে নিয়ে না জেনে একটা খারাপ কথা উচ্চারণ করলে ওপর আল্লাহ তার বিচার করবেন।

    rnrn

    সবশেষে শামীমা বলেন, আরিক স্কুল থেকে এসে বুঝতেও পারছেনা আসলে কি ঘটে গেছে, ও স্মার্ট তো তাই হঠাৎ করে খ্যাত হয়ে কিভাবে কথা বলবে? যত্তসব। আর সানগ্লাস? উন্নত দেশে কান্না লুকাতেও সানগ্লাস পরে মানুষ। শুধু সাংবাদিক তানভীর তারেকের অনুরোধে ও এই কথাগুলো বলতে রাজি হয়েছে। বড়দের সম্মান করে বলে, নয়তো মিডিয়ায় কথা বলতে বা কাজ করতে ও পছন্দ করেনা।

    বিনোদন ডেস্ক

  • কুরআন পড়ে মুগ্ধ হয়ে যা বললেন হলিউড তারকা

    পবিত্র কুরআনের ভালোবাসায় এবার মুগ্ধ হলেন মার্কিন অভিনেতা ও হলিউড সুপারস্টার উইল স্মিথ। শুধু মুগ্ধ হননি, জানিয়েছেন কুরআন সম্পর্কে তার নিজের মতামত। তিনি পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পড়েছেন। কুরআনকে তিনি ‘খুবই স্পষ্ট’ হিসেবে অভিহিত করেছেন।

    সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, আমি সরলতাকে পছন্দ করি, কুরআন স্পষ্ট; এটি খুবই স্পষ্ট। কুরআন নিয়ে ভুল বোঝাবুঝির কোনো উপায় নেই। কুরআনের সারমর্ম ছিল খুবই সুন্দর ও পরিষ্কার।

    তিনি জানিয়েছেন, তিনি ইহুদি ও খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থও পড়েছেন। তিনি বেশ অবাক হয়েছেন যখন কুরআন, তোরাহ ও বাইবেলের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন।

    স্মিথ বলেন, আমি অবাক হয়েছিলাম, যখন দেখেছিলাম এগুলোর মধ্যে কত মিল। আমি কখনো ইব্রাহিমকে পিতা হিসেবে বুঝতে পারিনি এবং এর পর ঈসা ও ঈসমাইলের সঙ্গে তার বিভক্তি। এই অনুধাবনের সমাপ্তিটা খুব সুন্দর ছিল।

    এই হলিউড তারকা এখন সৌদি আরব সফরে রয়েছেন। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।

    তিনি মজা করে বলেছেন, আমার মনে হয় আমার পূর্বের জীবনে দৈত্য ছিলাম। মনে হচ্ছে আমি আমার বাড়িতেই রয়েছি। আমি বিষয়টি পছন্দ করছি।

    উইল স্মিথ বিখ্যাত আলাদিন ছবিতে দৈত্যের চরিত্রে অভিনয় করেছিলেন।

    গত বছর রমজান মাসে কুরআন শরিফ পড়েছিলেন বলে জানিয়েছেন এই তারকা। 

    সূত্র: আলআরাবিয়া

    বিনোদন ডেস্ক

  • জন্মের পর থেকেই ছেলেকে কুরআন তেলাওয়াত শোনাচ্ছেন সানা

    মা হয়েছেন বলিউড থেকে সরে যাওয়া অভিনেত্রী সানা খান। ছেলের নাম রেখেছেন তারিক জামাল। অভিনেত্রীর সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিলের। 

    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে দেখা যায়, বেবি কটে শুয়ে আছে সদ্যোজাত শিশু, ফোনে চলছে কুরআন তিলাওয়াত।

    হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘প্রথম দিন থেকেই আমার সন্তানকে কুরানের তেলাওয়াত শোনাচ্ছি।’ শুধু তাই নয় তিনি ভিডিওতে বাবা ও ছেলের মধ্যে একটি সুন্দর মুহূর্তও শেয়ার করেছেন।

    ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নভেম্বর মাসে মুফতি আনাস সঈদের সঙ্গে বিয়ে হয় তার। সানার স্বামী মৌলবী এবং ইসলাম ধর্মের গবেষক। এরপর নতুন জীবন শুরু হয় তার। আর বিয়ের তিন বছরের মাথায় সন্তানসম্ভবা হন সানা। চলতি বছরেই প্রকাশ্যে আসে সেই খবর।

    বিনোদন ডেস্ক