Tag: কিশোরী

  • যে অভিনেতার জন্য টাবু আজও অবিবাহিত

    ১৯৮০ সালে বলিউডে অভিষেক অভিনেত্রী টাবুর। অভিনয় জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় দক্ষতা দেখিয়ে মন জয় করেছেন ভক্ত-সমালোচক থেকে দর্শকদের। মাত্র ১৪ বছর বয়সে এক ধর্ষিতা কিশোরীর চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের একেবারে চমকে দিয়েছিলেন এ অভিনেত্রী। বাণিজ্যিক সিনেমা থেকে অন্য ধারার সিনেমাতেও তার অবাধ চলাচল। 

    কিন্তু বলিউডের একসময়ের জনপ্রিয় আবেদনময়ী অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনে বরাবর একাই থেকেছেন। বয়স ৫৩ পেরিয়েও আজও তিনি অবিবাহিত। এর আগে এক সাক্ষাৎকারে টাবু জানিয়েছিলেন— কেন তিনি বিয়ে করছেন না। এবার নতুন করে আলোচনায় আসেন টাবু। কেন বিয়ে করছেন না?—এমন প্রশ্নের উত্তরে টাবু বলেন, অভিনেতা অজয় দেবগণের জন্যই তিনি আজও অবিবাহিত।

    তাহলে কি জনপ্রিয় অভিনেত্রী কাজলের স্বামী অজয়ের সঙ্গে প্রেম করতেন এ অভিনেত্রী? ব্যাপারটা আসলে একেবারেই তা নয়। টাবুর ভাই আর্য ও অজয় দেবগণ ঘনিষ্ঠ বন্ধু। টাবুর যে সময় প্রেম করার বয়স ছিল, সেই সময় তাকে চোখে চোখে রাখতেন অজয় ও আর্য।

    অভিনেত্রী বলেন, যে ছেলের সঙ্গে টাবু বন্ধুত্ব করতেন, তাকেই হুমকি-ধমকি দিয়ে বিদায় করতেন অজয়। সে কারণেই আজও তার বিয়ে হয়নি বলে বলেন টাবু। কিন্তু এ কথা মানতে নারাজ নায়িকার ভক্তরা। তার বিয়ে না করার পেছনে অন্য কারণ আছে বলে ধারণা তাদের।

    কিন্তু কী সেই কারণ, তা নিয়ে কখনই মুখ খোলেননি টাবু। কখনো কোনো অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা যায়নি। ৫৩ বছর বয়সেও দিব্যি রয়েছেন একা। তবে কাজের গতি আগের মতোই। যেন অভিনয়ই তার জীবন-সংসার।

    বিনোদন ডেস্ক

  • টাবুর কিশোরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে যা বললেন সাই

    বলিউড অভিনেতা ও পরিচালক মহেশ মাঞ্জরেকারের মেয়ে সাই মাঞ্জরেকার। বিনোদন পরিবারেই যার বেড়ে ওঠা। ভাইজানখ্যাত সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। সম্প্রতি তার নতুন সিনেমা ‘অরোঁ মে কাহাঁ দম থা’য় টাবুর কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। 

    সাই এ সিনেমা নিয়ে গণমাধ্যমের এক সাক্ষাৎকারে নানা কথা শেয়ার করেছেন সিনেমাপ্রেমীদের মাঝে। নীরজ পান্ডের প্রেমের ‘অরোঁ মে কাহাঁ দম থা’ সিনেমায় সাই মাঞ্জরেকার ছাড়াও অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, শান্তনু মহেশ্বরী প্রমুখ।

    ‘অরোঁ মে কাহাঁ দম থা’ সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী সাই বলেন, নীরজ পান্ডের সিনেমা, তাই তিনি ‘অরোঁ মে কাহাঁ দম থা’ কাজ করতে রাজি হয়েছেন। আমি প্রথমে জানতাম না, এই সিনেমায় কারা কারা অভিনয় করছেন। সিনেমাটি করার পেছনে নীরজ স্যারের নামই যথেষ্ট ছিল। আমি বরাবরই তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলাম। তিনি আরও বলেন, শুটিং শুরুর আগে একটি কর্মশালা করেছিলাম। এই কর্মশালা আমাকে চরিত্রের মতো হয়ে উঠতে সাহায্য করেছিল। 

    অভিনেতা অজয় দেবগনের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা ব্যক্ত করে এ অভিনেত্রী বলেন, ‘কারও সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয়, তখন কেমন যেন লজ্জা লাগে। অজয় স্যারের সঙ্গে সাক্ষাৎকারের সময় এমনই অনুভূতি হয়েছিল আমার। সাই বলেন, আমার পা যেন একবার এগোচ্ছে, আবার পেছাচ্ছে। সত্যি বলতে— তখন খুব ভীত ছিলাম আমি। অজয় স্যার খুব মিষ্টি স্বভাবের মানুষ। তিনি আমাকে কাজটা সহজ করে দিয়েছিলেন।

    এ সিনেমায় সাইকে অভিনেত্রী টাবুর কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। টাবু প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘টাবু ম্যামের সঙ্গে শুটিংয়ের আগেই আমার দেখা হয়েছিল। নীরজ স্যারের অফিসে আমাদের প্রথম কথা হয়। টাবু ম্যাম আমার বাবার ব্যাপারে অনেক কথাই বলেছেন। তিনি আমার কাজ অনেক সহজ করে দিয়েছিলেন।

    সাই বলেন, ‘টাবু ম্যামের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করার আগে আমার মনে হয়েছিল যে, এ দায়িত্ব কীভাবে পালন করব। কর্মশালার সময় মাথায় ঘুরত— কীভাবে এই চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারব। দর্শকরা না জানি কী প্রতিক্রিয়া দেবেন। এসব ভয় আমাকে তাড়া করত। কিন্তু নীরজ স্যার যখন আমাকে চরিত্রের ব্যাপারে বোঝান, তখন আমার কাছে সব কিছু সহজ হয়ে যায়। তিনি যা বলেছেন, আমি তাই চোখ বুজে করেছি।

    ‘অরোঁ মে কাহাঁ দম থা’ সিনেমাটি চলতি মাসে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত এটি মুক্তি পাবে আগামী ২ আগস্ট।

    বিনোদন ডেস্ক

  • অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা

    টালিউড পরিচালকের কিশোরী মেয়েকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার অভিনেতা-গায়ক মহারাজ বসু। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুটিংয়ের ফাঁকেই এমন কুকীর্তি ঘটিয়েছেন তিনি, যা নিয়ে ইতোমধ্যে টালিপাড়ায় শোরগোল শুরু হয়েছে।

    অভিযুক্ত মহারাজ একাধিক শর্টফিল্ম, ওয়েব সিরিজে অভিনয় করেছেন বলে জানা গেছে। এমনকি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কাজে তার গাওয়া গানও ব্যবহার করা হয়েছে।

    অভিনয়ে সুযোগ করিয়ে দেওয়ার লোভ দেখিয়ে যৌন হেনস্তা করার খবর নতুন নয় ইন্ডাস্ট্রিতে। এবার সেই তালিকাতেই নতুন ঘটনা। অভিনেতা-গায়কের যৌন লালসার শিকার পরিচালকের মেয়ে।

    পুলিশ সূত্রে খবর, এক শর্টফিল্মের কাজে বারাসতে গিয়েছিলেন ওই কিশোরী অভিনেত্রী ও তার চিত্রপরিচালক বাবা। তাদের অভিযোগ, এর পরই ওই অভিনেতা-গায়ক মেয়েটিকে নির্জন কোনো জায়গায় নিয়ে গিয়ে যৌন হেনস্তা করেন। বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ করেন ওই পরিচালক। ধৃত অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে বলে খবর।

    বিনোদন ডেস্ক