Tag: কী

  • নবান্নে গিয়ে মমতাকে কী বলে এলেন ঋতাভরি

    তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করেছেন টালিউড অভিনেত্রী ঋতাভরি চক্রবর্তী। মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ নবান্নে পৌঁছান তিনি। প্রায় আধঘণ্টার মতো সেখানে ছিলেন তিনি। পাশাপাশি এ দিন বেশ কিছু বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ঋতাভরি। কিন্তু কী নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি।

    মঙ্গলবার বিকাল ৫টা নাগাদ অভিনেত্রী নবান্নে পৌঁছান। আধঘণ্টার মতো রাজ্যের প্রশাসনিক সদর দপ্তরে ছিলেন ঋতাভরি চক্রবর্তী। জানা গেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কিছু বিষয়ে আলোচনাও হয়েছে তার। তবে ঠিক কী কী বিষয়ে কথা হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি অভিনেত্রী।

    টালিউডে অভিনেত্রীরা যৌন হেনস্তার শিকার হচ্ছেন। কিছু দিন আগেই এ মর্মে অভিযোগ করেছিলেন ঋতাভরি। তার নিজের হেনস্তা হওয়ার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছিলেন ‘এই সময়’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। 

    হেমা কমিটির ধাঁচে পশ্চিমবঙ্গ সরকারও কোনো তদন্ত কমিটি তৈরি করে যাবতীয় অভিযোগ খতিয়ে দেখুক বলেও আর্জি জানিয়েছিলেন ঋতাভরি।

    সোশ্যাল মিডিয়ায় তার করা পোস্টে অভিনেত্রী ট্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রীকে। তার সেই পোস্টের কিছু দিন পরই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ, তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাক্ষাৎকারে ঋতাভরি বলেছিলেন— ‘আমার নিজের অভিজ্ঞতায় বেশ কিছু নায়ক, পরিচালক ও প্রযোজক রয়েছেন। আমার কাছে নাম, প্রমাণ সবই আছে।’

    তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তার অভিযোগ জানিয়েছেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। 

    সূত্রের খবর, টালিউডে হেনস্তা সংক্রান্ত বিষয়ে তার অভিযোগ এবং বক্তব্য মুখ্যমন্ত্রীর সামনে রেখেছেন অভিনেত্রী। ঋতাভরির সব বক্তব্য যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসও মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

    বিনোদন ডেস্ক

  • ‘জীবনে এমন একটি মুহূর্ত, যখন ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী?’

    ‘আমাদের সবার জীবনেই এমন একটি মুহূর্ত এসেছে যখন আমরা ভেবেছি আর বেঁচে থেকে লাভ কী? তার ওপর আপনি যদি একজন ৩০ বছরের অবিবাহিত নারী হন তাহলে তো আর কথাই নাই। আপনি জীবিত থাকলেও কিছু অঘোষিত নিয়ম আপনার আত্মবিশ্বাস কেড়ে নিবে’-নিজের ফেসবুক পোস্টে লিখেছেন অভিনেত্রী মেহজাবীন।

    rnrn

    এবার ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে মুক্তি পেয়েছে মেহজাবীন অভিনীত টেলিফিল্ম ‘তিথিডোর’। জাহান সুলতানার লেখা টেলিফিল্মটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এতে আত্মহত্যার প্রবণতায় ভোগা নিশাত নামের এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন।

    rnrn

    লেট টুয়েনটিজ এবং ৩০-এর ঊর্ধ্বে যেই নারীরা আছেন তাদের কাজটি উৎসর্গ করে ফেসবুক পোস্টে মেহজাবীন লিখেছেন- ‘আপনার বয়স ৩০ মানেই আপনার অন্তত একটা মন ভাঙার গল্প আছে। হঠাৎ একদিন দেখবেন যে মানুষটা একসময় আপনাকে কষ্ট দিয়েছে, সেই মানুষটা অথবা সেই মানুষগুলো অনেক ভালো আছে। আর আপনার তখন মনে হবে, দিস ইজ নট ফেয়ার। 

    rnrn

    মেহজাবীন লিখেছেন- ‘ডিপ্রেশন ইস রিয়েল। আমাদের আশপাশে অনেকেই এই রোগে ভুগছেন; কিন্তু তারা হয়তো নিজেরাই জানেন না। ডিপ্রেশনের কোনো স্পেসিফিক সিম্পটম নেই, চোখের দেখায় বোঝা যায় না এবং এ করণেই আমাদের প্রিয়জনদের আচরণে যদি পরিবর্তন দেখা যায় কিংবা অস্বাভাবিক লাগে তাহলে তার সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন এবং ডাক্তারি পরামর্শ নিতে সহযোগিতা করুন।’

    rnrn

    টেলিফিল্মটি নিয়ে এর আগে মেহজাবীন জানিয়েছিলেন, আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবং পরিবারের ওপর যে প্রভাব পড়ে, তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
    rn 

    বিনোদন ডেস্ক

  • পরীমনির ফ্রিজভর্তি কী, চমকে উঠলেন ভক্তরা!

    ‘আলো-আঁধারি বাসায় নিজের ফ্রিজ খুলছেন। সেখানে থরে থরে সাজানো আছে মিষ্টির প্যাকেট। অর্থাৎ পুরো ফ্রিজ ভর্তি হয়ে আছে মিষ্টিতে। এমনকি ফ্রিজের উপরেও রাখা আছে মিষ্টির প্যাকেট এবং কেক। আছে দই, মিষ্টি, কেক, লাড্ডুসহ হরেকরকমের বাহারি মিষ্টি।’

    গত বুধবার রাতে হঠাৎই নিজের ফেসবুকে এমন একটি ভিডিও প্রকাশ করেন নায়িকা পরীমনি। এত মিষ্টির ভান্ডার দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরা। অনেকে মিষ্টি দেখে নিজের লোভের কথা জানান, আবার কেউ স্বাস্থ্য সচেতন হতে পরামর্শ দেন পরীকে।

    সেখানে পরী বলেন, ‘এই হলো আমার ফ্রিজের আত্মকাহিনি’। ভিডিও করার সময় মিষ্টিজাতীয় খাবারের প্যাকেটে কোথায় কী রাখা আছে, বলতে শোনা গেছে তাকে।

    তারকাদের সব সময়ই লাইট, ক্যামেরা এবং অ্যাকশনের জন্য প্রস্তুত থাকতে হয়। ফিট থাকার জন্য অনেকে জিমে গিয়ে ঝরিয়ে ফেলেন অতিরিক্ত মেদ-চর্বি। নিজেদের আকর্ষণীয় করে তুলতে মেনে চলতে হয় খাদ্য তালিকাও; কিন্তু এ সময়ের আলোচিত নায়িকা পরীমনি গতানুগতিক ধারার বাইরে, যার প্রমাণ দিল তার ফ্রিজ।

    শিগগিরই পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে। পাশাপাশি কলকাতায় ‘ফেলুবক্সি’ সিনেমায়ও অভিনয় করেছেন এই নায়িকা।
     

    বিনোদন ডেস্ক

  • নিপুণকে বয়কটের বিষয়ে কী সিদ্ধান্ত নিল ১৯ সংগঠন?

    ঢালিউড নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বিরুদ্ধে বুধবার এফডিসিতে মিছিল করেছেন সাধারণ শিল্পীরা। শুধু তাই নয়, এ সময় তাকে বয়কট করার দাবিও জানান তারা। তবে আলোচনা শেষে অভিনেত্রীকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন।

    বুধবার এফডিসিতে নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে বানানো হয় ব্যানার। সেই ব্যানারে লেখা- ‘শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’। আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যরা। এ সময় শিল্পীরা নিপুণকে বয়কটের দাবি তোলাসহ তার বিরুদ্ধে আপত্তিকর বিভিন্ন স্লোগান দেন।

    এ মিছিলের সম্মুখভাবে দেখা গিয়েছে চলচ্চিত্রের অধিকাংশ জ্যেষ্ঠ শিল্পীদের। মিছিল শেষে আলোচনায়ও বসে এফডিসির ১৯টি সংগঠন। একই দিন বিকালে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের বৈঠকে তাকে বয়কটের সিদ্ধান্ত হবে বলে শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নিল ১৯ সংগঠন?

    এ প্রসঙ্গে ১৯ সংগঠনের এক নেতা গণমাধ্যমকে বলেছেন, বুধবার বিকালে ১৯ সংগঠনের বৈঠক হয়েছে। সেখানে প্রাথমিকভাবে নিপুণকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়; কিন্তু পরে আবার সংগঠনের নেতারা আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

    গত ১৯ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে অভিনেতা ও প্রযোজক ডিপজলের কাছে ১৬ ভোটের ব্যবধানে হেরে যান নিপুণ আক্তার। ফল ঘোষণার পর ডিপজলসহ সব বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করেন তিনি।

    কিন্তু নির্বাচনের এক মাস যেতে না যেতেই গত ১৫ মে সাধারণ সম্পাদক পদে ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে রিট করেন নিপুণ। সেখানে তিনি ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন। ইতোমধ্যে হাইকোর্ট সেই রিটের শুনানিতে সাধারণ সম্পাদক পদের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এ নিয়ে পরিচালক-প্রযোজক থেকে শুরু করে বেশ কয়েকজন সিনিয়র শিল্পীও নিপুণের এ কাজের কঠোর সমালোচনা করেছেন।
     

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ স্ট্যাটাস দিয়ে ডিলিট, কী লিখেছিলেন তিশা

    বর্তমানে সময়ের আলোচিত মুখ তানজিন তিশা। যিনি মূলত গেল একটা বছর নানামাত্রিক অস্থিরতার মধ্য দিয়ে নিজেকে অতিক্রম করাচ্ছেন। তবে হঠাৎ গভীর রাতে স্ট্যাটাসের মাধ্যমে হুমকি বার্তা দিয়েছেন এই অভিনেত্রী। 

    rnrn

    পোস্টে তিনি স্পষ্ট করেছেন, তার এই বার্তা ভেতরে জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। যা তিনি প্রকাশ্যে টিগার করেছেন তারই কোনো সহকর্মীর প্রতি। হতে পারে তারও একটু বেশি, প্রেমিক সহকর্মী।   

    rnrn

    তিশা তার সোশ্যাল ফলোয়ারদের লক্ষ্য করে লিখেছেন, আমি চাইলে শেয়ার করতে পারি আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। আমার সেই সাহস এবং প্রমাণ আছে।

    rnrn

    এরপরই তিশার অভিযোগের নল সরাসরি তাক করলেন সেই অভিযুক্ত প্রেমিকের প্রতি। ‘তুমি’ সম্বোধন করে লিখলেন, মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।

    rnrn

    ইংরেজিতে লেখা এই পোস্ট কিংবা হুমকি আসলে কাকে নিয়ে? গত ভোররাত থেকে এমন প্রশ্নে তুলকালাম মিডিয়া। উত্তরও অনেকের কাছে স্পষ্ট। কারণ, ফিসফাসফিস চলছে অনেকদিন ধরেই, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে রয়েছে তার প্রেমময় অসহিষ্ণু একটা সম্পর্ক। যার জেরে কয়েকদফা জেরবার হতে দেখা গেছে তানজিন তিশাকে। মিটেও গেছে সেটি।

    rnrn

    যেমনটা মিটলো এবারও। রাতের আঁধার কাটার আগেই অভিনেত্রী মুছে নিলেন পোস্ট। বলে যাননি, অভিনয় ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প। দেখালেন না সাহস। 

    rnrn

    বুধবার দুপুর নাগাদ এসব বিষয়ে কোনো জবাব মেলেনি তিশার তরফে, নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও।

    rnrn

    তানজিন তিশা আপাতত দেশের বাইরে অবস্থান করছেন বলে টের পাওয়া গেছে তার সোশ্যাল হ্যান্ডেলের দৌলতে। গত সপ্তাহেই চেক-ইন মিলেছে দুবাই হয়ে কুয়ালালামপুরে। ফটোগ্রাফারের সন্ধান না মিললেও ছবিগুলো প্রমাণ করতে চাইছে, তিনি একাই উড়ছেন বিদেশের নয়নাভিরাম দৃশ্যে।

    rnrn

    এর আগে প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। গুঞ্জন উঠেছিল তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনো উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

    বিনোদন ডেস্ক

  • আনুশকার স্বামী কোহলিকে নিয়ে কী লিখলেন কঙ্গনা 

    বলিউডের অন্যতম আলোচিত-সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি কখন যে কী করেন, সেটা বোঝা দায়! বলিউডের সঙ্গে তার সম্পর্ক দা-কুমড়া। এ ছাড়া কর্মজীবনও যে খুব ভালো চলছে তেমনটি নয়, একের পর এক ব্যর্থতা দেখছেন কঙ্গনা। 

    তবে এসবের মাঝে কঙ্গনার মুখে শুধু একজনের নাম— তিনি বিরাট কোহলি। এবার আনুশকা শর্মার স্বামীর জন্য মনের ঝাঁপি উজাড় করে দিলেন অভিনেত্রী। বিরাটকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কী লিখলেন বলিউডের ‘কুইন’?

    আরও পড়ুন: 

    মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে একদিনের ক্রিকেটে শচীনকে টপকে গেলেন তিনি। গ্যালারি আর মাঠের দূরত্ব উধাও হয়ে গেল বিরাটের উদ্দেশে ছোড়া আনুশকার চুম্বনে। এ বার আনুশকার স্বামীর এমন কৃতিত্বে গর্বিত কঙ্গনা। 

    তিনি বিরাটকে নিয়ে লেখেন, ‘দুর্দান্ত, বিরাট কোহলি যে কৃতিত্বের ছাপ রাখলেন, তা প্রশংসনীয়। তিনি পৃথিবীর যেখান থেকে হেঁটে যাবেন সেই জায়গার পুজো করা উচিত। ওর কৃতিত্ব এতই বড় যে, উনি এই সম্মানের যোগ্য।’

    কোহলির এই সাফল্যে আপ্লুত তার স্ত্রী আনুশকা শর্মাও। বিরাটকে ‘ঈশ্বরের বরপুত্র’ আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী। বিরাটের একটি ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘ঈশ্বরই জীবনের শ্রেষ্ঠ চিত্রনাট্যকার। 

    আমি কৃতজ্ঞ যে, তার আশীর্বাদে আমি তোমার মতো একজন মানুষের ভালোবাসা পেয়েছি। সব বাধা পেরিয়ে তোমার এই জয়। এই সাফল্য অর্জন করা। সব ঝড়ের পরেও নিজের প্রতি সৎ থাকা ও এই খেলায় সবটা উজাড় করে দেওয়া… তুমি সত্যিই ‘ঈশ্বরের বরপুত্র’।
     

    বিনোদন ডেস্ক