Tag: কারণ

  • রেমালের কারণে মন ভালো নেই ঋতুপর্ণার

    ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশে এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপকূলের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

    rnrn

    বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস দেখা দিয়েছে, বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। ঝড়ে কাঁচা ঘরবাড়ি, দেয়াল ও গাছপালা ভেঙে পড়েছে। অনেক এলাকার রাস্তাঘাট পানির নিচে। অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

    rnrn

    রেমালের কারণে ভারতের পশ্চিমবঙ্গের মানুষের জীবনযাপন বিপন্ন হওয়ার উপক্রম। টানা বৃষ্টির কারণে বেশি বিপদে আছেন নিম্ন আয়ের মানুষের। রেমালে ভেস্তে যাচ্ছে বহু তারকার শিডিউল। ব্যতিক্রম নন-বলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্তও। তাই মন খারাপ অভিনেত্রীর।

    rnrn

    গত শনিবার থেকেই আবাহওয়া খুব খারাপ। রোববার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে। তীব্র বৃষ্টি আর ঝড়ের কারণে কলকাতা বিমানবন্দর থেকে বন্ধ হয়ে যায় বিমান চলাচলও। ফ্লাইট ক্যানসেল হওয়াতেই মন খারাপ হয়ে যায় টলি-পাড়ার রানী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর।

    rnrn

    টিভি নাইন বাংলাকে অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়, ‘ঋতুপর্ণার খুবই মন খারাপ। রোববার ২৬ মে রাতে সিঙ্গাপুর থেকে ফিরে কালরাতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ১২টা থেকে কাল সকাল ৯টা পর্যন্ত কলকাতা এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে, তার সব প্রোগ্রাম বাতিল করতে হয়।’

    বিনোদন ডেস্ক

  • মায়ের কারণে সংসার ভাঙল অভিনেত্রীর

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে এবং বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা তার জীবনের সবচেয়ে সুন্দর সময় উপভোগ করছেন। শীঘ্রই তিনি তার প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন।

    সম্প্রতি মা নীনা গুপ্তার সঙ্গে একটি ইভেন্টে খুব স্টাইলিশ স্টাইলে এসেছিলেন মাসাবা। এ সময় মা-মেয়ে জুটিকে বেশ কিউট দেখাচ্ছিল।

    মাসাবা ২০১৫ সালে প্রযোজক মধু মান্তেনাকে বিয়ে করেন। ২০১৯ সালে তাদের সেই বিয়ে ভেঙে যায়। তাদের বিয়ে ভাঙার জন্য অভিনেত্রীর মা নীনা গুপ্তা দায়ী। ২০২৩ সালে মাসাবা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন।

    এক সাক্ষাৎকারে কন্যা মাসাবার প্রথম বিয়ে ভেঙে যাওয়ার কারণ জানিয়ে নীনা গুপ্তা বলেন, আমার কারণে মাসাবার প্রথম বিয়ে ভেঙে যায়।

    নীনা বলেন, আমি যদি মা না হয়ে মেয়েকে বন্ধু হিসেবে ভাবতাম তাহলে এমনটি হতো না। মাসাবার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন সে আসলে বিয়ে করেতে চায়নি।

    অভিনেত্রী আরও বলেন, সে তার প্রথম স্বামীর সঙ্গে লিভ-ইন রিলেশনে থাকতে চেয়েছিল; কিন্তু সেই সময়ে কোথাও আমি মায়ের মতো হয়ে গিয়েছিলাম।

    অভিনেত্রী আরও বলেন, আমি মাসাবাকে বলেছিলাম যে না, তুমি বিয়ে না করা পর্যন্ত তার সঙ্গে থাকতে পারবে না।

    নীনা বলেন, মাসাবা যখন আমাকে ডিভোর্সের কথা বলেছিল, তখন আমি এক মাসের জন্য সময় নিয়েছিলাম। এটা খুব কঠিন সময় ছিল।

    বিনোদন ডেস্ক

  • স্বামীর কারণে সমালোচিত যেসব অভিনেত্রী

    অভিনয় করে বেশ জনপ্রিয় অনেক অভিনেত্রী। যে কারণে ভক্ত-সমর্থকরা তাদের ফলো করেন। তাদের লাইফ স্টাইল ফলো করেন।

    কিন্তু জনপ্রিয় অনেক অভিনেত্রী রয়েছেন, যারা স্বামীর কারণে অনেক সময় সমালোচনার শিকার হন। 

    এমন অনেক অভিনেত্রী রয়েছেন যারা তাদের স্বামীর চেহারা ভালো না হওয়ায় ভক্তদের সমালোচনার শিকার হন। 

    ২০২০ সালে জনপ্রিয় টিভি অভিনেত্রী নেহা পেন্ডসে শিল্পপতি শার্দুল সিং ব্যাসকে বিয়ে করেছিলেন। স্বামীর স্থূলতা এবং বিবাহবিচ্ছেদের কারণে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে।

    গোবিন্দার ভাইঝি এবং কৃষ্ণা অভিষেকের বোন আরতি সিং সম্প্রতি ৩৯ বছর বয়সে নভি মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক চৌহানকে বিয়ে করেছেন।

    দীপক চৌহানকে বিয়ে করে খুব খুশি আরতি। কিন্তু আরতির স্বামী দীপক তার কালো চেহারার কারণে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন। কেউ কেউ আরতির স্বামীকে কালু বলেছেন।

    বরুণ সুদের সঙ্গে ব্রেকআপের পর দিব্যা আগরওয়াল একই বছর অপূর্ব পাদগাঁওকরকে বিয়ে করেন। স্বামীর চেহারার কারণে দিব্যাকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়। 

    যদিও দিব্যা খুব সুন্দরী, অপূর্বের কালো চেহারের কারণে তাকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হতে হয়। 

    শিল্পপতি ও রাজনীতিবিদ সুয়শ রাওয়াতকে বিয়ে করার পর অভিনয় ছেড়ে দেন মোহনা। এখন দুই সন্তানের মা হয়েছেন মোহনা।

    মোহনা কুমারীও তার স্বামীর চেহারার জন্য অনেক সমালোচিত হয়েছিলেন। 

    ‘গোপী বহু’ নামে পরিচিত অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য ২০২২ সালে শাহনওয়াজকে বিয়ে করেছিলেন। দেবলীনাও তার স্বামীর গায়ের রংয়ের কারণে সমালোচনার শিকার হন। 

    বিনোদন ডেস্ক

  • হঠাৎ একসঙ্গে ঋতুপর্ণা ও শাকিব খান, কারণ কী 

    ঋতুপর্ণা সেনগুপ্ত ও শাকিব খান দুজনই দুই বাংলার জনপ্রিয় তারকা। তারা দুই বাংলার সিনেমাতে অভিনয় করেছেন, কাজের সূত্র ধরেই তাদের বন্ধুত্ব। 

    গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা; যাতে দেখা মিলেছে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের। এরপর নেটিজেনদের প্রশ্ন কেন একসঙ্গে তারা।    

    আরও পড়ুন: 

    শাকিব খান বর্তমানে ‘তুফান’ সিনেমার শুটিংয়ে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তাই অনেকেই ভাবছেন হয়তো সিনেমার শুটিং সেটে দেখা তাদের। এ বিষয়ে শাকিব খান কিছু না জানালেও ঋতুপর্ণা খোলাসা করেন আসল খবর।  

    সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী বলেছেন, শাকিব আমার ভালো বন্ধু। কলকাতায় এলে আমাদের দুজনের দেখা সাক্ষাৎ হয়। শুনেছি শাকিব শুটিং করতে কলকাতায় এসেছে। আমি আমার অভিনীত ‘দাবাড়ু’ সিনেমার প্রচার-প্রচারণায় ভীষণ ব্যস্ত। এ কারণে এবার শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ ছিল না; কিন্তু হঠাৎই সিনেমার প্রচারের সময় শাকিবের সঙ্গে আমার দেখা হয়ে যায়। এ সময় আমার সঙ্গে ছিলেন আমার এক বান্ধবী ও তার স্বামী। সবাই মিলে একটি আনন্দঘন সময় পার করেছি।

    ১৯৯৫ সালে ‘শ্বেতপাথরের থালা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ঋতুপর্ণার অভিষেক। এরপর থেকেই একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।  

    গত বছর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমা ‘স্পর্শ’র শুটিং করতে ঢাকা এসেছিলেন অভিনেত্রী। 
     

    বিনোদন ডেস্ক

  • শাহরুখ খানের কারণে শুটিং সেটে দুর্ঘটনা

    বলিউড সুপারস্টার শাহরুখ খানের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই জার্মানিতে ‘ডন ২’ ছবির শুটিং সেটে দুর্ঘটনা ঘটেছিল।

    rnrn

    জার্মানির বার্লিনে চলছি ‘ডন ২’ ছবির শুটিং। তখন শাহরুখ খানের ধাওয়া করার দৃশ্যে হঠাৎ করেই ছন্দপতন। স্টান্টের গাড়ির সঙ্গে শাহরুখের গাড়ির সজোরে ধাক্কা লাগে। এই ঘটনার নেপথ্য শাহরুখ।

    rnrn

    সম্প্রতি এমনটি জানিয়েছেন ছবিতে শাহরুখের সহ-অভিনেতা আলি খান। তিনি বলেন, রোববার শুটিং হচ্ছিল, গাড়ির ভিতরে আমার বাঁ দিকে শাহরুখ ছিলেন। ফারহান গাড়ির পিছনের সিটে এমনভাবে বসেছিলেন যাতে ক্যামেরায় তাকে দেখা না যায়।

    rnrn

    তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী সঠিক ভাবে নেওয়া হয়েছিল প্রথম শট। তার পরে আরও একবার দৃশ্যটি শুট করতে হয়েছিল। কারণ প্রিয়াঙ্কা ও শাহরুখের দৃষ্টি বিনিময়ের দৃশ্য শুট করতে হতো। আর তাতেই ঘটল বিপত্তি। কথা ছিল ‘ডন কো পকড়না মুশকিল হি নহি, নামুমকিন হ্যায়’— ডনের এই বিখ্যাত সংলাপ বলার পরে সঙ্গে সঙ্গে গাড়ি ছুটিয়ে নিয়ে যাবেন শাহরুখ। কিন্তু সংলাপ বলার পরে ২ সেকেন্ড দেরি করেন অভিনেতা। যে কারণে পুরো শুটিংয়ের তাল কেটে যায় এবং দুর্ঘটনা ঘটে যায়।

    rnrn

    শাহরুখ একটি ভিডিওতে বলেছেন, আমার অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য হয়তো এই ঘটনাটি ঘটল। একটু ভুল করলাম আর ধাক্কা। খুব বিব্রত হয়েছিলাম আমি। আমার অভিনয় জীবনের সব থেকে বিব্রতকর ঘটনা এটি। 

    rnrn

    অন্য দিকে আলি খান বলেন, আমি এত অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি স্টান্ট করেছি, এ রকম দুর্ঘটনা ঘটাইনি কখনও।

    বিনোদন ডেস্ক

  • যে দুজনের কারণে বলিউডে জনপ্রিয় ক্যাটরিনা

    ক্যাটরিনা কাইফকে বলিউডে প্রতিষ্ঠিত করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিনেত্রী। 

    rnrn

    ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন ক্যাটরিনা। রূপালী পর্দায় হাতেখড়ি হওয়ার আগে মডেলিং করতেন তিনি।

    rnrn

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যাটরিনা স্পষ্ট করে বলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং লারা দত্তের কারণে তিনি আজ সুপারস্টার। 

    rnrn

    ক্যাটরিনা জানিয়েছেন, বলিউডে তার দুই অগ্রজ প্রিয়াঙ্কা আর লারার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছেন। ক্যাটরিনাকে হাতে ধরে নাচ শিখিয়েছেন তারা দুইজন। 

    rnrn

    অতীতের স্মৃতিচারণ করে ক্যাটরিনা বলেন, ‘বলিউডি সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হিন্দি শিখতে শুরু করি। সেই সময় কত্থকের ক্লাসেও ভর্তি হই। প্রিয়াঙ্কা ছিল সেই ক্লাসের ‘স্টার’। প্রিয়াঙ্কা সবচেয়ে ভালো নাচ করত। তাই আমিও ওর কাছ থেকেই শিখে নিতাম।’

    বিনোদন ডেস্ক

  • সালমানের সঙ্গে জুহির বিয়ে না হওয়ার কারণ

    ক্যারিয়ারের শুরুতে বলিউড অভিনেত্রী জুহি চাওলাকে মনে ধরেছিল সালমান খানের। প্রেমের প্রস্তাব নয়,একেবারে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন জুহির বাসায়। কিন্তু নায়িকার বাবা তা মেনে নেননি। 

    rnrn

    গত মাসে পুরোনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়। যেখানে ভাইজানকে (সালমান খান) বলতে শোনা যায়, তিনি জুহির বাবার কাছে গিয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। 

    rnrn

    ৯০ দশকের ওই সাক্ষাৎকার ভিডিওতে সালমান জানান, তাকে মুখের ওপরই না বলে দেন জুহির বাবা। জবাবে সালমান খান বলেন ‘রিলে ফিট করেনি তাই।’

    rnrn

    সালমানের সেই বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে জুহি হেসে জবাব দেন, সেই সময় আমি সবে ক্যারিয়ার শুরু করেছি এবং তখনও সালমান, দ্য সালমান খান হননি। সেই সময় একটা সিনেমা আমার হাতে এসেছিল। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। সেই সময় আমি কাউকেই চিনতাম না ইন্ডাস্ট্রিতে,আমির খানকেও নয়। কিন্তু কোনো কারণে সিনেমাটা করা সম্ভব হয়নি আমার।

    rnrn

    এক সাক্ষাৎকারে জুহি আরও বলেন, কিন্তু আজও পর্যন্ত দেখা হলে সালমান খানের সঙ্গে দেখা হলে বলেন ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি।’ আমরা খুব কমই একসঙ্গে সিনেমা করেছি। তবে অনেক শো করেছি। স্টেজ শো। ‘দিওয়ানা মাস্তানা’ ছবিতে ওর ক্যামিও ছিল।

    rnrn

    পুরোনো ভিডিওতে সালমান জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলে আখ্যা দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন, আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কি না? কিন্তু ওনার জবাব ছিল,না।

    বিনোদন ডেস্ক

  • কোল থেকে অপু বিশ্বাসের পড়ে যাওয়ার কারণ জানালেন নিরব

    গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নায়ক নিরব।

    rnrn

    এসময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

    rnrn

    শনিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় উপস্থিত দর্শকরা অপ্রস্তুত হয়ে পড়েন।

    rnrn

    সেদিনের ঘটনার বিবরণ দিয়ে নিরব বলেন, সাধারণত একটি অনুষ্ঠানে যে রকম স্টেজ করা হয়, এ আয়োজনে সে রকমটা ছিল না। আমরা টাইলসের ওপর নেচেছি। টাইলসে পা পিছলে যাচ্ছিল। আমরা কেউই টাইলসে নেচে অভ্যস্ত না। যে কারণে বারবার জুতা পিছলে যাচ্ছিল। কার্পেট বা অন্য কিছু হলে এই ধরনের সমস্যা হতো না। জায়গাটা ছিল সংকীর্ণ, অপুর পোশাকটা ছিল পাতলা পলিয়েস্টার কাপড়ের। সেটাও কিছুটা পিচ্ছিল থাকায় কোলে নিয়ে নাচতে গিয়ে পড়ে যায়। এর বাইরে অন্য কোনো কারণ নেই।

    rnrn

    ঘটনাটি সম্পর্কে নিরব বলেন, সেখানে আমরা ‘হৃদয়ের আয়না’, ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বিয়াইন সাব’সহ চারটি গানে সঙ্গে পারফর্ম করি। এর মধ্যে শেষ গান ছিল ‘বিয়াইন সাব’। সেই গানে পারফর্মের প্রায় শেষ মুহূর্তে হঠাৎ আমার কোল থেকে অপু পিছলে পরে যায়। এতে কারও কিছুই হয়নি। আমরা পাঁচ কি ছয় সেকেন্ড পরেই স্বাভাবিকভাবে উঠে দাঁড়িয়ে আবার নেচেছি। এমনকি আবারও অপুকে কোলে নিয়েই নেচেছি।

    rnrn

    তবে পড়ে যাওয়ার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার জন্য অনুরোধ করেছিলেন নিরব ও অপু বিশ্বাস।  

    rnrn

    কিন্তু ভক্তরা কেউ কেউ অনুষ্ঠান ফেসবুকে লাইভ করায় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। সেই ঘটনাটি নানাভাবে সংবাদমাধ্যমে এসেছে। এতে মনঃক্ষুণ্ন নিরব।  

    বিনোদন ডেস্ক

  • জানা গেল পরীমণির বিছানায় রক্তের কারণ

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সঙ্গে নায়ক শরীফুল রাজের সম্পর্ক তলানিতে পৌছেছে। দুজন এখন কারো ছায়া মাড়াতে চাচ্ছেন না। 

    rnrn

    সংসার করবেন না—এমন সিদ্ধান্ত নিয়েই রাজের বাসা থেকে রাতের আঁধারে বেরিয়ে গেছেন পরীমনি। দুজনের পথ এখন ভিন্ন। 

    rnrn

    রাজও জানিয়ে দিয়েছেন পরীর সঙ্গে তার আর বনিবনা হবে না। তাদের সংসার আর জোড়া লাগবে না।

    rnrn

    ১ জানুয়ারি বছরের প্রথম দিনই ফেসবুকে রক্তাক্ত দাগের বিছানার ছবি পোস্ট করেন, যা নিয়ে হইচই পড়ে যায় দেশের বিনোদন ইন্ডাস্ট্রিতে। সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়। একই দিন অন্য স্ট্যাটাসে পরী তার ওপর গায়ে হাত তোলার মতো অভিযোগও করেন স্বামী রাজের বিরুদ্ধে।

    rnrn

    ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমণি ছবি দুটির ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’। যদিও পরী এখনও সেই প্রেস কনফারেন্স করেননি। 

    rnrn

    এ থেকে ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। তবে শেষ পর্যন্ত জানা গেলো সেই রক্ত ঝরার কারণ।

    rnrn

    রাজ-পরীর বসুন্ধরার বাসার কেয়ারটেকার জানিয়েছেন নতুন তথ্য।  সংবাদকর্মীদের তিনি বলছেন, ‘পরীমণি যে রক্তের কথা বলছেন, সেটা আদতে অ্যাকুরিয়াম ভেঙে দুর্ঘটনা ঘটেছে।’

    rnrn

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পরীর বেডরুমে রক্তমাখা বালিশের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি জানান, ‘অনেকে ভেবেছেন, রাজ পরীমণিকে মেরে রক্তাক্ত করেছেন; বিষয়টি তা নয়। অ্যাকুয়ারিয়াম রাখতে গিয়ে রক্তারক্তি হয়েছে। রাজ নিজেই অ্যাকুয়ারিয়াম সরাচ্ছিলেন। সেটি পড়ে ভেঙে রাজের হাত কেটে গেছে। ওই সময় রাজ্যও তো পাশে ছিল’। 

    rnrn

    পরী-রাজের সংসারের বিষয়ে তিনি বলেন. ‘স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই যেমন ঝগড়া হয়, এটি তেমনই। অনেক মিলতালও দেখি তাদের মধ্যে। হঠাৎ করে কী যে হলো, বুঝতে পারলাম না! এই বাসায় মিডিয়াকর্মী প্রবেশে বেশ কড়াকড়ি। এ কারণে বাসায় মিডিয়ার মানুষ আসছেন না’।

    rnrn

    উল্লেখ্য, ২০২১ সালে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে পরিচয় হয় পরীমনি ও শরিফুল রাজের। প্রথম দেখামাত্র সাতদিনের মাথায় বিয়ে করেন তারা। বিষয়টি অবশ্য গোপন রাখেন। এরপর পরী সন্তানসম্ভবা হলে ২০২২ সালের জানুয়ারিতে তারা পারিবারিকভাবে আবারও বিয়ে করেন। একই বছরের ১০ আগস্ট পুত্রসন্তানের মা হন পরী। যার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ। রাজের এটা প্রথম বিয়ে হলেও পরীমনির ছিল তৃতীয় বিয়ে।

    বিনোদন ডেস্ক