Tag: কারিনা কাপুর খান

  • কারিনাকে কনসার্ট মিস করার কষ্ট ভুলিয়ে দিলেন স্বামী-ছেলে

    মুম্বাইয়ে চলছে জনপ্রিয় রক ব্যান্ড ‘গানস এন’ রোজেস’-এর কনসার্ট। সাধারণ দর্শক-শ্রোতা থেকে শুরু করে বহু বলিউডের তারকা এই কনসার্ট দেখার জন্য মুখিয়ে ছিলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানেরও ইচ্ছা ছিল এই কনসার্ট উপভোগ করার। কিন্তু কনসার্টে মিস করে ফেলেছেন সাইফপত্নী। এতে ভীষণ মন খারাপ হয় তার। তবে স্বামী ও ছেলে তার মন ভালো করার জন্য বাড়িতেই করে ফেললেন এক মিনি কনসার্ট। 

    সোমবার (১৯ মে) ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা কাপুর দুটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা যায় তার নিজের বাড়িতে চলছে এক ‘মিনি কনসার্ট’। প্রথম ছবিতে সাইফ আলি খান ও তাদের ছেলে তৈমুর আলি খান গিটার বাজাচ্ছেন, যা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।

    ছবিটির ক্যাপশনে কারিনা লিখেছেন, ‘হয়তো গানস এন রোজেস মিস করেছি…’। সঙ্গে একটি তারা ইমোজি জুড়ে দিয়েছেন।

    দ্বিতীয় ছবিটি ছিল সাদা-কালো, যেখানে বাবা-ছেলের সেই একই গিটারের মুহূর্ত আবার ধরা পড়েছে। এর ক্যাপশনে কারিনা মজার ছলে লেখেন, ‘তবে আমার নিজের ব্যান্ড তো আছে’। এরসঙ্গে আগুন, ভালোবাসা ও হাসিমুখ ইমোজি যুক্ত করেন।

    ঘরের এই আদুরে পরিবেশ যে তাকে ভালোভাবেই আনন্দ দিচ্ছে, তা যেন ছবিগুলো থেকেই বোঝা যায়। তাই গানস এন’ রোজেস না দেখলেও কারিনার দিন যে গান আর ভালোবাসায় ভরপুর, তা নিঃসন্দেহে বলা যায়!

    এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন কারিনা কাপুর। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রোহিত শেঠির সিনেমা ‘সিংঘম এগেইন’-এ, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন অজয় দেবগন। পরবর্তী সময়ে তিনি অভিনয় করবেন মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমায়। এতে তার বিপরীতে দেখা যাবে প্রিথ্বিরাজ সুকুমারনকে।

    ইনস্টাগ্রামে মেঘনা ও প্রিথ্বিরাজের সঙ্গে স্ক্রিপ্ট পড়ার কিছু ছবি শেয়ার করেছেন কারিনা। ক্যাপশনে নিজেকে ‘ডিরেক্টরের অ্যাক্টর’ বলে উল্লেখ করেন। সিনেমাটিতে কাজ করার জন্য তিনি বেশ উত্তেজিত বলেও জানান।

    প্রিথ্বিরাজকে ‘দারুণ অভিনেতা’ বলে প্রশংসা করে কারিনা।জানান, তিনি প্রিথ্বিরাজের কাজ বরাবরই প্রশংসা করে এসেছেন।

    প্রথমে এই সিনেমাতে প্রিথ্বিরাজের জায়গায় আয়ুষ্মান খুরানাকে ভাবা হয়েছিল। তবে জানা যায়, শিডিউল জটিলতার কারণে আয়ুষ্মান ছবিটিতে সময় দিতে পারেননি।

    বিনোদন ডেস্ক

  • বর্ণমালা নিয়ে যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি আলিয়া ও কারিনা

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেত্রী আলিয়া ভাট বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। এই জুটি কাপুর পরিবারের সদস্য এবং প্রায়ই একে অপরের সঙ্গে তাদের বন্ধুত্বের জন্য খবরের শিরোনামে আসেন।এবার দুই অভিনেত্রীর সম্প্রতি একটি পুরোনো ভিডিও ঘিরে ফের আলোচনায় আসেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে— দুজনেই ইংরেজি বর্ণমালার একটি প্রাথমিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হচ্ছেন। 

    সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কারিনাকে প্রশ্ন করা হয়েছিল— ইংরেজি বর্ণমালায় কয়টি ব্যঞ্জনবর্ণ আছে? উত্তরে কিছুটা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে অভিনেত্রী বলেন, আমি জানি না, মনে হয় ৯ কিংবা ১০। এবার একই প্রশ্ন পরে আলিয়া ভাটকে করা হলে তিনিও সঠিক উত্তর দিতে পারেননি। কিছুক্ষণ ভেবে উত্তর দেন, তবে তা ঠিক ছিল না। 

    আর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে নানা সমালোচনা শুরু হয়। একেক নেটিজেন একেক প্রতিক্রিয়া জানান। অনেকে এ ঘটনাকে মজার বলে মনে করলেও কেউ কেউ খোলাখুলি সমালোচনা করেছেন। এক নেটিজেন লিখেছেন—যে কারও প্রাথমিক ইংরেজি শিক্ষায় এটা জানা থাকার কথা। আরেক নেটিজেন লিখেছেন—এত ইংরেজি বইপড়ার দাবি করেও যদি এমন ভুল করেন, তবে সেটা সত্যিই হতাশাজনক। 

    উল্লেখ্য, আলিয়া ভাটের স্বামী অভিনেত্রী কারিনা কাপুরের চাচাতো ভাই রণবীর কাপুর। আর আলিয়া ভাট হচ্ছেন রণবীরের ঘরনি। আলিয়া-রণবীর দম্পতির একমাত্র মেয়ে হচ্ছে— রাহা কাপুর। অন্যদিকে পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিনা কাপুর। তাদের ঘরে রয়েছে দুই ছেলে— তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খান।

    বিনোদন ডেস্ক

  • যে জিনিস ছাড়া রাতে ঘুম হয় না কারিনার

    বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আর কয়েক মাস পর ৪৫ বছরে পা দেবেন। তবে অভিনেত্রীকে দেখলে মনেই হয় না, তিনি ৪০-এর গণ্ডি পেড়িয়েছেন। এই বয়সেও দাপটের সঙ্গে বলিউডে অভিনয় করে যাচ্ছেন তিনি। একের পর এক হিট সিনেমা দর্শকদরে উপহার দিচ্ছেন। পাশাপাশি সামলাচ্ছেন সংসারও। দুই সন্তান থেকে শুরু করে পরিবারের সবারই খেয়াল রাখতে হয় তার।  

    হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে অভিনেত্রীর। এত ব্যস্ততার মাঝেও একটা বিষয় থেকে কখনই নজর সরে না করিনার।  আর তা হল শরীরচর্চা। ডায়েট থেকে শুরু করে যোগ ব্যায়াম- সবকিছু চালিয়ে যান নিয়মিত। 

    তবে একটা জিনিস ছাড়া কারিনার রাতে ঘুম আসে না। যার জন্যে রীতিমত অনুরোধ করতে দেখা যায় নায়িকাকে। আর তা হল খিচুরি। ডায়েটের তালিকায় যাই থাকুক না কেন এই একটা জিনিস ছাড়া তিনি থাকতে পারেন না। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নিজেই এসব বলেন কারিনা। 

    তিনি বললেন, আমার সব থেকে ভালো লাগার খাবার হল খিচুরি। যদি দুই থেকে তিন দিন আমি খিচুরি না পাই আমার অস্বস্তি হওয়া শুরু হয়। আমি আমার ডায়েটিশিয়ানকে মেসেজ করি, যদি খিচুরি রাখা যায়, নয়তো আমার ঘুম হবে না।

    কারিনা বরাবরই বাড়ির তৈরি খাবার খেতে পছন্দ করেন। বাড়িতে অধিকাংশ সময় তিনি নিজেই রান্না করেন।  যেখানেই যান, সেখানেই তিনি বাড়ির তৈরি খাবারই সঙ্গে নিয়ে যান। পাশাপাশি কিছু নির্দিষ্ট শরীরচর্চা, যোগাসন ছাড়াও কিছু ওয়ার্কআউট থাকে তার নিত্যদিনের তালিকায়।

    বিনোদন ডেস্ক

  • আমাদের সম্পর্ক শুধুই স্বামী-স্ত্রীর মতো নয়!

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে হামলার পর থেকেই নেটদুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে সাইফ-কারিনা দম্পতিকে ঘিরে। বিশেষ করে সেই সময় কারিনা স্বামীর পাশে ছিলেন না—এই অভিযোগ তুলে অনেকেই প্রশ্ন তুলেছেন তার ভূমিকা নিয়ে। এতদিন এই প্রসঙ্গে চুপ থাকলেও, অবশেষে মুখ খুলেছেন কারিনা কাপুর খান।

    একান্ত এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, ‘আমাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর সীমার মধ্যে আটকে নেই, তার চেয়েও অনেক গভীর, অনেক বেশি অর্থপূর্ণ।’

    কারিনার মতে, তারা একে অপরের উপর ভীষণ নির্ভরশীল। সম্পর্কের ভিত তৈরি হয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার ওপর। 

    তিনি বলেন, ‘খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে আমি শুধু সাইফকেই খুঁজি। তখন এক কাপ কফি বা এক গ্লাস ওয়াইন নিয়ে তার পাশে বসে থাকাই যথেষ্ট। আলাদা করে কাউকে ফোন করে ডাকার দরকার পড়ে না। সাইফ এমনভাবেই আমার চারপাশটা পূর্ণ করে রাখে।’

    এই নির্ভরতাকেই কারিনা বাঁধতে চান না শুধু ‘স্বামী-স্ত্রীর’ সম্পর্কের গণ্ডিতে। তার বিশ্বাস, এই বিশ্বাস আর নির্ভরতার বন্ধন কখনও ভাঙবে না।

    তবে এরই মাঝে সাইফ-কারিনার বিচ্ছেদ নিয়েও একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। সেই জল্পনা একঝটকায় উড়িয়ে দিয়ে কারিনা বলেন, ‘যেদিন এই বিশ্বাসে ফাটল ধরবে, সেদিনই আমাদের সম্পর্ক নিয়ে ভাববো। তার আগে নয়।’

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খানও বিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি উপলব্ধি করেছেন—ভালোবাসা, সম্পর্ক, বিয়ে—সবকিছুই বুঝে ও ভেবেচিন্তেই করা উচিত।

    সাইফ বলেন, ‘মানুষ একটা সময়ের পর অনেক সময় কোনো একটি সম্পর্কে থাকতে চায় না। কিন্তু এটা মনে রাখতে হবে, বিচ্ছেদ মানে শুধু আবেগের বিচ্ছেদ নয়, এটা আর্থিকভাবেও অনেক ব্যয়বহুল। মোটা অঙ্কের খোরপোষ দেওয়ার ক্ষমতা সবার থাকে না। তাই একটা সময়ের পর সম্পর্ককে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

    বিনোদন ডেস্ক

  • ঘনিষ্ঠ দৃশ্য কেন করেন না— প্রশ্নে যা বললেন কারিনা

    দ্য ডার্টি ম্যাগাজিন সিনে দুনিয়ার দুই জনপ্রিয় মুখ বি-টাউনের কারিনা কাপুর খান ও ‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রী জিলিয়ান অ্যান্ডারসনকে নিয়ে একটি শোয়ের আয়োজন করেছিল। সেখানে তারা তাদের কর্মজীবন থেকে ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার নানা কথা এক অপরের সঙ্গে শেয়ার করে নেন।

    জিলিয়ানের সাহসী অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল। অন্যদিকে কারিনাকে তার দীর্ঘদিনের ক্যারিয়ারে এ ধরনের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যায়নি। আর এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন দুই নায়িকা। 

    জিলিয়ান বলেন, আমি জানি, আপনি এর আগেও বলেছেন যে, আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন। তবে আমার ভাবনা আবার অন্য, আমার মনে হয় এমন অনেক কিছু আছে, যা করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। কিন্তু চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয়, যা আমরা করতে পছন্দ করি না। তাই আমি জানতে চাই— আপনি এ ক্ষেত্রে কতদূর পর্যন্ত সীমা বেঁধে রেখেছেন?

    এই প্রশ্নের উত্তরে কারিনা বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে, বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনো এটা করিনি। আমরা যৌনতাকে একটা মানবিক অভিজ্ঞতা হিসাবে দেখি না।

    কারিনা আরও বলেন, আপনারা এ বিষয়টিকে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না। আপনাদের ওখানে সবটাই খুব খোলামেলা, তাই খুব সহজেই আপনারা একটা মেয়ের আকাঙ্ক্ষাকে খোলামেলাভাবে দেখাতে পারেন। এই কথার সূত্র ধরে ‘চামেলি’ (২০০৩) সিনেমায় কারিনার চরিত্রও আলোচনায় উঠে আসে। তবে কেবল এ প্রসঙ্গেই নয়, দুই অভিনেতার মধ্যে আরও নানা বিষয় ও কাজ নিয়ে আলোচনা হয়েছিল।

    কাজের সূত্রে, ‘সিংহাম এগেইন’ (২০২৪) সিনেমায় কারিনাকে সর্বশেষ দেখা গেছে। এর পর কারিনা আভাস দিয়েছেন যে তাকে পরবর্তীতে মেঘনা গুলজারের ছবিতে দেখা যাবে। তবে এই মাঝে নানা জল্পনাও উঠে এসেছে। জানা গেছে, খুব বড় দক্ষিণী সিনেমায় নাকি নায়িকাকে দেখা যেতে পারে। 

    অন্যদিকে জিলিয়ানকে আমেরিকান ওয়েস্টার্ন অ্যাকশন ড্রামা সিরিজ ‘দ্য অ্যাব্যান্ডনস’-এ দেখা যাবে। বর্তমানে তারই প্রস্তুতি নিচ্ছেন নায়িকা। ১৮৫০-এর দশকের অস্থির ওল্ড ওয়েস্টের ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে সিরিজের গল্প।

    বিনোদন ডেস্ক

  • আমি এখনো আবেদনময়ী: কারিনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। বয়স ৪৫ ছুঁইছুঁই হলেও নিজেকে এখনো আবেদনময়ী মনে করেন এ অভিনেত্রী। চেহারায়া যদিও ইতোমধ্যে বয়সের ছাপ স্পষ্ট হচ্ছে কারিনার, তবে তা মানতে নারাজ তিনি।  মনে করেন, ২৫-৩০ বছরে যেমন ছিলেন, এমনও তেমনই আছেন।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের। অনুষ্ঠানমঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন দুজনকে। 

    ২০০৭ সালে ‘জাব উই মেট’ ছবির পর তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছিল। হিসেব বলছে, তখন করিনার বয়স ২৭ বছর। এরপর ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খান পতৌদিকে। 

    সম্প্রতি, হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে একান্ত কথোপকথনে কারিনা বললেন, ২০ বছরে আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।

    সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র কথা। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগত তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে। 

    তিনি বলেন, ‘এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনো নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।’

    বিষয়টিকে কারিনা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা বলে উল্লেখ করেন। 

    তিনি বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলি দেখতেই ভালোবাসি। আমার মনে হয়, এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। যে কারণে চল্লিশে এসে নিজেকে আরও বেশি সুখী মনে করি। অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে বেশি। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, কারণ আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

    গত বছরই কারিনাকে দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’ এবং ‘ক্রু’ সিনেমাতে। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমায়। তবে সেই সিনেমার নাম এখনো স্থির হয়নি। 

    বিনোদন ডেস্ক

  • ছুরিকাণ্ডের পর একসঙ্গে বিয়েতে সাইফ-কারিনা

    সাতপাকে বাঁধা পড়লেন কারিনার ফুফাতোভাই আদর জৈন ও আলেখ্য আদভানি। আর এদিন তাদের বিয়েতে এসেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। সাইফ বাসায় ছুরিকাহত হওয়ার পর এই প্রথমবার তারকা দম্পতি ধরা দিলেন কোনো সামাজিক অনুষ্ঠানে।

    আদর জৈন ও আলেখ্য আদভানি মুম্বাইয়ে সাতপাকে বাঁধা পড়লেন। সেখানেই এদিন জুটিতে হাজির হলেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদের এই গ্র্যান্ড বিয়েতে হাতে হাত ধরে আসতে দেখা যায়। তাদের এতদিন পর, বিশেষ করে ছুরিকাণ্ডের পর একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ভেসে যান সবাই। ফটোগ্রাফাররা চিৎকার করতে থাকেন। কেউ কেউ তাকে নবাব বলে ডাকেন।

    এদিন সাইফ প্রথমে একা কিছু ছবি তোলেন। তার পর কারিনা তার সঙ্গে যোগ দেন। তাদের এদিন সাবেকি রাজকীয় সাজে দেখা যায়। কারিনা কাপুর খান এদিন একটি লাল রঙের শাড়ি পরেছিলেন। তাতে ভরাট হলুদ জরির কাজ ছিল। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউস পরেছিলেন। গায়ে ছিল সবুজ পাথরের গহনা। হাতে নিয়েছিলেন একটা ব্যাগ। চুল খোলা রেখে মানানসই মেকআপ করে ধরা দেন অভিনেত্রী। অন্যদিকে সাইফ আলি খান পরেছিলেন একটি কালো রঙের বন্ধ গলা শেরওয়ানি ও সাদা পায়জামা।

    এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে রোকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলেখ্য আদভানি ও আদর জৈনের। চলতি বছরের জানুয়ারি মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোয়ায় বসেছিল সেই অনুষ্ঠানের আসর। এদিন তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

    উল্লেখ্য, বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। অবশেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার  বাড়ি ফেরেন অভিনেতা।

    বিনোদন ডেস্ক

  • কারিনাই কী সাইফের ঘটনার নেপথ্যে? অভিনেত্রীর মন্তব্যে ফের ধোঁয়াশা

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর। হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপও মিলে গিয়েছে। তবে বিতর্ক থামেনি এখানে। নানা তথ্য উঠে আসতে শুরু করে একের পার এক। শুধু তাই নয়, এমন প্রশ্নও উঠেছে, আদৌ সাইফের ওপর কোনো হামলা হয়েছিল কিনা? 

    সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছেন, পুরো হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন স্বয়ং কারিনা কাপুর খান। এর মধ্যেই এক রহস্যময় পোস্টও করলেন অভিনেত্রী।

    সাইফের ওপর ছয় বার ছুরিকাঘাত করেছিলেন শরিফুল। শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় হাসপাতালে গিয়েছিলেন তিনি। সেখানে গুরুতর অস্ত্রোপচার করতে হয় তাকে। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে চমকে ওঠেন সকলে। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে ক্ষতের চিহ্নমাত্র নেই। পরিষ্কার করে কামানো দাড়ি, ঝকঝকে চেহারা, চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহও দানা বাঁধে অনেকের মনে। তাহলে কি তেমন কিছুই হয়নি?

    কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন, ‘বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন করার মতো বিষয় আপনি কখনোই বুঝবেন না। যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে, আপনি বুঝবেন না। জীবনের কোনো পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধারণা ও কল্পনা কিন্তু বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। তারপরে আপনার পালা এলে আপনারও মাটিতে পা পড়বে’।

    এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান বলেছিলেন, সাইফকে ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হল আর হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দেননি সাইফ! যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তি মুখের কোনো মিল নেই। তাই আমার মনে হয় সে রাতে ওদের বাড়িতে কেউ আসেনি। এটা আসলে সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি।

    বিনোদন ডেস্ক

  • যে কারণে ববি দেওলের স্ত্রীর থাপ্পড় হজম করেন কারিনা

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর তার দীর্ঘ ফিল্মি ক্যারিয়ারে দর্শকের ব্যাপক ভালোবাসা পেয়েছেন। তবে এক শুটিং সেটে নাকি বলিউড অভিনেতা ববি দেওলের স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছিলেন অভিনেত্রী। 

    গুঞ্জন ছড়ায়, সেই শুটিং সেটে ববি দেওলের স্ত্রী তানিয়ার সঙ্গে নাকি ঝগড়া হয় কারিনার, যা শেষ পর্যন্ত হাতাহাতিতেও গড়ায়। 

    জানা যায়, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘আজনবি’ সিনেমার শুটিং সেটে ঘটে ওই ঘটনা। সিনেমাতে কস্টিউম ডিজাইনারের কাজ করতেন তানিয়া। একদিন তানিয়া কারিনাকে ছেড়ে বিপাশা বসুর পোশাক তৈরিতে সাহায্য করেন। আর তখন থেকেই ঝগড়ার সূচনা। 

    এদিকে কারিনার মা ববিতা কাপুরও তানিয়ার এই আচরণ পছন্দ করেননি। তারপরও তানিয়া তার সিদ্ধান্ত থেকে সরেননি, যা একেবারেই পছন্দ হয়নি কারিনার। ফলে তানিয়া-কারিনার ঝগড়া আরও তীব্র হয়। এরপর রেগে গিয়ে কারিনাকে থাপ্পড় মারেন তানিয়া।

    বিষয়টি নিয়ে কারিনা মুখও খোলেন এক সাক্ষাৎকারে। অভিনেত্রী বলেন, ববির স্ত্রী তানিয়ার সঙ্গে একটা সমস্যা হয়েছিল। তিনি আমার মায়ের সঙ্গে ঠিক আচরণ করতেন না। আর বিষয়টি আমিও পছন্দ করতাম না। তবে ববির সঙ্গে আমার আজও কোনো সমস্যা নেই।’

    প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘বরসাত’-এর হাত ধরেই বড় পর্দায় ক্যারিয়ার শুরু করেছিলেন ববি। তার বিপরীতে ছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার কন্যা টুইঙ্কল খান্না। এই সিনেমা সুপারহিট হয় এবং সবার মন জয় করেন ধর্মেন্দ্র-পুত্র। 

    তানিয়াকে বিয়ে করার আগে ববি বেশ কয়েক বছর অভিনেত্রী নীলম কোঠারির সঙ্গে সম্পর্কেও ছিলেন। সেই প্রেম ভাঙার পরে তানিয়া আহুজার মধ্যেই ভালোবাসা খুঁজেছিলেন অভিনেতা। খুব অল্প দিনের পরিচয়েই বিয়ে করেন তারা। বর্তমানে সুখী দাম্পত্যের নজির ফুটিয়ে তুলতে দেখা যায় এই জুটিকে।

    অনলাইন ডেস্ক

  • শাহিদের সঙ্গে সম্পর্কে থাকতেই সাইফকে প্রেমের প্রস্তাব কারিনার

    ঘটনা ২০০৮ সালের। ‘তাশান’ সিনেমার সেটে প্রেমের সূচনা বলিউড অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের। সেই সময়ে অভিনেত্রী সম্পর্কে ছিলেন বলিউডের আরেক অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে। কিন্তু ‘তাশান’ ছবির সেট থেকেই সাইফের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে। সে কারণে শাহিদের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। কারিনা তখন সাইফের সঙ্গে সম্পর্কে মনোনিবেশ করেন। 

    কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাইফের দিক থেকে তেমন কোনো ভূমিকা ছিল না। তাই সবটাই করে নিতে হয়েছিল কারিনাকে। এমনকি অভিনেত্রী নিজের মনের কথা প্রকাশ করায় নাকি বেশ অবাক হন পতৌদি পরিবারের বাংলার নবাব।

    অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে খানের সঙ্গে তার রসায়নের কথা বলেছিলেন, সম্পর্কে কাছাকাছি আসতে যে কোনো পদক্ষেপ তাকেই আগে নিতে হয়েছিল। তার কারণ— সাইফের চালচলন নাকি বরাবরই ব্রিটিশদের মতো।

    কারিনা বলেন, আমিই সঠিক পথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছিলাম। সাইফ কখনই কোনো নারীর সঙ্গে আগে এসে এ ধরনের কথা বলবে না। প্রথম পদক্ষেপ ও কখনই নেবে না। ওর আচরণ ব্রিটিশদের মতো। ও বরাবরই সংযত। তাই বাধ্য হয়ে তাকেই প্রথম মনের কথা জানাতে হয়।

    অভিনেত্রী বলেন, আমিই প্রথম এগোই। সেই দেখে সাইফ অবাক হয়ে গিয়ে বলেছিল— বিশ্বাস করতে পারছি না, কারিনা কাপুর এটা করছে। তিনি বলেন, ওর প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছিল, ওর মাথায় যেন একটা আস্ত বহুতল বিল্ডিং ভেঙে পড়েছে। জানি না ও তখন কী ভাবছিল। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি সফল হয়। আর আমি মনে করি, আমার জন্যই এটা সম্ভব হয়েছে।

    উল্লেখ্য, ২০১২ সালের ১৬ অক্টোবর বিয়ে করেছিলেন সাইফ-কারিনা। বর্তমানে তারা দুই সন্তান তৈমুর ও জেহর বাবা-মা।

    বিনোদন ডেস্ক