Tag: কুমার বিশ্বজিৎ

  • বন্ধু হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

    দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ প্রিয় বন্ধুর এমন অনন্য অর্জনে আনন্দ শেয়ার করে নিয়েছেন । হানিফ সংকেতকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন— ‘বন্ধু, তোর ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।’

    হানিফ সংকেত দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে সমাজ সচেতনতামূলক কর্মকাণ্ড ও সুস্থধারার বিনোদন দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করে চলেছেন। তার এই অর্জনে বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তার বিচরণ কয়েক দশকের। ‘ইত্যাদি’র মাধ্যমে তিনি জয় করেছেন কোটি মানুষের হৃদয়। 

    এবার সেই কাজের অনন্য স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন গুণী সঞ্চালক, নির্মাতা ও লেখক একেএম হানিফ।

    চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে। যেখানে সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। 

    বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। সেই পোস্টে এ নির্মাতা লিখেছেন, ‘সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘযাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।’

    বিনোদন ডেস্ক

  • স্টেজ শোতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কুমার বিশ্বজিৎ

    সড়ক দূর্ঘটনায় একমাত্র ছেলে নিবিড়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তাই দীর্ঘদিন অনুপস্থিত গানেও। মাঝে কিছু কাজ করলেও ছিল না ধারাবাহিকতা। 

    তবে ইদানীং কাজে ফেরার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। কানাডাসহ আরো কয়েকটি দেশে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন তিনি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে আগামীকাল কুমার বিশ্বজিতের জন্মদিন। দিনটি নিয়ে তার কোনো উচ্ছ্বাস নেই। তিনি বলেন, ‘জন্মদিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে। কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আমার কাছে সবসময়ই মনে হয়, মানুষ বিশেষ ভ্রমনের জন্য পৃথিবীতে আসে। কেউ কেউ সফল হয়, কেউ হন না। আমি সফল কী না জানি না। তবে আমার গান যদি আমি মরে যাবার পরেও শ্রোতা দর্শকের মাঝে বেঁচে থাকে সেটাই হবে আমার প্রাপ্তি। কী এক অদ্ভ‚ত ভাবনা মানুষের, মরার পরেও বেঁচে থাকার বাসনা। হয়তো আমিও এমন করেই বেঁচে থাকবো আমার গান দিয়ে, পৃথিবীতে ভ্রমনের স্বার্থকতা আমার হয়তো সেখানেই।’

    আনন্দনগর প্রতিবেদক

  • কানাডায় একসঙ্গে সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎ

    বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে কানাডায় গান গাইতে গিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অন্যদিকে একমাত্র ছেলে নিবিড়ের চিকিৎসাজনিত কারণে দীর্ঘদিন ধরে কানাডাতেই অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ। 

    বিষয়টি সাবিনা ইয়াসমিনের গোচরে ছিল। তাই কানাডায় শো শেষ করেই বিশ্বজিতের নিবিড়কে দেখতে ছুটে যান তিনি। কিছুক্ষণ সময় কাটান কুমার বিশ্বজিতের সঙ্গে। 

    এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘সাবিনা আপা সময় করে আমাদের কাছে এসেছেন, নিবিড়কে দেখে গেছেন, এজন্য তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপার সঙ্গে দেখা হয়ে কথা বলে ভীষণ ভালো লাগলো।’ 

    সাবিনা ইয়াসমিন বলেন, ‘নিবিড়কে দেখলাম। খুব মায়া লাগলো। বিশ্বজিতের সঙ্গেও কথা হলো। তাদের জন্য দোয়া করি। আর যে কাজে এসেছি, চমৎকার অনুষ্ঠান হয়েছে। সবমিলিয়ে অনেক গুছানো ছিলো পুরো আয়োজন। গান গেয়ে ভীষণ ভালো লাগলো। সবাই পুরো আয়োজন ভীষণ উপভোগ করেছেন। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ 

    তিনি জানিয়েছেন, দু’একদিনের মধ্যে ঢাকায় ফিরবেন। ফিরেই সাবিনা ইয়াসমনি বিটিভির ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন। অন্যদিকে কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, তিনিও স্টেজ শোতে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন।

    আনন্দনগর প্রতিবেদক

  • কানাডা ফিরে গেলেন কুমার বিশ্বজিৎ

    ঢাকায় খুব ব্যস্ত সময় কাটানোর পর গত শুক্রবার রাতে আবারও কানাডা ফিরে গেছেন প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গত সপ্তাহে মাত্র কয়েকদিনের জন্য দেশে এসেছিলেন তিনি। 

    যাওয়ার আগে কুমার বিশ্বজিৎ বলেন, আমার পৃথিবীজুড়েই নিবিড়। সবার কাছে দোয়া চাইছি, ঈশ্বর যেন নিবিড়কে পূর্ণ সুস্থ করে দেন।

    গত কয়েকমাস ধরে কানাডায় অসুস্থ ছেলের সঙ্গে অবস্থান করছিলেন কুমার বিশ্বজিৎ। তার একমাত্র ছেলে নিবিড় সেখানে গাড়ি দুর্ঘটনাজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। তাই ছেলের পাশে থাকতেই দেশটিতে অবস্থান করছেন এ সংগীতশিল্পী। ঠিক কতোদিন কানাডায় থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়েছেন।

     

    বিনোদন ডেস্ক

  • গান থেকে দূরে থাকার কারণ জানালেন কুমার বিশ্বজিৎ

    ছেলের অসুস্থতার কারণে গত কয়েকমাস ধরে গান বিষয়ক সব ধরনের কার্যক্রম থেকে দূরে আছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য গান। 

    rnrn

    গত বছর সংগীতজীবনে চল্লিশ বছর পূর্ণ হয়েছে তার। কথা ছিল চার দশক পূর্তি উপলক্ষ্যে আয়োজন করবেন একটি বিশেষ অনুষ্ঠানের। তার জনপ্রিয় ৮-১০টি গান নতুন সংগীতায়োজনে গেয়ে শ্রোতাদের উপহার দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। যা ওই চার দশক পূর্তির অনুষ্ঠানে প্রকাশের পরিকল্পনা ছিল। 

    rnrn

    অনুষ্ঠানটি গত বছরের শেষে করার কথা ছিল তার। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে করার কথা জানান। কিন্তু হয়নি সে অনুষ্ঠান, আসেনি কোনো নতুন গান। এর প্রধান কারণ ছেলের অসুস্থতা। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি কানাডার টরোন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। তখন থেকেই হাসপাতালে ভর্তি নিবিড়। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কানাডায় ছুটে যান এ শিল্পী। তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। একমাত্র সন্তানের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় কাটছে তার প্রতিটি মুহূর্ত। সংগীতের সঙ্গে কোনো সম্পর্কই যেন নেই তার। 

    rnrn

    এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘আমাদের একমাত্র ছেলে নিবিড় এখন আগের থেকে অনেকটাই সুস্থ। তার বর্তমান অবস্থা শঙ্কামুক্ত। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আরও কিছুদিন সময় লাগবে। এর কারণ, তার মারাত্মক কিছু ইনজুরি হয়েছে। এগুলো সেরে গেলেই সে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমি জানি না কত দিন লাগবে। আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য।’ 

    rnrn

    উল্লেখ্য, দুর্ঘটনায় নিবিড়ের সঙ্গী ছিলেন তার বন্ধু আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ। তারা ঘটনাস্থলেই মারা যান।

    বিনোদন প্রতিবেদন

  • ছেলে কেমন আছে, কানাডা থেকে জানালেন কুমার বিশ্বজিৎ 

    দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। নিবিড় কুমারের দুর্ঘটনার খবর পেয়ে কানাডা গেছেন বিশ্বজিৎ। সেখান থেকে ছেলের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। 

    rnrn

    নিবিড়ের সঙ্গে যারা ছিল তাদের তিনজনই মারা গেছেন। বেঁচে আছেন নিবিড়। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। 

    rnrn

    বিশ্বজিতের ছেলে কেমন আছেন-জানতে মুখিয়ে আছেন তার স্বজন ও শুভানুধ্যায়ীরা। কানাডা গিয়ে দেশের সংগীতাঙ্গনের একাধিক ব্যক্তিকে তিনি বার্তা পাঠিয়েছেন। জানিয়েছেন, নিবিড়ের অবস্থার উন্নতি হয়েছে।

    rnrn

    বৃহস্পতিবার ভোরে গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘বিশ্বজিৎ জানালো- নিবিড় আগের চেয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ। চলুন দোয়া জারি রাখি। দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্তর আত্মার মাগফিরাত কামনা করি।’

    rnrn

    একই খবর দিয়েছেন সংগীতশিল্পী কিশোর দাসও। তার সঙ্গেও কথা হয়েছে কুমার বিশ্বজিতের। সেই সূত্রে কিশোর বলেন, ‘নিবিড়ের অবস্থা উন্নতির দিকে। মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মুহূর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা ও ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কথা হলো। আগামী ৬ ঘন্টার ভেতর নিবিড়ের সার্জারি হবে।’

    rnrn

    প্রসঙ্গত, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার কানাডায় থেকে লেখাপড়া করেন। 

    বিনোদন ডেস্ক

  • ব্যস্ততাকে বেশ উপভোগ করছি: কুমার বিশ্বজিৎ

    জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি স্টেজ শোও করছেন। পুরোনো কয়েকটি গান রিমিক করে নতুনভাবে উপস্থাপন করার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। নতুন গান, বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

    rnrn

    * বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?

    rnrn

    ** এখন স্টেজ শো বেশি হচ্ছে। গত সপ্তাহে কক্সবাজার থেকে শো করে এসেছি। ঢাকাতেও শো ছিল। এখন প্রায় নিয়মিত শো করছি। নতুন গানও তৈরি করছি। সব মিলিয়ে ব্যস্ত সময় যাচ্ছে। এর আগে গত বছর দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছি। সেগুলোতে দর্শক সাড়া ভালোই ছিল। নতুন করে আরও কয়েকটি মিউজিক ভিডিও নির্মাণের প্রস্তুতি নিচ্ছি।

    rnrn

    * কোভিড আতঙ্কের পর বর্তমান সময়কে কতটা উপভোগ করছেন?

    rnrn

    ** আসলে আমরা সংগীতের মানুষ। শুধু ঘরে বসে সব করা সম্ভব নয় আমাদের। কোভিডের কারণে সব কিছু বন্দি হয়ে গিয়েছিল। এখন পৃথিবী বেশ শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। অন্যান্য পেশার মানুষের পাশাপাশি আমরা যারা সংগীত নিয়ে কাজ করি আমাদেরও ব্যস্ততা বেড়ে চলছে। আসলে কাজের মধ্যেই আমি আনন্দ খুঁজি। বর্তমান ব্যস্ততাকে বেশ উপভোগ করছি।

    rnrn

    * সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, বিশেষ কিছু আসছে। কিসের ইঙ্গিতে এ পোস্ট?

    rnrn

    ** আসলে আমার সংগীত জীবনের চার দশক পার হলো, এ নিয়ে একটি বিশেষ কাজ হচ্ছে। বিস্তারিত এখনই বলতে চাই না। ঈদুল ফিতরে এটি প্রচারে আসবে। তার আগে সংবাদ সম্মেলন করে সবাইকে জানানো হবে। ভালো কিছু হচ্ছে এটা বলতে পারি।

    rnrn

    * আপনার গাওয়া পুরোনো বেশ কয়েকটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করার যে প্রজেক্ট হাতে নিয়েছিলেন, সেটির অগ্রগতি কতদূর?

    rnrn

    ** এখন স্টেজ শো ও নতুন গানের ব্যস্ততা আছে। পাশাপাশি পুরোনো গানের প্রজেক্টের কাজটিও করছি। এরই মধ্যে এ প্রজেক্টের কয়েকটি গান প্রকাশ করেছি। সেসব গানে শ্রোতারাও ভালো সাড়া দিয়েছেন। আরও কিছু গান নিয়ে কাজ করছি। পর্যায়ক্রমে এগুলো প্রকাশ হবে।

    rnrn

    * বর্তমান গানের জগৎ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

    rnrn

    ** মানুষের মৌলিক চাহিদা হচ্ছে-অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এরপর বিনোদন। বেঁচে থাকার জন্য বিনোদন দরকার হয়, তবে আগে অন্ন, বস্ত্র ও বাসস্থান। কয়েক বছর ধরে পৃথিবীর যে অবস্থা ছিল তাতে মানুষ আগে বেঁচে থাকার চেষ্টাই বেশি করতেন। এখন যে করেন না বিষয়টি তা নয়। কোভিড মহামারি গেল। তবে নতুন করে নাকি কয়েকটি দেশে আবারও ভাইরাসটি আক্রমণ করেছে। আমাদের দেশে তেমনটি এখনো দেখা যায়নি। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের উত্তাপও কিছুটা কমেছে। মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছে। তাই গানের বাজারও এখন ব্যস্ততার দিকে যাচ্ছে। সামনে আরও ভালো কাজ হবে আমার বিশ্বাস।
    rn 

    হাসান সাইদুল