
বাংলাদেশের নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খান। ঢাকাই সিনেমায় তিনি কিং খান নামে পরিচিত। ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা ছবিতে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। তারপর থেকে অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন। দেশের শীর্ষ এই অভিনেতা এবার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে।
rnrn
সম্প্রতি আরব আমিরাতের গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন শাকিব খান। সে সময় দুবাইতে অবস্থান করায় এক ইউটিউবারের মুখোমুখি হন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
rnrn
সেই সাক্ষাতকারে ঢালিউডের কিং বলেন, ‘আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে। একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই। তারাও বাংলাদেশে আসবেন, আমরাও একসঙ্গে শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা।’
rnrn
শাকিব আরও বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তান এ দুটি দেশ একটা সময়ে চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে, আমরা একসঙ্গে কাজ করেছি। দুই দেশ মিলিয়ে শবনম ম্যাডাম, নাদিম জি এনারা একটা সময় কাজ করে গেছেন, বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল। এছাড়া বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন।’
rnrn
সাক্ষাতকারে এই মেগাস্টার বলেন, ‘আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানের কোনো কাজ দেখি, তখন আমরা শেয়ার করি, একে নিয়ে এমন কাজ করতে চাই, ওমুককে নিয়ে করতে চাই। আমি পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই।’
বিনোদন ডেস্ক