Tag: কারিনা কায়সার

  • কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

    লিভারজনিত জটিলতায় গত মাসে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার এ অকাল প্রয়াণে শোকে স্তব্ধ হয়েছিল শোবিজ অঙ্গন। এবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ওটিটি প্ল্যাটফরম চরকি তাকে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছে। 

    প্রতিষ্ঠানটির পাঁচ বছর পূর্তি উপলক্ষে আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘চরকি কার্নিভ্যাল’। এ আয়োজনে ২০২৩ ও ২০২৪ সালে চরকিতে মুক্তিপ্রাপ্ত কনটেন্টগুলো থেকে সেরাদের পুরস্কৃত করা হবে। সেই অনুষ্ঠানেই প্রয়াত কারিনা কায়সারকে বিশেষভাবে সম্মানিত করা হবে। 

    এরই মধ্যে সাবস্ক্রাইবারস চয়েস বিভাগের (২০২৪) মনোনয়ন তালিকা চূড়ান্ত করা হয়েছে। এতে ‘৩৬-২৪-৩৬’ ওয়েব ফিল্মের জন্য বেস্ট অ্যাক্টরের (ফিমেল) মনোনয়ন পেয়েছিলেন কারিনা। তবে প্রয়াত কারিনার প্রতি শ্রদ্ধা জানাতে তাকে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এ প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘কারিনার অসাধারণ সব কাজ রয়ে গেলেও, তিনি আজ সকল প্রতিযোগিতার উর্ধ্বে। তাই প্রয়াত কারিনা কায়সারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তার অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।’ 

    উল্লেখ্য, ২০২৪ সালের সাবস্ক্রাইবারস চয়েস বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ এবং ‘৩৬-২৪-৩৬’। 

    এছাড়া সেরা অভিনেতা-অভিনেত্রী, সিরিজ, গানসহ বিভিন্ন বিভাগে ভোট দিতে চরকির ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দের কনটেন্ট বা শিল্পীকে ভোট দিতে পারবেন সাবস্ক্রাইবাররা। ইতোমধ্যে ভোটগ্রহণও শুরু হয়েছে। 

    বিনোদন ডেস্ক

  • কারিনাকে নিয়ে হৃদয়স্পর্শী পোস্ট কায়সার হামিদের

    গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয় কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদের মেয়ে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা।

    সম্প্রতি চিকিৎসাধীন মারা যাওয়া মেয়ের মৃত্যুর পর শৈশবের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মেয়ে কারিনাকে স্মরণ করে তিনি লিখেছেন— কারিনা দিন যাবে বছর যাবে, একসময় সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু তোমার বাবার বুকে তুমি চিরদিন থাকবে।

    ১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, আমিন। ১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কারিনা কায়সার লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ভারতের ভেলোরে নেওয়া হয়। সেখানেই কারিনা কায়সার  মারা যান।

    উল্লেখ্য, ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন কারিনা কায়সার। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। তিনি শুধু একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরই ছিলেন না; বরং একাধারে দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন।

    সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন তিনি। হাসিখুশি ও প্রাণবন্ত এ তরুণী অভিনয় এবং চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল। 

    বিনোদন ডেস্ক

  • ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ, সন্ধ্যায় জানাযা

    ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (১৭ মে) বিকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেন্নাই থেকে তার মরদেহ ঢাকায় আনা হয়। 

    জানা গেছে, দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। পরে বাদ মাগরিব বনানী ডিওএইচএস মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।  

    কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়িতে। সেখানেই কারিনা কায়সারকে দাফন করা হবে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে। ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে তার মৃত্যু হয়। 

    বিনোদন ডেস্ক

  • বিকালে আসবে কারিনা কায়সারের মরদেহ

    সামাজিক মাধ্যমের পরিচিত মুখ কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারত থেকে বিকালে দেশে আসার কথা রয়েছে। বিনা খরচে তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

    পরিবারসূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) একটি এয়ারলাইনসে মরদেহ আনার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। আজ রোববার ইউএস-বাংলা এয়ারলাইনস বিনামূল্যে চেন্নাই থেকে মরদেহ বহন করে ঢাকায় আনবে।

    ইউএস-বাংলার ফ্লাইটটি চেন্নাই থেকে বিকালে কারিনা কায়সারের মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে আনার পর প্রথমে রাজধানীর বনানী ডিওএইচএসে তাদের বাসায় মরদেহ রাখা হবে। পরে বনানী ডিওএইচএস মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

    কারিনার বাবা কিংবদন্তি সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার (১৭ মে) মরদেহ নেওয়া হবে মুন্সীগঞ্জের গজারিয়ায় তার নানাবাড়িতে। সেখানেই তাকে দাফন করা হবে।

    এর আগে রাজধানীর একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন কারিনা কায়সার। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয় কারিনা কায়সারকে।  ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।

    লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন বা বড় ধরনের অস্ত্রোপচারের ধকল নেওয়ার মতো শারীরিক অবস্থায় নেই কারিনা। শুক্রবার গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয়।

    উল্লেখ্য, ‘এ’ লেভেল শেষ করে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন কারিনা কায়সার। দেশে ফিরে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পান। সাম্প্রতিক সময়ে অভিনয়ে নিয়মিত হচ্ছিলেন তিনি। হাসিখুশি ও প্রাণবন্ত এ তরুণী অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়েও ব্যস্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

    যুগান্তর প্রতিবেদন

  • কারিনার জানাজা ও দাফন কোথায়, জানালেন কায়সার হামিদ

    জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সারের আকস্মিক মৃত্যু বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। লিভারের জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-এর কারণে তার লিভার বিকল হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হলে গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণ নিয়ন্ত্রণ করে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ বিপজ্জনকভাবে কমে গেলে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়।

    পরিবারের পক্ষে কায়সার হামিদ জানিয়েছেন, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আজ রোববার (১৭ মে) দুপুরে কারিনার মরদেহ দেশে আনা হবে। বাদ আসর ঢাকার ডিওএইচএস মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর মুন্সিগঞ্জের গজারিয়ায় নানির বাড়িতে তাকে দাফন করা হবে।

    কনটেন্ট নির্মাণের পাশাপাশি অভিনয় ও চিত্রনাট্য রচনায়ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন কারিনা। ওটিটি প্ল্যাটফর্মে প্রশংসিত সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছিল। তার অকালমৃত্যুতে সহকর্মী, নির্মাতা ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন।

    যুগান্তর প্রতিবেদন

  • মৃত্যুর পর যে ছবি প্রকাশ করতে বলেছিলেন কারিনা কায়সার

    ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মারা গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তার এই অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

    কারিনার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে তার একটি বিশেষ ছবি। ছবিটি প্রকাশ করেছেন উপস্থাপক রুম্মান রশীদ খান। রুম্মান জানান, জীবিত থাকতেই কারিনা তাকে বলেছিলেন—মারা গেলে যেন এই ছবিটিই প্রকাশ করা হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে এর সঙ্গে কারিনার একটি সাদাকালো ছবি জুড়ে দিয়েছেন রুম্মান। আর এ নিয়েই এখন চলছে আলোচনা। 

    ছবিটি শেয়ার করে রুম্মান রশীদ খান লেখেন, তিনি যখন ছবিটি সাদাকালো এডিট করে হোয়াটসঅ্যাপে কারিনাকে পাঠিয়েছিলেন, তখন কারিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ছবিটি খুব সুন্দর হয়েছে এবং তাকে ‘নায়িকা নায়িকা’ লাগছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও বলেছিলেন, তার মৃত্যুর পর যেন এই ছবিটিই প্রকাশ করা হয়। কারিনা কায়সারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার (১৫ মে) দিবাগত গভীর রাতে ছবিটি প্রকাশ করেন রুম্মান রশীদ খান। 

    সাদাকালো ছবিটিতে কারিনাকে হাসিমুখে দূরে তাকিয়ে থাকতে দেখা যায়। 

    বিষয়টি প্রকাশ্যে আসতেই এ নিয়ে অনেকেই আবেগঘন প্রতিক্রিয়া জানাচ্ছেন। 

    উল্লেখ্য, লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরেই সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

    বিনোদন ডেস্ক

  • কারিনাকে নিয়ে আসিফ নজরুলের ফেসবুক পোস্ট

    সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, মানুষের জীবন আর সর্বস্ব লুটে খাওয়া পিশাচের বিরুদ্ধে জীবনপণ লড়াইয়ে কারিনা ছিল আমাদের সঙ্গে। 

    শনিবার (১৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ কথা বলেন।

    আসিফ নজরুল বলেন, সকালবেলা আমার স্ত্রী বলল, কারিনা মারা গেছে। মনটা খারাপ লাগছে। আমি লম্বালম্বি হয়ে শুয়ে থাকি সকালে কিছুক্ষণ। পায়ের কাছে জানালা, জানালার পেছনে নিথর হয়ে থাকা রোদ। বাতাস নেই বলে রোদটা নড়ে না একটুও। ফুলার রোডে আমাদের আগের বাসায় এর চেয়েও সুন্দর একটা জানালা ছিল। তেজপাতা, সজনে, নারকেল, আম আর বকুল গাছগুলো আলাদাভাবে দেখতাম। সবার সবুজ কেমন আলাদা, একই বাতাসে সবার আনন্দ আলাদা, আকাশের দিকে যে তাকিয়ে থাকা সেটাও আলাদা।

    তিনি বলেন, এসব সবুজের পেছনে অনেক দূরে কৃষ্ণচূড়ার নরম লাল ছোপ। উপরে মুনি-ঋষির মতো উদাস আকাশ। দূরের আকাশে স্থির হয়ে থাকা চিল, মাঝামাঝি জানালায় ভীষণ বিরক্ত কাক, উথাল-পাথাল একটা ছোট্ট পাখি। জানালার ঠিক সামনে সুপারি গাছের সারি। নিচে প্রতিদিনের অক্লান্ত কাঠঠোকরার ডাক। এখনকার জানালাটা আগের মতো না। কয়েকটা মাত্র কাঁঠালগাছ, নিচু হয়ে হাত নাড়তে থাকা নাম না-জানা গাছ, একটু উঁচু হয়ে বসলে স্যাতসেঁতে গ্যারেজের ছাদে ঝিরিঝিরি পাতার ঝোপ। গাছগাছালির পেছনে অনেক দিন পরে আবিষ্কার করা নিচু একটা দেয়াল। তার সামনে দিয়ে অনেকক্ষণ পরপর হেঁটে যায় কেউ, আরও পরে কোনো একটা সাইকেল।

    আসিফ নজরুল লেখেন, সেই দেয়ালজুড়ে এঁকে রাখা জুলাইয়ের ছবি। ছবিতে অনেক রং, লাল রং। আজ লাল রংটা চোখে পড়ল বেশি। মনেও থাকল বেশি। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    একটু আগে কারিনার চলে যাওয়ার খবর শুনেছি। লাল জুলাইয়ের রং। কারিনা জুলাইয়ের নাম। আরও অনেক জুলাইয়ে ওর কি থাকার কথা ছিল না মামদের সাথে! 

    আসিফ নজরুল আরও বলেন, রোদ চড়া হলে কাজে রওনা দিলাম। দূরের পথে কত কিছু মনে পড়ল জুলাইয়ের। স্লোগান, ঘাম, গুলি, রক্ত, হেলিকপ্টার, ব্যারিকেড, উল্লাস! জুলাইয়ের সন্তানদের মুখ! আবু সাঈদের চিতানো বুক, এপিসি থেকে ইয়ামীনের স্লো-মোশনে লুটিয়ে পড়া দেহ, আনাসের শেষ চিঠি। আরও কতো কতো মানুষ, কতো স্মৃতি! 

    তিনি বলেন, আমরা জুলাইয়ের পরিবার। দেখা হয়নি, পরিচয় নেই, রক্তের সম্পর্ক নেই, তবু আমরা একটা পরিবার। দূরে থাকি, ভুলে থাকি, নীরব থাকি, তবু আমরা একটা পরিবার। ভুল বুঝি, ঝগড়া করি, তবু আমরা একটা পরিবার।

    পোস্টের শেষে তিনি বলেন, আমাদের পরিবারের একজন চলে গেছে অকালে! মানুষের জীবন আর সর্বস্ব লুটে খাওয়া পিশাচের বিরুদ্ধে জীবনপণ লড়াইয়ে সে ছিল আমাদের সঙ্গে। মানুষের মুক্তির জন্য। মানুষই তাই মনে রাখবে তাকে। স্নেহে, ভালোবাসায়; দোয়ায়, প্রার্থনায়।

    যুগান্তর প্রতিবেদন

  • কারিনাকে নিয়ে ফেসবুকে যা লিখলেন ফখরুলকন্যা শামারুহ মির্জা

    কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাতে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। 

    এরপর থেকেই তাকে নিয়ে নির্মাতা, সহকর্মী ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোকপ্রকাশ করছেন। কারিনাকে নিয়ে এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জা। 

    শনিবার (১৬ মে) কারিনার একটি ছবি শেয়ার করে শামারুহ লিখেছেন, ‘কারিনা, তুমি ওপারে শান্তিতে থেকো। তুমি কত সুন্দর ও অসাধারণ একজন মানুষ ছিলে। আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন এবং যারা তোমাকে ভালোবাসতেন তাদের সবাইকে ধৈর্য ও শক্তি দিন।’ 

    এই কনটেন্ট ক্রিয়েটরের কাজ নিয়ে নিজের মুগ্ধতার কথাও প্রকাশ করেন শামারুহ। 

    তিনি আরও লিখেছেন, ‘আমি যখন প্রথমবার তোমার রিলসগুলো দেখেছিলাম, তখন সত্যি খুব মুগ্ধ হয়েছিলাম যে এত কম বয়সি একটি মেয়ে কীভাবে কমেডি আর ব্যঙ্গাত্মক রসবোধকে এমন একটা শিল্পে রূপ দিতে পারে। তুমি কত মানুষের মুখে হাসি ফুটিয়েছ এবং এমন এক প্রভাব রেখে গেছ যা হয়তো তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারোনি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর পর কুরআনের একটি আয়াত উদ্ধৃত করে শামারুহ লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে ফিরে যাব।’ 

    এছাড়াও তার ওই পোস্টের শেষাংশে ‘যারা নোংরা কমেন্ট করবে, প্রত্যেকটির স্ক্রিন শট নেওয়া হবে’ বলেও সতর্কবার্তা দেন তিনি। 

    উল্লেখ্য, লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরেই সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। 

    চিকিৎসার শেষ মুহূর্তের ব্যাপারে কারিনার বাবা কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু ওকে আর বাঁচানো গেল না।’ 

    বিনোদন ডেস্ক

  • আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দেবেন: কায়সার হামিদ

    লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।  

    শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মেয়ে কারিনার সঙ্গে হাসিমুখের একটি ছবি শেয়ার করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। 

    পোস্টে কায়সার হামিদ লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। ’ 

    তিরি আরও লেখেন, ‘আমার মেয়ের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন।  যারা এই দুঃসময়ে আমাদের পাশে ছিলেন, দোয়া করেছেন, সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দোয়া করবেন সবাই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমিন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    জানা গেছে, কয়েক দিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কারিনার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

    চিকিৎসার শেষ মুহূর্তের ব্যাপারে কায়সার হামিদ গণমাধ্যমকে বলেন, ‘ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু ওকে আর বাঁচানো গেল না।’ 

    সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন ও অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন কারিনা কায়সার।  তার প্রাণবন্ত উপস্থাপনা ও কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণদের মধ্যে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।  

    বিনোদন ডেস্ক

  • কারিনার মরদেহ দেশে আসবে কবে, জানা গেল

    ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে মারা যান আলোচিত কনটেন্ট কিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।  

    তার এই অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

    কারিনার মরদেহ রোববার (১৭ মে) ভারতের চেন্নাই থেকে দেশে আসবে বলে জানিয়েছেন তার বাবা কায়সার হামিদ।  গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার (১৬ এপ্রিল) কারিনার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। 

    কায়সার হামিদ বলেন, প্রিজার্ভ সংক্রান্ত কিছু বিষয় আছে। সব প্রক্রিয়া শেষে আজ বেলা ৩টার ফ্লাইট ধরা সম্ভব নয়, তাই আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় আসবে ওরা।  

    রোববার (১৭ মে) বিকাল ৩টা নাগাদ কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে বলে জানান তিনি।  

    লিভারসংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরেই সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।  পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১১ মে) রাতে এয়ার অ্যাম্বুল্যান্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সেখানে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল।  

    পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে কারিনার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়।  

    কারিনার আকস্মিক অকাল প্রয়াণের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোবিজের নির্মাতা, সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করছেন। 

    বিনোদন ডেস্ক